Close Menu
বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram
    Sunday, 26 July 2026, 03:58: pm
    বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram YouTube
    লাইভ টিভি BijoyTV FTP
    • জাতীয়
    • রাজনীতি
    • অপরাধ
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • দেশজুড়ে
      • ঢাকা
      • চট্টগ্রাম
      • খুলনা
      • বরিশাল
      • রাজশাহী
      • রংপুর
      • ময়মনসিংহ
      • সিলেট
    • বিনোদন
    • লাইফ স্টাইল
    • শিক্ষা
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • খেলাধুলা
    • স্বাস্থ্য
    • অন্যান্য
    বিজয় টিভিবিজয় টিভি
    হোম » আন্তর্জাতিক » ইরানের সঙ্গে যে চুক্তি করব, নেতানিয়াহুকে সেটাই মানতে হবে: ট্রাম্প
    আন্তর্জাতিক

    ইরানের সঙ্গে যে চুক্তি করব, নেতানিয়াহুকে সেটাই মানতে হবে: ট্রাম্প

    বিজয় টিভি নিউজ ডেস্কবিজয় টিভি নিউজ ডেস্কJune 8, 2026
    শেয়ার করুন Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Copy Link
    আমাদের অনুসরণ করুন
    Facebook X (Twitter) Instagram YouTube
    ইরানের সঙ্গে যে চুক্তি করব, নেতানিয়াহুকে সেটাই মানতে হবে: ট্রাম্প

    ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র যে ধরনের চুক্তিই করুক না কেন, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে তা মেনে নিতে হবে। কারণ, সব সিদ্ধান্ত মার্কিন প্রেসিডেন্টই (ট্রাম্প) নেন। ফিন্যান্সিয়াল টাইমসকে দেয়া এক টেলিফোন সাক্ষাৎকারে এ মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

    তিনি বলেন, ‘তার (নেতানিয়াহু) সামনে অন্য কোনও বিকল্প থাকবে না। চূড়ান্ত সিদ্ধান্ত আমিই নিই। সব সিদ্ধান্ত আমি নিই। তিনি (নেতানিয়াহু) সিদ্ধান্ত নেয়ার কেউ নন।’
    গত এপ্রিলের শুরুর দিকে ইরানের সঙ্গে যে সাময়িক যুদ্ধবিরতিে সম্মত হয়েছিলেন ট্রাম্প, সে যুদ্ধবিরতি এখন আর নেই বললেই চলে। লেবাননে ইসরায়েলের অবিরাম আগ্রাসনে অতিষ্ঠ হয়ে দেশটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। এর পরপরই প্রেসিডেন্ট ট্রাম্প এসব কথা বলেন।

    প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, ইরান নতুন করে হামলা চালালেও যুক্তরাষ্ট্রের সঙ্গে দেশটির সঙ্গে চলমান আলোচনায় কোনও প্রভাব পড়বে না। তার ভাষায়, ‘দেখা যাক শেষ পর্যন্ত কী হয়। তবে এটি (ইসরায়েলে চালানো ক্ষেপণাস্ত্র হামলা) এমন আক্রমণ ছিল না যা খুব বড় কোনো ধাক্কা দিয়েছে। আপনি কীভাবে দেখছেন তার ওপর ভিত্তি করে বলা যায়, এটি এমন একটি বিষয় যা ৩ হাজার বছর বা ৪৭ বছর ধরে চলে আসছে।’

    মার্কিন সংবাদমাধ্যমে ইরান ইস্যুতে ট্রাম্প ও নেতানয়াহুর মতানৈক্যের বিষয়টি ফলাও করে প্রচার হচ্ছে। এমনকি গত সপ্তাহে দুই নেতার মধ্যে উত্তপ্ত ফোনালাপের ঘটনাও ঘটেছে। ফোনালাপের একপর্যায়ে নেতানিয়াহুকে ‘পাগল’ বলে ভর্ৎসনা করেন ট্রাম্প।

    কারণ ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতির অন্যতম শর্ত ছিল, ইরানের পাশাপাশি মধ্যপ্রাচ্যে ইরানের সব মিত্রদের ওপরও হামলা বন্ধ করতে হবে। কিন্তু সে শর্ত লঙ্ঘন করে লেবাননে আগ্রাসন অব্যাহত রেখেছে। এতে করে যুদ্ধবিরতি যেমন ভঙ্গুর হয়, তেমনি যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধবিরতির আলোচনাও ক্ষতিগ্রস্ত হয়।

    ট্রাম্প ইরানের সঙ্গে যুদ্ধ বন্ধে আগ্রহী হলেও নেতানিয়াহু যুদ্ধ চালিয়ে যাওয়ার পক্ষে। আর এই ইস্যুতেই দীর্ঘদিনের দুই মিত্রের মধ্যে টানাপোড়েন এখন প্রায় প্রকাশ্য। সবশেষ ইরানের হামলা পর নেতানিয়াহুকে ট্রাম্প বলেছিলেন, তিনি যেন পাল্টা হামলা না চালান। তবে সেই অনুরোধ প্রত্যাখ্যান করে ঠিকই ইরানের বেশ কয়েকটি শহরে পাল্টা হামলা চালিয়েছে ইসরায়েল।

    ট্রাম্প তবু চুক্তির ব্যাপারে আত্মবিশ্বাসী, ‘আমার মনে হয় চুক্তির বিষয়ে অগ্রগতি হচ্ছে। দেখা যাক কী হয়। চুক্তিটি তার নিজস্ব গুণাগুণের ভিত্তিতে হতেও পারে, আবার নাও হতে পারে। তবে এই ঘটনার কোনো প্রভাব এর ওপর পড়বে না।’

    ইরানের সঙ্গে যে চুক্তি করব নেতানিয়াহুকে সেটাই মানতে হবে: ট্রাম্প
    পূর্ববর্তী খবরজরুরি বৈঠক ডাকলেন নেতানিয়াহু
    পরবর্তী খবর প্রাথমিকে ১ কোটির বেশি শিক্ষার্থী পাবে ইউনিফর্ম, জুতো ও পাটের ব্যাগ: ববি হাজ্জাজ

    আরো সংবাদ পড়ুন

    বিশ্বের বিশ্বস্ত প্রতিরক্ষা সহযোগী হিসেবে আত্মপ্রকাশ করছে ভারত: নরেন্দ্র মোদি

    যুক্তরাষ্ট্র পুনরায় হামলা শুরু করলে, যুদ্ধ আরও বিস্তৃত হবে: ইরান

    ইরানে হামলা স্থগিতের নির্দেশ দিলেন ট্রাম্প

    যুক্তরাষ্ট্রের ১১ যুদ্ধবিমান-হেলিকপ্টার ধ্বংসের দাবি ইরানের

    ভারতের নতুন শিক্ষামন্ত্রী হলেন প্রহ্লাদ যোশী

    ককরোচ জনতা পার্টির আন্দোলন প্রত্যাহারের ঘোষণা

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত

    বিশ্বের বিশ্বস্ত প্রতিরক্ষা সহযোগী হিসেবে আত্মপ্রকাশ করছে ভারত: নরেন্দ্র মোদি

    July 26, 2026

    যুক্তরাষ্ট্র পুনরায় হামলা শুরু করলে, যুদ্ধ আরও বিস্তৃত হবে: ইরান

    July 26, 2026

    জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদের শ্রদ্ধা

    July 26, 2026

    আদালতে রাষ্ট্রপ্রতির বিরুদ্ধে মামলা করা যায় না: স্বরাষ্ট্রমন্ত্রী

    July 26, 2026

    দেশের শৃঙ্খলা ও দুর্যোগ মোকাবিলায় সেনাবাহিনীর অবদান গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী

    July 26, 2026

    ইরানে হামলা স্থগিতের নির্দেশ দিলেন ট্রাম্প

    July 26, 2026

    চাঁদপুরের অর্ধশত গ্রামে উদযাপিত হচ্ছে ঈদুল আজহা

    June 6, 2025

    ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সরকার সচেষ্ট রয়েছে: আসিফ মাহমুদ

    June 6, 2025

    গাইবান্ধায় সেনাবাহিনীর অভিযানে ১৫ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন উদ্ধার

    June 6, 2025

    মেসির প্রত্যাবর্তনের ম্যাচে জয় পেল আর্জেন্টিনা

    June 6, 2025

    কালুরঘাট সেতুতে দুর্ঘটনা : বরখাস্ত ৪ রেলকর্মী, তদন্ত কমিটি গঠন

    June 6, 2025

    ঈদের আগে রিজার্ভ ছাড়াল ২৬ বিলিয়ন ডলার

    June 6, 2025
    আর্কাইভ ক্যালেন্ডার
    Loading...
    «জুলাই ২০২৬»
    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     ১২৩
    ৪৫৬৭৮৯১০
    ১১১২১৩১৪১৫১৬১৭
    ১৮১৯২০২১২২২৩২৪
    ২৫২৬২৭২৮২৯৩০৩১
    « জুনআগষ্ট »
    সোশ্যাল ফলো এবং কাউন্টার
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    BijoyTV Logo Footer
    • রাহাত টাওয়ার (৮ম তলা)
      ১৪ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০
    • ফোন: +৮৮-০২-৯৬১৩৬১৫
    • ফ্যাক্সঃ +৮৮-০২-৯৬৬৪৯৮৪
    • লাইভ টিভি
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • ডাউনলিংক প্যারামিটার
    • Bijoy TV FTP
    • FacebookLikes Like our page
    • TwitterFollowers Follow Us
    • 1.8MSubscribers Subscribe
    • InstagramFollowers Follow Us
    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Developed with ❤️ BijoyTV IT Team.

    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Design & Developed by ❤️ BijoyTV.

    Type above and press Enter to search. Press Esc to cancel.