Close Menu
বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram
    Friday, 14 August 2026, 06:12: pm
    বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram YouTube
    লাইভ টিভি BijoyTV FTP
    • জাতীয়
    • রাজনীতি
    • অপরাধ
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • দেশজুড়ে
      • ঢাকা
      • চট্টগ্রাম
      • খুলনা
      • বরিশাল
      • রাজশাহী
      • রংপুর
      • ময়মনসিংহ
      • সিলেট
    • বিনোদন
    • লাইফ স্টাইল
    • শিক্ষা
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • খেলাধুলা
    • স্বাস্থ্য
    • অন্যান্য
    বিজয় টিভিবিজয় টিভি
    হোম » আন্তর্জাতিক » আমার আর কোনও উপায় নেই: ট্রাম্প
    আন্তর্জাতিক

    আমার আর কোনও উপায় নেই: ট্রাম্প

    বিজয় টিভি নিউজ ডেস্কবিজয় টিভি নিউজ ডেস্কAugust 5, 2026
    শেয়ার করুন Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Copy Link
    আমাদের অনুসরণ করুন
    Facebook X (Twitter) Instagram YouTube
    আমার আর কোনও উপায় নেই ট্রাম্প

    ইরানের সঙ্গে সমঝোতা ভেস্তে গেলে কঠোর সামরিক পদক্ষেপ নেয়া ছাড়া যুক্তরাষ্ট্রের আর কোনও উপায় থাকবে না বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, ইরানকে কোনোভাবেই পারমাণবিক অস্ত্রের অধিকারী হতে দেয়া হবে না। একইসঙ্গে হরমুজ প্রণালি দ্রুত খুলে দিতে ইরানকে আবারও কড়া হুঁশিয়ারি দিয়ে তিনি বলেছেন, আলোচনার মাধ্যমে সমঝোতা না হলে যুক্তরাষ্ট্র কঠোর সামরিক পদক্ষেপ নেবে।

    সংবাদমাধ্যম টিআরটি ওয়ার্ল্ড বলছে, মঙ্গলবার (৪ আগস্ট) ফক্স নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প এসব কথা বলেন। তিনি বলেন, ‘হরমুজ প্রণালি খুব শিগগিরই খুলে যাবে। আর যদি না খোলে, তাহলে তারা খুব কঠোর হামলার মুখে পড়বে। এরপরও প্রণালিটি খুলে যাবে।’

    ট্রাম্প জানান, এর আগে তিনি ইরানের বিরুদ্ধে বড় ধরনের হামলার প্রস্তুতি নিয়েছিলেন। তবে ইরানি কর্মকর্তারা আলোচনার অনুরোধ জানালে তিনি সেই পরিকল্পনা থেকে সরে এসে আলোচনায় সম্মত হন। তিনি বলেন, ‘আমরা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সবচেয়ে বড় হামলা চালাতে যাচ্ছিলাম। তখন তারা আমাকে ফোন করে খুব ভদ্রভাবে বলল, ‘দয়া করে, আমরা কি কথা বলতে পারি?’ আমি বললাম, ‘হ্যাঁ, আমরা কথা বলতে পারি। চলুন, এবার বিষয়টির সমাধান করি’।’

    ট্রাম্প বলেন, ইরান যদি আবারও আলোচনা থেকে সরে আসে, তাহলে দেশটিকে কঠোর জবাবের মুখে পড়তে হবে। একই সঙ্গে তিনি পুনর্ব্যক্ত করেন, ইরানকে কোনোভাবেই পারমাণবিক অস্ত্র তৈরি করতে দেয়া হবে না। তিনি বলেন, ‘তারা যদি আবারও পিছু হটে, তাহলে খুব কঠোরভাবে আঘাত করা হবে। তারা এটা জানে, বোঝেও। আমার আর কোনও উপায় নেই। ইরানের পারমাণবিক অস্ত্র থাকতে পারে না। বিষয়টি খুবই সহজ।’

    মার্কিন প্রেসিডেন্টের দাবি, যুক্তরাষ্ট্র ও ইরানের কর্মকর্তাদের মধ্যে ‘খুব ভালো আলোচনা’ চলছে। যদিও তিনি স্বীকার করেন, তেহরান প্রকাশ্যে এখনও এ অগ্রগতির কথা নিশ্চিত করেনি। তিনি বলেন, ‘সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো কার্যকর পদক্ষেপ। তারা সমঝোতা করতে চায়। দেখা যাক কী হয়। যদি তারা সমঝোতা না করে, তাহলে সেটা খুবই দুঃখজনক হবে।’

    ট্রাম্প বলেন, মঙ্গলবার সারাদিনই ইরানের সঙ্গে আলোচনা হয়েছে। তার ভাষায়, ‘আজ সারাদিন আলোচনা হয়েছে এবং সবকিছু খুব ভালোভাবে এগোচ্ছে বলে মনে হচ্ছে। যদি হরমুজ প্রণালি খুলে যায় আর আমাদের মধ্যে কোনও উত্তেজনা না থাকে, তাহলে জ্বালানির দাম কমে প্রতি গ্যালন ২ দশমিক ৫০ ডলারে নেমে আসতে পারে।’

    তিনি আরও বলেন, তেল কোম্পানিগুলোর এখন জ্বালানির দাম কমানো উচিত। পরে ক্যালিফোর্নিয়ায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, ইরানের সঙ্গে আলোচনা ‘খুব ভালোভাবেই এগোচ্ছে’। তিনি বলেন, ‘আমরা খুব ভালোভাবে এগোচ্ছি। ৪৮ ঘণ্টার মধ্যেই জানতে পারব কী হচ্ছে।’

    এদিকে যুক্তরাষ্ট্র, ইরান ও ওমান হরমুজ প্রণালি পুনরায় খুলে দেয়া এবং ওয়াশিংটন-তেহরানের মধ্যে যুদ্ধবিরতি পুনর্বহালের লক্ষ্যে একটি অন্তর্বর্তী সমঝোতার কাছাকাছি পৌঁছেছে বলে মঙ্গলবার এক প্রতিবেদনে জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওস। প্রতিবেদনে বলা হয়েছে, বুধবারের (৫ আগস্ট) মধ্যেই এ বিষয়ে ঘোষণা আসতে পারে।

    এর আগে মঙ্গলবার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেন, গুরুত্বপূর্ণ এ আন্তর্জাতিক নৌপথ দিয়ে জাহাজ চলাচল নিয়ে ওয়াশিংটন ও তেহরানের আলোচনা এখনও চূড়ান্ত হয়নি। তবে তিনি আশা করছেন, খুব শিগগিরই একটি সমঝোতা হবে।

    গত ফেব্রুয়ারি থেকে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সংঘাত চলছে। সে সময় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান শুরু করে। এর জবাবে উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের সামরিক স্থাপনা থাকা দেশগুলোতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায় ইরান।

    এরপর এপ্রিল মাসে দুই দেশ যুদ্ধবিরতিতে সম্মত হয়। জুনে পাকিস্তানের মধ্যস্থতায় তারা একটি সমঝোতা স্মারকে সই করে। এর লক্ষ্য ছিল সামরিক সংঘাতের অবসান এবং স্থায়ী শান্তি প্রতিষ্ঠা।

    তবে গত মাসে সেই সমঝোতা ভেঙে যায়। এরপর প্রায় দুই সপ্তাহ ধরে উভয় পক্ষ পাল্টাপাল্টি হামলা চালায়। পরে সংঘাত নিরসনের আলোচনা শুরুর খবরের মধ্যে ট্রাম্প হঠাৎ করেই বোমা হামলা বন্ধের ঘোষণা দেন।

    আমার আর কোনও উপায় নেই: ট্রাম্প
    পূর্ববর্তী খবরজুলাই গণঅভ্যুত্থান দিবসে শহিদদের প্রতি সর্বস্তরের শ্রদ্ধা
    পরবর্তী খবর প্রযুক্তি কিনে নয়, উদ্ভাবনের মাধ্যমেই অর্জিত হবে অর্থনৈতিক সার্বভৌমত্ব: ববি হাজ্জাজ

    আরো সংবাদ পড়ুন

    ইরানের পরমাণু অস্ত্র ঠেকানো নয়, তেলের দাম কম রাখাই এখন প্রধান লক্ষ্য: যুক্তরাষ্ট্র

    দক্ষিণ সুদান-আবেইয়ে শান্তিরক্ষা মিশন পরিদর্শন শেষে দেশে ফিরলেন সেনা প্রধান

    হরমুজে আমিরাতের ২ জাহাজে ইরানের হামলা

    বিশ্ববাজারে আবারও বাড়ল তেলের দাম

    মানবাধিকার ইস্যুতে ফ্রান্সের ‘দ্বিমুখী নীতি’র তীব্র সমালোচনা করলেন আরাঘচি

    ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে মামলা দায়ের

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত

    ইরানের পরমাণু অস্ত্র ঠেকানো নয়, তেলের দাম কম রাখাই এখন প্রধান লক্ষ্য: যুক্তরাষ্ট্র

    August 14, 2026

    যশোর শিশু হাসপাতাল বৃহত্তর পরিসরে চালুর উদ্যোগ নেওয়া হবে: প্রতিমন্ত্রী অমিত

    August 14, 2026

    দক্ষিণ সুদান-আবেইয়ে শান্তিরক্ষা মিশন পরিদর্শন শেষে দেশে ফিরলেন সেনা প্রধান

    August 14, 2026

    ছাত্র আন্দোলন অ্যাকাডেমিক শিক্ষার গুরুত্বপূর্ণ অংশ: জোনায়েদ সাকি

    August 14, 2026

    চট্টগ্রামে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে নিহত বেড়ে ৮

    August 14, 2026

    চট্টগ্রামে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাস লিকেজে নিহত ৩

    August 14, 2026

    চাঁদপুরের অর্ধশত গ্রামে উদযাপিত হচ্ছে ঈদুল আজহা

    June 6, 2025

    ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সরকার সচেষ্ট রয়েছে: আসিফ মাহমুদ

    June 6, 2025

    গাইবান্ধায় সেনাবাহিনীর অভিযানে ১৫ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন উদ্ধার

    June 6, 2025

    মেসির প্রত্যাবর্তনের ম্যাচে জয় পেল আর্জেন্টিনা

    June 6, 2025

    কালুরঘাট সেতুতে দুর্ঘটনা : বরখাস্ত ৪ রেলকর্মী, তদন্ত কমিটি গঠন

    June 6, 2025

    ঈদের আগে রিজার্ভ ছাড়াল ২৬ বিলিয়ন ডলার

    June 6, 2025
    আর্কাইভ ক্যালেন্ডার
    Loading...
    «আগষ্ট ২০২৬»
    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
    ১২৩৪৫৬৭
    ৮৯১০১১১২১৩১৪
    ১৫১৬১৭১৮১৯২০২১
    ২২২৩২৪২৫২৬২৭২৮
    ২৯৩০৩১  
    « জুলাইসেপ্টেম্বর »
    সোশ্যাল ফলো এবং কাউন্টার
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    BijoyTV Logo Footer
    • রাহাত টাওয়ার (৮ম তলা)
      ১৪ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০
    • ফোন: +৮৮-০২-৯৬১৩৬১৫
    • ফ্যাক্সঃ +৮৮-০২-৯৬৬৪৯৮৪
    • লাইভ টিভি
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • ডাউনলিংক প্যারামিটার
    • Bijoy TV FTP
    • FacebookLikes Like our page
    • TwitterFollowers Follow Us
    • 1.8MSubscribers Subscribe
    • InstagramFollowers Follow Us
    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Developed with ❤️ BijoyTV IT Team.

    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Design & Developed by ❤️ BijoyTV.

    Type above and press Enter to search. Press Esc to cancel.