Close Menu
বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram
    Sunday, 9 August 2026, 01:54: pm
    বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram YouTube
    লাইভ টিভি BijoyTV FTP
    • জাতীয়
    • রাজনীতি
    • অপরাধ
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • দেশজুড়ে
      • ঢাকা
      • চট্টগ্রাম
      • খুলনা
      • বরিশাল
      • রাজশাহী
      • রংপুর
      • ময়মনসিংহ
      • সিলেট
    • বিনোদন
    • লাইফ স্টাইল
    • শিক্ষা
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • খেলাধুলা
    • স্বাস্থ্য
    • অন্যান্য
    বিজয় টিভিবিজয় টিভি
    হোম » আন্তর্জাতিক » মধ্যস্থতাকারীদের প্রস্তাব খতিয়ে দেখছে ইরান: ইসমাইল বাঘাই
    আন্তর্জাতিক

    মধ্যস্থতাকারীদের প্রস্তাব খতিয়ে দেখছে ইরান: ইসমাইল বাঘাই

    বিজয় টিভি নিউজ ডেস্কবিজয় টিভি নিউজ ডেস্কJuly 21, 2026
    শেয়ার করুন Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Copy Link
    আমাদের অনুসরণ করুন
    Facebook X (Twitter) Instagram YouTube
    মধ্যস্থতাকারীদের প্রস্তাব খতিয়ে দেখছে ইরান ইসমাইল বাঘাই

    ওয়াশিংটন ও তেহরানের মধ্যে চলমান পাল্টাপাল্টি সামরিক সংঘাতের মধ্যেই উত্তেজনা প্রশমনের লক্ষ্যে মধ্যস্থতাকারীদের কাছ থেকে পাওয়া প্রস্তাবগুলো খতিয়ে দেখছে ইরান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত রয়েছে।

    সোমবার (২০ জুলাই) এক সংবাদ সম্মেলনে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেন, উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় মধ্যস্থতাকারীদের পাঠানো প্রস্তাবগুলো বর্তমানে পর্যালোচনা করা হচ্ছে। তবে কৌশলগত কারণে এখনই এসব প্রস্তাবের বিস্তারিত প্রকাশ করা হবে না।

    তিনি বলেন, মার্কিন আগ্রাসনের বিরুদ্ধে ইরানের সশস্ত্র বাহিনী যেমন দৃঢ় জবাব দিচ্ছে, তেমনি কূটনৈতিক বিভাগও আলোচনার পথ খোলা রাখতে তাদের দায়িত্ব পালন করে যাচ্ছে। ইসমাইল বাঘাই আরও জানান, ওমানের সঙ্গে যৌথ সহযোগিতার মাধ্যমে হরমুজ প্রণালীতে যেকোনো নিরাপত্তা হুমকি প্রতিরোধে ইরান দৃঢ়প্রতিজ্ঞ।

    একই সংবাদ সম্মেলনে মার্কিন নাগরিক মুক্তির বিষয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দাবি নাকচ করে দেন ইরানের এই মুখপাত্র। গত সপ্তাহে ট্রাম্প দাবি করেছিলেন, ২০২৪ সালের ডিসেম্বরে গুপ্তচরবৃত্তির অভিযোগে ইরানে অন্যায়ভাবে আটক এক মার্কিন নারীকে তেহরান মুক্তি দিয়েছে। ট্রাম্পের এ দাবি প্রত্যাখ্যান করে বাঘাই বলেন, সংশ্লিষ্ট ব্যক্তি আদৌ কোনো বন্দি ছিলেন না এবং তার বিরুদ্ধে গুপ্তচরবৃত্তির কোনো অভিযোগও ছিল না।

    তিনি আরও জানান, গত মাসে পাকিস্তানের মধ্যস্থতায় দুই দেশের মধ্যে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে একটি সমঝোতা স্মারক সই হলেও, গত সপ্তাহে হরমুজ প্রণালীকে কেন্দ্র করে উভয় দেশের মধ্যে সামরিক উত্তেজনা আবারও তীব্র আকার ধারণ করেছে।

    মধ্যস্থতাকারীদের প্রস্তাব খতিয়ে দেখছে ইরান: ইসমাইল বাঘাই
    পূর্ববর্তী খবরগুম ও বিচারবহির্ভূত খুনকে প্রশ্রয় দেবে না সরকার: ডা. জাহেদ
    পরবর্তী খবর কানাডার ওপর ৫০ শতাংশ শুল্ক আরোপ করলেন ট্রাম্প

    আরো সংবাদ পড়ুন

    ব্রাজিলে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে নিহত ৪

    চুক্তির এখনই সেরা সময়: ইরানের প্রেসিডেন্ট

    বাবাকে শেষ বিদায় জানাতে রোজারিওতে মেসি

    ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আমিরাতে সরকারি ছুটি ঘোষণা

    আসামে বন্যা পরিস্থিতি এখনও উদ্বেগজনক

    উপসাগরীয় দেশগুলোকে ইরানের বিরুদ্ধে নিয়ে গেছে যুক্তরাষ্ট্র: পেজেশকিয়ান

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত

    দাঁড়িয়ে থাকা ট্রাকে আরেক ট্রাকের ধাক্কা, বাবা-ছেলেসহ নিহত ৩

    August 9, 2026

    রাষ্ট্রপতি নির্বাচনে ১১ দলীয় জোটের প্রার্থী কর্নেল (অব.) অলি আহমেদ

    August 9, 2026

    রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির দুই মনোনয়নপত্র সংগ্রহ

    August 9, 2026

    ব্রাজিলে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে নিহত ৪

    August 9, 2026

    কক্সবাজারের মাতারবাড়ী পৌঁছালেন প্রধানমন্ত্রী

    August 9, 2026

    চুক্তির এখনই সেরা সময়: ইরানের প্রেসিডেন্ট

    August 9, 2026

    চাঁদপুরের অর্ধশত গ্রামে উদযাপিত হচ্ছে ঈদুল আজহা

    June 6, 2025

    ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সরকার সচেষ্ট রয়েছে: আসিফ মাহমুদ

    June 6, 2025

    গাইবান্ধায় সেনাবাহিনীর অভিযানে ১৫ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন উদ্ধার

    June 6, 2025

    মেসির প্রত্যাবর্তনের ম্যাচে জয় পেল আর্জেন্টিনা

    June 6, 2025

    কালুরঘাট সেতুতে দুর্ঘটনা : বরখাস্ত ৪ রেলকর্মী, তদন্ত কমিটি গঠন

    June 6, 2025

    ঈদের আগে রিজার্ভ ছাড়াল ২৬ বিলিয়ন ডলার

    June 6, 2025
    আর্কাইভ ক্যালেন্ডার
    Loading...
    «আগষ্ট ২০২৬»
    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
    ১২৩৪৫৬৭
    ৮৯১০১১১২১৩১৪
    ১৫১৬১৭১৮১৯২০২১
    ২২২৩২৪২৫২৬২৭২৮
    ২৯৩০৩১  
    « জুলাইসেপ্টেম্বর »
    সোশ্যাল ফলো এবং কাউন্টার
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    BijoyTV Logo Footer
    • রাহাত টাওয়ার (৮ম তলা)
      ১৪ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০
    • ফোন: +৮৮-০২-৯৬১৩৬১৫
    • ফ্যাক্সঃ +৮৮-০২-৯৬৬৪৯৮৪
    • লাইভ টিভি
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • ডাউনলিংক প্যারামিটার
    • Bijoy TV FTP
    • FacebookLikes Like our page
    • TwitterFollowers Follow Us
    • 1.8MSubscribers Subscribe
    • InstagramFollowers Follow Us
    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Developed with ❤️ BijoyTV IT Team.

    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Design & Developed by ❤️ BijoyTV.

    Type above and press Enter to search. Press Esc to cancel.