Close Menu
বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram
    Wednesday, 1 July 2026, 11:20: am
    বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram YouTube
    লাইভ টিভি BijoyTV FTP
    • জাতীয়
    • রাজনীতি
    • অপরাধ
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • দেশজুড়ে
      • ঢাকা
      • চট্টগ্রাম
      • খুলনা
      • বরিশাল
      • রাজশাহী
      • রংপুর
      • ময়মনসিংহ
      • সিলেট
    • বিনোদন
    • লাইফ স্টাইল
    • শিক্ষা
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • খেলাধুলা
    • স্বাস্থ্য
    • অন্যান্য
    বিজয় টিভিবিজয় টিভি
    হোম » আন্তর্জাতিক » ইরানে আবারও বোমা হামলার হুমকি দিলেন ট্রাম্প
    আন্তর্জাতিক

    ইরানে আবারও বোমা হামলার হুমকি দিলেন ট্রাম্প

    বিজয় নিউজ ডেস্কবিজয় নিউজ ডেস্কJune 28, 2025
    শেয়ার করুন Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Copy Link
    আমাদের অনুসরণ করুন
    Facebook X (Twitter) Instagram YouTube

    ইরান পারমাণবিক অস্ত্র অর্জনের চেষ্টা করলে যুক্তরাষ্ট্র আবারও হামলা চালাবে বলে হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর আগে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি দাবি করেছেন যে, ইসরায়েলের সঙ্গে ১২ দিনের সংঘাতে ইরান জয়লাভ করেছে। খবর আল জাজিরার।

    তার এমন দাবির তীব্র সমালোচনা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি আরও বলেছেন যে, ইরান যদি পারমাণবিক অস্ত্র অর্জনের চেষ্টা করে তবে যুক্তরাষ্ট্র আবারও দেশটিতে বোমা হামলা চালাবে।

    শুক্রবার মার্কিন প্রেসিডেন্ট তার ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে ইরানের সর্বোচ্চ নেতার বিরুদ্ধে তীব্র ভাষায় সমালোচনা করেন। তিনি দাবি করেন, খামেনিকে ‌‌একটি অত্যন্ত কুৎসিত এবং ঘৃণ্য মৃত্যু থেকে বাঁচিয়ে দিয়েছেন।

    চলতি সপ্তাহের শুরুতে যুদ্ধবিরতির মাধ্যমে ইসরায়েল-ইরান সংঘাত শেষ হওয়ার পর প্রথমবারের মতো খামেনি বলেন, ফরদো, ইস্পাহান এবং নাতাঞ্জে ইরানের পারমাণবিক স্থাপনায় মার্কিন হামলার পর কাতারের একটি প্রধান মার্কিন ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে ইরান কার্যত ‌‘আমেরিকার মুখে চড় মেরেছে’।

    প্রেসিডেন্ট ট্রাম্প খামেনির উদ্দেশে বলেন, তার দেশ ধ্বংস হয়ে গেছে, তাদের তিনটি পারমাণবিক কেন্দ্র ধ্বংস হয়ে গেছে এবং আমি ঠিক জানতাম যে সে কোথায় আশ্রয় নিয়েছে এবং আমি ইসরায়েল বা মার্কিন সশস্ত্র বাহিনীকে তা জানাইনি, তাকে হত্যা করতে দেইনি। মার্কিন প্রেসিডেন্ট খামেনির মন্তব্যকে ‘ক্ষোভ, ঘৃণা এবং ঘৃণার বিবৃতি’ হিসেবে বর্ণনা করেছেন।

    এর আগে ইরান যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসতে যাচ্ছে বলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে দাবি করেছেন তা নাকচ করে দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। রাষ্ট্রীয় টেলিভিশনে এক সাক্ষাৎকারে ইরানি পররাষ্ট্রমন্ত্রী বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের বৈঠকের কোনো পরিকল্পনা নেই। আরাঘচি জানিয়েছেন, যুক্তরাষ্ট্র নিজের স্বার্থে এই আলোচনায় বসতে চাচ্ছে কি না, তা মূল্যায়ন করছে তেহরান।

    ইরানে আবারও বোমা হামলার হুমকি দিলেন ট্রাম্প
    পূর্ববর্তী খবর৫০ পেরিয়েও চিরসবুজ অ্যাঞ্জেলিনা, রহস্য কি সার্জারি নাকি প্রাকৃতিক?
    পরবর্তী খবর মেট্রো স্টেশনের নিচ থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

    আরো সংবাদ পড়ুন

    যে কারণে নরওয়ের বিপক্ষে কখনই জয় পায়নি ব্রাজিল!

    হরমুজ প্রণালি ইরানের ‘ক্ষমতার সবচেয়ে বড় হাতিয়ার’: ক্যালিবাফ

    অবিলম্বে তেলের দাম কমানোর নির্দেশ ট্রাম্পের

    যুক্তরাষ্ট্র চুক্তি মেনে চললে তেহরানও তা রক্ষা করবে: ইরানের রাষ্ট্রপতি  

    ভেনেজুয়েলায় নিহত বেড়ে ১৭১৯, উদ্ধারে ভরসা কেবলই ভাগ্য!

    যুক্তরাষ্ট্রের সঙ্গে চূড়ান্ত চুক্তির আলোচনা এখনও শুরু হয়নি: ইরান

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত

    ২০২৭ সালের হজের জন্য প্রাক-নিবন্ধন শুরু

    July 1, 2026

    স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের প্রস্তুতি শুরু করেছে ইসি: মির্জা ফখরুল

    July 1, 2026

    যে কারণে নরওয়ের বিপক্ষে কখনই জয় পায়নি ব্রাজিল!

    July 1, 2026

    হরমুজ প্রণালি ইরানের ‘ক্ষমতার সবচেয়ে বড় হাতিয়ার’: ক্যালিবাফ

    July 1, 2026

    বৃহস্পতিবার থেকে শুরু এইচএসসি পরীক্ষা, এবার সব শিক্ষা বোর্ডে একই প্রশ্ন

    July 1, 2026

    ইকুয়েডরের জালে দুই গোল দিয়ে শেষ ষোলোতে মেক্সিকো

    July 1, 2026

    চাঁদপুরের অর্ধশত গ্রামে উদযাপিত হচ্ছে ঈদুল আজহা

    June 6, 2025

    ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সরকার সচেষ্ট রয়েছে: আসিফ মাহমুদ

    June 6, 2025

    গাইবান্ধায় সেনাবাহিনীর অভিযানে ১৫ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন উদ্ধার

    June 6, 2025

    মেসির প্রত্যাবর্তনের ম্যাচে জয় পেল আর্জেন্টিনা

    June 6, 2025

    কালুরঘাট সেতুতে দুর্ঘটনা : বরখাস্ত ৪ রেলকর্মী, তদন্ত কমিটি গঠন

    June 6, 2025

    ঈদের আগে রিজার্ভ ছাড়াল ২৬ বিলিয়ন ডলার

    June 6, 2025
    আর্কাইভ ক্যালেন্ডার
    Loading...
    «জুলাই ২০২৬»
    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     ১২৩
    ৪৫৬৭৮৯১০
    ১১১২১৩১৪১৫১৬১৭
    ১৮১৯২০২১২২২৩২৪
    ২৫২৬২৭২৮২৯৩০৩১
    « জুনআগষ্ট »
    সোশ্যাল ফলো এবং কাউন্টার
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    BijoyTV Logo Footer
    • রাহাত টাওয়ার (৮ম তলা)
      ১৪ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০
    • ফোন: +৮৮-০২-৯৬১৩৬১৫
    • ফ্যাক্সঃ +৮৮-০২-৯৬৬৪৯৮৪
    • লাইভ টিভি
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • ডাউনলিংক প্যারামিটার
    • Bijoy TV FTP
    • FacebookLikes Like our page
    • TwitterFollowers Follow Us
    • 1.8MSubscribers Subscribe
    • InstagramFollowers Follow Us
    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Developed with ❤️ BijoyTV IT Team.

    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Design & Developed by ❤️ BijoyTV.

    Type above and press Enter to search. Press Esc to cancel.