Close Menu
বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram
    Saturday, 8 August 2026, 02:59: pm
    বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram YouTube
    লাইভ টিভি BijoyTV FTP
    • জাতীয়
    • রাজনীতি
    • অপরাধ
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • দেশজুড়ে
      • ঢাকা
      • চট্টগ্রাম
      • খুলনা
      • বরিশাল
      • রাজশাহী
      • রংপুর
      • ময়মনসিংহ
      • সিলেট
    • বিনোদন
    • লাইফ স্টাইল
    • শিক্ষা
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • খেলাধুলা
    • স্বাস্থ্য
    • অন্যান্য
    বিজয় টিভিবিজয় টিভি
    হোম » আন্তর্জাতিক » ইরান যুদ্ধ থেকে সম্মানজনকভাবে সরে আসা উচিত: শীর্ষ মার্কিন জেনারেল
    আন্তর্জাতিক

    ইরান যুদ্ধ থেকে সম্মানজনকভাবে সরে আসা উচিত: শীর্ষ মার্কিন জেনারেল

    বিজয় টিভি নিউজ ডেস্কবিজয় টিভি নিউজ ডেস্কAugust 8, 2026
    শেয়ার করুন Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Copy Link
    আমাদের অনুসরণ করুন
    Facebook X (Twitter) Instagram YouTube
    ইরান যুদ্ধ থেকে সম্মানজনকভাবে সরে আসা উচিত শীর্ষ মার্কিন জেনারেল

    যুক্তরাষ্ট্রকে কোনও দীর্ঘ যুদ্ধে না জড়ানোর প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় এলেও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প উল্টো পথে হাঁটছেন। ইরান যুদ্ধ পরিস্থিতি জটিল আকার ধারণ করেছে। গত ফেব্রুয়ারিতে শুরু হওয়া এই যুদ্ধ মাঝে এখনও শেষ হয়নি। যেসব উদ্দেশ্য সামনে রেখে যুদ্ধ শুরু করেছিল যুক্তরাষ্ট্র, তার কোনোটাই পূরণ হয়নি। উল্টো হরমুজ প্রণালি নিয়ে অনিশ্চয়তা প্রকট আকার ধারণ করেছে।

    এমন পরিস্থিতিতে মার্কিন সামরিক বাহিনীর জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যান জেনারেল ড্যান কেইন নিজেই ট্রাম্পের উপদেষ্টাদের যুদ্ধ থেকে সম্মানজনক কায়দায় সরে আসার উপায় খোঁজার পরামর্শ দিয়েছেন। তার মতে, সংঘাত আরও বেশি উসকে দিলে হিতে বিপরীত হতে পারে। শুধুমাত্র বিমান হামলার মাধ্যমে প্রেসিডেন্ট ট্রাম্পের ঘোষিত লক্ষ্য অর্জন করা প্রায় অসম্ভব বলেও উল্লেখ করেছেন তিনি।

    বিষয়টি সম্পর্কে অবগত এক সূত্র মার্কিন সংবাদমাধ্যম সিএনএনকে বলেছে, ‘কেইন যুদ্ধ থেকে বের হয়ে আসার একটি পথ খুঁজছেন।’ সূত্রের তথ্য অনুযায়ী, সিআইএ ডিরেক্টর জন র‍্যাটক্লিফ, পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সসহ ট্রাম্প ক্যাবিনেটের অন্যান্য গুরুত্বপূর্ণ কর্মকর্তাদের সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা করছেন কেইন। প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকের আগে এসব আলোচনার অর্থ, ট্রাম্পের উপদেষ্টারা সবাই যেন বৈঠকে একই সুরে যুদ্ধ বন্ধের পক্ষে কথা বলেন।

    ট্রাম্পের জাতীয় নিরাপত্তা দলের অভ্যন্তরে কেইনের এই আলোচনা প্রসঙ্গে সিএনএন-কে এক সূত্র জানান, ‘আমার মনে হয় এটি কেবল সামরিক বাহিনীকে সুরক্ষিত রাখার বিষয়ে তার নিজস্ব একটি কৌশল।’

    ইরানে স্থল অভিযানের বিষয়ে প্রেসিডেন্ট ট্রাম্প শুরু থেকেই কিছুটা অনিচ্ছুক ছিলেন। এর বদলে তিনি মনে করেন, কেবল বিমান থেকে ভারী বোমাবর্ষণের মাধ্যমেই ইরানকে চুক্তিতে আসতে বাধ্য করা সম্ভব। তবে কেইন এবং ট্রাম্প ক্যাবিনেটের আরও কয়েকজন মনে করছেন, এই সম্ভাবনা বেশ ক্ষীণ। তাই তারা প্রেসিডেন্টের নির্দেশনার ভেতরে থেকেই অন্য বিকল্প তৈরির চেষ্টা করছেন।

    এ বিষয়ে সিএনএন-এর প্রশ্নের জবাবে কেইনের মুখপাত্র জোসেফ হলস্টেড বলেন, ‘প্রেসিডেন্ট, প্রতিরক্ষামন্ত্রী বা অন্যান্য ঊর্ধ্বতন নেতাদের সঙ্গে চেয়ারম্যানের (কেইন) গোপন আলোচনার বিষয়ে আমরা কোনও মন্তব্য করি না। একই সঙ্গে এই আলোচনায় অনুপস্থিত সূত্রগুলোর অজ্ঞাত ও উদ্দেশ্যপ্রণোদিত মন্তব্য সম্পর্কেও আমাদের কোনও বক্তব্য নেই।’

    ইরান যুদ্ধ থেকে সম্মানজনকভাবে সরে আসা উচিত: শীর্ষ মার্কিন জেনারেল
    পূর্ববর্তী খবরনানা অপপ্রচারের মাধ্যমে অনেকেই সরকারের কাজে বাধা সৃষ্টি করছে: রুহুল কবির রিজভী
    পরবর্তী খবর উপসাগরীয় দেশগুলোকে ইরানের বিরুদ্ধে নিয়ে গেছে যুক্তরাষ্ট্র: পেজেশকিয়ান

    আরো সংবাদ পড়ুন

    উপসাগরীয় দেশগুলোকে ইরানের বিরুদ্ধে নিয়ে গেছে যুক্তরাষ্ট্র: পেজেশকিয়ান

    ভারত-চীনের ওপর শতভাগ শুল্ক আরোপের ক্ষমতা পেলেন ট্রাম্প

    ট্রাম্পের ৪০ কোটি ডলারের ‘বলরুম প্রকল্প’ আটকে দিলেন আদালত

    বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় লাফ

    ইরানে সরকার উৎখাতে ব্যর্থ হওয়ায় মোসাদের ২ জ্যেষ্ঠ কর্মকর্তা বরখাস্ত

    যৌথ প্রতিরক্ষা চুক্তিতে সই করছে সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তান

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত

    উপসাগরীয় দেশগুলোকে ইরানের বিরুদ্ধে নিয়ে গেছে যুক্তরাষ্ট্র: পেজেশকিয়ান

    August 8, 2026

    ইরান যুদ্ধ থেকে সম্মানজনকভাবে সরে আসা উচিত: শীর্ষ মার্কিন জেনারেল

    August 8, 2026

    নানা অপপ্রচারের মাধ্যমে অনেকেই সরকারের কাজে বাধা সৃষ্টি করছে: রুহুল কবির রিজভী

    August 8, 2026

    একটি চক্র খুব সুকৌশলে জ্বালানি সেক্টরকে অস্থিতিশীল করার জন্য সক্রিয়: প্রধানমন্ত্রী

    August 8, 2026

    সিন্ডিকেট ভেঙে প্রান্তিক কৃষককে লাভবান করার উদ্যোগ নেওয়া হচ্ছে: আইনমন্ত্রী

    August 8, 2026

    রংপুর-লালমনিরহাট রুটে ট্রেন চলাচল বন্ধ

    August 8, 2026

    চাঁদপুরের অর্ধশত গ্রামে উদযাপিত হচ্ছে ঈদুল আজহা

    June 6, 2025

    ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সরকার সচেষ্ট রয়েছে: আসিফ মাহমুদ

    June 6, 2025

    গাইবান্ধায় সেনাবাহিনীর অভিযানে ১৫ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন উদ্ধার

    June 6, 2025

    মেসির প্রত্যাবর্তনের ম্যাচে জয় পেল আর্জেন্টিনা

    June 6, 2025

    কালুরঘাট সেতুতে দুর্ঘটনা : বরখাস্ত ৪ রেলকর্মী, তদন্ত কমিটি গঠন

    June 6, 2025

    ঈদের আগে রিজার্ভ ছাড়াল ২৬ বিলিয়ন ডলার

    June 6, 2025
    আর্কাইভ ক্যালেন্ডার
    Loading...
    «আগষ্ট ২০২৬»
    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
    ১২৩৪৫৬৭
    ৮৯১০১১১২১৩১৪
    ১৫১৬১৭১৮১৯২০২১
    ২২২৩২৪২৫২৬২৭২৮
    ২৯৩০৩১  
    « জুলাইসেপ্টেম্বর »
    সোশ্যাল ফলো এবং কাউন্টার
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    BijoyTV Logo Footer
    • রাহাত টাওয়ার (৮ম তলা)
      ১৪ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০
    • ফোন: +৮৮-০২-৯৬১৩৬১৫
    • ফ্যাক্সঃ +৮৮-০২-৯৬৬৪৯৮৪
    • লাইভ টিভি
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • ডাউনলিংক প্যারামিটার
    • Bijoy TV FTP
    • FacebookLikes Like our page
    • TwitterFollowers Follow Us
    • 1.8MSubscribers Subscribe
    • InstagramFollowers Follow Us
    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Developed with ❤️ BijoyTV IT Team.

    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Design & Developed by ❤️ BijoyTV.

    Type above and press Enter to search. Press Esc to cancel.