Close Menu
বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram
    Friday, 26 June 2026, 02:20: pm
    বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram YouTube
    লাইভ টিভি BijoyTV FTP
    • জাতীয়
    • রাজনীতি
    • অপরাধ
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • দেশজুড়ে
      • ঢাকা
      • চট্টগ্রাম
      • খুলনা
      • বরিশাল
      • রাজশাহী
      • রংপুর
      • ময়মনসিংহ
      • সিলেট
    • বিনোদন
    • লাইফ স্টাইল
    • শিক্ষা
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • খেলাধুলা
    • স্বাস্থ্য
    • অন্যান্য
    বিজয় টিভিবিজয় টিভি
    হোম » বিজ্ঞান-প্রযুক্তি » স্বাস্থ্য সংক্রান্ত তথ্য দিতে ‘চ্যাটজিপিটি হেলথ’ চালু
    বিজ্ঞান-প্রযুক্তি

    স্বাস্থ্য সংক্রান্ত তথ্য দিতে ‘চ্যাটজিপিটি হেলথ’ চালু

    বিজয় টিভি নিউজ ডেস্কবিজয় টিভি নিউজ ডেস্কJanuary 9, 2026
    শেয়ার করুন Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Copy Link
    আমাদের অনুসরণ করুন
    Facebook X (Twitter) Instagram YouTube
    স্বাস্থ্য সংক্রান্ত তথ্য দিতে ‘চ্যাটজিপিটি হেলথ’ চালু

    ওপেনএআই তাদের জনপ্রিয় এআই চ্যাটবটের নতুন অভিজ্ঞতা ‘চ্যাটজিপিটি হেলথ’ চালু করেছে। এই ফিচারের মাধ্যমে ব্যবহারকারীরা নিরাপদভাবে নিজেদের চিকিৎসা নথি ও বিভিন্ন স্বাস্থ্যবিষয়ক অ্যাপ চ্যাটজিপিটির সঙ্গে যুক্ত করতে পারবেন। এর ফলে স্বাস্থ্য ও সুস্থতা বিষয়ে আরও ব্যক্তিকেন্দ্রিক তথ্য ও সহায়তা পাওয়া যাবে বলে দাবি করেছে প্রতিষ্ঠানটি।

    আনুষ্ঠানিকভাবে বুধবার (৭ জানুয়ারি) এই ফিচার ঘোষণা করে ওপেনএআই। প্রতিষ্ঠানটির অ্যাপ্লিকেশন বিভাগের প্রধান নির্বাহী কর্মকর্তা ফিজি সিমো এক ব্লগ পোস্টে জানান, চ্যাটজিপিটি হেলথের লক্ষ্য হলো চ্যাটজিপিটিকে একটি “ব্যক্তিগত সুপার-অ্যাসিস্ট্যান্ট”-এ পরিণত করা, যা জীবনের নানা ক্ষেত্রে ব্যবহারকারীদের তথ্য ও প্রয়োজনীয় টুল দিয়ে সহায়তা করবে। তাঁর মতে, বর্তমান স্বাস্থ্যব্যবস্থা রোগী ও চিকিৎসক উভয়ের জন্যই জটিল হয়ে উঠেছে, আর সেই জায়গায় এআই কার্যকর ভূমিকা রাখতে পারে।

    ওপেনএআইয়ের তথ্যমতে, স্বাস্থ্য ও সুস্থতা নিয়ে চ্যাটজিপিটিতে অনেক প্রশ্ন করা হয়। প্রতি সপ্তাহে শত কোটি ব্যবহারকারী স্বাস্থ্যসংক্রান্ত নানা প্রশ্ন করে থাকেন। চ্যাটজিপিটি হেলথ সেই অভিজ্ঞতাকে আরও এক ধাপ এগিয়ে নিচ্ছে, যেখানে ব্যবহারকারীর নিজস্ব স্বাস্থ্যতথ্যের ভিত্তিতে উত্তর হবে আরও প্রাসঙ্গিক ও বাস্তবসম্মত।

    নিরাপত্তা নিয়ে বিশেষ গুরুত্ব দেয়া হয়েছে এই ফিচারে। ওপেনএআই জানিয়েছে, চ্যাটজিপিটি হেলথের জন্য আলাদা একটি সুরক্ষিত স্পেস থাকবে। এখানে সংযুক্ত ফাইল, কথোপকথন ও অ্যাপের তথ্য অন্যান্য চ্যাট থেকে সম্পূর্ণ আলাদা থাকবে। এসব তথ্য ওপেনএআইয়ের মূল এআই মডেল প্রশিক্ষণে ব্যবহার করা হবে না। এছাড়া স্বাস্থ্যসংক্রান্ত কথোপকথন সুরক্ষিত রাখতে বিশেষ এনক্রিপশন ও ডেটা আইসোলেশন ব্যবস্থাও যুক্ত করা হয়েছে।

    তবে ওপেনএআই স্পষ্ট করে জানিয়েছে, চ্যাটজিপিটি হেলথ কোনোভাবেই চিকিৎসকের বিকল্প নয়। এটি রোগ নির্ণয় বা চিকিৎসার জন্য ব্যবহার করা যাবে না। বরং দৈনন্দিন স্বাস্থ্যসংক্রান্ত প্রশ্ন, রিপোর্ট বোঝা বা সুস্থতা ব্যবস্থাপনায় সহায়ক তথ্য দেয়াই এর মূল উদ্দেশ্য।

    চ্যাটজিপিটি হেলথের জন্য ওপেনএআই যুক্তরাষ্ট্রভিত্তিক ডিজিটাল হেলথ প্ল্যাটফর্ম বিওয়েলের সঙ্গে অংশীদারিত্ব করেছে। এর মাধ্যমে ব্যবহারকারীরা নিজেরাই নিয়ন্ত্রণ করতে পারবেন কোথায় ও কীভাবে তাদের স্বাস্থ্যতথ্য ব্যবহৃত হবে। প্রাথমিকভাবে এই ফিচার ব্যবহারের জন্য ব্যবহারকারীদের একটি ওয়েটলিস্টে নাম লেখাতে হবে। ধাপে ধাপে এটি চালু করা হচ্ছে এবং বর্তমানে কিছু সুবিধা শুধু যুক্তরাষ্ট্রে সীমাবদ্ধ। ভবিষ্যতে ধীরে ধীরে অন্যান্য দেশেও এই সেবা সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছে ওপেনএআই।

    স্বাস্থ্য সংক্রান্ত তথ্য দিতে ‘চ্যাটজিপিটি হেলথ’ চালু
    পূর্ববর্তী খবরইরানকে কড়া হুঁশিয়ারি ট্রাম্পের
    পরবর্তী খবর ‘আপনিও ক্ষমতাচ্যুত হবেন’, ট্রাম্পকে হুঁশিয়ারি খামেনির

    আরো সংবাদ পড়ুন

    হাম উপসর্গ নিয়ে আরও ৯ শিশুর মৃত্যু

    হামের উপসর্গ নিয়ে আরও ৭ শিশুর মৃত্যু

    ভেঙে পড়া স্বাস্থ্যসেবার মান বাড়াতে কাজ করছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী

    আমরা আদ্-দ্বীন হাসপাতাল বন্ধ করেছি কিন্তু মেডিকেল কলেজ বন্ধ করিনি

    রাজশাহীর নাহিদের স্বপ্ন এখন গ্লোবাল টেক স্টোরি

    আমাদের ওষুধ রফতানি হচ্ছে ১৪০ দেশে: স্বাস্থ্যমন্ত্রী

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত

    ভেনেজুয়েলার ভূমিকম্পে হতাহতের ঘটনায় প্রধানমন্ত্রীর শোক

    June 26, 2026

    ইরানের অর্থ দিয়ে যুক্তরাষ্ট্রের গম, ভুট্টা ও সয়াবিন কিনে পাঠানো হবে: ট্রাম্প

    June 26, 2026

    জুয়া ও মাদকমুক্ত দেশ গড়তে কাজ করছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

    June 26, 2026

    ঢাকায় বৃষ্টির আভাস, তবে গরম থাকবে আগের মতোই

    June 26, 2026

    ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ২৩৫

    June 26, 2026

    হোসেনি দালান থেকে শুরু হয়েছে তাজিয়া মিছিল

    June 26, 2026

    চাঁদপুরের অর্ধশত গ্রামে উদযাপিত হচ্ছে ঈদুল আজহা

    June 6, 2025

    ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সরকার সচেষ্ট রয়েছে: আসিফ মাহমুদ

    June 6, 2025

    গাইবান্ধায় সেনাবাহিনীর অভিযানে ১৫ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন উদ্ধার

    June 6, 2025

    মেসির প্রত্যাবর্তনের ম্যাচে জয় পেল আর্জেন্টিনা

    June 6, 2025

    কালুরঘাট সেতুতে দুর্ঘটনা : বরখাস্ত ৪ রেলকর্মী, তদন্ত কমিটি গঠন

    June 6, 2025

    ঈদের আগে রিজার্ভ ছাড়াল ২৬ বিলিয়ন ডলার

    June 6, 2025
    আর্কাইভ ক্যালেন্ডার
    Loading...
    «জুন ২০২৬»
    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     ১২৩৪৫
    ৬৭৮৯১০১১১২
    ১৩১৪১৫১৬১৭১৮১৯
    ২০২১২২২৩২৪২৫২৬
    ২৭২৮২৯৩০  
    « মেজুলাই »
    সোশ্যাল ফলো এবং কাউন্টার
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    BijoyTV Logo Footer
    • রাহাত টাওয়ার (৮ম তলা)
      ১৪ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০
    • ফোন: +৮৮-০২-৯৬১৩৬১৫
    • ফ্যাক্সঃ +৮৮-০২-৯৬৬৪৯৮৪
    • লাইভ টিভি
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • ডাউনলিংক প্যারামিটার
    • Bijoy TV FTP
    • FacebookLikes Like our page
    • TwitterFollowers Follow Us
    • 1.8MSubscribers Subscribe
    • InstagramFollowers Follow Us
    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Developed with ❤️ BijoyTV IT Team.

    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Design & Developed by ❤️ BijoyTV.

    Type above and press Enter to search. Press Esc to cancel.