Close Menu
বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram
    Sunday, 23 August 2026, 03:20: am
    বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram YouTube
    লাইভ টিভি BijoyTV FTP
    • জাতীয়
    • রাজনীতি
    • অপরাধ
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • দেশজুড়ে
      • ঢাকা
      • চট্টগ্রাম
      • খুলনা
      • বরিশাল
      • রাজশাহী
      • রংপুর
      • ময়মনসিংহ
      • সিলেট
    • বিনোদন
    • লাইফ স্টাইল
    • শিক্ষা
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • খেলাধুলা
    • স্বাস্থ্য
    • অন্যান্য
    বিজয় টিভিবিজয় টিভি
    হোম » খেলাধুলা » ইকুয়েডরের বিপক্ষে ১-০ ব্যবধানে জিতলো আইভরিকোস্ট
    খেলাধুলা

    ইকুয়েডরের বিপক্ষে ১-০ ব্যবধানে জিতলো আইভরিকোস্ট

    বিজয় টিভি নিউজ ডেস্কবিজয় টিভি নিউজ ডেস্কJune 15, 2026
    শেয়ার করুন Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Copy Link
    আমাদের অনুসরণ করুন
    Facebook X (Twitter) Instagram YouTube

    শেষ মুহূর্তে গোল করে আইভরি কোস্টকে বিশ্বকাপের শুভসূচনা এনে দিয়েছেন বদলি হিসেবে মাঠে নামা আমাদ দিয়ালো। তার ৯০তম মিনিটের গোলে গ্রুপ ‘ই’-এর ম্যাচে ইকুয়েডরকে ১-০ ব্যবধানে হারিয়েছে আফ্রিকার দলটি। আর এ জয়ে ১২ বছর পর বিশ্বকাপে নিজেদের প্রথম জয়ের স্বাদ পেল দলটি, আর সেই জয় এনে দিয়ে ম্যাচের নায়ক বনে যান দিয়ালো।

    সোমবার (১৫ জুন) বাংলাদেশ সময় ভোর ৫টায় যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়ায় মুখোমুখি হয় দু’দল।

    ম্যাচের শুরুর একাদশে জায়গা না পাওয়ায় আমাদ দিয়ালোকে বেঞ্চে বসেই শুরু করতে হয়েছিল। তবে দ্বিতীয়ার্ধের ৫৫তম মিনিটে বাজুমানা তুরের বদলি হিসেবে মাঠে নেমে ম্যাচের ভাগ্য বদলে দেন তিনি। নির্ধারিত সময়ের শেষ মিনিটে ডান প্রান্ত দিয়ে উইলফ্রিড সিঙ্গোর দুর্দান্ত দৌড়ের পর বাড়ানো বল থেকে নিখুঁত শটে ইকুয়েডরের গোলরক্ষক হার্নান গালিনদেসকে পরাস্ত করেন ম্যানচেস্টার ইউনাইটেডের এই উইঙ্গার।

    এই হারে ইকুয়েডরের ১৯ ম্যাচের অপরাজিত থাকার রেকর্ডও ভেঙে গেছে। ম্যাচের শুরুতে অবশ্য তারাই ছিল বেশি প্রভাবশালী। প্রথম আধাঘণ্টায় জন ইয়েবোয়া ও অ্যালান মিন্দার দুটি প্রচেষ্টা ক্রসবারে লেগে ফিরে আসে। বল দখল ও আক্রমণ— দুই ক্ষেত্রেই তারা আইভরি কোস্টকে চাপে রেখেছিল।

    তবে সময় গড়ানোর সঙ্গে সঙ্গে ম্যাচের নিয়ন্ত্রণ হারাতে থাকে ল্যাটিন আমেরিকার দলটি। ২০২৩ সালের আফকন চ্যাম্পিয়ন আইভরি কোস্ট ধীরে ধীরে খেলায় ফিরতে শুরু করে। তরুণ ইয়ান দিয়োমান্দে বেশ কয়েকবার আক্রমণ সাজালেও শেষ মুহূর্তে সফল হতে পারেননি।

    দ্বিতীয়ার্ধে এলিয়ে ওয়াহির একটি শট ক্রসবারে লেগে ফিরে আসে। এরপর আমাদ দিয়ালো ও আঞ্জে-ইওয়ান বনিকে মাঠে নামানোর পর আক্রমণে নতুন গতি পায় আইভরি কোস্ট। শেষ পর্যন্ত সেই পরিবর্তনের ফল মেলে ম্যাচের একেবারে শেষ মুহূর্তে।

    ইকুয়েডরের বিপক্ষে ১-০ ব্যবধানে জিতলো আইভরিকোস্ট
    পূর্ববর্তী খবরকুরাসাওকে ‘সেভেন আপ’ খাইয়ে বিশ্বকাপে বরণ জার্মানির
    পরবর্তী খবর তিউনিসিয়াকে ৫-১ গোলে হারিয়ে সুইডেনের দুরন্ত শুরু

    আরো সংবাদ পড়ুন

    জাতিসংঘের মহাসচিব হওয়ার দৌড়ে ৮ প্রার্থী

    নারীদের এগিয়ে নিতে দলগুলোর মনস্তাত্ত্বিক-পলিসিগত পরিবর্তন আনা জরুরি: শামা ওবায়েদ

    অবশেষে প্রতিরোধ ভাঙলেন শরিফুল

    দক্ষিণ লেবাননে ইসরায়েলের বিমান হামলা

    ওয়াশিংটন নতুন কোনো হুমকি দিলে তার জবাব হবে বিধ্বংসী: ইরান

    স্টার্ক ঝড়ে ৬৪ রানে অলআউট বাংলাদেশ

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত

    কলকাতার হোটেলে অগ্নিকাণ্ড: দেশে ফিরল নিহত ৬ বাংলাদেশির মরদেহ

    August 22, 2026

    সিলেটে ট্রাক ও অটোরিকশার সংঘর্ষে নিহত ৪

    August 22, 2026

    ভোলাকে মূল ভূখণ্ডের সঙ্গে যুক্ত করতে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত, প্রধানমন্ত্রীর অনুমোদন

    August 22, 2026

    জাতিসংঘের মহাসচিব হওয়ার দৌড়ে ৮ প্রার্থী

    August 22, 2026

    জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন নবনিযুক্ত মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা

    August 22, 2026

    নারীদের এগিয়ে নিতে দলগুলোর মনস্তাত্ত্বিক-পলিসিগত পরিবর্তন আনা জরুরি: শামা ওবায়েদ

    August 22, 2026

    চাঁদপুরের অর্ধশত গ্রামে উদযাপিত হচ্ছে ঈদুল আজহা

    June 6, 2025

    ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সরকার সচেষ্ট রয়েছে: আসিফ মাহমুদ

    June 6, 2025

    গাইবান্ধায় সেনাবাহিনীর অভিযানে ১৫ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন উদ্ধার

    June 6, 2025

    মেসির প্রত্যাবর্তনের ম্যাচে জয় পেল আর্জেন্টিনা

    June 6, 2025

    কালুরঘাট সেতুতে দুর্ঘটনা : বরখাস্ত ৪ রেলকর্মী, তদন্ত কমিটি গঠন

    June 6, 2025

    ঈদের আগে রিজার্ভ ছাড়াল ২৬ বিলিয়ন ডলার

    June 6, 2025
    আর্কাইভ ক্যালেন্ডার
    Loading...
    «আগষ্ট ২০২৬»
    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
    ১২৩৪৫৬৭
    ৮৯১০১১১২১৩১৪
    ১৫১৬১৭১৮১৯২০২১
    ২২২৩২৪২৫২৬২৭২৮
    ২৯৩০৩১  
    « জুলাইসেপ্টেম্বর »
    সোশ্যাল ফলো এবং কাউন্টার
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    BijoyTV Logo Footer
    • রাহাত টাওয়ার (৮ম তলা)
      ১৪ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০
    • ফোন: +৮৮-০২-৯৬১৩৬১৫
    • ফ্যাক্সঃ +৮৮-০২-৯৬৬৪৯৮৪
    • লাইভ টিভি
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • ডাউনলিংক প্যারামিটার
    • Bijoy TV FTP
    • FacebookLikes Like our page
    • TwitterFollowers Follow Us
    • 1.8MSubscribers Subscribe
    • InstagramFollowers Follow Us
    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Developed with ❤️ BijoyTV IT Team.

    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Design & Developed by ❤️ BijoyTV.

    Type above and press Enter to search. Press Esc to cancel.