Close Menu
বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram
    Wednesday, 11 November 2026, 03:17: pm
    বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram YouTube
    লাইভ টিভি BijoyTV FTP
    • জাতীয়
    • রাজনীতি
    • অপরাধ
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • দেশজুড়ে
      • ঢাকা
      • চট্টগ্রাম
      • খুলনা
      • বরিশাল
      • রাজশাহী
      • রংপুর
      • ময়মনসিংহ
      • সিলেট
    • বিনোদন
    • লাইফ স্টাইল
    • শিক্ষা
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • খেলাধুলা
    • স্বাস্থ্য
    • অন্যান্য
    বিজয় টিভিবিজয় টিভি
    হোম » আন্তর্জাতিক » ইরানের প্রাণনাশের হুমকি, সামরিক ঘাঁটিতে আশ্রয় নিলেন মার্কিন অর্থমন্ত্রী
    আন্তর্জাতিক

    ইরানের প্রাণনাশের হুমকি, সামরিক ঘাঁটিতে আশ্রয় নিলেন মার্কিন অর্থমন্ত্রী

    বিজয় টিভি নিউজ ডেস্কবিজয় টিভি নিউজ ডেস্কNovember 11, 2026
    শেয়ার করুন Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Copy Link
    আমাদের অনুসরণ করুন
    Facebook X (Twitter) Instagram YouTube
    ইরানের প্রাণনাশের হুমকি, সামরিক ঘাঁটিতে আশ্রয় নিলেন মার্কিন অর্থমন্ত্রী

    ইরানের কাছ থেকে প্রাণনাশের হুমকি পাওয়ার পর নিজের বাসভবন ছেড়ে সামরিক ঘাঁটিতে আশ্রয় নিয়েছেন যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী স্কট বেসেন্ট। নিরাপত্তা পরিস্থিতির অবনতি এবং ইরানের সম্ভাব্য হামলার আশঙ্কায় সম্প্রতি তিনি ওয়াশিংটনের বাসা থেকে সামরিক ঘাঁটিতে চলে যান। মার্কিন কর্মকর্তাদের ধারণা, দেশটির বর্তমান ও সাবেক কর্মকর্তাদের লক্ষ্য করে ইরানের হামলার পরিকল্পনা আগের চেয়ে অনেক বেশি জোরালো হয়েছে।

    বিষয়টি সম্পর্কে অবগত তিন ব্যক্তির বরাত দিয়ে মঙ্গলবার (১০ নভেম্বর) এ খবর প্রকাশ করেছে নিউইয়র্ক টাইমস। পরে রয়টার্সও প্রতিবেদনটি প্রকাশ করে। তবে বেসেন্টের বিরুদ্ধে হুমকির সুনির্দিষ্ট ধরন ও ভয়াবহতা সম্পর্কে বিস্তারিত জানা যায়নি। বেসেন্টের নিরাপত্তা নিয়ে উদ্বেগের পেছনে ইরানের বিরুদ্ধে তার ভূমিকা গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। গত আগস্ট থেকে ইরানকে আর্থিকভাবে বিচ্ছিন্ন করতে কঠোর নিষেধাজ্ঞা ও বাণিজ্যিক বিধিনিষেধ আরোপের নেতৃত্ব দিচ্ছেন তিনি। ওয়াশিংটনের এই অর্থনৈতিক চাপের কর্মসূচির অন্যতম প্রধান মুখ বেসেন্ট।

    এর আগে ২০২০ সালের জানুয়ারিতে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ডের কুদস ফোর্সের প্রধান জেনারেল কাসেম সোলাইমানিকে হত্যার নির্দেশ দিয়েছিলেন তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর প্রতিশোধ নিতে ট্রাম্পকে হত্যার ষড়যন্ত্রের অভিযোগে ২০২৪ সালে মার্কিন আদালতে ইরানি নাগরিক ফারহাদ শাকেরির বিরুদ্ধে অভিযোগ আনা হয়।

    এদিকে ট্রেজারি বিভাগের এক মুখপাত্র বলেছেন, ইরানের হুমকিতে বেসেন্ট দমে যাবেন না। তিনি অর্থনৈতিক চাপের কর্মসূচি অব্যাহত রাখতে প্রতিশ্রুতিবদ্ধ। অন্যদিকে, যুক্তরাষ্ট্রের মাটিতে হামলার ষড়যন্ত্রের অভিযোগ অস্বীকার করে আসছে ইরান। মার্কিন কর্মকর্তাদের মূল্যায়ন অনুযায়ী, বিদেশে বড় পরিসরে হামলা চালানোর সক্ষমতা ইরানের সীমিত হলেও নির্দিষ্ট ব্যক্তিদের লক্ষ্য করে ষড়যন্ত্রের বিষয়টি উদ্বেগজনক হয়ে উঠেছে।

    ইরানের প্রাণনাশের হুমকি সামরিক ঘাঁটিতে আশ্রয় নিলেন মার্কিন অর্থমন্ত্রী
    পূর্ববর্তী খবরতরুণদের উদ্ভাবনী চিন্তা কাজে লাগিয়ে স্বনির্ভর হতে হবে: বিদ্যুৎমন্ত্রী
    পরবর্তী খবর ইরান যুদ্ধে খরচ হওয়া অর্থ ফেরত চান ট্রাম্প, দিতে হবে ইসরায়েলকেও

    আরো সংবাদ পড়ুন

    ইরান যুদ্ধে খরচ হওয়া অর্থ ফেরত চান ট্রাম্প, দিতে হবে ইসরায়েলকেও

    ইরানে নতুন করে হামলার প্রয়োজন নেই: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

    সাইবার নিরাপত্তায় প্রতিক্রিয়া নয়, প্রতিরোধে জোর দিতে হবে: আইসিটি মন্ত্রী

    সামরিকভাবে কার্যত শেষ ইরান যুদ্ধ, দাবি ট্রাম্পের

    তুরস্কে কারখানায় বিস্ফোরণে প্রাণ গেল ১৭ জনের

    ইসরায়েলে নতুন সরকার গঠনে কঠিন চ্যালেঞ্জের মুখে আইজেনকোট

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত

    ইরান যুদ্ধে খরচ হওয়া অর্থ ফেরত চান ট্রাম্প, দিতে হবে ইসরায়েলকেও

    November 11, 2026

    ইরানের প্রাণনাশের হুমকি, সামরিক ঘাঁটিতে আশ্রয় নিলেন মার্কিন অর্থমন্ত্রী

    November 11, 2026

    তরুণদের উদ্ভাবনী চিন্তা কাজে লাগিয়ে স্বনির্ভর হতে হবে: বিদ্যুৎমন্ত্রী

    November 11, 2026

    উচ্চশিক্ষার মানোন্নয়নে বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন সংশোধনের পরিকল্পনা: শিক্ষামন্ত্রী

    November 11, 2026

    বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে ডাচেস অব এডিনবার্গের বৈঠক

    November 11, 2026

    নেত্রকোণার সেই মাদরাসা ছাত্রী ধর্ষণের দায়ে শিক্ষকের মৃত্যুদণ্ড

    November 11, 2026

    চাঁদপুরের অর্ধশত গ্রামে উদযাপিত হচ্ছে ঈদুল আজহা

    June 6, 2025

    ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সরকার সচেষ্ট রয়েছে: আসিফ মাহমুদ

    June 6, 2025

    গাইবান্ধায় সেনাবাহিনীর অভিযানে ১৫ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন উদ্ধার

    June 6, 2025

    মেসির প্রত্যাবর্তনের ম্যাচে জয় পেল আর্জেন্টিনা

    June 6, 2025

    কালুরঘাট সেতুতে দুর্ঘটনা : বরখাস্ত ৪ রেলকর্মী, তদন্ত কমিটি গঠন

    June 6, 2025

    ঈদের আগে রিজার্ভ ছাড়াল ২৬ বিলিয়ন ডলার

    June 6, 2025
    আর্কাইভ ক্যালেন্ডার
    Loading...
    «নভেম্বর ২০২৬»
    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     ১২৩৪৫৬
    ৭৮৯১০১১১২১৩
    ১৪১৫১৬১৭১৮১৯২০
    ২১২২২৩২৪২৫২৬২৭
    ২৮২৯৩০  
    « অক্টোবরডিসেম্বর »
    সোশ্যাল ফলো এবং কাউন্টার
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    BijoyTV Logo Footer
    • রাহাত টাওয়ার (৮ম তলা)
      ১৪ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০
    • ফোন: +৮৮-০২-৯৬১৩৬১৫
    • ফ্যাক্সঃ +৮৮-০২-৯৬৬৪৯৮৪
    • লাইভ টিভি
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • ডাউনলিংক প্যারামিটার
    • Bijoy TV FTP
    • FacebookLikes Like our page
    • TwitterFollowers Follow Us
    • 1.8MSubscribers Subscribe
    • InstagramFollowers Follow Us
    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Developed with ❤️ BijoyTV IT Team.

    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Design & Developed by BijoyTV.

    Type above and press Enter to search. Press Esc to cancel.