Close Menu
বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram
    Tuesday, 10 November 2026, 12:08: pm
    বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram YouTube
    লাইভ টিভি BijoyTV FTP
    • জাতীয়
    • রাজনীতি
    • অপরাধ
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • দেশজুড়ে
      • ঢাকা
      • চট্টগ্রাম
      • খুলনা
      • বরিশাল
      • রাজশাহী
      • রংপুর
      • ময়মনসিংহ
      • সিলেট
    • বিনোদন
    • লাইফ স্টাইল
    • শিক্ষা
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • খেলাধুলা
    • স্বাস্থ্য
    • অন্যান্য
    বিজয় টিভিবিজয় টিভি
    হোম » আন্তর্জাতিক » সামরিকভাবে কার্যত শেষ ইরান যুদ্ধ, দাবি ট্রাম্পের
    আন্তর্জাতিক

    সামরিকভাবে কার্যত শেষ ইরান যুদ্ধ, দাবি ট্রাম্পের

    বিজয় টিভি নিউজ ডেস্কবিজয় টিভি নিউজ ডেস্কNovember 10, 2026
    শেয়ার করুন Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Copy Link
    আমাদের অনুসরণ করুন
    Facebook X (Twitter) Instagram YouTube

    ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের চলমান যুদ্ধ সামরিকভাবে কার্যত শেষ হয়ে গেছে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ওয়াশিংটনে, কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর সোমবার (৯ নভেম্বর) আকস্মিক এক সংবাদ ব্রিফিংয়ে এ মন্তব্য করেন তিনি।

    তবে যুদ্ধ বন্ধের বিষয়ে আশাবাদ জানালেও ইরানের বন্দরগুলোতে নৌ অবরোধ অব্যাহত রাখার ইঙ্গিত দিয়েছেন ট্রাম্প। অন্যদিকে, তার সাম্প্রতিক বক্তব্যকে ‘ভুয়া খবর’ আখ্যা দিয়ে প্রত্যাখ্যান করেছেন ইরানি কর্মকর্তারা।

    সংবাদ ব্রিফিংয়ে ট্রাম্প আবারও দাবি করেন, যুক্তরাষ্ট্র, ইরানের সামরিক সক্ষমতা ধ্বংস করে দিয়েছে। তবে তার বক্তব্যে ইঙ্গিত মিলেছে, মধ্যপ্রাচ্যের মিত্র দেশগুলোর পক্ষ থেকে সংঘাত বন্ধের চাপের মুখে রয়েছে ওয়াশিংটন।

    ট্রাম্প বলেন, ‘সামরিকভাবে ইরান যুদ্ধ কার্যত শেষ। আমরা এখনকার পরিস্থিতি বজায় রাখছি। মূলত, ইরানের প্রতিবেশী দেশগুলোর অনুরোধেই আমরা এমনটা করছি।’

    এর আগে, যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জে. ডি. ভ্যান্স এবং কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুর রহমান বিন জাসিম আল থানির সঙ্গে বৈঠক করেন ট্রাম্প।

    বৈঠক শেষে, সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে আলোচনায় অগ্রগতির কথা জানান কাতারের প্রধানমন্ত্রী।

    তিনি বলেন, ‘আমরা অঞ্চলটির পরিস্থিতি এবং যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা এগিয়ে নেওয়ার উপায় নিয়ে কথা বলেছি। একটি চুক্তিতে পৌঁছানো এবং এই অঞ্চলে শান্তি প্রতিষ্ঠার বিষয়ে ইতিবাচক আলোচনা হওয়ায় আমি কৃতজ্ঞ।’

    তবে যুদ্ধ পরিস্থিতি আপাতত অপরিবর্তিত রাখার অর্থ হিসেবে ইরানের বন্দরগুলোতে যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ অব্যাহত রাখার কথা স্পষ্ট করেছেন ট্রাম্প। একই সঙ্গে স্থলপথ এবং কাস্পিয়ান সাগর দিয়ে ইরানের বাণিজ্য বন্ধের লক্ষ্যে সম্প্রতি ঘোষিত ‘টাস্কফোর্স আয়রন গেট’ কার্যক্রমও চালিয়ে যাওয়ার ইঙ্গিত দিয়েছেন তিনি।

    ট্রাম্প বলেন, ‘কাতার, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কুয়েতসহ অন্য দেশগুলো বর্তমান পরিস্থিতি বজায় রাখার পক্ষেই রয়েছে। অর্থাৎ, যুক্তরাষ্ট্রের ইতিহাসে, এমনকি সম্ভবত বিশ্বের ইতিহাসে সবচেয়ে বড় নৌ অবরোধ অব্যাহত রাখার বিষয়টিই তারা চায়।’

    প্রয়োজনে আবারও সামরিক অভিযান শুরু করার প্রস্তুতি যুক্তরাষ্ট্রের রয়েছে বলেও জানান মার্কিন প্রেসিডেন্ট।

    তিনি বলেন, ‘এই মুহূর্তে সামরিক পদক্ষেপ নেওয়া খুব একটা প্রয়োজনীয় বলে মনে হচ্ছে না। তবে পরিস্থিতির পরিবর্তন হলে যেকোনো কারণে ব্যবস্থা নিতে আমরা সম্পূর্ণ প্রস্তুত।’

    দাবি ট্রাম্পের সামরিকভাবে কার্যত শেষ ইরান যুদ্ধ
    পূর্ববর্তী খবরতুরস্কে কারখানায় বিস্ফোরণে প্রাণ গেল ১৭ জনের

    আরো সংবাদ পড়ুন

    তুরস্কে কারখানায় বিস্ফোরণে প্রাণ গেল ১৭ জনের

    ইসরায়েলে নতুন সরকার গঠনে কঠিন চ্যালেঞ্জের মুখে আইজেনকোট

    আর্জেন্টিনায় পৌঁছে মিলেইকে গণতন্ত্র রক্ষার আহ্বান পোপ লিও’র

    পারমাণবিক নিরস্ত্রীকরণ ও ইরান ইস্যুতে শি ও পুতিনের সঙ্গে বৈঠকের ইঙ্গিত ট্রাম্পের

    মিসরে দুই ট্রেনের সংঘর্ষে ৭ জন নিহত

    হামাসকে সন্ত্রাসী সংগঠন বলতে নারাজ ইসরায়েলের আরব নেতা আব্বাস

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত

    সামরিকভাবে কার্যত শেষ ইরান যুদ্ধ, দাবি ট্রাম্পের

    November 10, 2026

    তুরস্কে কারখানায় বিস্ফোরণে প্রাণ গেল ১৭ জনের

    November 10, 2026

    শহীদ নূর হোসেন দিবস আজ

    November 10, 2026

    নারায়ণগঞ্জে মাদরাসায় অগ্নিকাণ্ডে আহত ৬৩, আইসিইউতে ৪

    November 10, 2026

    তুরস্কের উদ্দেশে রওনা দিয়েছেন প্রধানমন্ত্রী

    November 10, 2026

    ইসরায়েলে নতুন সরকার গঠনে কঠিন চ্যালেঞ্জের মুখে আইজেনকোট

    November 9, 2026

    চাঁদপুরের অর্ধশত গ্রামে উদযাপিত হচ্ছে ঈদুল আজহা

    June 6, 2025

    ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সরকার সচেষ্ট রয়েছে: আসিফ মাহমুদ

    June 6, 2025

    গাইবান্ধায় সেনাবাহিনীর অভিযানে ১৫ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন উদ্ধার

    June 6, 2025

    মেসির প্রত্যাবর্তনের ম্যাচে জয় পেল আর্জেন্টিনা

    June 6, 2025

    কালুরঘাট সেতুতে দুর্ঘটনা : বরখাস্ত ৪ রেলকর্মী, তদন্ত কমিটি গঠন

    June 6, 2025

    ঈদের আগে রিজার্ভ ছাড়াল ২৬ বিলিয়ন ডলার

    June 6, 2025
    আর্কাইভ ক্যালেন্ডার
    Loading...
    «নভেম্বর ২০২৬»
    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     ১২৩৪৫৬
    ৭৮৯১০১১১২১৩
    ১৪১৫১৬১৭১৮১৯২০
    ২১২২২৩২৪২৫২৬২৭
    ২৮২৯৩০  
    « অক্টোবরডিসেম্বর »
    সোশ্যাল ফলো এবং কাউন্টার
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    BijoyTV Logo Footer
    • রাহাত টাওয়ার (৮ম তলা)
      ১৪ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০
    • ফোন: +৮৮-০২-৯৬১৩৬১৫
    • ফ্যাক্সঃ +৮৮-০২-৯৬৬৪৯৮৪
    • লাইভ টিভি
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • ডাউনলিংক প্যারামিটার
    • Bijoy TV FTP
    • FacebookLikes Like our page
    • TwitterFollowers Follow Us
    • 1.8MSubscribers Subscribe
    • InstagramFollowers Follow Us
    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Developed with ❤️ BijoyTV IT Team.

    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Design & Developed by BijoyTV.

    Type above and press Enter to search. Press Esc to cancel.