Close Menu
বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram
    Tuesday, 28 July 2026, 01:00: pm
    বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram YouTube
    লাইভ টিভি BijoyTV FTP
    • জাতীয়
    • রাজনীতি
    • অপরাধ
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • দেশজুড়ে
      • ঢাকা
      • চট্টগ্রাম
      • খুলনা
      • বরিশাল
      • রাজশাহী
      • রংপুর
      • ময়মনসিংহ
      • সিলেট
    • বিনোদন
    • লাইফ স্টাইল
    • শিক্ষা
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • খেলাধুলা
    • স্বাস্থ্য
    • অন্যান্য
    বিজয় টিভিবিজয় টিভি
    হোম » বিনোদন » কটাক্ষের শিকার সাই পল্লবী
    বিনোদন

    কটাক্ষের শিকার সাই পল্লবী

    বিজয় টিভি নিউজ ডেস্কবিজয় টিভি নিউজ ডেস্কApril 29, 2026
    শেয়ার করুন Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Copy Link
    আমাদের অনুসরণ করুন
    Facebook X (Twitter) Instagram YouTube
    কটাক্ষের শিকার সাই পল্লবী

    দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী সাই পল্লবী। পর্দায় তার সহজাত অভিনয় আর স্নিগ্ধ উপস্থিতি বরাবরই দর্শকদের মুগ্ধ করে। তবে এবার প্রশংসার বদলে বিতর্কের কেন্দ্রবিন্দুতে এই অভিনেত্রী। নীতেশ তিওয়ারির মেগা প্রজেক্ট ‘রামায়ণ’-এ ‘সীতা’ চরিত্রে অভিনয় করছেন তিনি।

    আর সেই কারণেই তার হিন্দি বলার ধরন নিয়ে শুরু হয়েছে তুমুল সমালোচনা ও সোশ্যাল মিডিয়া ট্রলিং। সম্প্রতি মুম্বাইয়ে আমির খান প্রোডাকশনের সিনেমা ‘এক দিন’-এর প্রচারমূলক অনুষ্ঠানে হাজির হয়েছিলেন সাই পল্লবী।

    ১ মে মুক্তি পেতে যাওয়া এই সিনেমায় জুনেইদ খানের বিপরীতে অভিনয় করেছেন তিনি। ছবির প্রচার উপলক্ষে আয়োজিত ‘এক দিন কি মেহফিল’ নামক এক সংগীত সন্ধ্যায় উপস্থিত পাপারাজ্জি ও অতিথিদের সঙ্গে হিন্দিতে কথা বলার চেষ্টা করেন অভিনেত্রী।

    কিন্তু সেখানেই ঘটে বিপত্তি। হিন্দিতে কথা বলতে গিয়ে রীতিমতো হিমশিম খান সাই। এক পর্যায়ে তিনি নিজেই হাসিমুখে স্বীকার করে নেন, ‘আমার হিন্দি খুব একটা ভালো নয়।’ অভিনেত্রীর এই সহজ স্বীকারোক্তিকে সহজভাবে নেয়নি নেটিজেনদের একাংশ। ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হতেই শুরু হয় সমালোচনার ঝড়।

    রামায়ণের মতো মহাকাব্যিক সিনেমায় সীতার মতো আইকনিক চরিত্রের জন্য কেন তাকে বাছাই করা হলো, তা নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকে। ভিডিওটি শেয়ার করে এক নেটিজেন কটাক্ষ করে লিখেছেন, ‘সাই পল্লবীকে দেখুন, যিনি সাধারণ হিন্দি শব্দগুলোও বলতে পারছেন না। আর তিনি কি না রামায়ণে সীতা মাতার চরিত্রে অভিনয় করছেন।’

    আরেক ব্যবহারকারী ক্ষোভ প্রকাশ করে লিখেছেন, ‘নীতেশ তিওয়ারি সীতা মায়ের চরিত্রের জন্য সাই পল্লবীকে কাস্ট করার সময় কী ভাবছিলেন? হিন্দিই ঠিক করে বলতে পারে না। কাস্টিং অত্যন্ত হতাশাজনক।’ কেউ কেউ আবার সংশয় প্রকাশ করে প্রশ্ন তুলেছেন, সিনেমার মূল হিন্দি সংস্করণে কি তার কণ্ঠ ডাব করা হবে?

    তবে বিতর্কের মাঝে সাই পল্লবীর ঢাল হয়ে দাঁড়িয়েছেন তার ভক্তরা। অনেকের মতে, ভারতীয় সিনেমায় ভাষাগত বাধা কোনো নতুন বিষয় নয়। একজন মন্তব্য করেছেন, ‘ক্যাটরিনা কাইফ বা জ্যাকুলিনের ক্ষেত্রেও তো এমনটা আগে দেখা গেছে। তারা পারলে সাই কেন নয়?’

    কটাক্ষের শিকার সাই পল্লবী
    পূর্ববর্তী খবরফ্লোরাল লুকে নেটিজেনদের প্রশংসায় তটিনী
    পরবর্তী খবর এই ঘটনা থেকে বড় শিক্ষা হয়েছে: ফারহান আখতার

    আরো সংবাদ পড়ুন

    ওটিটি নয়, প্রেক্ষাগৃহে আসবেন অপু বিশ্বাস

    প্রতিযোগীকে থামিয়ে লাইভ শো-তে চটলেন কঙ্গনা

    থ্রিলার থেকে কমেডি, ছুটির দিনে ওটিটিতে আরও যা থাকছে

    শিল্পী সমিতির নির্বাচনে চলছে ভোট গ্রহণ

    আমেরিকায় স্টেডিয়াম চালু করলেন শাহরুখ খান

    অভিনেতা জাহের আলভী কারাগারে

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত

    বঙ্গভবনে দাপ্তরিক কার্যক্রম শুরু করলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

    July 28, 2026

    রাষ্ট্রপতি নির্বাচনে সম্পূর্ণ প্রস্তুত নির্বাচন কমিশন: সিইসি

    July 28, 2026

    রাষ্ট্রপতি নির্বাচন: ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে আলোচনা করতে সংসদে সিইসি

    July 28, 2026

    ব্যক্তিগত সফরে যুক্তরাজ্যের উদ্দেশে চিফ হুইপের ঢাকা ত্যাগ

    July 28, 2026

    হেপাটাইটিসমুক্ত বাংলাদেশ গড়ে তুলতে সম্মিলিত প্রচেষ্টার আহ্বান

    July 28, 2026

    সারোয়ার আলমগীরের প্রার্থিতা নিয়ে আপিল বিভাগের আদেশ বুধবার

    July 28, 2026

    চাঁদপুরের অর্ধশত গ্রামে উদযাপিত হচ্ছে ঈদুল আজহা

    June 6, 2025

    ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সরকার সচেষ্ট রয়েছে: আসিফ মাহমুদ

    June 6, 2025

    গাইবান্ধায় সেনাবাহিনীর অভিযানে ১৫ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন উদ্ধার

    June 6, 2025

    মেসির প্রত্যাবর্তনের ম্যাচে জয় পেল আর্জেন্টিনা

    June 6, 2025

    কালুরঘাট সেতুতে দুর্ঘটনা : বরখাস্ত ৪ রেলকর্মী, তদন্ত কমিটি গঠন

    June 6, 2025

    ঈদের আগে রিজার্ভ ছাড়াল ২৬ বিলিয়ন ডলার

    June 6, 2025
    আর্কাইভ ক্যালেন্ডার
    Loading...
    «জুলাই ২০২৬»
    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     ১২৩
    ৪৫৬৭৮৯১০
    ১১১২১৩১৪১৫১৬১৭
    ১৮১৯২০২১২২২৩২৪
    ২৫২৬২৭২৮২৯৩০৩১
    « জুনআগষ্ট »
    সোশ্যাল ফলো এবং কাউন্টার
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    BijoyTV Logo Footer
    • রাহাত টাওয়ার (৮ম তলা)
      ১৪ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০
    • ফোন: +৮৮-০২-৯৬১৩৬১৫
    • ফ্যাক্সঃ +৮৮-০২-৯৬৬৪৯৮৪
    • লাইভ টিভি
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • ডাউনলিংক প্যারামিটার
    • Bijoy TV FTP
    • FacebookLikes Like our page
    • TwitterFollowers Follow Us
    • 1.8MSubscribers Subscribe
    • InstagramFollowers Follow Us
    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Developed with ❤️ BijoyTV IT Team.

    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Design & Developed by ❤️ BijoyTV.

    Type above and press Enter to search. Press Esc to cancel.