Close Menu
বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram
    Tuesday, 28 July 2026, 03:00: pm
    বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram YouTube
    লাইভ টিভি BijoyTV FTP
    • জাতীয়
    • রাজনীতি
    • অপরাধ
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • দেশজুড়ে
      • ঢাকা
      • চট্টগ্রাম
      • খুলনা
      • বরিশাল
      • রাজশাহী
      • রংপুর
      • ময়মনসিংহ
      • সিলেট
    • বিনোদন
    • লাইফ স্টাইল
    • শিক্ষা
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • খেলাধুলা
    • স্বাস্থ্য
    • অন্যান্য
    বিজয় টিভিবিজয় টিভি
    হোম » খেলাধুলা » তিউনিসিয়াকে ৫-১ গোলে হারিয়ে সুইডেনের দুরন্ত শুরু
    খেলাধুলা

    তিউনিসিয়াকে ৫-১ গোলে হারিয়ে সুইডেনের দুরন্ত শুরু

    বিজয় টিভি নিউজ ডেস্কবিজয় টিভি নিউজ ডেস্কJune 15, 2026
    শেয়ার করুন Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Copy Link
    আমাদের অনুসরণ করুন
    Facebook X (Twitter) Instagram YouTube

    তিউনিসিয়ার রক্ষণ তছনছ করে শুরুতেই দুই গোলে এগিয়ে যায় সুইডেন। শুরুর ধাক্কার পর ঘুরে দাঁড়িয়ে এক গোল পরিশোধ করেছিল তিউনিসিয়া। তবে বিরতির পর রক্ষণের হাস্যকর ভুলে ফের ব্যবধান বাড়ার পর আর ম্যাচে খুঁজে পাওয়া যায়নি তাদের। আরও দুইবার বল জালে ঢোকায় সুইডেন।

    মেক্সিকোর মন্তেরেইতে বিশ্বকাপের ‘এফ’ গ্রুপের ম্যাচ সুইডেন জিতেছে ৫-১ গোলে। সুইডিশদের হয়ে জোড়া গোল করেন ইয়াসিন আয়ারি। গোল পান আলেক্সান্দার ইসাক, ভিক্টর গিওকেরেস ও মাতিয়াস সভানবার্গ। তিউনিসিয়ার একমাত্র গোলদাতা ওমর রেকিক।

    ম্যাচের শুরু থেকেই তিউনিসিয়ার রক্ষণভাগের ওপর চড়াও হয়ে খেলতে থাকে সুইডেন। ম্যাচের মাত্র ৭ম মিনিটে দলকে এগিয়ে নেন আয়ারি। শুরুর ধাক্কা সামলে ওঠার আগেই ৩০তম মিনিটে গিওকেরেসের অ্যাসিস্ট থেকে ব্যবধান দ্বিগুণ করেন তারকা ফরোয়ার্ড ইসাক। ২-০ গোলে পিছিয়ে পড়ে ম্যাচে ফেরার আপ্রাণ চেষ্টা চালায় তিউনিসিয়া। প্রথমার্ধের বিরতির ঠিক আগে ৪৩তম মিনিটে হানিবাল মেজব্রির পাস থেকে গোল করে ব্যবধান ২-১ এ নামিয়ে আনেন ওমর রেকিক।

    তবে বিরতির পর তিউনিসিয়ার রক্ষণভাগ ও অধিনায়কের এক হাস্যকর ভুলে ম্যাচ থেকে ছিটকে যায় তারা। ৬০তম মিনিটে তিউনিসিয়ার গোলরক্ষক বল বাড়িয়েছিলেন ডিফেন্ডারের উদ্দেশ্যে। কিন্তু সেখানে বলের নিয়ন্ত্রণ নিতে দেরি করায় তা কেড়ে নেন ইসাক। তার বাড়িয়ে দেওয়া পাস থেকে বল জালে জড়াতে কোনো ভুল করেননি গিওকেরেস। ৩-১ ব্যবধানে পিছিয়ে পড়ার পর আর ম্যাচে ঘুরে দাঁড়াতে পারেনি আফ্রিকার দলটি। এরপর সুইডিশদের মুহুর্মুহু আক্রমণে আরও দুইবার বল জড়ায় তিউনিসিয়ার জালে। আয়ারি নিজের জোড়া গোল পূর্ণ করার পাশাপাশি স্কোরবোর্ডে নাম লেখান মাতিয়াস সভানবার্গ।

    শেষ পর্যন্ত ৫-১ গোলের বড় জয় নিয়ে মাঠ ছাড়ে গ্রাহাম পটারের শিষ্যরা। এই বড় জয়ে বিশ্বকাপের গ্রুপ পর্বে পূর্ণ ৩ পয়েন্ট নিয়ে উড়ন্ত সূচনা করল সুইডেন।

    তিউনিসিয়াকে গুঁড়িয়ে সুইডেনের দুরন্ত শুরু
    পূর্ববর্তী খবরইকুয়েডরের বিপক্ষে ১-০ ব্যবধানে জিতলো আইভরিকোস্ট
    পরবর্তী খবর যুক্তরাষ্ট্রে বিমান বিধ্বস্তে ১১ স্কাইডাইভারসহ নিহত ১২

    আরো সংবাদ পড়ুন

    বঙ্গভবনে দাপ্তরিক কার্যক্রম শুরু করলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

    আগামী বিশ্বকাপে মুনাফার লক্ষ্য সরকারের: তথ্যমন্ত্রী

    চা শিল্পের উন্নয়নে সরকার প্রয়োজনীয় সহায়তা দেবে: প্রধানমন্ত্রী

    স্বনির্ভর ও প্রযুক্তিনির্ভর দেশ গড়ার প্রত্যয় প্রধানমন্ত্রীর

    পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন

    বিদেশি বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত

    জাপানে ৭.১ মাত্রার ভয়াবহ ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি

    July 28, 2026

    দক্ষিণ আফ্রিকায় অগ্নিকাণ্ডে ৬ বাংলাদেশি নিহত

    July 28, 2026

    সিরাজগঞ্জে স্বেচ্ছাসেবক দল নেতাকে গ্রেপ্তার ও বহিষ্কারের দাবিতে আমরণ অনশন

    July 28, 2026

    বঙ্গভবনে দাপ্তরিক কার্যক্রম শুরু করলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

    July 28, 2026

    রাষ্ট্রপতি নির্বাচনে সম্পূর্ণ প্রস্তুত নির্বাচন কমিশন: সিইসি

    July 28, 2026

    রাষ্ট্রপতি নির্বাচন: ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে আলোচনা করতে সংসদে সিইসি

    July 28, 2026

    চাঁদপুরের অর্ধশত গ্রামে উদযাপিত হচ্ছে ঈদুল আজহা

    June 6, 2025

    ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সরকার সচেষ্ট রয়েছে: আসিফ মাহমুদ

    June 6, 2025

    গাইবান্ধায় সেনাবাহিনীর অভিযানে ১৫ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন উদ্ধার

    June 6, 2025

    মেসির প্রত্যাবর্তনের ম্যাচে জয় পেল আর্জেন্টিনা

    June 6, 2025

    কালুরঘাট সেতুতে দুর্ঘটনা : বরখাস্ত ৪ রেলকর্মী, তদন্ত কমিটি গঠন

    June 6, 2025

    ঈদের আগে রিজার্ভ ছাড়াল ২৬ বিলিয়ন ডলার

    June 6, 2025
    আর্কাইভ ক্যালেন্ডার
    Loading...
    «জুলাই ২০২৬»
    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     ১২৩
    ৪৫৬৭৮৯১০
    ১১১২১৩১৪১৫১৬১৭
    ১৮১৯২০২১২২২৩২৪
    ২৫২৬২৭২৮২৯৩০৩১
    « জুনআগষ্ট »
    সোশ্যাল ফলো এবং কাউন্টার
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    BijoyTV Logo Footer
    • রাহাত টাওয়ার (৮ম তলা)
      ১৪ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০
    • ফোন: +৮৮-০২-৯৬১৩৬১৫
    • ফ্যাক্সঃ +৮৮-০২-৯৬৬৪৯৮৪
    • লাইভ টিভি
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • ডাউনলিংক প্যারামিটার
    • Bijoy TV FTP
    • FacebookLikes Like our page
    • TwitterFollowers Follow Us
    • 1.8MSubscribers Subscribe
    • InstagramFollowers Follow Us
    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Developed with ❤️ BijoyTV IT Team.

    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Design & Developed by ❤️ BijoyTV.

    Type above and press Enter to search. Press Esc to cancel.