Close Menu
বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram
    Sunday, 9 August 2026, 06:02: pm
    বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram YouTube
    লাইভ টিভি BijoyTV FTP
    • জাতীয়
    • রাজনীতি
    • অপরাধ
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • দেশজুড়ে
      • ঢাকা
      • চট্টগ্রাম
      • খুলনা
      • বরিশাল
      • রাজশাহী
      • রংপুর
      • ময়মনসিংহ
      • সিলেট
    • বিনোদন
    • লাইফ স্টাইল
    • শিক্ষা
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • খেলাধুলা
    • স্বাস্থ্য
    • অন্যান্য
    বিজয় টিভিবিজয় টিভি
    হোম » আন্তর্জাতিক » উপসাগরীয় দেশগুলোকে ইরানের বিরুদ্ধে নিয়ে গেছে যুক্তরাষ্ট্র: পেজেশকিয়ান
    আন্তর্জাতিক

    উপসাগরীয় দেশগুলোকে ইরানের বিরুদ্ধে নিয়ে গেছে যুক্তরাষ্ট্র: পেজেশকিয়ান

    বিজয় টিভি নিউজ ডেস্কবিজয় টিভি নিউজ ডেস্কAugust 8, 2026
    শেয়ার করুন Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Copy Link
    আমাদের অনুসরণ করুন
    Facebook X (Twitter) Instagram YouTube
    উপসাগরীয় দেশগুলোকে ইরানের বিরুদ্ধে নিয়ে গেছে যুক্তরাষ্ট্র

    চলমান যুদ্ধে যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্যের উপসাগরীয় অঞ্চলের দেশগুলোকে ইরানের বিরুদ্ধে নিয়ে গেছে বলে অভিযোগ করেছেন ইরানি প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তিনি আরও অভিযোগ করেছেন, সংঘাতের প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের অভ্যন্তরীণ চ্যালেঞ্জগুলো কাজে লাগানোর চেষ্টা করছে।

    সম্প্রতি ইরানের রাষ্ট্রায়ত্ত টেলিভিশন চ্যানেলে একটি সাক্ষাৎকার দিয়েছেন প্রেসিডেন্ট পেজেশকিয়ান। গত কাল শুক্রবার সেটি সম্প্রচারিত হয়েছে। সাক্ষাৎকারে তিনি বলেছেন, “যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল মধ্যপ্রাচ্যের উপসাগরীয় অঞ্চলের দেশগুলোকে ইরানের বিরুদ্ধে দাঁড় করানোর চেষ্টা করছে। আমরা সেই চেষ্টা প্রতিহত করছি। আর হ্যাঁ, এটা অবশ্যই সত্য যে ভিন্ন ভিন্ন দৃষ্টিভঙ্গি থাকায় অন্যান্য দেশের মতো আমাদেরও কিছু অভ্যন্তরীণ চ্যালেঞ্জ আছে এবং যুক্তরাষ্ট্র-ইসরায়েল সেসব চ্যালেঞ্জের সুযোগ নিচ্ছে।”

    উল্লেখ্য, ইরানের পরমাণু প্রকল্প দীর্ঘদিন ধরে টানাপোড়েন চলার পর গত ২৮ ফেব্রুয়ারি ইরানে সামরিক অভিযান শুরু করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। অভিযানের প্রথম দিনই নিহত হন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি, তার স্ত্রী, পুত্রবধু এবং নাতনি। আয়াতুল্লাহ খামেনির ছেলে এবং ইরানের বর্তমান সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি হন গুরুতর আহত।

    যুক্তরাষ্ট্রের অভিযানের জবাব দিতে মধ্যপ্রাচ্যের উপসাগরীয় অঞ্চলের ৬ দেশ সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত, কাতার, বাহরাইন ও ওমানে অবস্থিত মার্কিন সেনাঘাঁটি ও সামরিক স্থাপনাগুলোতে হামলা শুরু করে ইরান। ইরানের হামলায় বেশ কয়েক জন নাগরিক নিহত হওয়ার পাশাপাশি ব্যাপকমাত্রায় অবকাঠামোগত ক্ষয়ক্ষতির শিকারও হয়েছে এ দেশগুলো।

    ইরানের হামলার জবাবে এখন পর্যন্ত উপসাগরীয় অঞ্চলের দেশগুলো পাল্টা হামলা পরিচালনা না করলেও গত কয়েক মাসে ওমান ব্যাতীত অন্য ৫ দেশের সঙ্গে ইরানের সম্পর্ক কার্যত তলানিতে ঠেকেছে।

    তবে উপসাগরীয় দেশগুলো ইরানের প্রতি বৈরী মনোভাব পোষন করলেও তেহরান সর্বদাই প্রতিবেশীদের প্রতি আপোসমূলক নীতি মেনে চলবে উল্লেখ করে পেজেশকিয়ান বলেন, “আমার দৃঢ় বিশ্বাস, যেমনটা আমি আগেও বলেছি—এবং আমি এটা শুধু লোকদেখানোর জন্য বলছি না—তা হলো, সকল মুসলমান ভাই ভাই। আল্লাহর নবী এটাই শিখিয়েছেন এবং পবিত্র গ্রন্থেও এটাই বলা আছে। ভ্রাতৃত্বের অর্থ হলো, শিয়া বা সুন্নি নির্বিশেষে সকল মুসলমান ঐক্যবদ্ধ। প্রত্যেক মুসলমানই ভাই।”

    তবে চলমান যুদ্ধে ইরান আত্মসমর্পণ করবে না বলেও উল্লেখ করেছেন প্রেসিডেন্ট পেজেশকিয়ান। তিনি আরও দাবি করেছেন, ইসরায়েল যুদ্ধ অব্যাহত রাখতে চাওয়ার কারণেই ইরানকেও যুদ্ধ চালিয়ে যেতে হচ্ছে।

    রাষ্ট্রায়ত্ত টেলিভিশন চ্যানেলকে তিনি বলেন, “আমাকে একটা কারণ দেখান, যাকে আমল দিয়ে আমরা আত্মসমর্পণ করব। যারা এই যুদ্ধ অব্যাহত রাখতে চায় এবং এর মাধ্যমে তারা আসলে ইসরায়েলের ইচ্ছার বাস্তবায়ন করছে। যদি তারা জোর করে আমাদের আত্মসমর্পণে বাধ্য করতে চায়, সেক্ষেত্রে আমরা অবশ্যই লড়াই করব। আমরা পিছু হটব না, মাথাও নত করব না।” “কিন্তু যদি আমরা আমাদের অধিকার রক্ষা করতে পারি, তাহলে কেন আমরা যুদ্ধ করব? ইসরায়েলের আশঙ্কা এখানে এবং এ কারণেই তারা যুদ্ধ অব্যাহত রাখতে চায়।”

    সাক্ষাৎকারে যুক্তরাষ্ট্রের সঙ্গে নিজেদের সবচেয়ে বড় ব্যবসায়িক অংশীদার চীনের টানাপোড়েনের ব্যাপারেও কথা বলেছেন পেজেশকিয়ান। তিনি বলেছেন, “প্রতিটি দেশেরই আসলে উচিত নিজের চরকায় তেল দেওয়া। টিকে থাকার জন্য আমাদের জানতে হবে আমরা কী করছি: কখন যুদ্ধ করতে হবে, কখন শান্তি স্থাপন করতে হবে এবং কখন তারা তাদের চরকায় তেল দেবে আর আমরা নিজের চরকায় তেল দেবো। চীন আর যুক্তরাষ্ট্র কি বন্ধু? তারা উভয়েই পরস্পরের সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী, অথচ তারা যুদ্ধ করে না কেন? চীন নিজের কাজে মনোযোগ দেয় এবং এ কারণেই প্রতিদিন আরও শক্তিশালী হয়ে ওঠে।”

    উপসাগরীয় দেশগুলোকে ইরানের বিরুদ্ধে নিয়ে গেছে যুক্তরাষ্ট্র: পেজেশকিয়ান
    পূর্ববর্তী খবরইরান যুদ্ধ থেকে সম্মানজনকভাবে সরে আসা উচিত: শীর্ষ মার্কিন জেনারেল
    পরবর্তী খবর ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য বজায় রাখার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

    আরো সংবাদ পড়ুন

    ব্রাজিলে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে নিহত ৪

    চুক্তির এখনই সেরা সময়: ইরানের প্রেসিডেন্ট

    বাবাকে শেষ বিদায় জানাতে রোজারিওতে মেসি

    ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আমিরাতে সরকারি ছুটি ঘোষণা

    আসামে বন্যা পরিস্থিতি এখনও উদ্বেগজনক

    ইরান যুদ্ধ থেকে সম্মানজনকভাবে সরে আসা উচিত: শীর্ষ মার্কিন জেনারেল

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত

    ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে তুলে ধরবে সরকার: প্রধানমন্ত্রী

    August 9, 2026

    দাঁড়িয়ে থাকা ট্রাকে আরেক ট্রাকের ধাক্কা, বাবা-ছেলেসহ নিহত ৩

    August 9, 2026

    রাষ্ট্রপতি নির্বাচনে ১১ দলীয় জোটের প্রার্থী কর্নেল (অব.) অলি আহমেদ

    August 9, 2026

    রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির দুই মনোনয়নপত্র সংগ্রহ

    August 9, 2026

    ব্রাজিলে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে নিহত ৪

    August 9, 2026

    কক্সবাজারের মাতারবাড়ী পৌঁছালেন প্রধানমন্ত্রী

    August 9, 2026

    চাঁদপুরের অর্ধশত গ্রামে উদযাপিত হচ্ছে ঈদুল আজহা

    June 6, 2025

    ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সরকার সচেষ্ট রয়েছে: আসিফ মাহমুদ

    June 6, 2025

    গাইবান্ধায় সেনাবাহিনীর অভিযানে ১৫ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন উদ্ধার

    June 6, 2025

    মেসির প্রত্যাবর্তনের ম্যাচে জয় পেল আর্জেন্টিনা

    June 6, 2025

    কালুরঘাট সেতুতে দুর্ঘটনা : বরখাস্ত ৪ রেলকর্মী, তদন্ত কমিটি গঠন

    June 6, 2025

    ঈদের আগে রিজার্ভ ছাড়াল ২৬ বিলিয়ন ডলার

    June 6, 2025
    আর্কাইভ ক্যালেন্ডার
    Loading...
    «আগষ্ট ২০২৬»
    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
    ১২৩৪৫৬৭
    ৮৯১০১১১২১৩১৪
    ১৫১৬১৭১৮১৯২০২১
    ২২২৩২৪২৫২৬২৭২৮
    ২৯৩০৩১  
    « জুলাইসেপ্টেম্বর »
    সোশ্যাল ফলো এবং কাউন্টার
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    BijoyTV Logo Footer
    • রাহাত টাওয়ার (৮ম তলা)
      ১৪ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০
    • ফোন: +৮৮-০২-৯৬১৩৬১৫
    • ফ্যাক্সঃ +৮৮-০২-৯৬৬৪৯৮৪
    • লাইভ টিভি
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • ডাউনলিংক প্যারামিটার
    • Bijoy TV FTP
    • FacebookLikes Like our page
    • TwitterFollowers Follow Us
    • 1.8MSubscribers Subscribe
    • InstagramFollowers Follow Us
    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Developed with ❤️ BijoyTV IT Team.

    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Design & Developed by ❤️ BijoyTV.

    Type above and press Enter to search. Press Esc to cancel.