Close Menu
বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram
    Sunday, 20 September 2026, 12:57: am
    বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram YouTube
    লাইভ টিভি BijoyTV FTP
    • জাতীয়
    • রাজনীতি
    • অপরাধ
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • দেশজুড়ে
      • ঢাকা
      • চট্টগ্রাম
      • খুলনা
      • বরিশাল
      • রাজশাহী
      • রংপুর
      • ময়মনসিংহ
      • সিলেট
    • বিনোদন
    • লাইফ স্টাইল
    • শিক্ষা
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • খেলাধুলা
    • স্বাস্থ্য
    • অন্যান্য
    বিজয় টিভিবিজয় টিভি
    হোম » আন্তর্জাতিক » মক্কা প্রতিরক্ষা জোটে নতুন দেশ যুক্ত হতে পারে: পাকিস্তানের সেনাবাহিনী
    আন্তর্জাতিক

    মক্কা প্রতিরক্ষা জোটে নতুন দেশ যুক্ত হতে পারে: পাকিস্তানের সেনাবাহিনী

    বিজয় টিভি নিউজ ডেস্কবিজয় টিভি নিউজ ডেস্কSeptember 17, 2026
    শেয়ার করুন Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Copy Link
    আমাদের অনুসরণ করুন
    Facebook X (Twitter) Instagram YouTube
    পাকিস্তানের সেনাবাহিনী

    সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের মধ্যকার প্রতিরক্ষা জোট আরও সম্প্রসারিত হতে পারে। অভিন্ন নীতি সমর্থনকারী নতুন দেশগুলোকে এই জোটে যুক্ত করার সুযোগ রয়েছে বলে জানিয়েছে পাকিস্তানের সেনাবাহিনী। একইসঙ্গে ইসলামাবাদ বলেছে, এই জোটটি পুরোপুরি প্রতিরক্ষামূলক এবং এটি ইরানের সঙ্গে পাকিস্তানের সম্পর্কের ওপর কোনো প্রভাব ফেলবে না।

    সংবাদমাধ্যম আল আরাবিয়ার টম বার্গেস ওয়াটসনকে দেয়া এক সাক্ষাৎকারে পাকিস্তানের সামরিক বাহিনীর মিডিয়া উইং আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) মহাপরিচালক (ডিজি) লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরিফ চৌধুরী এসব কথা বলেন। তিনি বলেন, তিন দেশের অভিন্ন নীতিহচ্ছে—আগ্রাসন না চালানো, অন্য দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করা এবং সম্মিলিত প্রতিরোধ। এই তিন নীতি যেসব দেশ সমর্থন করে, তাদের নতুন অংশীদার হিসেবে মক্কা প্রতিরক্ষা জোটে যুক্ত করা যেতে পারে।

    তবে কখন এবং কীভাবে জোটটি সম্প্রসারণ করা হবে, সে সিদ্ধান্ত সৌদি আরব, পাকিস্তান ও তুরস্কের নেতৃত্ব নেবে বলে জানান তিনি। এই চুক্তিকে বৃহত্তর কোনো মুসলিম সামরিক জোট গঠনের উদ্যোগ হিসেবে দেখার ধারণাও নাকচ করেছেন আহমেদ শরিফ। তিনি বলেন, ‘এই চুক্তির কোথাও বলা হয়নি যে এটি একটি মুসলিম জোট’। বরং এটিকে ‘আঞ্চলিক স্থিতিশীলতার জোট’ হিসেবে উল্লেখ করেন তিনি।

    পাকিস্তানের সামরিক বাহিনীর এই মুখপাত্র বলেন, দীর্ঘদিন ধরে সৌদি আরব, পাকিস্তান ও তুরস্কের মধ্যে থাকা কৌশলগত সম্পর্ককে এই চুক্তির মাধ্যমে আনুষ্ঠানিক রূপ দেয়া হয়েছে। এর ভিত্তি হলো সম্মিলিত প্রতিরোধ ব্যবস্থা। আহমেদ শরিফ বলেন, ‘এতে আক্রমণাত্মক, হস্তক্ষেপমূলক বা আগ্রাসী কোনো বিষয় নেই। এটি পুরোপুরি প্রতিরক্ষামূলক।’

    এদিকে এই জোটের কারণে ইরানের প্রতি পাকিস্তানের অবস্থান জটিল হয়ে পড়েছে কি না—জানতে চাইলে আহমেদ শরিফ তা নাকচ করেন। তিনি বলেন, ইসলামাবাদ বিভিন্ন দেশের সঙ্গে আলাদাভাবে সম্পর্ক বজায় রাখে। তিনি বলেন, ‘যুক্তরাষ্ট্রের সঙ্গে আমাদের সম্পর্ক স্বাধীন এবং এর জন্য ইরানের সঙ্গে আমাদের সম্পর্কের কোনো ক্ষতি হচ্ছে না। একইভাবে চীনের সঙ্গেও আমাদের সম্পর্কের কোনো ক্ষতি হচ্ছে না।’

    তিনি আরও বলেন, অন্য দেশগুলোর সঙ্গেও পাকিস্তানের সম্পর্ক পারস্পরিক স্বার্থ ও সুবিধার ভিত্তিতে পরিচালিত হয়। এদিকে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে মধ্যস্থতার চেষ্টাও অব্যাহত রেখেছে পাকিস্তান। আহমেদ শরিফ বলেন, সংঘাত যাতে আরও ছড়িয়ে না পড়ে এবং আলোচনার মাধ্যমে সমাধানে পৌঁছানো যায়, সে জন্য পাকিস্তানের রাজনৈতিক ও সামরিক নেতৃত্ব সব পক্ষের সঙ্গে যোগাযোগ করে যাচ্ছে।

    তিনি বলেন, ‘পাকিস্তানের একমাত্র লক্ষ্য হলো সংঘাতটি যেন আর বিস্তৃত না হয় এবং পরিস্থিতি যেন আরও ভয়াবহ রূপ না নেয়’। অর্থাৎ স্থল, আকাশ ও সমুদ্র—কোনো ক্ষেত্রেই সংঘাতের বিস্তার চায় না ইসলামাবাদ।

    তবে মধ্যস্থতার সর্বশেষ পরিস্থিতি নিয়ে বিস্তারিত জানাতে অস্বীকৃতি জানান তিনি। তার মতে, মধ্যস্থতাকারী হিসেবে পাকিস্তানকে নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ থাকতে হবে। আহমেদ শরিফ বলেন, ‘সামরিক সমাধানের পরিবর্তে এই জটিল পরিস্থিতির একটি আলোচনাভিত্তিক সমাধানে’ পৌঁছানোর জন্য পাকিস্তানের নেতৃত্ব সব পক্ষের সঙ্গে যোগাযোগ করছে।

    ওয়াশিংটন ও তেহরানের সঙ্গে দীর্ঘদিনের সম্পর্ক থাকায় পাকিস্তান মধ্যস্থতার জন্য উপযুক্ত অবস্থানে রয়েছে বলেও মন্তব্য করেন তিনি। তিনি বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে পাকিস্তানের দীর্ঘদিনের সম্পর্ক রয়েছে। পাশাপাশি ইরানের সঙ্গে রয়েছে ‘ভ্রাতৃত্বপূর্ণ, প্রতিবেশীসুলভ ও অত্যন্ত কৌশলগত সম্পর্ক’।

    সংঘাতের সঙ্গে জড়িত এবং সংঘাতের আশপাশে থাকা সব পক্ষেরই আলোচনার মাধ্যমে সমাধানে পৌঁছানোর চেষ্টা চালিয়ে যাওয়া উচিত বলে মন্তব্য করেন আহমেদ শরিফ। তিনি বলেন, ‘এই সংঘাতে সরাসরি জড়িত সব পক্ষ এবং যারা বাইরে থেকে এর সঙ্গে যুক্ত বা প্রভাবিত হচ্ছে—সবারই সবসময় আলোচনার মাধ্যমে শান্তিপূর্ণ সমাধানের জন্য কাজ করা উচিত।’

    ইরান-সংক্রান্ত এই সংঘাত পাকিস্তানের পশ্চিম সীমান্তের দিকে ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে কি না—এমন প্রশ্নের জবাবে আহমেদ শরিফ বলেন, নিজেদের সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতা রক্ষায় পাকিস্তান সক্ষম।

    তবে একই সঙ্গে তিনি স্বীকার করেন, সংঘাত আরও বিস্তৃত অঞ্চলে ছড়িয়ে পড়ার বিষয়ে উদ্বেগ রয়েছে। আহমেদ শরিফ বলেন, ‘সেখানে যে সংঘাত চলছে, তার প্রভাব পুরো অঞ্চল এবং সারা বিশ্বই অনুভব করছে।’

    মক্কা প্রতিরক্ষা জোটে নতুন দেশ যুক্ত হতে পারে: পাকিস্তানের সেনাবাহিনী
    পূর্ববর্তী খবরযুক্তরাজ্য-ইসরায়েল সম্পর্ক তলানিতে, আন্তর্জাতিক চাপে নেতানিয়াহু
    পরবর্তী খবর ডেঙ্গু প্রতিরোধে সংশ্লিষ্ট দফতরকে বিশেষ নজর দেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

    আরো সংবাদ পড়ুন

    ইরানের ওপর নিষেধাজ্ঞা ২০৩১ সাল পর্যন্ত বাড়ালেন ট্রাম্প

    সৌদি আরবে হুথি হামলার নিন্দা জানিয়েছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ

    হুথিদের দুই ঘাঁটির দখল নিলো ইয়েমেনি সেনাবাহিনী

    ভারতের ওপর ১০০ শতাংশ শুল্কের বিলে সই করলেন ট্রাম্প

    দেশের বাজারে আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি কত?

    ফিলিপাইনে স্কুলে গুলি, অনেকে হতাহত

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত

    ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ২৩২

    September 19, 2026

    কুবি শিক্ষকের ছেলের মরদেহ উদ্ধারের ঘটনায় সন্দেহভাজন তরুণ আটক

    September 19, 2026

    শিক্ষাব্যবস্থা নিয়ে ১৭ বছর ছেলেখেলা হয়েছে: রিজভী

    September 19, 2026

    কুবি শিক্ষকের নিখোঁজ ছেলের মরদেহ উদ্ধার

    September 19, 2026

    সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন জারি

    September 19, 2026

    মেসি ২০২৬ বিশ্বকাপে সবচেয়ে আলো ছড়ানো ফুটবলার: ইয়ামাল

    September 19, 2026

    চাঁদপুরের অর্ধশত গ্রামে উদযাপিত হচ্ছে ঈদুল আজহা

    June 6, 2025

    ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সরকার সচেষ্ট রয়েছে: আসিফ মাহমুদ

    June 6, 2025

    গাইবান্ধায় সেনাবাহিনীর অভিযানে ১৫ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন উদ্ধার

    June 6, 2025

    মেসির প্রত্যাবর্তনের ম্যাচে জয় পেল আর্জেন্টিনা

    June 6, 2025

    কালুরঘাট সেতুতে দুর্ঘটনা : বরখাস্ত ৪ রেলকর্মী, তদন্ত কমিটি গঠন

    June 6, 2025

    ঈদের আগে রিজার্ভ ছাড়াল ২৬ বিলিয়ন ডলার

    June 6, 2025
    আর্কাইভ ক্যালেন্ডার
    Loading...
    «সেপ্টেম্বর ২০২৬»
    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     ১২৩৪
    ৫৬৭৮৯১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০  
    « আগষ্টঅক্টোবর »
    সোশ্যাল ফলো এবং কাউন্টার
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    BijoyTV Logo Footer
    • রাহাত টাওয়ার (৮ম তলা)
      ১৪ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০
    • ফোন: +৮৮-০২-৯৬১৩৬১৫
    • ফ্যাক্সঃ +৮৮-০২-৯৬৬৪৯৮৪
    • লাইভ টিভি
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • ডাউনলিংক প্যারামিটার
    • Bijoy TV FTP
    • FacebookLikes Like our page
    • TwitterFollowers Follow Us
    • 1.8MSubscribers Subscribe
    • InstagramFollowers Follow Us
    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Developed with ❤️ BijoyTV IT Team.

    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Design & Developed by ❤️ BijoyTV.

    Type above and press Enter to search. Press Esc to cancel.