Close Menu
বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram
    Monday, 10 August 2026, 11:35: pm
    বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram YouTube
    লাইভ টিভি BijoyTV FTP
    • জাতীয়
    • রাজনীতি
    • অপরাধ
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • দেশজুড়ে
      • ঢাকা
      • চট্টগ্রাম
      • খুলনা
      • বরিশাল
      • রাজশাহী
      • রংপুর
      • ময়মনসিংহ
      • সিলেট
    • বিনোদন
    • লাইফ স্টাইল
    • শিক্ষা
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • খেলাধুলা
    • স্বাস্থ্য
    • অন্যান্য
    বিজয় টিভিবিজয় টিভি
    হোম » আন্তর্জাতিক » পদত্যাগ করলেন বিজেপির ‘জাতীয় মুখপাত্র’ শেহজাদ
    আন্তর্জাতিক

    পদত্যাগ করলেন বিজেপির ‘জাতীয় মুখপাত্র’ শেহজাদ

    বিজয় টিভি নিউজ ডেস্কবিজয় টিভি নিউজ ডেস্কJuly 31, 2026
    শেয়ার করুন Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Copy Link
    আমাদের অনুসরণ করুন
    Facebook X (Twitter) Instagram YouTube
    পদত্যাগ করলেন বিজেপির ‘জাতীয় মুখপাত্র’ শেহজাদ

    ভারতের ক্ষমতাসীন দল বিজেপির অন্যতম আলোচিত মুখ শেহজাদ পুনাওয়ালা পদত্যাগ করেছেন। ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করেন টেলিভিশনের টক শোর পরিচিত এই মুখ। শুক্রবার (৩১ জুলাই) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

    সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে নিজের বায়ো পরিবর্তন করেছেন পুনাওয়ালা। তিনি বায়ো থেকে ‘বিজেপির জাতীয় মুখপাত্র’ কথাটি সরিয়ে দিয়েছেন। তবে এখন ‘প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আজীবন অনুসারী’ কথাটি রেখেছেন। হালনাগাদ করা বায়োতে তিনি লিখেছেন, ধর্ম: ইসলাম, সংস্কৃতি: হিন্দু, আদর্শ: ভারতীয়, লেখক: জিএসটি কি যাত্রা; প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আজীবন অনুসারী।

    পেশায় আইনজীবী শেহজাদ পুনাওয়ালা কংগ্রেসের মাধ্যমে তার রাজনৈতিক জীবন শুরু করেন। ২০১৭ সালে আলোচনায় আসেন তিনি। সে সময় প্রকাশ্যে কংগ্রেসের অভ্যন্তরীণ নির্বাচন প্রক্রিয়াকে চ্যালেঞ্জ করেন শেহজাদ। তার দাবি ছিল, রাহুল গান্ধীকে দলের সভাপতি পদে উন্নীত করার জন্য নির্বাচনে কারচুপি করা হয়েছিল।

    কংগ্রেস ছাড়ার পর তিনি বিজেপিতে যোগ দেন এবং দলটির ‘জাতীয় মুখপাত্র’ হিসেবে দায়িত্ব পান। সম্প্রতি শেহজাদ পুনাওয়ালা একটি টিভি চ্যানেলে দেয়া নিজের পুরোনো সাক্ষাৎকারের একটি ক্লিপ শেয়ার করেন। সেখানে তিনি বলেন, সক্রিয় রাজনীতি থেকে সরে আসার সময় হয়েছে।

    শেহজাদ পুনাওয়ালা সুপরিচিত রাজনৈতিক ভাষ্যকার তাহসিন পুনাওয়ালার ছোট ভাই। শেহজাদ কংগ্রেস ছেড়ে টেলিভিশন বিতর্কে দল ও এর নেতৃত্বের সমালোচনা শুরু করার পর দুই ভাইয়ের মধ্যে প্রকাশ্য মতবিরোধ শুরু হয়।

    তাহসিন পুনাওয়ালা কংগ্রেস-সমর্থক এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সরকারের সমালোচক হিসেবে নিয়মিত টেলিভিশন বিতর্কে অংশ নেন। আদর্শগতভাবে এখন দুই ভাই বিপরীত মেরুতে অবস্থান করলেও তারা প্রায়ই সংবাদ চ্যানেলের সরাসরি বিতর্কে মুখোমুখি হন। সেখানে একে অপরের বিরুদ্ধে উত্তপ্ত বাক্যবিনিময়, রাজনৈতিক কটাক্ষ ও বিদ্রূপাত্মক মন্তব্য করেন।

    পদত্যাগ করলেন বিজেপির ‘জাতীয় মুখপাত্র’ শেহজাদ
    পূর্ববর্তী খবরআইন সংস্কার কমিশনের প্রস্তাবনাগুলো জুলাই সনদের আলোকেই বাস্তবায়ন হবে: আইনমন্ত্রী
    পরবর্তী খবর রাজধানীর পাশে ইয়াবা তৈরির কারখানা, র‌্যাবের অভিযান

    আরো সংবাদ পড়ুন

    রাশিয়ায় ইউক্রেনের ভয়াবহ ড্রোন হামলা, নিহত অন্তত ১৩

    প্রশ্নফাঁসের অভিযোগে আবারও উত্তাল ভারত

    ইরান যুদ্ধে ট্রাম্প ‘হেরে গেছেন’: মার্কিন সিনেটর মারফি

    ইসরায়েলের সঙ্গে মতবিরোধ যুক্তরাষ্ট্রের, বাড়ছে দূরত্ব

    টাইফুন ডলফিনের আঘাতে লণ্ডভণ্ড চীন, ভয়াবহ বন্যার আশঙ্কা

    সৌদি আরবে সোফা কারখানায় আগুন, ১৭ বাংলাদেশি নিহত

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত

    ডিজিটাল ঝামেলামুক্ত আইনি সেবা নিয়ে ১৫ আগস্ট আসছে লেক্সগ্লোবাল বিডি

    August 10, 2026

    রাশিয়ায় ইউক্রেনের ভয়াবহ ড্রোন হামলা, নিহত অন্তত ১৩

    August 10, 2026

    সৌদি আরবে অগ্নিকাণ্ডে ১৬ বাংলাদেশির মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

    August 10, 2026

    প্রশ্নফাঁসের অভিযোগে আবারও উত্তাল ভারত

    August 10, 2026

    হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু

    August 10, 2026

    বাংলাদেশের সঙ্গে সুসম্পর্ক চান নরেন্দ্র মোদি: দীনেশ ত্রিবেদী

    August 10, 2026

    চাঁদপুরের অর্ধশত গ্রামে উদযাপিত হচ্ছে ঈদুল আজহা

    June 6, 2025

    ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সরকার সচেষ্ট রয়েছে: আসিফ মাহমুদ

    June 6, 2025

    গাইবান্ধায় সেনাবাহিনীর অভিযানে ১৫ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন উদ্ধার

    June 6, 2025

    মেসির প্রত্যাবর্তনের ম্যাচে জয় পেল আর্জেন্টিনা

    June 6, 2025

    কালুরঘাট সেতুতে দুর্ঘটনা : বরখাস্ত ৪ রেলকর্মী, তদন্ত কমিটি গঠন

    June 6, 2025

    ঈদের আগে রিজার্ভ ছাড়াল ২৬ বিলিয়ন ডলার

    June 6, 2025
    আর্কাইভ ক্যালেন্ডার
    Loading...
    «আগষ্ট ২০২৬»
    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
    ১২৩৪৫৬৭
    ৮৯১০১১১২১৩১৪
    ১৫১৬১৭১৮১৯২০২১
    ২২২৩২৪২৫২৬২৭২৮
    ২৯৩০৩১  
    « জুলাইসেপ্টেম্বর »
    সোশ্যাল ফলো এবং কাউন্টার
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    BijoyTV Logo Footer
    • রাহাত টাওয়ার (৮ম তলা)
      ১৪ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০
    • ফোন: +৮৮-০২-৯৬১৩৬১৫
    • ফ্যাক্সঃ +৮৮-০২-৯৬৬৪৯৮৪
    • লাইভ টিভি
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • ডাউনলিংক প্যারামিটার
    • Bijoy TV FTP
    • FacebookLikes Like our page
    • TwitterFollowers Follow Us
    • 1.8MSubscribers Subscribe
    • InstagramFollowers Follow Us
    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Developed with ❤️ BijoyTV IT Team.

    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Design & Developed by ❤️ BijoyTV.

    Type above and press Enter to search. Press Esc to cancel.