Close Menu
বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram
    Saturday, 7 November 2026, 12:26: pm
    বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram YouTube
    লাইভ টিভি BijoyTV FTP
    • জাতীয়
    • রাজনীতি
    • অপরাধ
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • দেশজুড়ে
      • ঢাকা
      • চট্টগ্রাম
      • খুলনা
      • বরিশাল
      • রাজশাহী
      • রংপুর
      • ময়মনসিংহ
      • সিলেট
    • বিনোদন
    • লাইফ স্টাইল
    • শিক্ষা
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • খেলাধুলা
    • স্বাস্থ্য
    • অন্যান্য
    বিজয় টিভিবিজয় টিভি
    হোম » আন্তর্জাতিক » ইসরায়েলি হামলায় আহত হয়েছিলেন ইরানের প্রেসিডেন্ট
    আন্তর্জাতিক

    ইসরায়েলি হামলায় আহত হয়েছিলেন ইরানের প্রেসিডেন্ট

    বিজয় টিভি নিউজ ডেস্কবিজয় টিভি নিউজ ডেস্কJuly 13, 2025
    শেয়ার করুন Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Copy Link
    আমাদের অনুসরণ করুন
    Facebook X (Twitter) Instagram YouTube
    ইসরায়েলি হামলায় আহত হয়েছিলেন ইরানের প্রেসিডেন্ট

    দখলদার ইসরায়েলের হামলায় আহত হয়েছিলেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। গত ১৬ জুন এ হামলা হয়। ওই সময় পায়ে আঘাত পান তিনি।

    রোববার (১৩ জুলাই) ইরানি বার্তাসংস্থা ফার্স নিউজ এ তথ্য জানিয়েছে। তারা বলেছে, ১৬ জুন পশ্চিম তেহরানের একটি ভবনে জাতীয় নিরাপত্তা কাউন্সিলের সদস্যদের সঙ্গে একটি বৈঠকে বসেছিলেন পেজেশকিয়ান। তখন ওই ভবনে মিসাইল ছোড়ে দখলদাররা।

    প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে ওই সময় বৈঠক করছিলেন পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের ঘালিবাফ, বিচারিক প্রধান মোহসেনি ইজিই এবং অন্যান্য সিনিয়র কর্মকর্তারা।

    ফার্স নিউজ জানিয়েছে, হিজবুল্লাহ প্রধান হাসান নাসরুল্লাহকে যেভাবে হত্যা করা হয়েছিল, ইরানি প্রেসিডেন্টকেও একইভাবে হত্যা করতে চেয়েছিল ইসরায়েল। এ কারণে তারা ভবনটিতে ঢোকার ও বের হওয়ার ছয়টি পয়েন্টে ক্ষেপণাস্ত্র ছোড়ে। যেন সেখানে বাতাসের প্রবাহ বন্ধ হয়ে যায় এবং দমবন্ধ হয়ে তারা মারা যান।

    বার্তাসংস্থাটি আরও জানিয়েছে, ইরানি কর্মকর্তারা ভবনটির বেজমেন্টে বৈঠক করছিলেন। কিন্তু যেহেতু আগে থেকেই প্রস্তুতি নেওয়া ছিল। তাই তারা আরেকটি বহির্গমন পথ ব্যবহার করে সেখান থেকে বের হয়ে যেতে সমর্থ হন।

    এ হামলার সঙ্গে ইসরায়েলি গুপ্তচর জড়িত ছিল বলে ধারণা করা হচ্ছে। কারণ দখলদাররা খুব সূক্ষ্ম তথ্যের ভিত্তিতে হামলাটি চালিয়েছে।

    ইরানের সঙ্গে ১২ দিনের যুদ্ধে ইসরায়েল দেশটির সশস্ত্র বাহিনীর প্রধান, বিপ্লবী গার্ডের প্রধান, পরমাণু বিজ্ঞানীসহ অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তাদের হত্যা করে।

    ইসরায়েলি হামলায় আহত হয়েছিলেন ইরানের প্রেসিডেন্ট
    পূর্ববর্তী খবরকিছু রাজনৈতিক দল শুধু ক্ষমতা চায়: নাহিদ ইসলাম
    পরবর্তী খবর এশিয়ান পেইন্টস ‘কালার নেক্সট-২০২৫’: ‘কালার অব দ্য ইয়ার’ উদ্বোধন

    আরো সংবাদ পড়ুন

    ট্রাম্পের হুমকির মুখে কূটনৈতিক তৎপরতা বাড়িয়েছে ইরান, পাশে রাশিয়া

    ৭ নভেম্বরেই প্রকৃত স্বাধীনতা ফিরে পায় জাতি: রিজভী

    শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

    ইসরায়েলে সরকার গঠনের দায়িত্ব নিয়ে ঘোষণা রোববার

    ইয়েমেনে সেনা অভিযান: ২৪ ঘণ্টায় ৪৪০ জন হুথি যোদ্ধা ‘নিষ্ক্রিয়’

    বিনামূল্যে প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিতে কাজ করছে সরকার: সমাজকল্যাণমন্ত্রী

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত

    ৭ নভেম্বর ছিল বাংলাদেশের শত্রু-মিত্র চিহ্নিত করার দিন: প্রধানমন্ত্রী

    November 7, 2026

    ট্রাম্পের হুমকির মুখে কূটনৈতিক তৎপরতা বাড়িয়েছে ইরান, পাশে রাশিয়া

    November 7, 2026

    ৭ নভেম্বরেই প্রকৃত স্বাধীনতা ফিরে পায় জাতি: রিজভী

    November 7, 2026

    আজ ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে ৬ ঘণ্টা টোল লাগবে না

    November 7, 2026

    জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের কুচকাওয়াজে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী

    November 7, 2026

    শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

    November 7, 2026

    চাঁদপুরের অর্ধশত গ্রামে উদযাপিত হচ্ছে ঈদুল আজহা

    June 6, 2025

    ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সরকার সচেষ্ট রয়েছে: আসিফ মাহমুদ

    June 6, 2025

    গাইবান্ধায় সেনাবাহিনীর অভিযানে ১৫ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন উদ্ধার

    June 6, 2025

    মেসির প্রত্যাবর্তনের ম্যাচে জয় পেল আর্জেন্টিনা

    June 6, 2025

    কালুরঘাট সেতুতে দুর্ঘটনা : বরখাস্ত ৪ রেলকর্মী, তদন্ত কমিটি গঠন

    June 6, 2025

    ঈদের আগে রিজার্ভ ছাড়াল ২৬ বিলিয়ন ডলার

    June 6, 2025
    আর্কাইভ ক্যালেন্ডার
    Loading...
    «নভেম্বর ২০২৬»
    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     ১২৩৪৫৬
    ৭৮৯১০১১১২১৩
    ১৪১৫১৬১৭১৮১৯২০
    ২১২২২৩২৪২৫২৬২৭
    ২৮২৯৩০  
    « অক্টোবরডিসেম্বর »
    সোশ্যাল ফলো এবং কাউন্টার
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    BijoyTV Logo Footer
    • রাহাত টাওয়ার (৮ম তলা)
      ১৪ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০
    • ফোন: +৮৮-০২-৯৬১৩৬১৫
    • ফ্যাক্সঃ +৮৮-০২-৯৬৬৪৯৮৪
    • লাইভ টিভি
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • ডাউনলিংক প্যারামিটার
    • Bijoy TV FTP
    • FacebookLikes Like our page
    • TwitterFollowers Follow Us
    • YoutubeSubscribers Subscribe
    • InstagramFollowers Follow Us
    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Developed with ❤️ BijoyTV IT Team.

    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Design & Developed by BijoyTV.

    Type above and press Enter to search. Press Esc to cancel.