Close Menu
বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram
    Sunday, 29 November 2026, 06:22: pm
    বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram YouTube
    লাইভ টিভি BijoyTV FTP
    • জাতীয়
    • রাজনীতি
    • অপরাধ
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • দেশজুড়ে
      • ঢাকা
      • চট্টগ্রাম
      • খুলনা
      • বরিশাল
      • রাজশাহী
      • রংপুর
      • ময়মনসিংহ
      • সিলেট
    • বিনোদন
    • লাইফ স্টাইল
    • শিক্ষা
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • খেলাধুলা
    • স্বাস্থ্য
    • অন্যান্য
    বিজয় টিভিবিজয় টিভি
    হোম » শীর্ষ সংবাদ ২ » ট্রাম্পের চাপের মুখে ইউরোপ আপস করবে না: ডেনমার্কের প্রধানমন্ত্রী
    শীর্ষ সংবাদ ২

    ট্রাম্পের চাপের মুখে ইউরোপ আপস করবে না: ডেনমার্কের প্রধানমন্ত্রী

    বিজয় টিভি নিউজ ডেস্কবিজয় টিভি নিউজ ডেস্কJanuary 19, 2026
    শেয়ার করুন Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Copy Link
    আমাদের অনুসরণ করুন
    Facebook X (Twitter) Instagram YouTube
    ট্রাম্পের চাপের মুখে ইউরোপ আপস করবে না: ডেনমার্কের প্রধানমন্ত্রী

    গ্রিনল্যান্ড দখলের হুমকি এবং তা ঘিরে শুল্ক আরোপের কড়া বার্তায় যুক্তরাষ্ট্র ও ইউরোপের মধ্যে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চাপের মুখে ইউরোপ আপস করবে না বলে স্পষ্ট বার্তা দিয়েছেন ডেনমার্কের প্রধানমন্ত্রী মেটে ফ্রেডেরিকসেন। তার ভাষায়, ইউরোপকে ব্ল্যাকমেইল করা যাবে না। খবর বিবিসি

    এর আগে ট্রাম্প হুঁশিয়ারি দিয়েছিলেন, গ্রিনল্যান্ডের ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার প্রস্তাবের বিরোধিতা করলে আগামী ফেব্রুয়ারি থেকে যুক্তরাষ্ট্রের আট মিত্র দেশের পণ্যের ওপর নতুন শুল্ক আরোপ করা হবে। এই দেশগুলো হলো— ডেনমার্ক, ফিনল্যান্ড, ফ্রান্স, জার্মানি, নেদারল্যান্ডস, নরওয়ে, সুইডেন ও যুক্তরাজ্য। এমন অবস্থায় গ্রিনল্যান্ড ইস্যুতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ক আরোপের হুমকির পর ইউরোপীয় দেশগুলোর প্রতিক্রিয়া নিয়ে আলোচনা চলছে।

    ডেনমার্কের স্বায়ত্তশাসিত অঞ্চল গ্রিনল্যান্ডকে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ দাবি করে ট্রাম্প বলেছেন, প্রয়োজনে শক্তি প্রয়োগের পথও তিনি বাতিল করে দিচ্ছেন না। তার এই বক্তব্য আন্তর্জাতিক মহলে ব্যাপক সমালোচনার জন্ম দিয়েছে। এদিকে যেসব দেশের ওপর শুল্ক আরোপের হুমকি দেয়া হয়েছে তারা যৌথ বিবৃতিতে বলেছে, ট্রাম্পের এই পরিকল্পনা ‘বিপজ্জনক পরিস্থিতি’ তৈরি করতে পারে।

    বিবৃতিতে বলা হয়, শুল্কের হুমকি ট্রান্স-আটলান্টিক সম্পর্ককে দুর্বল করে দেয়। একইসঙ্গে তারা ডেনমার্ক ও গ্রিনল্যান্ডের জনগণের প্রতি পূর্ণ সংহতি প্রকাশ করেছে। অন্যদিকে ন্যাটো জোটের সদস্য রাষ্ট্রগুলো হিসেবে ওই দেশগুলো জোর দিয়ে বলেছে, তারা আর্কটিক অঞ্চলের নিরাপত্তা জোরদার করতে প্রতিশ্রুতিবদ্ধ। যৌথ বিবৃতিতে আরও বলা হয়, সার্বভৌমত্ব ও ভূখণ্ডগত অখণ্ডতার নীতির ভিত্তিতে সংলাপে বসতে তারা প্রস্তুত এবং এই নীতির প্রশ্নে তারা অটল।

    এদিকে ফেসবুকে দেয়া এক পোস্টে ডেনমার্কের প্রধানমন্ত্রী মেটে ফ্রেডেরিকসেন লেখেন, তারা সহযোগিতা চান, সংঘাত চান না। ইউরোপজুড়ে যে ঐক্যবদ্ধ বার্তা আসছে, তাতে তিনি সন্তুষ্ট। তার ভাষায়, ‘ইউরোপকে ব্ল্যাকমেইল করা যাবে না’। তিনি আরও বলেন, ইউরোপীয় কমিউনিটি গড়ে ওঠার পেছনের মৌলিক মূল্যবোধের প্রশ্নে দৃঢ় থাকা এখন আরও জরুরি।

    যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমার জানান, রোববার তিনি ডেনমার্কের প্রধানমন্ত্রী, ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ফন ডার লিয়েন এবং ন্যাটোর মহাসচিব মার্ক রুটের সঙ্গে ফোনে কথা বলেছেন। এরপর তিনি ট্রাম্পের সঙ্গেও কথা বলেন।

    স্টারমারের কার্যালয়ের একজন মুখপাত্র জানান, গ্রিনল্যান্ডের নিরাপত্তা ন্যাটোর সব সদস্য দেশের জন্যই গুরুত্বপূর্ণ— এই অবস্থান তিনি পুনর্ব্যক্ত করেছেন। একইসঙ্গে তিনি বলেন, ন্যাটোর সম্মিলিত নিরাপত্তার প্রশ্নে মিত্র দেশগুলোর ওপর শুল্ক আরোপ করা ভুল।

    প্রসঙ্গত, ডেনমার্ক, নরওয়ে, সুইডেন, ফ্রান্স, জার্মানি, যুক্তরাজ্য, নেদারল্যান্ডস ও ফিনল্যান্ড থেকে আমদানি করা পণ্যের ওপর ১০ শতাংশ শুল্ক আরোপ করা হবে এবং তা ১ ফেব্রুয়ারি থেকে কার্যকর হতে পারে বলে ট্রাম্প হুমকি দিয়েছেন। পরবর্তীতে এই হার ২৫ শতাংশে উন্নীত হতে পারে এবং কোনও সমঝোতা না হওয়া পর্যন্ত তা বহাল থাকবে।

    নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে দেয়া এক পোস্টে ট্রাম্প আরও লিখেছেন, এই দেশগুলো একটি অত্যন্ত বিপজ্জনক খেলা খেলছে, যা টেকসই বা গ্রহণযোগ্য নয়। তিনি এটিকে বিশ্ব নিরাপত্তা ও মানব অস্তিত্বের জন্য বিপজ্জনক পরিস্থিতি বলেও উল্লেখ করেন। এর আগে ট্রাম্প বলেছিলেন, গ্রিনল্যান্ড যুক্তরাষ্ট্রের নিরাপত্তার জন্য অপরিহার্য এবং ওয়াশিংটন চাইলে এটি ‘সহজ পথে’ বা ‘কঠিন পথে’ নিতে পারে।

    উল্লেখ্য, গ্রিনল্যান্ড জনসংখ্যায় কম হলেও প্রাকৃতিক সম্পদে সমৃদ্ধ। উত্তর আমেরিকা ও আর্কটিক অঞ্চলের মাঝামাঝি অবস্থানের কারণে ক্ষেপণাস্ত্র হামলার আগাম সতর্কতা ব্যবস্থা এবং সামুদ্রিক তৎপরতা নজরদারির ক্ষেত্রে এর কৌশলগত গুরুত্ব রয়েছে। যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী স্কট বেসেন্ট এনবিসি নিউজকে বলেন, গ্রিনল্যান্ড কেবল তখনই নিরাপদ থাকতে পারে, যদি এটি যুক্তরাষ্ট্রের অংশ হয়। তার মতে, ইউরোপ শেষ পর্যন্ত বুঝবে যে এই ধরনের পদক্ষেপ গ্রিনল্যান্ড, ইউরোপ এবং যুক্তরাষ্ট্র সবার জন্যই ভালো।

    ট্রাম্পের চাপের মুখে ইউরোপ আপস করবে না: ডেনমার্কের প্রধানমন্ত্রী
    পূর্ববর্তী খবরপ্রধান উপদেষ্টার সঙ্গে এনসিপির প্রতিনিধিদলের সাক্ষাৎ বিকেলে
    পরবর্তী খবর শেফালির মৃত্যু ঘিরে কালো জাদুর সন্দেহ

    আরো সংবাদ পড়ুন

    হামাসকে সন্ত্রাসী হিসেবে স্বীকৃতি দিলো ইসরায়েলি আরব দল

    বিচারবহির্ভূত হত্যার অভিযোগে বিচারের মুখে ফিলিপাইনের সাবেক প্রেসিডেন্ট

    হাইপারসনিক অস্ত্রসজ্জিত নতুন পারমাণবিক সাবমেরিন উন্মোচন পুতিনের

    ইয়েমেনে ৪ প্রদেশে বিমান হামলা

    নিউইয়র্কে ঝড় : ৪৫১ ফ্লাইট বাতিল, বিদ্যুৎবিহীন ৯ লাখ ৬০ হাজার গ্রাহক

    ইরানে জয় এখন যুক্তরাষ্ট্রের ‘হাতের নাগালে’: ট্রাম্প

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত

    সেনাবাহিনী মোতায়েনের কোনো পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

    November 29, 2026

    হামাসকে সন্ত্রাসী হিসেবে স্বীকৃতি দিলো ইসরায়েলি আরব দল

    November 29, 2026

    বিচারবহির্ভূত হত্যার অভিযোগে বিচারের মুখে ফিলিপাইনের সাবেক প্রেসিডেন্ট

    November 29, 2026

    ভোটের মাধ্যমেই পাস করতে হবে, অন্য কোনো বিকল্প থাকবে না: ইসি সানাউল্লাহ

    November 29, 2026

    স্বাধীন ফিলিস্তিনের দাবিতে বাংলাদেশের দৃঢ় অবস্থান পুনর্ব্যক্ত করলেন প্রধানমন্ত্রী

    November 29, 2026

    এক কোটি মানুষের কর্মসংস্থান সৃষ্টি সরকারের একটি বড় আকাঙ্ক্ষা: অর্থমন্ত্রী

    November 29, 2026

    চাঁদপুরের অর্ধশত গ্রামে উদযাপিত হচ্ছে ঈদুল আজহা

    June 6, 2025

    ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সরকার সচেষ্ট রয়েছে: আসিফ মাহমুদ

    June 6, 2025

    গাইবান্ধায় সেনাবাহিনীর অভিযানে ১৫ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন উদ্ধার

    June 6, 2025

    মেসির প্রত্যাবর্তনের ম্যাচে জয় পেল আর্জেন্টিনা

    June 6, 2025

    কালুরঘাট সেতুতে দুর্ঘটনা : বরখাস্ত ৪ রেলকর্মী, তদন্ত কমিটি গঠন

    June 6, 2025

    ঈদের আগে রিজার্ভ ছাড়াল ২৬ বিলিয়ন ডলার

    June 6, 2025
    আর্কাইভ ক্যালেন্ডার
    Loading...
    «নভেম্বর ২০২৬»
    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     ১২৩৪৫৬
    ৭৮৯১০১১১২১৩
    ১৪১৫১৬১৭১৮১৯২০
    ২১২২২৩২৪২৫২৬২৭
    ২৮২৯৩০  
    « অক্টোবরডিসেম্বর »
    সোশ্যাল ফলো এবং কাউন্টার
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    BijoyTV Logo Footer
    • রাহাত টাওয়ার (৮ম তলা)
      ১৪ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০
    • ফোন: +৮৮-০২-৯৬১৩৬১৫
    • ফ্যাক্সঃ +৮৮-০২-৯৬৬৪৯৮৪
    • লাইভ টিভি
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • ডাউনলিংক প্যারামিটার
    • Bijoy TV FTP
    • FacebookLikes Like our page
    • TwitterFollowers Follow Us
    • 1.8MSubscribers Subscribe
    • InstagramFollowers Follow Us
    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Developed with ❤️ BijoyTV IT Team.

    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Design & Developed by BijoyTV.

    Type above and press Enter to search. Press Esc to cancel.