Close Menu
বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram
    Friday, 27 November 2026, 05:38: pm
    বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram YouTube
    লাইভ টিভি BijoyTV FTP
    • জাতীয়
    • রাজনীতি
    • অপরাধ
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • দেশজুড়ে
      • ঢাকা
      • চট্টগ্রাম
      • খুলনা
      • বরিশাল
      • রাজশাহী
      • রংপুর
      • ময়মনসিংহ
      • সিলেট
    • বিনোদন
    • লাইফ স্টাইল
    • শিক্ষা
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • খেলাধুলা
    • স্বাস্থ্য
    • অন্যান্য
    বিজয় টিভিবিজয় টিভি
    হোম » আন্তর্জাতিক » পুতিন ইউক্রেনের সঙ্গে যুদ্ধের অবসান চান: ট্রাম্প
    আন্তর্জাতিক

    পুতিন ইউক্রেনের সঙ্গে যুদ্ধের অবসান চান: ট্রাম্প

    বিজয় টিভি নিউজ ডেস্কবিজয় টিভি নিউজ ডেস্কDecember 4, 2025
    শেয়ার করুন Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Copy Link
    আমাদের অনুসরণ করুন
    Facebook X (Twitter) Instagram YouTube
    পুতিন ইউক্রেনের সঙ্গে যুদ্ধের অবসান চান: ট্রাম্প

    ইউক্রেনের সঙ্গে চলমান যুদ্ধের অবসান চান রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এমনটাই জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, পুতিন এখনো চান ইউক্রেন যুদ্ধ শেষ হোক। মস্কোতে ট্রাম্পের প্রতিনিধিদের সঙ্গে পুতিনের বৈঠকের পর মার্কিন রিপাবলিকান এই প্রেসিডেন্টের এই মূল্যায়ন সামনে এসেছে। খবর আনাদোলু

    বুধবার হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে তার বিশেষ প্রতিনিধি স্টিভ উইটকফ ও জামাতা তথা অনানুষ্ঠানিক উপদেষ্টা জ্যারেড কুশনারের বৈঠকের পর তার এ ধারণা হয়েছে। তার ভাষায়, ‘তাদের ধারণা খুব স্পষ্ট— পুতিন যুদ্ধ শেষ করতে চান, তিনি একটি সমঝোতায় পৌঁছাতে চান।’

    গত মঙ্গলবার মস্কোতে পুতিনের সঙ্গে উইটকফ ও কুশনারের বৈঠক হয়। এর পরদিন ট্রাম্প এ মন্তব্য করলেন। পুতিনের সঙ্গে সেই বৈঠকে ইউক্রেন যুদ্ধবিরতি নিয়ে ওয়াশিংটনের সংশোধিত খসড়া শান্তি প্রস্তাব নিয়ে আলোচনা হয়। ট্রাম্প জানান, তিনি মঙ্গলবার রাতেই কুশনার ও উইটকফের সঙ্গে কথা বলেছেন।

    তিনি বলেন, ‘তারা পুতিনের সঙ্গে যথেষ্ট ভালো একটি বৈঠক করেছেন। এরপর কী হয়, তা আমরা দেখব’। ট্রাম্প আবারও দাবি করেন, তিনি প্রেসিডেন্ট থাকলে ইউক্রেন যুদ্ধ শুরুই হতো না।

    তার ভাষায়, ‘পুতিনের সঙ্গে জ্যারেড কুশনার ও স্টিভ উইটকফের খুব ভালো বৈঠক হয়েছে। তবে এটা দু’পক্ষের ব্যাপার— সমঝোতা হলে দু’পক্ষকেই রাজি হতে হবে।’

    অন্যদিকে বুধবার রুশ প্রেসিডেন্টের সহযোগী ইউরি উশাকভ বলেন, ইউক্রেন সংকট সমাধানের ক্ষেত্রে রাশিয়ার মতামত বিবেচনায় নিতে প্রস্তুত যুক্তরাষ্ট্র। তিনি সাংবাদিকদের বলেন, ‘পরিবেশ ইতিবাচক। মার্কিনরা দীর্ঘমেয়াদি সমাধানে পৌঁছাতে সর্বোচ্চ চেষ্টা করতে প্রস্তুত— এমন সমাধান, যা আমাদের লক্ষ্য পূরণেও সহায়তা করে।’

    এর আগে বুধবার এক প্রতিবেদনে বার্তাসংস্থা রয়টার্স জানায়, ইউক্রেন যুদ্ধের অবসানে সম্ভাব্য শান্তি চুক্তি নিয়ে পাঁচ ঘণ্টার বৈঠকের পরও যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনও সমঝোতা হয়নি বলে রাশিয়া জানিয়েছে। মস্কোর ক্রেমলিনে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শীর্ষ দূতদের আলোচনার পর বুধবার এ তথ্য জানানো হয়।

    ইউরোপে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সবচেয়ে প্রাণঘাতী এই সংঘাত থামানো ট্রাম্পের প্রেসিডেন্সির অন্যতম বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। তিনি কখনও পুতিনকে, আবার কখনও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে কঠোর ভাষায় সমালোচনা করেছেন।

    মঙ্গলবার রাত পর্যন্ত চলা আলোচনায় অংশ নেন ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ এবং জামাতা জ্যারেড কুশনার। মধ্যরাতের পর বৈঠক শেষ হলে পুতিনের শীর্ষ পররাষ্ট্রনীতিবিষয়ক উপদেষ্টা ইউরি উশাকভ সাংবাদিকদের বলেন, ‘এখনও কোনও সমঝোতা হয়নি। সামনে অনেক কাজ বাকি।’

    প্রসঙ্গত, রাশিয়া ২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে হামলা চালায়। এরপরই মস্কো ও পশ্চিমা বিশ্বের সম্পর্ক স্নায়ুযুদ্ধের পর সবচেয়ে তীব্র সংকটে পড়ে।

    পুতিন ইউক্রেনের সঙ্গে যুদ্ধের অবসান চান: ট্রাম্প
    পূর্ববর্তী খবরভারতের সঙ্গে নতুন সামরিক চুক্তি অনুমোদন করল রাশিয়া 
    পরবর্তী খবর ঢাকায় ৪.১ মাত্রার ভূমিকম্প অনুভূত

    আরো সংবাদ পড়ুন

    নিউইয়র্কে ঝড় : ৪৫১ ফ্লাইট বাতিল, বিদ্যুৎবিহীন ৯ লাখ ৬০ হাজার গ্রাহক

    ইরানে জয় এখন যুক্তরাষ্ট্রের ‘হাতের নাগালে’: ট্রাম্প

    ইন্দোনেশিয়ায় স্বর্ণের খনিতে বন্যা, ১৩ শ্রমিকের মরদেহ উদ্ধার

    উ. কোরিয়ায় কৌশলগত পারমাণবিক অস্ত্র মোতায়েন বৃদ্ধির নির্দেশ কিমের

    রাসায়নিক অস্ত্র তৈরি করছে ইরান, দাবি ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রীর

    ইউক্রেনকে কড়া জবাব দেওয়ার ঘোষণা পুতিনের

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত

    হজের বিমানভাড়া কমিয়ে দিলেন প্রধানমন্ত্রী

    November 27, 2026

    ‘সোহরাওয়ার্দী উদ্যানে ১ ডিসেম্বর মাসব্যাপী বিজয় দিবসের কর্মসূচি উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী’

    November 27, 2026

    রূপপুরে পৌঁছেছে ইউরেনিয়ামের আরও এক চালান

    November 27, 2026

    শেষ হচ্ছে সিমন্স অধ্যায়, হেডকোচের খোঁজে বিসিবি

    November 27, 2026

    যাত্রী খরায় পিঙ্ক বাস, আড়াই মাসে লোকসান প্রায় ২৮ লাখ টাকা

    November 27, 2026

    দেশে বারবার গণতন্ত্র হোঁচট খেয়েছে, প্রাতিষ্ঠানিক ভিত্তি পায়নি: রিজভী

    November 27, 2026

    চাঁদপুরের অর্ধশত গ্রামে উদযাপিত হচ্ছে ঈদুল আজহা

    June 6, 2025

    ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সরকার সচেষ্ট রয়েছে: আসিফ মাহমুদ

    June 6, 2025

    গাইবান্ধায় সেনাবাহিনীর অভিযানে ১৫ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন উদ্ধার

    June 6, 2025

    মেসির প্রত্যাবর্তনের ম্যাচে জয় পেল আর্জেন্টিনা

    June 6, 2025

    কালুরঘাট সেতুতে দুর্ঘটনা : বরখাস্ত ৪ রেলকর্মী, তদন্ত কমিটি গঠন

    June 6, 2025

    ঈদের আগে রিজার্ভ ছাড়াল ২৬ বিলিয়ন ডলার

    June 6, 2025
    আর্কাইভ ক্যালেন্ডার
    Loading...
    «নভেম্বর ২০২৬»
    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     ১২৩৪৫৬
    ৭৮৯১০১১১২১৩
    ১৪১৫১৬১৭১৮১৯২০
    ২১২২২৩২৪২৫২৬২৭
    ২৮২৯৩০  
    « অক্টোবরডিসেম্বর »
    সোশ্যাল ফলো এবং কাউন্টার
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    BijoyTV Logo Footer
    • রাহাত টাওয়ার (৮ম তলা)
      ১৪ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০
    • ফোন: +৮৮-০২-৯৬১৩৬১৫
    • ফ্যাক্সঃ +৮৮-০২-৯৬৬৪৯৮৪
    • লাইভ টিভি
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • ডাউনলিংক প্যারামিটার
    • Bijoy TV FTP
    • FacebookLikes Like our page
    • TwitterFollowers Follow Us
    • 1.8MSubscribers Subscribe
    • InstagramFollowers Follow Us
    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Developed with ❤️ BijoyTV IT Team.

    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Design & Developed by BijoyTV.

    Type above and press Enter to search. Press Esc to cancel.