Close Menu
বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram
    Saturday, 7 November 2026, 11:16: am
    বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram YouTube
    লাইভ টিভি BijoyTV FTP
    • জাতীয়
    • রাজনীতি
    • অপরাধ
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • দেশজুড়ে
      • ঢাকা
      • চট্টগ্রাম
      • খুলনা
      • বরিশাল
      • রাজশাহী
      • রংপুর
      • ময়মনসিংহ
      • সিলেট
    • বিনোদন
    • লাইফ স্টাইল
    • শিক্ষা
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • খেলাধুলা
    • স্বাস্থ্য
    • অন্যান্য
    বিজয় টিভিবিজয় টিভি
    হোম » আন্তর্জাতিক » পুতিন-জেলেনস্কির মধ্যে কোনো বৈঠকের পরিকল্পনা হয়নি: রাশিয়া
    আন্তর্জাতিক

    পুতিন-জেলেনস্কির মধ্যে কোনো বৈঠকের পরিকল্পনা হয়নি: রাশিয়া

    বিজয় টিভি নিউজ ডেস্কবিজয় টিভি নিউজ ডেস্কAugust 23, 2025
    শেয়ার করুন Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Copy Link
    আমাদের অনুসরণ করুন
    Facebook X (Twitter) Instagram YouTube
    পুতিন-জেলেনস্কির মধ্যে কোনো বৈঠকের পরিকল্পনা হয়নি: রাশিয়া

    রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির মধ্যে কোনো বৈঠকের পরিকল্পনা হয়নি বলে দাবি করেছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। এমন এক সময়ে তিনি এই তথ্য জানালেন, যখন পুতিন-জেলেনস্কির ‘সম্ভাব্য’ বৈঠক নিয়ে তুমুল আলোচনা চলছে মার্কিন ও বৈশ্বিক সংবাদমাধ্যমগুলোতে।

    গতকাল শুক্রবার মার্কিন সংবাদমাধ্যম এনবিসি’র সাংবাদিক ক্রিস্টেন ওয়েকারকে দেওয়া এক সাক্ষাৎকারে ল্যাভরভ বলেন, “প্রেসিডেন্ট পুতিন এবং প্রেসিডেন্ট জেলেনস্কির মধ্যে কোনো বৈঠকের পরিকল্পনা হয়নি। প্রেসিডেন্ট পুতিনকে এই বৈঠকে রাজি করাতে হলে প্রথমে এজেন্ডাগুলো চূড়ান্ত করতে হবে। এখন পর্যন্ত এমন কিছু ঘটেনি।”

    বৈঠকের জন্য রাশিয়া ও ইউক্রেনের মধ্যে যেসব প্রাথমিক সমঝোতা প্রয়োজন, এখন পর্যন্ত সেগুলো হয়নি উল্লেখ করে এনবিসিকে ল্যাভরভ আরও বলেন, “প্রস্তাবিত এই বৈঠকের জন্য ওয়াশিংটন এবং কিয়েভকে ন্যাটোর সদস্যপদ, অঞ্চল বিনিময়সহ বেশ কয়েকটি নীতিতে প্রাথমিক সমঝোতায় আসতে হবে; কিন্তু জেলেনস্কি সেসব সমঝোতার প্রতিটিতে এখনও নেতিবাচক অবস্থানে আছেন।”

    গত সাড়ে তিন বছরেরও বেশি সময় ধরে চলা রাশিয়া-ইউক্রেন যুদ্ধ অবসানে গত ১৫ আগস্ট যুক্তরাষ্ট্রের আলাস্কা অঙ্গরাজ্যে প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে বৈঠক করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেই বৈঠকের তিন দিন পর ১৮ আগস্ট হোয়াইট হাউসে প্রেসিডেন্ট জেলেনস্কি ও ইউরোপীয় নেতাদের সঙ্গে বৈঠক করেন তিনি।

    জেলেনস্কি এবং ইউরোপীয় নেতাদের সঙ্গে বৈঠকের পর ডোনাল্ড ট্রাম্প জানান, শিগগিরই ট্রাম্প প্রশাসনের উদ্যোগে পুতিন এবং জেলেনস্কির মধ্যে বৈঠক হতে যাচ্ছে। প্রেসিডেন্ট ট্রাম্প এমনও বলেছেন, যুক্তরাষ্ট্র হবে সেই সম্ভাব্য বৈঠকের আয়োজক।

    গত সপ্তাহে প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে ইউরোপীয় নেতাদের বৈঠকের সমালোচনা করে ল্যাভরভ বলেছিলেন, সেই বৈঠক ছিল রাশিয়াকে চাপে ফেলার জন্য ইউরোপীয় নেতাদের ‘আনাড়ি প্রচেষ্টা’।

    পুতিন-জেলেনস্কির মধ্যে কোনো বৈঠকের পরিকল্পনা হয়নি: রাশিয়া
    পূর্ববর্তী খবরনিউইয়র্কে পর্যটকবাহী বাস উল্টে নিহত ৫
    পরবর্তী খবর নারায়ণগঞ্জে গ্যাসের লিকেজ থেকে আগুন, একই পরিবারের ১০ জন দগ্ধ

    আরো সংবাদ পড়ুন

    ইসরায়েলে সরকার গঠনের দায়িত্ব নিয়ে ঘোষণা রোববার

    ইয়েমেনে সেনা অভিযান: ২৪ ঘণ্টায় ৪৪০ জন হুথি যোদ্ধা ‘নিষ্ক্রিয়’

    যুক্তরাষ্ট্রে পারমাণবিক প্রস্তাব পাঠাল ইরান, জুড়ে দিল ৭ শর্ত

    মরিশাসে দুর্ঘটনায় প্রাণ গেল তিন বাংলাদেশির

    ফ্রান্সজুড়ে লাখো মানুষের বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষ

    ইরানে আরও বড় ধ্বংসযজ্ঞ চালানোর হুঁশিয়ারি ট্রাম্পের

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত

    ৭ নভেম্বরেই প্রকৃত স্বাধীনতা ফিরে পায় জাতি: রিজভী

    November 7, 2026

    আজ ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে ৬ ঘণ্টা টোল লাগবে না

    November 7, 2026

    জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের কুচকাওয়াজে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী

    November 7, 2026

    শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

    November 7, 2026

    ৭ নভেম্বরের চেতনায় ঐক্যবদ্ধ হয়ে গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির

    November 6, 2026

    শনিবার ঢাকায় বিএনপির শোভাযাত্রা, নেতৃত্ব দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    November 6, 2026

    চাঁদপুরের অর্ধশত গ্রামে উদযাপিত হচ্ছে ঈদুল আজহা

    June 6, 2025

    ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সরকার সচেষ্ট রয়েছে: আসিফ মাহমুদ

    June 6, 2025

    গাইবান্ধায় সেনাবাহিনীর অভিযানে ১৫ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন উদ্ধার

    June 6, 2025

    মেসির প্রত্যাবর্তনের ম্যাচে জয় পেল আর্জেন্টিনা

    June 6, 2025

    কালুরঘাট সেতুতে দুর্ঘটনা : বরখাস্ত ৪ রেলকর্মী, তদন্ত কমিটি গঠন

    June 6, 2025

    ঈদের আগে রিজার্ভ ছাড়াল ২৬ বিলিয়ন ডলার

    June 6, 2025
    আর্কাইভ ক্যালেন্ডার
    Loading...
    «নভেম্বর ২০২৬»
    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     ১২৩৪৫৬
    ৭৮৯১০১১১২১৩
    ১৪১৫১৬১৭১৮১৯২০
    ২১২২২৩২৪২৫২৬২৭
    ২৮২৯৩০  
    « অক্টোবরডিসেম্বর »
    সোশ্যাল ফলো এবং কাউন্টার
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    BijoyTV Logo Footer
    • রাহাত টাওয়ার (৮ম তলা)
      ১৪ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০
    • ফোন: +৮৮-০২-৯৬১৩৬১৫
    • ফ্যাক্সঃ +৮৮-০২-৯৬৬৪৯৮৪
    • লাইভ টিভি
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • ডাউনলিংক প্যারামিটার
    • Bijoy TV FTP
    • FacebookLikes Like our page
    • TwitterFollowers Follow Us
    • YoutubeSubscribers Subscribe
    • InstagramFollowers Follow Us
    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Developed with ❤️ BijoyTV IT Team.

    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Design & Developed by BijoyTV.

    Type above and press Enter to search. Press Esc to cancel.