Close Menu
বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram
    Saturday, 7 November 2026, 11:37: pm
    বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram YouTube
    লাইভ টিভি BijoyTV FTP
    • জাতীয়
    • রাজনীতি
    • অপরাধ
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • দেশজুড়ে
      • ঢাকা
      • চট্টগ্রাম
      • খুলনা
      • বরিশাল
      • রাজশাহী
      • রংপুর
      • ময়মনসিংহ
      • সিলেট
    • বিনোদন
    • লাইফ স্টাইল
    • শিক্ষা
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • খেলাধুলা
    • স্বাস্থ্য
    • অন্যান্য
    বিজয় টিভিবিজয় টিভি
    হোম » আন্তর্জাতিক » দেশে দেশে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা, আল-আকসায় মুসল্লিদের ঢল
    আন্তর্জাতিক

    দেশে দেশে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা, আল-আকসায় মুসল্লিদের ঢল

    বিজয় টিভি নিউজ ডেস্কবিজয় টিভি নিউজ ডেস্কMay 28, 2026
    শেয়ার করুন Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Copy Link
    আমাদের অনুসরণ করুন
    Facebook X (Twitter) Instagram YouTube
    দেশে দেশে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা, আল-আকসায় মুসল্লিদের ঢল

    বাংলাদেশের পাশাপাশি বিভিন্ন দেশে ত্যাগের মহিমায় উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা। অস্ট্রেলিয়ার বহু স্থানে প্রবাসী বাংলাদেশিরা ঈদের নামাজ আদায় করেন। এছাড়া পর্তুগাল, কানাডাসহ নানা দেশে উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদ। ঈদের জামাতে অংশ নেন প্রবাসী বাংলাদেশিরা। আর বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি ও ফিলিস্তিনিসহ নির্যাতিত মানুষের মুক্তি কামনায় বিশেষ দোয়া করেন মুসল্লিরা।

    ইউরোপে পবিত্র ঈদুল আজহার সবচেয়ে বড় জামায়াত হয় পর্তুগালের লিসবনে। বাংলাদেশিদের আয়োজনে অনুষ্ঠিত ঈদের জামাতে অংশ নেন কয়েক হাজার মুসল্লি। জার্মানির রাজধানী বার্লিনসহ বিভিন্ন স্থানে প্রবাসী অধ্যুষিত ও তার্কিশ মসজিদগুলোতে দু’টি করে ঈদের জামাত হয়।

    ইতালির রাজধানী রোমসহ দেশটির বিভিন্ন অঞ্চলে ৫০টিরও বেশি স্থানে খোলা মাঠে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। আয়ারল্যান্ডেও আল্লাহর নৈকট্য লাভের আশায় ঈদের জামাতে অংশ নেন অনেকে। ফ্রান্সের প্যারিসে প্রধান মসজিদের পাশাপাশি বাংলাদেশি অধ্যুষিত এলাকায় একাধিক ঈদ জামাত অনুষ্ঠিত হয়। ফিনল্যান্ডে রাজধানী হেলসিঙ্কিতে বাংলাদেশ কমিউনিটির আয়োজনে তিনটি ইন্ডোর স্টেডিয়ামে উদযাপিত হয়েছে ঈদুল আজহার জামাত। সবচেয়ে বড় জামাত হয়েছে এস্পো মুসলিম সেন্টারের আয়োজনে।

    যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্য আর আনন্দ উৎসবের মধ্য দিয়ে অস্ট্রেলিয়ায় উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা। বাংলাদেশের সঙ্গে একইদিনে ঈদ হওয়ায় আনন্দের মাত্রা বেড়েছে বহুগুণ। বাংলাদেশি মুসলিমদের আয়োজনে ঈদের জামাতে হাজার হাজার প্রবাসী অংশগ্রহণ করেন। বৃষ্টির সম্ভবনা থাকায় এবার বিভিন্ন ইনডোর ও কমিউনিটি সেন্টারে ঈদের জামাত আয়োজিত হয়।

    দেশের মতো করেই খোলা মাঠে ঈদগাহের আদলে ঈদুল আজহার নামাজ আদায় করেছে কানাডার টরেন্টোর বাংলাদেশি কমিউনিটি। শহরের বাংলা টাউন হিসেবে পরিচিত ডেনফোর্থ এলাকায় ডেন্টোনিয়া পার্কে সকাল ১০টায় অনুষ্ঠিত হয় ঈদের জামাত।

    সংযুক্ত আরব আমিরাতের আবুধাবি, দুবাই ও শারজাহসহ বিভিন্ন অঞ্চলের কেন্দ্রীয় ঈদগাহ ও মসজিদগুলোতে ছিল মুসল্লিদের ভিড়। স্থানীয়দের পাশাপাশি বাংলাদেশসহ অন্যান্য দেশের প্রবাসীরাও ঈদের জামাতে অংশ নেন।

    এদিকে মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকাজুড়েও উদযাপিত হচ্ছে মুসলিম উম্মাহর অন্যতম বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা। জেরুজালেম, সিরিয়া, মিশর, লিবিয়া ও ইরাকের মসজিদগুলোতে ভিড় করেন লাখো মুসল্লি। ফিলিস্তিনের আল-আকসা থেকে শুরু করে ইরাকের কারবালা, সবখানেই ঈদের জামাতে ধ্বনিত হয় শান্তি, সমৃদ্ধি ও মুক্তির আকুতি। চিরচেনা এই আনন্দের আবহেও যুদ্ধবিধ্বস্ত ফিলিস্তিন ও অর্থনৈতিক সংকটে জর্জরিত সিরিয়ার সাধারণ মানুষের কণ্ঠে ফুটে উঠেছে বুকফাটা হাহাকার আর মুক্তির প্রার্থনা।

    পবিত্র ঈদুল আজহার বরকতময় সকালে ফিলিস্তিনের ঐতিহাসিক আল-আকসা মসজিদে ঢল নামে হাজারো মুসল্লির। অবরুদ্ধ জেরুজালেমে কাঁধে কাঁধ মিলিয়ে ঈদের নামাজ আদায় করেন ফিলিস্তিনিরা। তবে উৎসবের এই দিনেও তাদের মন জুড়ে রয়েছে গাজা ও পশ্চিম তীরের অবর্ণনীয় দুঃখ-দুর্দশা।

    আল-আকসায় মুসল্লিদের ঢল দেশে দেশে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা
    পূর্ববর্তী খবরবাবা-মায়ের কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী
    পরবর্তী খবর দেশজুড়ে বাড়তে পারে বৃষ্টি, কোথাও হতে পারে ভারী বর্ষণ

    আরো সংবাদ পড়ুন

    সড়ক দুর্ঘটনায় সৌদিতে নারী-শিশুসহ ৭ বাংলাদেশি নিহত

    ইরানে ‘সীমিত মাত্রায়’ হামলা হয়েছে, জানালেন ট্রাম্প

    গ্রাম পুলিশের মহাসমাবেশে প্রধানমন্ত্রী

    ৭ নভেম্বর ছিল বাংলাদেশের শত্রু-মিত্র চিহ্নিত করার দিন: প্রধানমন্ত্রী

    ট্রাম্পের হুমকির মুখে কূটনৈতিক তৎপরতা বাড়িয়েছে ইরান, পাশে রাশিয়া

    ৭ নভেম্বরেই প্রকৃত স্বাধীনতা ফিরে পায় জাতি: রিজভী

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত

    ৭ কিলোমিটার হেঁটে মানিক মিয়া অ্যাভিনিউতে প্রধানমন্ত্রী

    November 7, 2026

    সড়ক দুর্ঘটনায় সৌদিতে নারী-শিশুসহ ৭ বাংলাদেশি নিহত

    November 7, 2026

    নারীদের বাদ দিয়ে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি সম্ভব নয়: শামা ওবায়েদ

    November 7, 2026

    ইরানে ‘সীমিত মাত্রায়’ হামলা হয়েছে, জানালেন ট্রাম্প

    November 7, 2026

    ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় ৭ নভেম্বর: ববি হাজ্জাজ

    November 7, 2026

    গ্রাম পুলিশের মহাসমাবেশে প্রধানমন্ত্রী

    November 7, 2026

    চাঁদপুরের অর্ধশত গ্রামে উদযাপিত হচ্ছে ঈদুল আজহা

    June 6, 2025

    ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সরকার সচেষ্ট রয়েছে: আসিফ মাহমুদ

    June 6, 2025

    গাইবান্ধায় সেনাবাহিনীর অভিযানে ১৫ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন উদ্ধার

    June 6, 2025

    মেসির প্রত্যাবর্তনের ম্যাচে জয় পেল আর্জেন্টিনা

    June 6, 2025

    কালুরঘাট সেতুতে দুর্ঘটনা : বরখাস্ত ৪ রেলকর্মী, তদন্ত কমিটি গঠন

    June 6, 2025

    ঈদের আগে রিজার্ভ ছাড়াল ২৬ বিলিয়ন ডলার

    June 6, 2025
    আর্কাইভ ক্যালেন্ডার
    Loading...
    «নভেম্বর ২০২৬»
    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     ১২৩৪৫৬
    ৭৮৯১০১১১২১৩
    ১৪১৫১৬১৭১৮১৯২০
    ২১২২২৩২৪২৫২৬২৭
    ২৮২৯৩০  
    « অক্টোবরডিসেম্বর »
    সোশ্যাল ফলো এবং কাউন্টার
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    BijoyTV Logo Footer
    • রাহাত টাওয়ার (৮ম তলা)
      ১৪ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০
    • ফোন: +৮৮-০২-৯৬১৩৬১৫
    • ফ্যাক্সঃ +৮৮-০২-৯৬৬৪৯৮৪
    • লাইভ টিভি
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • ডাউনলিংক প্যারামিটার
    • Bijoy TV FTP
    • FacebookLikes Like our page
    • TwitterFollowers Follow Us
    • YoutubeSubscribers Subscribe
    • InstagramFollowers Follow Us
    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Developed with ❤️ BijoyTV IT Team.

    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Design & Developed by BijoyTV.

    Type above and press Enter to search. Press Esc to cancel.