Close Menu
বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram
    Sunday, 8 November 2026, 12:59: am
    বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram YouTube
    লাইভ টিভি BijoyTV FTP
    • জাতীয়
    • রাজনীতি
    • অপরাধ
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • দেশজুড়ে
      • ঢাকা
      • চট্টগ্রাম
      • খুলনা
      • বরিশাল
      • রাজশাহী
      • রংপুর
      • ময়মনসিংহ
      • সিলেট
    • বিনোদন
    • লাইফ স্টাইল
    • শিক্ষা
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • খেলাধুলা
    • স্বাস্থ্য
    • অন্যান্য
    বিজয় টিভিবিজয় টিভি
    হোম » আন্তর্জাতিক » গম চুরির অভিযোগ: ইসরায়েলি রাষ্ট্রদূতকে তলব ইউক্রেনের
    আন্তর্জাতিক

    গম চুরির অভিযোগ: ইসরায়েলি রাষ্ট্রদূতকে তলব ইউক্রেনের

    বিজয় টিভি নিউজ ডেস্কবিজয় টিভি নিউজ ডেস্কApril 28, 2026
    শেয়ার করুন Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Copy Link
    আমাদের অনুসরণ করুন
    Facebook X (Twitter) Instagram YouTube
    ইসরায়েলি রাষ্ট্রদূতকে তলব ইউক্রেনের

    ইসরায়েলের উত্তরাঞ্চলীয় বন্দর হাইফায় ইউক্রেন থেকে চুরি হওয়া গম-বোঝাই একটি জাহাজ নোঙ্গর করেছে বলে অভিযোগ তুলেছে কিয়েভ। এ ইস্যুতে সোমবার ইউক্রেনে নিযুক্ত ইসরায়েলি রাষ্ট্রদূতকে তলবও করেছে কিয়েভ।

    তলবের পর ইসরায়েলি রাষ্ট্রদূতকে প্রোটেস্ট নোট দিয়েছে ইউক্রেনের পররাষ্ট্র মন্ত্রণালয়। গম-বোঝাই সেই জাহাজটি ফিরিয়ে দেওয়ার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিতে ইসরায়েলের প্রতি অনুরোধও জানানো হয়েছে ইউক্রেনীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে।

    পাশাপাশি হুঁশিয়ারি দিয়ে ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী আন্দ্রি সাইবিয়াহ বলেছেন, ইসরায়েল যদি জাহাজটি থেকে পণ্য খালাস করে কিংবা সেটিকে বন্দরে অবস্থানের অনুমতি দেয়— তাহলে ইসরায়েলের সঙ্গে ইউক্রেনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ক্ষতিগ্রস্ত হবে।

    গতকাল সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করা এক বার্তায় সাইবিয়াহ দাবি করেছেন, ইউক্রেনকে চাপে রাখতে রাশিয়া দেশটির গম চুরি করে বাইরে বিক্রি করছে এবং এক্ষেত্রে রাশিয়াকে সহযোগিতা করছে ইসরায়েল।

    এক্সবার্তায় সাইবিয়া বলেছেন, “ইউক্রেন এবং ইসরায়েলের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক যেমন উভয় দেশের জন্য লাভজনক হতে পারে, তেমনি ইউক্রেনের শস্য নিয়ে রাশিয়ার চোরাই বাণিজ্যে সহযোগিতা করা হলে তা ক্ষুণ্ণও হতে পারে।”

    “বন্ধুত্বপূর্ণ ইউক্রেন-ইসরায়েল সম্পর্ক উভয় দেশের জন্যই লাভজনক হতে পারে, এবং চুরি করা ইউক্রেনীয় শস্য নিয়ে রাশিয়ার অবৈধ বাণিজ্য যেন এই সম্পর্ককে ক্ষুণ্ণ না করে,” তিনি মার্কিন সামাজিক যোগাযোগ মাধ্যম সংস্থা এক্স-এ লিখেছেন।

    এর আগেও এই হাইফা বন্দরেই এমন ঘটনা ঘটেছে দাবি করে সাইবিয়া বলেন, “এর আগেও ইউক্রেন থেকে চুরি হওয়া পণ্য-বোঝাই জাহাজ হাইফা বন্দরে নোঙ্গর করেছিল এবং আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নিতে ইসরায়েলের সরকারের কাছে অভিযোগ জানিয়েছিলাম। এবার এফর আরেকটি জাহাজ নোঙ্গর করল। ইউক্রেনের বৈধ অনুরোধ রক্ষায় ইসরায়েলের যথাযথ পদক্ষেপ গ্রহণ না করার কী কারণ থাকতে পারে— তা বোঝা আমাদের জন্য সত্যিই কঠিন।”

    এদিকে আন্দ্রি সাইবিয়া এক্সে এই বার্তা পোস্ট করার কিছু সময় পর পাল্টা বার্তা পোস্ট করেন ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী গিদেওন সার। সেখানে তিনি বলেছেন, যে অভিযোগ উত্থাপন করেছেন ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী— তার সত্যতা প্রমাণের জন্য প্রয়োজনীয় তথ্য-উপাত্ত প্রদানে ব্যর্থ হয়েছেন তিনি।

    আন্দ্রি সাইবিয়াহর উদ্দেশে এক্সবার্তায় গিদেওন সার বলেছেন, “প্রিয় মন্ত্রী, কূটনৈতিক সম্পর্ক, বিশেষ করে দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক টুইটার বা মিডিয়ার মাধ্যমে পরিচালিত হয় না। যে অভিযোগ আপনি উত্থাপন করেছেন, তা সামাজিক যোগাযোগমাধ্যম বা মিডিয়াকে জানানোর আগে আমাদের জানানো উচিত ছিল।” “আর আপনি অভিযোগের পক্ষে প্রয়োজনীয় তথ্য প্রমাণ দেননি। তারপরও ইসরায়েলের সরকার ব্যাপারটি খতিয়ে দেখবে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে এ ব্যাপারে নির্দেশ দেওয়া হয়েছে।”

    ইউক্রেনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র জানিয়েছে, কয়েক দিন আগে হাইফা বন্দরে ‘এবিনস্ক’ নমের একটি গম-বোঝাই জাহাজ নোঙ্গর করেছে। জাহাজে যে গম রয়েছে— সেগুলো রাশিয়ার দখলকৃত ইউক্রেনীয় অঞ্চলের বলে দাবি করেছে মন্ত্রণালয়ের সূত্র।

    গম চুরির অভিযোগ: ইসরায়েলি রাষ্ট্রদূতকে তলব ইউক্রেনের
    পূর্ববর্তী খবরইউনিয়ন পরিষদ দিয়ে শুরু হচ্ছে স্থানীয় সরকার নির্বাচন
    পরবর্তী খবর বিতর্কের মাঝে ক্ষমা চাইলেন সঞ্জয় দত্ত

    আরো সংবাদ পড়ুন

    সড়ক দুর্ঘটনায় সৌদিতে নারী-শিশুসহ ৭ বাংলাদেশি নিহত

    ইরানে ‘সীমিত মাত্রায়’ হামলা হয়েছে, জানালেন ট্রাম্প

    ট্রাম্পের হুমকির মুখে কূটনৈতিক তৎপরতা বাড়িয়েছে ইরান, পাশে রাশিয়া

    ইসরায়েলে সরকার গঠনের দায়িত্ব নিয়ে ঘোষণা রোববার

    ইয়েমেনে সেনা অভিযান: ২৪ ঘণ্টায় ৪৪০ জন হুথি যোদ্ধা ‘নিষ্ক্রিয়’

    যুক্তরাষ্ট্রে পারমাণবিক প্রস্তাব পাঠাল ইরান, জুড়ে দিল ৭ শর্ত

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত

    ৭ কিলোমিটার হেঁটে মানিক মিয়া অ্যাভিনিউতে প্রধানমন্ত্রী

    November 7, 2026

    সড়ক দুর্ঘটনায় সৌদিতে নারী-শিশুসহ ৭ বাংলাদেশি নিহত

    November 7, 2026

    নারীদের বাদ দিয়ে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি সম্ভব নয়: শামা ওবায়েদ

    November 7, 2026

    ইরানে ‘সীমিত মাত্রায়’ হামলা হয়েছে, জানালেন ট্রাম্প

    November 7, 2026

    ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় ৭ নভেম্বর: ববি হাজ্জাজ

    November 7, 2026

    গ্রাম পুলিশের মহাসমাবেশে প্রধানমন্ত্রী

    November 7, 2026

    চাঁদপুরের অর্ধশত গ্রামে উদযাপিত হচ্ছে ঈদুল আজহা

    June 6, 2025

    ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সরকার সচেষ্ট রয়েছে: আসিফ মাহমুদ

    June 6, 2025

    গাইবান্ধায় সেনাবাহিনীর অভিযানে ১৫ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন উদ্ধার

    June 6, 2025

    মেসির প্রত্যাবর্তনের ম্যাচে জয় পেল আর্জেন্টিনা

    June 6, 2025

    কালুরঘাট সেতুতে দুর্ঘটনা : বরখাস্ত ৪ রেলকর্মী, তদন্ত কমিটি গঠন

    June 6, 2025

    ঈদের আগে রিজার্ভ ছাড়াল ২৬ বিলিয়ন ডলার

    June 6, 2025
    আর্কাইভ ক্যালেন্ডার
    Loading...
    «নভেম্বর ২০২৬»
    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     ১২৩৪৫৬
    ৭৮৯১০১১১২১৩
    ১৪১৫১৬১৭১৮১৯২০
    ২১২২২৩২৪২৫২৬২৭
    ২৮২৯৩০  
    « অক্টোবরডিসেম্বর »
    সোশ্যাল ফলো এবং কাউন্টার
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    BijoyTV Logo Footer
    • রাহাত টাওয়ার (৮ম তলা)
      ১৪ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০
    • ফোন: +৮৮-০২-৯৬১৩৬১৫
    • ফ্যাক্সঃ +৮৮-০২-৯৬৬৪৯৮৪
    • লাইভ টিভি
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • ডাউনলিংক প্যারামিটার
    • Bijoy TV FTP
    • FacebookLikes Like our page
    • TwitterFollowers Follow Us
    • YoutubeSubscribers Subscribe
    • InstagramFollowers Follow Us
    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Developed with ❤️ BijoyTV IT Team.

    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Design & Developed by BijoyTV.

    Type above and press Enter to search. Press Esc to cancel.