Close Menu
বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram
    Tuesday, 10 November 2026, 11:37: am
    বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram YouTube
    লাইভ টিভি BijoyTV FTP
    • জাতীয়
    • রাজনীতি
    • অপরাধ
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • দেশজুড়ে
      • ঢাকা
      • চট্টগ্রাম
      • খুলনা
      • বরিশাল
      • রাজশাহী
      • রংপুর
      • ময়মনসিংহ
      • সিলেট
    • বিনোদন
    • লাইফ স্টাইল
    • শিক্ষা
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • খেলাধুলা
    • স্বাস্থ্য
    • অন্যান্য
    বিজয় টিভিবিজয় টিভি
    হোম » আন্তর্জাতিক » তুরস্কে কারখানায় বিস্ফোরণে প্রাণ গেল ১৭ জনের
    আন্তর্জাতিক

    তুরস্কে কারখানায় বিস্ফোরণে প্রাণ গেল ১৭ জনের

    বিজয় টিভি নিউজ ডেস্কবিজয় টিভি নিউজ ডেস্কNovember 10, 2026
    শেয়ার করুন Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Copy Link
    আমাদের অনুসরণ করুন
    Facebook X (Twitter) Instagram YouTube

    তুরস্কের পশ্চিমাঞ্চলীয় ইজমির বন্দরনগরীর কাছে একটি লোহা ও ইস্পাত কারখানায় ভয়াবহ বিস্ফোরণে অন্তত ১৭ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১২ জন।

    বিবিসির প্রতিবেদন অনুযায়ী, কর্তৃপক্ষ জানিয়েছে, নিহত ও আহত সবাই আলিয়াগা এলাকায় অবস্থিত হাবাস ডেমির সেলিক কারখানার শ্রমিক। দেশটির অন্যতম প্রধান ইস্পাত উৎপাদনকারী প্রতিষ্ঠান এটি।

    ঘটনাস্থলের ভিডিওতে কারখানার ভেতরে বড় ধরনের আগুন এবং আকাশে ধোঁয়ার বিশাল কুণ্ডলী উঠতে দেখা গেছে।

    স্থানীয় গভর্নর জানান, সোমবার দুপুরের দিকে এ বিস্ফোরণ ঘটে।

    একটি ক্রেনের সাহায্যে সেখানে নতুন বয়লার সরানোর কাজ চলছিল। এ সময় ক্রেনটি ভেঙে পড়ে। এতে এর সঙ্গে থাকা বিভিন্ন সরঞ্জাম নিচে থাকা একটি চুল্লির মধ্যে পড়ে যায়।

    স্বাধীন সংস্থা তুর্কিশ হেলথ অ্যান্ড সেফটি লেবার ওয়াচ জানিয়েছে, তুরস্কে কর্মক্ষেত্রে দুর্ঘটনা দীর্ঘদিন ধরেই দেশটির জন্য একটি বড় সমস্যা।

    প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান প্রথমে নিহতের সংখ্যা ১৬ বলে জানিয়েছিলেন। তবে পরে দেশটির স্বাস্থ্যমন্ত্রী কামাল মেমিশোগলু জানান, গুরুতর আহত ব্যক্তিদের একজন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এতে নিহতের সংখ্যা বেড়ে ১৭ হয়েছে।

    প্রত্যক্ষদর্শীরা জানান, বিস্ফোরণে পুরো এলাকা কেঁপে ওঠে। প্রথমে একজনের মনে হয়েছিল, ভূমিকম্প হয়েছে। কারখানাটির পরিচালনাকারী প্রতিষ্ঠান এক বিবৃতিতে জানিয়েছে, কারখানার একটি বৈদ্যুতিক আর্ক ফার্নেসে নির্ধারিত রক্ষণাবেক্ষণকাজ চলার সময় দুর্ঘটনাটি ঘটে।

    ইজমিরের গভর্নর সুলেইমান এলবান গণমাধ্যমকে বলেন, ধ্বংসস্তূপের নিচে এখনো কয়েকজন আটকে থাকতে পারেন বলে ধারণা করা হচ্ছে।

    এর আগে সোমবার মন্ত্রিসভার বৈঠক শেষে এরদোয়াগান হতাহতের বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, এ ঘটনায় তদন্ত চলছে এবং উদ্ধারকাজ অব্যাহত রয়েছে।

    তুরস্কে কারখানায় বিস্ফোরণে প্রাণ গেল ১৭ জনের
    পূর্ববর্তী খবরশহীদ নূর হোসেন দিবস আজ

    আরো সংবাদ পড়ুন

    ইসরায়েলে নতুন সরকার গঠনে কঠিন চ্যালেঞ্জের মুখে আইজেনকোট

    আর্জেন্টিনায় পৌঁছে মিলেইকে গণতন্ত্র রক্ষার আহ্বান পোপ লিও’র

    পারমাণবিক নিরস্ত্রীকরণ ও ইরান ইস্যুতে শি ও পুতিনের সঙ্গে বৈঠকের ইঙ্গিত ট্রাম্পের

    মিসরে দুই ট্রেনের সংঘর্ষে ৭ জন নিহত

    হামাসকে সন্ত্রাসী সংগঠন বলতে নারাজ ইসরায়েলের আরব নেতা আব্বাস

    জাতীয় ঐক্যের সরকার গঠনের আহ্বান নেতানিয়াহুর

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত

    তুরস্কে কারখানায় বিস্ফোরণে প্রাণ গেল ১৭ জনের

    November 10, 2026

    শহীদ নূর হোসেন দিবস আজ

    November 10, 2026

    নারায়ণগঞ্জে মাদরাসায় অগ্নিকাণ্ডে আহত ৬৩, আইসিইউতে ৪

    November 10, 2026

    তুরস্কের উদ্দেশে রওনা দিয়েছেন প্রধানমন্ত্রী

    November 10, 2026

    ইসরায়েলে নতুন সরকার গঠনে কঠিন চ্যালেঞ্জের মুখে আইজেনকোট

    November 9, 2026

    ন্যূনতম মজুরি ৩২ হাজার টাকা নির্ধারণের প্রস্তাব শ্রমিকপক্ষের

    November 9, 2026

    চাঁদপুরের অর্ধশত গ্রামে উদযাপিত হচ্ছে ঈদুল আজহা

    June 6, 2025

    ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সরকার সচেষ্ট রয়েছে: আসিফ মাহমুদ

    June 6, 2025

    গাইবান্ধায় সেনাবাহিনীর অভিযানে ১৫ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন উদ্ধার

    June 6, 2025

    মেসির প্রত্যাবর্তনের ম্যাচে জয় পেল আর্জেন্টিনা

    June 6, 2025

    কালুরঘাট সেতুতে দুর্ঘটনা : বরখাস্ত ৪ রেলকর্মী, তদন্ত কমিটি গঠন

    June 6, 2025

    ঈদের আগে রিজার্ভ ছাড়াল ২৬ বিলিয়ন ডলার

    June 6, 2025
    আর্কাইভ ক্যালেন্ডার
    Loading...
    «নভেম্বর ২০২৬»
    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     ১২৩৪৫৬
    ৭৮৯১০১১১২১৩
    ১৪১৫১৬১৭১৮১৯২০
    ২১২২২৩২৪২৫২৬২৭
    ২৮২৯৩০  
    « অক্টোবরডিসেম্বর »
    সোশ্যাল ফলো এবং কাউন্টার
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    BijoyTV Logo Footer
    • রাহাত টাওয়ার (৮ম তলা)
      ১৪ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০
    • ফোন: +৮৮-০২-৯৬১৩৬১৫
    • ফ্যাক্সঃ +৮৮-০২-৯৬৬৪৯৮৪
    • লাইভ টিভি
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • ডাউনলিংক প্যারামিটার
    • Bijoy TV FTP
    • FacebookLikes Like our page
    • TwitterFollowers Follow Us
    • 1.8MSubscribers Subscribe
    • InstagramFollowers Follow Us
    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Developed with ❤️ BijoyTV IT Team.

    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Design & Developed by BijoyTV.

    Type above and press Enter to search. Press Esc to cancel.