Close Menu
বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram
    Tuesday, 13 October 2026, 04:00: pm
    বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram YouTube
    লাইভ টিভি BijoyTV FTP
    • জাতীয়
    • রাজনীতি
    • অপরাধ
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • দেশজুড়ে
      • ঢাকা
      • চট্টগ্রাম
      • খুলনা
      • বরিশাল
      • রাজশাহী
      • রংপুর
      • ময়মনসিংহ
      • সিলেট
    • বিনোদন
    • লাইফ স্টাইল
    • শিক্ষা
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • খেলাধুলা
    • স্বাস্থ্য
    • অন্যান্য
    বিজয় টিভিবিজয় টিভি
    হোম » আন্তর্জাতিক » ইরানে ফের হামলার জন্য প্রস্তুত ইসরায়েল, হুঁশিয়ারি নেতানিয়াহুর
    আন্তর্জাতিক

    ইরানে ফের হামলার জন্য প্রস্তুত ইসরায়েল, হুঁশিয়ারি নেতানিয়াহুর

    বিজয় টিভি নিউজ ডেস্কবিজয় টিভি নিউজ ডেস্কJuly 1, 2026
    শেয়ার করুন Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Copy Link
    আমাদের অনুসরণ করুন
    Facebook X (Twitter) Instagram YouTube
    ইরানে ফের হামলার জন্য প্রস্তুত ইসরায়েল, হুঁশিয়ারি নেতানিয়াহুর

    ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বলেছেন, ইরানে ফের হামলার জন্য সব ধরনের প্রস্তুতি নিয়ে রেখেছে ইসরায়েলের প্ররিতক্ষা বাহিনী (আইডিএফ) । সরকারের পক্ষ থেকে সংকেত পেলেই তারা হামলা শুরু করবে বলে হুঁশিয়ারিও দিয়েছেন তিনি।

    গতকাল মঙ্গলবার ইসরায়েলি সংবাদমাধ্যম চ্যানেল ১৪-কে দেওয়া এক সাক্ষাৎকারে নেতানিয়াহু বলেছেন, “এ পর্যন্ত আমরা দু’বার ইরানে হামলা করেছি। দু’বারের হামলায় আমরা ইসলায়েলকে পরমাণু বোমার সম্ভাব্য হামলার ঝুঁকি থেকে মুক্ত করেছি। যদি প্রয়োজন হয় তাহলে তৃতীয় বার হামলা হবে। এ ব্যাপারে আমাদের সবধরনের প্রস্তুতি নেওয়া আছে।”

    ২০২৫ সালের ৬ জুন জাতিসংঘের পরমাণু প্রকল্প পর্যবেক্ষণ সংস্থা ইন্টারন্যাশনাল অ্যাটমিক অ্যানার্জি অথরিটি (আইএইএ) এক বিবৃতিতে জানিয়েছিল, ইরানের কাছে ৪০০ কেজি ইউরেনিয়ামের মজুত আছে এবং এই ইউরেনিয়ামের বিশুদ্ধতার মান ৬০ শতাংশ। ইরান এই ইউরেনিয়াম বিশুদ্ধকরণ অব্যাহত রেখেছে এবং যদি বিশুদ্ধতার মান ৯০ শতাংশে ‍উন্নীত করা যায়, তাহলে এ ইউরেনিয়াম দিয়ে অনায়াসে পরমাণু বোমা বানানো সম্ভব।

    আইএইএ এই বিবৃতি প্রকাশের ৫ দিন পর ১১ জুন রাতে ইরানে সামরিক অভিযান ‘অপারেশন রোয়ারিং লায়ন’ শুরু করে ইসরায়েল। ১২ দিন ধরে চলা সেই অভিযানে ইরানের পরমানু প্রকল্পের সঙ্গে সংশ্লিষ্ট স্থাপনাগুলোর গুরুতর ক্ষয়ক্ষতি হয় এবং নিহত হন দেশটির প্রথম সারির বেশ কয়েক জন সামরিক কর্মকর্তা ও পরমাণূ বিজ্ঞানী। পরে যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপে সেই অভিযান থামায় ইসরায়েল।

    একই ইস্যু, অর্থাৎ ইরানের পরমাণু প্রকল্প নিয়ে মতবিরোধের জেরে গত ২৮ ফেব্রুয়ারি ইরানে ফের সামরিক অভিযান শুরু করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। তবে সেই অভিযানের দু’দিনের মধ্যে ইসরায়েলকে সরিয়ে দেয় যুক্তরাষ্ট্র। সেই থেকে ইসরায়েল লেবাননে তার সামরিক অভিযান সীমিত রেখেছে।

    নেতানিয়াহু এমন সময়ে ইরানকে তৃতীয়বার হামলার হুঁশিয়ারি দিলেন, যখন ইসলামাবাদ চুক্তির আওয়তায় যুক্তরাষ্ট্র ও ইরানের যুদ্ধবিরতি চলছে এবং উভয়পক্ষের মধ্যে একটি স্থায়ী শান্তিচুক্তি স্বাক্ষরের প্রস্তুতি চলমান আছে।

    নেতানিয়াহু অবশ্য ইতোমধ্যে বলেছেন যে ইসরায়েল যুক্তরাষ্ট্র ও ইরানের প্রস্তাবিত শান্তিচুক্তি ইসরায়েল বাধ্য নয়। তবে প্রেসিডেন্ট ট্রাম্প ইসলায়েলের ওপর থেকে মার্কিন মিত্রতার হাত সরিয়ে নেওয়ার হুমকি প্রদানের পর এ ব্যাপারে আর বেশি অগ্রসর হননি তিনি।

    নেতানিয়াহুকে প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন, “বিবি(নেতানিয়াহুর ডাক নাম), আপনি সাবধানে কথাবার্তা বলবেন; নইলে শিগগিরই আপনাকে একা হয়ে যেতে হবে।”

    ইরানে ফের হামলার জন্য প্রস্তুত ইসরায়েল হুঁশিয়ারি নেতানিয়াহুর
    পূর্ববর্তী খবরভারতে বাস-ট্রাকের সংঘর্ষের পর আগুনে নিহত ৭, আহত ২২ 
    পরবর্তী খবর চীনের সঙ্গে সম্পর্ক আরও ঘনিষ্ঠ করার প্রত্যয় উত্তর কোরিয়ার

    আরো সংবাদ পড়ুন

    ইরান চুক্তি চাইলেও কীভাবে করতে হবে তা জানে না: ট্রাম্প

    টানা তৃতীয় দিন রিয়াদে ক্ষেপণাস্ত্র হামলা হুতিদের, ব্যাপক বিস্ফোরণ

    আইএমএফ ও বিশ্বব্যাংক যা চাচ্ছে, নতুন সরকারও তাই চাচ্ছে: অর্থমন্ত্রী

    সৌদির বিমানবন্দরে ফের হুথিদের হামলায় নিহত ১, আহত ১১

    সৌদির বিমানবন্দরে হামলার ঘটনায় যুদ্ধে যোগ দেওয়ার ইঙ্গিত ট্রাম্পের

    সৌদির আন্তর্জাতিক বিমানবন্দরে ভয়াবহ হামলা, দুই বাংলাদেশিসহ নিহত ১২

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত

    দুর্যোগ মোকাবিলায় দূরদর্শী নীতি ও সমন্বিত পরিকল্পনা নেওয়ার তাগিদ রাষ্ট্রপতির

    October 13, 2026

    প্রবাসী‌দের জন্য বি‌শেষ ট্রাইব্যুনাল কর‌ছে সরকার: আইনমন্ত্রী

    October 13, 2026

    ইরান চুক্তি চাইলেও কীভাবে করতে হবে তা জানে না: ট্রাম্প

    October 13, 2026

    দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন, ভরিতে কমল ৩২৬৬ টাকা

    October 13, 2026

    ডেঙ্গুতে আক্রান্ত এক লাখ ছাড়াল

    October 13, 2026

    টানা তৃতীয় দিন রিয়াদে ক্ষেপণাস্ত্র হামলা হুতিদের, ব্যাপক বিস্ফোরণ

    October 13, 2026

    চাঁদপুরের অর্ধশত গ্রামে উদযাপিত হচ্ছে ঈদুল আজহা

    June 6, 2025

    ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সরকার সচেষ্ট রয়েছে: আসিফ মাহমুদ

    June 6, 2025

    গাইবান্ধায় সেনাবাহিনীর অভিযানে ১৫ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন উদ্ধার

    June 6, 2025

    মেসির প্রত্যাবর্তনের ম্যাচে জয় পেল আর্জেন্টিনা

    June 6, 2025

    কালুরঘাট সেতুতে দুর্ঘটনা : বরখাস্ত ৪ রেলকর্মী, তদন্ত কমিটি গঠন

    June 6, 2025

    ঈদের আগে রিজার্ভ ছাড়াল ২৬ বিলিয়ন ডলার

    June 6, 2025
    আর্কাইভ ক্যালেন্ডার
    Loading...
    «অক্টোবর ২০২৬»
    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     ১২
    ৩৪৫৬৭৮৯
    ১০১১১২১৩১৪১৫১৬
    ১৭১৮১৯২০২১২২২৩
    ২৪২৫২৬২৭২৮২৯৩০
    ৩১  
    « সেপ্টেম্বরনভেম্বর »
    সোশ্যাল ফলো এবং কাউন্টার
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    BijoyTV Logo Footer
    • রাহাত টাওয়ার (৮ম তলা)
      ১৪ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০
    • ফোন: +৮৮-০২-৯৬১৩৬১৫
    • ফ্যাক্সঃ +৮৮-০২-৯৬৬৪৯৮৪
    • লাইভ টিভি
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • ডাউনলিংক প্যারামিটার
    • Bijoy TV FTP
    • FacebookLikes Like our page
    • TwitterFollowers Follow Us
    • 1.8MSubscribers Subscribe
    • InstagramFollowers Follow Us
    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Developed with ❤️ BijoyTV IT Team.

    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Design & Developed by BijoyTV.

    Type above and press Enter to search. Press Esc to cancel.