Close Menu
বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram
    Sunday, 29 November 2026, 06:54: pm
    বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram YouTube
    লাইভ টিভি BijoyTV FTP
    • জাতীয়
    • রাজনীতি
    • অপরাধ
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • দেশজুড়ে
      • ঢাকা
      • চট্টগ্রাম
      • খুলনা
      • বরিশাল
      • রাজশাহী
      • রংপুর
      • ময়মনসিংহ
      • সিলেট
    • বিনোদন
    • লাইফ স্টাইল
    • শিক্ষা
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • খেলাধুলা
    • স্বাস্থ্য
    • অন্যান্য
    বিজয় টিভিবিজয় টিভি
    হোম » আন্তর্জাতিক » ইরান ইস্যুতে ট্রাম্পের হঠাৎ নমনীয় সুর
    আন্তর্জাতিক

    ইরান ইস্যুতে ট্রাম্পের হঠাৎ নমনীয় সুর

    বিজয় টিভি নিউজ ডেস্কবিজয় টিভি নিউজ ডেস্কJanuary 15, 2026
    শেয়ার করুন Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Copy Link
    আমাদের অনুসরণ করুন
    Facebook X (Twitter) Instagram YouTube
    (ফাইল ছবি)

    ইরানের বিরুদ্ধে সামরিক হামলার হুমকির সুর অনেকটা নমনীয় করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

    ইরানের বিরুদ্ধে সামরিক হামলার হুমকির সুর অনেকটা নমনীয় করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, ইরানে সরকারবিরোধী বিক্ষোভকারীদের হত্যা বন্ধ হয়েছে-এমন আশ্বাস পাওয়ার পর নতুন এই সিদ্ধান্ত নিয়েছেন তিনি। একই সঙ্গে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি দাবি করেছেন, বিক্ষোভকারীদের ফাঁসি দেয়ার কোনো পরিকল্পনাই নেই। এর আগে ইরানের এক জ্যেষ্ঠ কর্মকর্তা সতর্ক করে বলেন, ‘যুক্তরাষ্ট্র হামলা চালালে প্রতিবেশী দেশগুলোতে থাকা মার্কিন ঘাঁটিতে আঘাত হানবে তেহরান।’ খবর আল জাজিরার।

    বুধবার (১৪ জানুয়ারি) সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ট্রাম্প বলেন, তাকে জানানো হয়েছে যে ইরানে বিক্ষোভকারীদের হত্যা বন্ধ হয়েছে এবং সম্ভাব্য মৃত্যুদণ্ড কার্যকরের পরিকল্পনাও স্থগিত রাখা হয়েছে। বিশ্লেষকদের মতে, ইরান সংকট নিয়ে তার আগের কঠোর অবস্থান থেকে উল্লেখযোগ্যভাবে সরে আসার এটি সুস্পষ্ট ইঙ্গিত।

    ট্রাম্প জানান, তিনি ‘বিভিন্ন পক্ষের খুব গুরুত্বপূর্ণ সূত্রের’ সঙ্গে কথা বলেছেন এবং পরিস্থিতির অগ্রগতি পর্যবেক্ষণ করবেন। তবে সম্ভাব্য মার্কিন সামরিক পদক্ষেপ পুরোপুরি নাকচ করেননি তিনি।

    ‘আমরা পর্যবেক্ষণের রাখবো প্রক্রিয়াটা কীভাবে এগোয়,’ বলেন ট্রাম্প। একই সঙ্গে তিনি উল্লেখ করেন, ইরানের পক্ষ থেকে যুক্তরাষ্ট্র ‘খুব ভালো একটি বিবৃতি’ পেয়েছে।

    এই বক্তব্য আসে এমন এক সময়, যখন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য কাতারের আল–উদেইদ বিমানঘাঁটি থেকে কিছু সেনা ও কর্মী প্রত্যাহার শুরু করেছে।

    ফক্স নিউজকে দেয়া সাক্ষাৎকারে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেন, ‘ফাঁসি দেয়ার কোনো পরিকল্পনাই নেই। ফাঁসি প্রশ্নের বাইরে।’ তিনি দাবি করেন, সরকার পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে রেখেছে।

    এদিকে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)-এর প্রধান মোহাম্মদ পাকপুর বলেন, ‘শত্রুর ভুল হিসাবের জবাব দিতে আমরা সর্বোচ্চ প্রস্তুত।’ তিনি ইন্ধনদাতা হিসেবে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে ইরানের বিক্ষোভের পেছনে দায়ী করেন।

    মানবাধিকার সংগঠনগুলোর হিসাবে বিক্ষোভে নিহতের সংখ্যা কয়েক হাজারে পৌঁছালেও ইরানি রাষ্ট্রীয় গণমাধ্যম এ সংখ্যা অনেক কম বলে দাবি করছে। ইন্টারনেট পর্যবেক্ষক সংস্থা নেটব্লকস জানিয়েছে, ইরানে টেলিযোগাযোগ প্রায় সম্পূর্ণ বিচ্ছিন্ন রয়েছে। বিশ্লেষকদের মতে, ট্রাম্পের সাম্প্রতিক বক্তব্য আপাতত উত্তেজনা কিছুটা কমালেও, ইরান–যুক্তরাষ্ট্র সংঘাতের শঙ্কা এখনো পুরোপুরি কাটেনি

    পূর্ববর্তী খবরবিক্ষোভ দমনে সফল ইরান, রাজপথ সরকারপন্থিদের দখলে
    পরবর্তী খবর ইরানে বিক্ষোভকারী সোলতানির মৃত্যুদণ্ড স্থগিত

    আরো সংবাদ পড়ুন

    হামাসকে সন্ত্রাসী হিসেবে স্বীকৃতি দিলো ইসরায়েলি আরব দল

    বিচারবহির্ভূত হত্যার অভিযোগে বিচারের মুখে ফিলিপাইনের সাবেক প্রেসিডেন্ট

    কুয়েতে প্রাণঘাতী হামলায় ব্যবহৃত ড্রোনটি ইরানে তৈরি: ইতালি

    হাইপারসনিক অস্ত্রসজ্জিত নতুন পারমাণবিক সাবমেরিন উন্মোচন পুতিনের

    ইয়েমেনে ৪ প্রদেশে বিমান হামলা

    নিউইয়র্কে ঝড় : ৪৫১ ফ্লাইট বাতিল, বিদ্যুৎবিহীন ৯ লাখ ৬০ হাজার গ্রাহক

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত

    সেনাবাহিনী মোতায়েনের কোনো পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

    November 29, 2026

    হামাসকে সন্ত্রাসী হিসেবে স্বীকৃতি দিলো ইসরায়েলি আরব দল

    November 29, 2026

    বিচারবহির্ভূত হত্যার অভিযোগে বিচারের মুখে ফিলিপাইনের সাবেক প্রেসিডেন্ট

    November 29, 2026

    ভোটের মাধ্যমেই পাস করতে হবে, অন্য কোনো বিকল্প থাকবে না: ইসি সানাউল্লাহ

    November 29, 2026

    স্বাধীন ফিলিস্তিনের দাবিতে বাংলাদেশের দৃঢ় অবস্থান পুনর্ব্যক্ত করলেন প্রধানমন্ত্রী

    November 29, 2026

    এক কোটি মানুষের কর্মসংস্থান সৃষ্টি সরকারের একটি বড় আকাঙ্ক্ষা: অর্থমন্ত্রী

    November 29, 2026

    চাঁদপুরের অর্ধশত গ্রামে উদযাপিত হচ্ছে ঈদুল আজহা

    June 6, 2025

    ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সরকার সচেষ্ট রয়েছে: আসিফ মাহমুদ

    June 6, 2025

    গাইবান্ধায় সেনাবাহিনীর অভিযানে ১৫ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন উদ্ধার

    June 6, 2025

    মেসির প্রত্যাবর্তনের ম্যাচে জয় পেল আর্জেন্টিনা

    June 6, 2025

    কালুরঘাট সেতুতে দুর্ঘটনা : বরখাস্ত ৪ রেলকর্মী, তদন্ত কমিটি গঠন

    June 6, 2025

    ঈদের আগে রিজার্ভ ছাড়াল ২৬ বিলিয়ন ডলার

    June 6, 2025
    আর্কাইভ ক্যালেন্ডার
    Loading...
    «নভেম্বর ২০২৬»
    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     ১২৩৪৫৬
    ৭৮৯১০১১১২১৩
    ১৪১৫১৬১৭১৮১৯২০
    ২১২২২৩২৪২৫২৬২৭
    ২৮২৯৩০  
    « অক্টোবরডিসেম্বর »
    সোশ্যাল ফলো এবং কাউন্টার
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    BijoyTV Logo Footer
    • রাহাত টাওয়ার (৮ম তলা)
      ১৪ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০
    • ফোন: +৮৮-০২-৯৬১৩৬১৫
    • ফ্যাক্সঃ +৮৮-০২-৯৬৬৪৯৮৪
    • লাইভ টিভি
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • ডাউনলিংক প্যারামিটার
    • Bijoy TV FTP
    • FacebookLikes Like our page
    • TwitterFollowers Follow Us
    • 1.8MSubscribers Subscribe
    • InstagramFollowers Follow Us
    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Developed with ❤️ BijoyTV IT Team.

    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Design & Developed by BijoyTV.

    Type above and press Enter to search. Press Esc to cancel.