Close Menu
বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram
    Wednesday, 1 July 2026, 09:38: am
    বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram YouTube
    লাইভ টিভি BijoyTV FTP
    • জাতীয়
    • রাজনীতি
    • অপরাধ
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • দেশজুড়ে
      • ঢাকা
      • চট্টগ্রাম
      • খুলনা
      • বরিশাল
      • রাজশাহী
      • রংপুর
      • ময়মনসিংহ
      • সিলেট
    • বিনোদন
    • লাইফ স্টাইল
    • শিক্ষা
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • খেলাধুলা
    • স্বাস্থ্য
    • অন্যান্য
    বিজয় টিভিবিজয় টিভি
    হোম » আন্তর্জাতিক » ট্রাম্প-পুতিন ফোনালাপ, যুদ্ধ নিয়ে কী কথা হলো
    আন্তর্জাতিক

    ট্রাম্প-পুতিন ফোনালাপ, যুদ্ধ নিয়ে কী কথা হলো

    বিজয় টিভি নিউজ ডেস্কবিজয় টিভি নিউজ ডেস্কApril 30, 2026
    শেয়ার করুন Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Copy Link
    আমাদের অনুসরণ করুন
    Facebook X (Twitter) Instagram YouTube
    ট্রাম্প-পুতিন ফোনালাপ, যুদ্ধ নিয়ে কী কথা হলো

    যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মধ্যে টেলিফোনে কথা হয়েছে। বুধবার (২৯ এপ্রিল) তাদের মধ্যে এই ফোনালাপ অনুষ্টিত হয়। তাদের এই ফোনালাপের বিষয় ছিল ইউক্রেন ও ইরান যুদ্ধ। রুশ প্রেসিডেন্টের এক সহযোগী এ তথ্য নিশ্চিত করেছেন। খবর আনাদোলু এজেন্সির।

    মস্কোতে এক সংবাদ সম্মেলনে রুশ প্রেসিডেন্টের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা ইউরি উশাকভ জানিয়েছেন, দেড় ঘণ্টারও বেশি সময় ধরে চলা এই ফোনালাপটি রুশ পক্ষের উদ্যোগেই অনুষ্ঠিত হয়।

    উশাকভের ভাষ্য মতে, পুতিন ট্রাম্পকে বলেছেন, ইরানের বিরুদ্ধে যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর সিদ্ধান্তটি ‘সঠিক’। এটি আলোচনার সুযোগ করে দিয়ে পরিস্থিতি স্থিতিশীল করতে সাহায্য করবে।

    উশাকভ বলেন, প্রেসিডেন্ট পুতিন এই বিষয়টির প্রতি দৃষ্টি আকর্ষণ করেছেন যে, যুক্তরাষ্ট্র ও ইসরাইল যদি সহিংস পদক্ষেপ গ্রহণ করে, তবে তা কেবল ইরান ও তার প্রতিবেশী দেশগুলোর জন্যই নয়, বরং সমগ্র আন্তর্জাতিক সম্প্রদায়ের জন্যও অনিবার্য ও অত্যন্ত ক্ষতিকর পরিণতি বয়ে আনবে। এছাড়া অবশ্যই ইরানে স্থল অভিযানের সিদ্ধান্ত সম্পূর্ণ অগ্রহণযোগ্য ও বিপজ্জনক হবে।

    উশাকভ বিশেষ জোর দিয়ে জানিয়েছেন, রাশিয়া চলমান কূটনৈতিক প্রচেষ্টায় সম্ভাব্য সব ধরনের সহায়তা প্রদানে দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ এবং ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে মতপার্থক্য নিরসনের লক্ষ্যে বেশ কিছু প্রস্তাব দিয়েছে।

    রুশ প্রেসিডেন্টের এই সহকারীর মতে, ইউক্রেন প্রসঙ্গে ট্রাম্প দ্রুত যুদ্ধবিরতির গুরুত্ব এবং সম্ভাব্য সব উপায়ে অবদান রাখার ইচ্ছার ওপর জোর দিয়েছেন। উশাকভ বলেন, প্রেসিডেন্ট ট্রাম্প বিশ্বাস করেন যে, ইউক্রেনের সংঘাতের অবসান ঘটাতে পারে এমন একটি চুক্তি প্রায় চূড়ান্ত পর্যায়ে রয়েছে।

    ক্রেমলিনের এই সহকারী জানান, ট্রাম্পের অনুরোধে পুতিন সম্মুখ সমরের বর্তমান পরিস্থিতি নিয়ে কথা বলেছেন এবং তার এই অবস্থান পুনর্ব্যক্ত করেছেন যে, সামরিক অভিযানের উদ্দেশ্যগুলো যেকোনো মূল্যে অর্জন করা হবে, যদিও আলোচনার মাধ্যমে একটি সমাধানই শ্রেয় হবে।

    ট্রাম্প-পুতিন ফোনালাপ যুদ্ধ নিয়ে কী কথা হলো
    পূর্ববর্তী খবর২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে জাহাজ
    পরবর্তী খবর দুর্ঘটনার সময় বাসে আটকে মৃত্যু ঠেকাতে বিআরটিএর নতুন নির্দেশনা

    আরো সংবাদ পড়ুন

    অবিলম্বে তেলের দাম কমানোর নির্দেশ ট্রাম্পের

    যুক্তরাষ্ট্র চুক্তি মেনে চললে তেহরানও তা রক্ষা করবে: ইরানের রাষ্ট্রপতি  

    ভেনেজুয়েলায় নিহত বেড়ে ১৭১৯, উদ্ধারে ভরসা কেবলই ভাগ্য!

    যুক্তরাষ্ট্রের সঙ্গে চূড়ান্ত চুক্তির আলোচনা এখনও শুরু হয়নি: ইরান

    ভেনেজুয়েলায় ভূমিকম্প: প্রায় ১ হাজার ৫০০ মরদেহ উদ্ধার, নিখোঁজ ৫০ হাজার

    করাচি হামলায় ভারতের সম্পৃক্ততা নাকচ করলেন জয়সওয়াল

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত

    সংসদে জুয়া প্রতিরোধ আইন পাস, অনলাইন বেটিংয়ে ৫ কোটি টাকা পর্যন্ত অর্থদণ্ড

    June 30, 2026

    দুই লাখ কোটি টাকা ঘাটতি নিয়ে সংসদে নতুন অর্থবছরের বাজেট পাস

    June 30, 2026

    বেকার যুবকদের কর্মসংস্থানে ১০ প্রকল্প বাস্তবায়ন: ক্রীড়া প্রতিমন্ত্রী

    June 30, 2026

    জুলাই মাসের জন্য অপরিবর্তিত রইলো জ্বালানি তেলের দাম

    June 30, 2026

    আসামির আর্জেন্টিনার জার্সি এআই দিয়ে ব্রাজিলের বানাল পুলিশ

    June 30, 2026

    মানবতাবিরোধী অপরাধের মামলায় ইনুর ১০ বছরের কারাদণ্ড

    June 30, 2026

    চাঁদপুরের অর্ধশত গ্রামে উদযাপিত হচ্ছে ঈদুল আজহা

    June 6, 2025

    ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সরকার সচেষ্ট রয়েছে: আসিফ মাহমুদ

    June 6, 2025

    গাইবান্ধায় সেনাবাহিনীর অভিযানে ১৫ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন উদ্ধার

    June 6, 2025

    মেসির প্রত্যাবর্তনের ম্যাচে জয় পেল আর্জেন্টিনা

    June 6, 2025

    কালুরঘাট সেতুতে দুর্ঘটনা : বরখাস্ত ৪ রেলকর্মী, তদন্ত কমিটি গঠন

    June 6, 2025

    ঈদের আগে রিজার্ভ ছাড়াল ২৬ বিলিয়ন ডলার

    June 6, 2025
    আর্কাইভ ক্যালেন্ডার
    Loading...
    «জুলাই ২০২৬»
    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     ১২৩
    ৪৫৬৭৮৯১০
    ১১১২১৩১৪১৫১৬১৭
    ১৮১৯২০২১২২২৩২৪
    ২৫২৬২৭২৮২৯৩০৩১
    « জুনআগষ্ট »
    সোশ্যাল ফলো এবং কাউন্টার
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    BijoyTV Logo Footer
    • রাহাত টাওয়ার (৮ম তলা)
      ১৪ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০
    • ফোন: +৮৮-০২-৯৬১৩৬১৫
    • ফ্যাক্সঃ +৮৮-০২-৯৬৬৪৯৮৪
    • লাইভ টিভি
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • ডাউনলিংক প্যারামিটার
    • Bijoy TV FTP
    • FacebookLikes Like our page
    • TwitterFollowers Follow Us
    • 1.8MSubscribers Subscribe
    • InstagramFollowers Follow Us
    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Developed with ❤️ BijoyTV IT Team.

    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Design & Developed by ❤️ BijoyTV.

    Type above and press Enter to search. Press Esc to cancel.