Close Menu
বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram
    Saturday, 10 October 2026, 04:53: am
    বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram YouTube
    লাইভ টিভি BijoyTV FTP
    • জাতীয়
    • রাজনীতি
    • অপরাধ
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • দেশজুড়ে
      • ঢাকা
      • চট্টগ্রাম
      • খুলনা
      • বরিশাল
      • রাজশাহী
      • রংপুর
      • ময়মনসিংহ
      • সিলেট
    • বিনোদন
    • লাইফ স্টাইল
    • শিক্ষা
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • খেলাধুলা
    • স্বাস্থ্য
    • অন্যান্য
    বিজয় টিভিবিজয় টিভি
    হোম » আন্তর্জাতিক » পুতিন-জেলেনস্কির ‘সম্ভাব্য বৈঠকে’ থাকতে চান না ট্রাম্প
    আন্তর্জাতিক

    পুতিন-জেলেনস্কির ‘সম্ভাব্য বৈঠকে’ থাকতে চান না ট্রাম্প

    বিজয় টিভি নিউজ ডেস্কবিজয় টিভি নিউজ ডেস্কAugust 20, 2025
    শেয়ার করুন Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Copy Link
    আমাদের অনুসরণ করুন
    Facebook X (Twitter) Instagram YouTube
    পুতিন-জেলেনস্কির ‘সম্ভাব্য বৈঠকে’ থাকতে চান না ট্রাম্প

    রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে শিগগিরই একটি বৈঠক হবে বলে প্রত্যাশা করছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে সম্ভাব্য সেই বৈঠকে উপস্থিত থাকার ইচ্ছে নেই তার।

    মঙ্গলবার মার্কিন বেতার সাংবাদকি মার্ক লেভিনের অনুষ্ঠান মার্ক লেভিন’স রেডিও শো-কে দেওয়া এক সাক্ষাৎকারে এ তথ্য জানিয়েছেন ট্রাম্প। তিনি বলেছেন, “প্রেসিডেন্ট পুতিন এবং প্রেসিডেন্ট জেলেনস্কি— উভয়ের সঙ্গেই আমার খুবই সফল বৈঠক হয়েছে। এখন আমি ভাবছি, তাদের দু’জনের বৈঠকে বসা প্রয়োজন। সেই বৈঠকে আমার উপস্থিতি থাকবে না।”

    “আমি দেখতে চাই, শেষ পর্যন্ত (বৈঠকের) ফলাফল কী হয়। আমি সত্যিই দেখতে চাই।”

    “আপনারা জানেন, তাদের (পুতিন এবং জেলেনস্কি) সম্পর্ক শুধু খুবই কঠিন নয়, খুব খারাপও। এখন আমরা দেখতে চাই যে (বৈঠকে) তারা কী করেন। যদি দেখা যায় যে আমার সেখানে থাকা প্রয়োজন, তাহলে (পরবর্তী বৈঠকে) আমি থাকব।”

    ক্রিমিয়াকে রুশ ভূখণ্ড হিসেবে স্বীকৃতি না দেওায় এবং পশ্চিমা সামরিক জোট ন্যাটোর সদস্যপদের জন্য ইউক্রেনের আবেদনকে ঘিরে কয়েক বছর টানাপোড়েন চলার পর ২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযান শুরু করে রুশ বাহিনী, যা এখনও চলছে। প্রেসিডেন্ট পুতিন নিজে এই অভিযানের নির্দেশ দিয়েছিলেন।

    ২০২৫ সালের জানুয়ারিতে দ্বিতীয় দফায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হওয়ার পর এই যুদ্ধের অবসানকে অগ্রাধিকার দেবেন বলে ঘোষণা করেন ডোনাল্ড ট্রাম্প। টেলিফোনে কয়েক বার পুতিনের সঙ্গে এ প্রসঙ্গে কথা বলার পর অবশেষে গত ১৫ আগস্ট যুক্তরাষ্ট্রের আলাস্কা অঙ্গরাজ্যে পুতিনের সঙ্গে এবং তার তিন দিন পর ১৮ আগস্ট ওয়াশিংটনে জেলেনস্কির সঙ্গে বৈঠক করেন ট্রাম্প।

    ১৮ আগস্ট জেলেনস্কির সঙ্গে বৈঠক হওয়ার পর ট্রাম্প জানিয়েছিলেন, তিনি পুতিন এবং জেলেনস্কির সঙ্গে ত্রিপাক্ষিক বৈঠক করতে চান এবং জেলেনস্কি তাতে সম্মতি দিয়েছেন। শিগগিরই সেই বৈঠক হতে পারে বলেও জোর দিয়ে বলেছিলেন তিনি।

    পুতিন-জেলেনস্কির ‘সম্ভাব্য বৈঠকে’ থাকতে চান না ট্রাম্প
    পূর্ববর্তী খবরচার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত
    পরবর্তী খবর তেজগাঁওয়ে সাততলা বস্তিতে আগুন, নিয়ন্ত্রণে ৭ ইউনিট

    আরো সংবাদ পড়ুন

    শান্তিতে নোবেল পেলেন দক্ষিণ আফ্রিকার নাভি পিল্লাই

    ডিজিটাল সুরক্ষা আইন ও আইনি কাঠামো শক্তিশালী করতে কাজ করছে সরকার: ফকির মাহবুব আনাম

    শুধু ডিগ্রি নয়, প্রয়োজন বাস্তবমুখী ও প্রযুক্তিগত দক্ষতা: ববি হাজ্জাজ

    ইরানে যুদ্ধ বন্ধে ‘সব কিছু’ করতে প্রস্তুত রাশিয়া: পুতিন

    ৩ নভেম্বরের আগে ইরানে হামলা নয়: ট্রাম্প

    বাড়ল সোনার দাম, ভরি কত?

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত

    মানসিক স্বাস্থ্য নিয়ে ভয়, লজ্জা ও কুসংস্কার দূর করার আহ্বান প্রধানমন্ত্রীর

    October 9, 2026

    ডেঙ্গুতে আরও ১ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৩০০

    October 9, 2026

    প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের সঙ্গে নেদারল্যান্ডসের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

    October 9, 2026

    শান্তিতে নোবেল পেলেন দক্ষিণ আফ্রিকার নাভি পিল্লাই

    October 9, 2026

    ডিজিটাল সুরক্ষা আইন ও আইনি কাঠামো শক্তিশালী করতে কাজ করছে সরকার: ফকির মাহবুব আনাম

    October 9, 2026

    শুধু ডিগ্রি নয়, প্রয়োজন বাস্তবমুখী ও প্রযুক্তিগত দক্ষতা: ববি হাজ্জাজ

    October 9, 2026

    চাঁদপুরের অর্ধশত গ্রামে উদযাপিত হচ্ছে ঈদুল আজহা

    June 6, 2025

    ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সরকার সচেষ্ট রয়েছে: আসিফ মাহমুদ

    June 6, 2025

    গাইবান্ধায় সেনাবাহিনীর অভিযানে ১৫ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন উদ্ধার

    June 6, 2025

    মেসির প্রত্যাবর্তনের ম্যাচে জয় পেল আর্জেন্টিনা

    June 6, 2025

    কালুরঘাট সেতুতে দুর্ঘটনা : বরখাস্ত ৪ রেলকর্মী, তদন্ত কমিটি গঠন

    June 6, 2025

    ঈদের আগে রিজার্ভ ছাড়াল ২৬ বিলিয়ন ডলার

    June 6, 2025
    আর্কাইভ ক্যালেন্ডার
    Loading...
    «অক্টোবর ২০২৬»
    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     ১২
    ৩৪৫৬৭৮৯
    ১০১১১২১৩১৪১৫১৬
    ১৭১৮১৯২০২১২২২৩
    ২৪২৫২৬২৭২৮২৯৩০
    ৩১  
    « সেপ্টেম্বরনভেম্বর »
    সোশ্যাল ফলো এবং কাউন্টার
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    BijoyTV Logo Footer
    • রাহাত টাওয়ার (৮ম তলা)
      ১৪ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০
    • ফোন: +৮৮-০২-৯৬১৩৬১৫
    • ফ্যাক্সঃ +৮৮-০২-৯৬৬৪৯৮৪
    • লাইভ টিভি
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • ডাউনলিংক প্যারামিটার
    • Bijoy TV FTP
    • FacebookLikes Like our page
    • TwitterFollowers Follow Us
    • 1.8MSubscribers Subscribe
    • InstagramFollowers Follow Us
    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Developed with ❤️ BijoyTV IT Team.

    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Design & Developed by ❤️ BijoyTV.

    Type above and press Enter to search. Press Esc to cancel.