Close Menu
বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram
    Thursday, 27 August 2026, 02:17: am
    বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram YouTube
    লাইভ টিভি BijoyTV FTP
    • জাতীয়
    • রাজনীতি
    • অপরাধ
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • দেশজুড়ে
      • ঢাকা
      • চট্টগ্রাম
      • খুলনা
      • বরিশাল
      • রাজশাহী
      • রংপুর
      • ময়মনসিংহ
      • সিলেট
    • বিনোদন
    • লাইফ স্টাইল
    • শিক্ষা
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • খেলাধুলা
    • স্বাস্থ্য
    • অন্যান্য
    বিজয় টিভিবিজয় টিভি
    হোম » আন্তর্জাতিক » জাকারবার্গকে ৩ দিনের মধ্যে প্রকাশ্যে ক্ষমা চাইতে বলল ভারত
    আন্তর্জাতিক

    জাকারবার্গকে ৩ দিনের মধ্যে প্রকাশ্যে ক্ষমা চাইতে বলল ভারত

    বিজয় টিভি নিউজ ডেস্কবিজয় টিভি নিউজ ডেস্কAugust 5, 2026
    শেয়ার করুন Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Copy Link
    আমাদের অনুসরণ করুন
    Facebook X (Twitter) Instagram YouTube
    জাকারবার্গকে ৩ দিনের মধ্যে প্রকাশ্যে ক্ষমা চাইতে বলল ভারত

    ফেসবুকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির একটি ভিডিও সাময়িকভাবে ব্লক করার ঘটনায় সামাজিক গাযোগমাধ্যমটির নিয়ন্ত্রক সংস্থা মেটার প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মার্ক জাকারবার্গকে তিন দিনের মধ্যে প্রকাশ্যে ক্ষমা চাইতে বলেছে ভারতের সংসদের যোগাযোগ ও তথ্যপ্রযুক্তি বিষয়ক স্থায়ী কমিটি।

    একই সঙ্গে ভিডিওটি সরানোর জন্য দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবিও করা হয়েছে। অন্যথায় ফেসবুকের ‘সেফ হারবার’ সুরক্ষা প্রত্যাহারের বিষয়টি বিবেচনা করা হতে পারে বলে সতর্ক করেছে কমিটি।

    সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে বলছে, ভারতীয় জনতা পার্টির (বিজেপি) সংসদ সদস্য নিশিকান্ত দুবের নেতৃত্বাধীন এই সংসদীয় কমিটি মোদির ভিডিওটি সরিয়ে দেয়াকে ‘গণতন্ত্রের ওপর আঘাত’ বলে উল্লেখ করেছে। তাদের দাবি, এটি ১৪০ কোটি ভারতীয়ের প্রতিনিধিকে টার্গেট করে করা হয়েছে।

    সূত্রের বরাত দিয়ে বলা হয়েছে, তিন দিনের মধ্যে এ নির্দেশ পালন না করলে মোদি সরকার ফেসবুকের ‘সেফ হারবার’ সুরক্ষা প্রত্যাহারের বিষয়টি বিবেচনা করতে পারে। এতে ফেসবুক এবং এর কর্মকর্তারা সরাসরি আইনি ব্যবস্থার মুখোমুখি হতে পারেন।

    মূলত ‘সেফ হারবার’ সুরক্ষা হারালে প্ল্যাটফর্মে থাকা বিভিন্ন কনটেন্টের জন্য ফেসবুক ও এর কর্মকর্তাদের বিরুদ্ধে ফৌজদারি মামলাসহ আইনি দায়বদ্ধতা বাড়তে পারে।

    মোদির ভিডিও নিয়ে বিতর্কের সূত্রপাত হয় গত ২৩ জুলাই। ওই দিন নরেন্দ্র মোদির একটি ভিডিও প্রথমে ইনস্টাগ্রামে প্রকাশ করা হয়। পরে সেটি ফেসবুকে শেয়ার করা হলে কিছু সময়ের জন্য ব্লক করা হয়। সেলফি ভিডিওর আদলে ধারণ করা ওই ভিডিওতে নরেন্দ্র মোদি শিক্ষার্থীদের বিক্ষোভের মধ্যে প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় কঠোর ব্যবস্থা নেয়ার প্রতিশ্রুতি দেন। বিক্ষোভের নেতৃত্বে ছিল ‘ককরোচ জনতা পার্টি (সিজেপি)’।

    পরে ফেসবুকে ভিডিওটি পুনরায় ফিরিয়ে আনে মেটা। এর আগে চলতি সপ্তাহে এ ঘটনায় মেটার কর্মকর্তাদের তলব করে জিজ্ঞাসাবাদ করে সংসদীয় কমিটি। সে সময় প্রতিষ্ঠানটি ক্ষমা চেয়ে ভিডিওটি ব্লক হওয়ার জন্য ‘কারিগরি ত্রুটিকে’ দায়ী করে।

    তবে ভারতের ইলেকট্রনিক্স ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এ ব্যাখ্যা গ্রহণ করেনি। তাদের বক্তব্য, যদি এটি সত্যিই কারিগরি ত্রুটির কারণে হয়ে থাকে, তাহলে ভবিষ্যতে এমন ঘটনা এড়াতে মেটাকে তাদের প্রযুক্তিগত ব্যবস্থা আরও শক্তিশালী করতে হবে।

    জাকারবার্গকে ৩ দিনের মধ্যে প্রকাশ্যে ক্ষমা চাইতে বলল ভারত
    পূর্ববর্তী খবরপ্রযুক্তি কিনে নয়, উদ্ভাবনের মাধ্যমেই অর্জিত হবে অর্থনৈতিক সার্বভৌমত্ব: ববি হাজ্জাজ
    পরবর্তী খবর জুলাই অভ্যুত্থানের আকাঙ্ক্ষা পূরণে ১৮তম সংশোধনী হবে ঐতিহাসিক: স্বরাষ্ট্রমন্ত্রী

    আরো সংবাদ পড়ুন

    বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন

    ঢাকায় ভুটানের রাজার যাত্রাবিরতি, সৌজন্য সাক্ষাৎ করলেন রাষ্ট্রপতি

    পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে নরেন্দ্র মোদির শুভেচ্ছা

    যুক্তরাষ্ট্রের ৭০০ পণ্যের ওপর ৫০ শতাংশ শুল্ক চাপাল কানাডা

    নবীজির নীতি-আদর্শ অনুসরণ করলে ন্যায়ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠিত হবে: রিজভী

    ইসলামাবাদে হাসপাতালে আগুন, ১৫ নবজাতকের করুণ মৃত্যু

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত

    সৌদিতে অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের মরদেহ আসবে কাল

    August 26, 2026

    নেপাল-চীন সীমান্তে নজিরবিহীন ঢল ও ভূমিধসে নিহত বেড়ে ৯৫, নিখোঁজ প্রায় ৫০০

    August 26, 2026

    নেপালে আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৪৬, নিখোঁজ প্রায় ৫০০

    August 26, 2026

    বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন

    August 26, 2026

    অবিলম্বে বাজার থেকে নিম্নমানের ১০ পণ্য প্রত্যাহারের নির্দেশ

    August 26, 2026

    ঢাকায় ভুটানের রাজার যাত্রাবিরতি, সৌজন্য সাক্ষাৎ করলেন রাষ্ট্রপতি

    August 26, 2026

    চাঁদপুরের অর্ধশত গ্রামে উদযাপিত হচ্ছে ঈদুল আজহা

    June 6, 2025

    ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সরকার সচেষ্ট রয়েছে: আসিফ মাহমুদ

    June 6, 2025

    গাইবান্ধায় সেনাবাহিনীর অভিযানে ১৫ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন উদ্ধার

    June 6, 2025

    মেসির প্রত্যাবর্তনের ম্যাচে জয় পেল আর্জেন্টিনা

    June 6, 2025

    কালুরঘাট সেতুতে দুর্ঘটনা : বরখাস্ত ৪ রেলকর্মী, তদন্ত কমিটি গঠন

    June 6, 2025

    ঈদের আগে রিজার্ভ ছাড়াল ২৬ বিলিয়ন ডলার

    June 6, 2025
    আর্কাইভ ক্যালেন্ডার
    Loading...
    «আগষ্ট ২০২৬»
    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
    ১২৩৪৫৬৭
    ৮৯১০১১১২১৩১৪
    ১৫১৬১৭১৮১৯২০২১
    ২২২৩২৪২৫২৬২৭২৮
    ২৯৩০৩১  
    « জুলাইসেপ্টেম্বর »
    সোশ্যাল ফলো এবং কাউন্টার
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    BijoyTV Logo Footer
    • রাহাত টাওয়ার (৮ম তলা)
      ১৪ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০
    • ফোন: +৮৮-০২-৯৬১৩৬১৫
    • ফ্যাক্সঃ +৮৮-০২-৯৬৬৪৯৮৪
    • লাইভ টিভি
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • ডাউনলিংক প্যারামিটার
    • Bijoy TV FTP
    • FacebookLikes Like our page
    • TwitterFollowers Follow Us
    • 1.8MSubscribers Subscribe
    • InstagramFollowers Follow Us
    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Developed with ❤️ BijoyTV IT Team.

    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Design & Developed by ❤️ BijoyTV.

    Type above and press Enter to search. Press Esc to cancel.