Close Menu
বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram
    Monday, 10 August 2026, 03:30: am
    বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram YouTube
    লাইভ টিভি BijoyTV FTP
    • জাতীয়
    • রাজনীতি
    • অপরাধ
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • দেশজুড়ে
      • ঢাকা
      • চট্টগ্রাম
      • খুলনা
      • বরিশাল
      • রাজশাহী
      • রংপুর
      • ময়মনসিংহ
      • সিলেট
    • বিনোদন
    • লাইফ স্টাইল
    • শিক্ষা
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • খেলাধুলা
    • স্বাস্থ্য
    • অন্যান্য
    বিজয় টিভিবিজয় টিভি
    হোম » আন্তর্জাতিক » মিয়ানমারের নির্বাচন অবাধ বা বিশ্বাসযোগ্য নয়: থাইল্যান্ড
    আন্তর্জাতিক

    মিয়ানমারের নির্বাচন অবাধ বা বিশ্বাসযোগ্য নয়: থাইল্যান্ড

    বিজয় টিভি নিউজ ডেস্কবিজয় টিভি নিউজ ডেস্কNovember 29, 2025
    শেয়ার করুন Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Copy Link
    আমাদের অনুসরণ করুন
    Facebook X (Twitter) Instagram YouTube
    থাইল্যান্ড

    দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ মিয়ানমারে আগামী মাসে শুরু হতে যাওয়া নির্বাচনকে ‘অবাধ বা বিশ্বাসযোগ্য নয়’ বলে মন্তব্য করেছে থাইল্যান্ড। দেশটির পররাষ্ট্রমন্ত্রী সিহাসাক ফুয়াংকেতকেও বলেছেন, আমরা চাই নির্বাচনটা স্বাধীন ও বিশ্বাসযোগ্য হোক, কিন্তু সেটা হবে না। একইসঙ্গে আটক থাকা গণতন্ত্রপন্থি নেত্রী অং সান সু চির মুক্তিরও আহ্বানও জানিয়েছেন তিনি। খবর দ্য ইরাবতী

    ২০২১ সালের সামরিক অভ্যুত্থান ঘটিয়ে সু চির নির্বাচিত সরকারকে ক্ষমতাচ্যুত করে মিয়ানমারের সেনাবাহিনী। এরপর দেশজুড়ে শুরু হয় গৃহযুদ্ধ। সামরিক সরকার নির্বাচনের ঘোষণা দিয়ে এই ভোটকে ‘জাতীয় পুনর্মিলনের সুযোগ’ হিসেবে তুলে ধরছে। তবে এই নির্বাচনে অংশ নিচ্ছেন না সু চি বা তার বিলুপ্ত দল ন্যাশনাল লীগ ফর ডেমোক্রেসি (এনএলডি)।

    মূলত দক্ষিণ-পূর্ব এশিয়ার এই দেশটির যেসব এলাকায় সেনাবাহিনী বা তাদের মিত্রদের নিয়ন্ত্রণ নেই, সেখানে কার্যত কোনও ভোটই হবে না। বিশ্লেষকরা আগেই এই নির্বাচনের উদ্যোগকে সামরিক শাসন আড়াল করার কৌশল বলে আখ্যা দিয়েছেন।

    এমন অবস্থায় গত মঙ্গলবার রাতে থাইল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী সিহাসাক ফুয়াংকেতকেও বলেন, ‘আমরা চাই নির্বাচনটা অবাধ ও বিশ্বাসযোগ্য হোক, কিন্তু সেটা হবে না— এটা আমরা জানি’। তিনি আরও বলেন, ‘আমার মনে হয়, আমরা এই নির্বাচনকে স্বীকৃতি দেবো না।’

    তবে মিয়ানমারের এই নির্বাচনকে তিনি আংশিকভাবে ইতিবাচক পদক্ষেপ হিসেবে দেখার পরামর্শ দেন। তার ভাষায়, ২০১০ সালের ‘অসম্পূর্ণ’ নির্বাচনে সাবেক সেনা কর্মকর্তা থেইন সেইন প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছিলেন। পরে তিনি সু চিকে মুক্তি দেন এবং পরবর্তী নির্বাচনে এনএলডি জয়ী হয়।

    তিনি বলেন, ‘হয়তো একটি অসম্পূর্ণ নির্বাচনও দেশকে স্থিতিশীলতা ও গণতন্ত্রের দিকে ফেরানোর একটি সুযোগ তৈরি করতে পারে।’

    এদিকে চলমান গৃহযুদ্ধ ও সংকটের কারণে মিয়ানমারের প্রতিবেশী থাইল্যান্ডে বর্তমানে লাখ লাখ মানুষ আশ্রয় নিয়েছে। এসব মানুষ মূলত সংঘাত থেকে পালিয়ে এসেছে বা ভেঙে পড়া অর্থনীতি ছেড়ে জীবিকার খোঁজে দেশের বাইরে গেছে।

    পেশাদার কূটনীতিক এবং ফ্রান্সে থাইল্যান্ডের সাবেক রাষ্ট্রদূত সিহাসাক ৮০ বছর বয়সী সু চিকে মানবিক কারণে মুক্তি দিতে মিয়ানমার কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান। তিনি বলেন, ‘তাকে মুক্তি দেয়ার এখনই সময়। কখনও কখনও আমাদের সত্য কথা বলতে হয়। তিনি বহুদিন ধরে আটক আছেন। তার যে বয়স, তাতে তার স্বাস্থ্যের অবস্থা কী— তা আমরা জানি না। তাই আশা করি তারা সবার আগে, অবিলম্বে তাকে মুক্তি দেবে।’

    প্রসঙ্গত, মিয়ানমারে প্রথম দফা ভোটগ্রহণ শুরু হবে আগামী ২৮ ডিসেম্বর। দ্বিতীয় দফা ভোটগ্রহণ আগামী ১১ জানুয়ারি অনুষ্ঠিত হওয়ার কথা। তবে এরপরের ধাপগুলো কবে হবে বা ফলাফল ঘোষণার তারিখ এখনও জানানো হয়নি।

    মিয়ানমারের নির্বাচন অবাধ বা বিশ্বাসযোগ্য নয়: থাইল্যান্ড
    পূর্ববর্তী খবরশাকিব খানের নতুন লুকে চমক
    পরবর্তী খবর তারেক রহমানের দেশে ফেরা নিয়ে কোনো বিধিনিষেধ নেই: প্রেস সচিব

    আরো সংবাদ পড়ুন

    ব্রাজিলে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে নিহত ৪

    চুক্তির এখনই সেরা সময়: ইরানের প্রেসিডেন্ট

    বাবাকে শেষ বিদায় জানাতে রোজারিওতে মেসি

    ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আমিরাতে সরকারি ছুটি ঘোষণা

    আসামে বন্যা পরিস্থিতি এখনও উদ্বেগজনক

    উপসাগরীয় দেশগুলোকে ইরানের বিরুদ্ধে নিয়ে গেছে যুক্তরাষ্ট্র: পেজেশকিয়ান

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত

    ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে তুলে ধরবে সরকার: প্রধানমন্ত্রী

    August 9, 2026

    দাঁড়িয়ে থাকা ট্রাকে আরেক ট্রাকের ধাক্কা, বাবা-ছেলেসহ নিহত ৩

    August 9, 2026

    রাষ্ট্রপতি নির্বাচনে ১১ দলীয় জোটের প্রার্থী কর্নেল (অব.) অলি আহমেদ

    August 9, 2026

    রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির দুই মনোনয়নপত্র সংগ্রহ

    August 9, 2026

    ব্রাজিলে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে নিহত ৪

    August 9, 2026

    কক্সবাজারের মাতারবাড়ী পৌঁছালেন প্রধানমন্ত্রী

    August 9, 2026

    চাঁদপুরের অর্ধশত গ্রামে উদযাপিত হচ্ছে ঈদুল আজহা

    June 6, 2025

    ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সরকার সচেষ্ট রয়েছে: আসিফ মাহমুদ

    June 6, 2025

    গাইবান্ধায় সেনাবাহিনীর অভিযানে ১৫ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন উদ্ধার

    June 6, 2025

    মেসির প্রত্যাবর্তনের ম্যাচে জয় পেল আর্জেন্টিনা

    June 6, 2025

    কালুরঘাট সেতুতে দুর্ঘটনা : বরখাস্ত ৪ রেলকর্মী, তদন্ত কমিটি গঠন

    June 6, 2025

    ঈদের আগে রিজার্ভ ছাড়াল ২৬ বিলিয়ন ডলার

    June 6, 2025
    আর্কাইভ ক্যালেন্ডার
    Loading...
    «আগষ্ট ২০২৬»
    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
    ১২৩৪৫৬৭
    ৮৯১০১১১২১৩১৪
    ১৫১৬১৭১৮১৯২০২১
    ২২২৩২৪২৫২৬২৭২৮
    ২৯৩০৩১  
    « জুলাইসেপ্টেম্বর »
    সোশ্যাল ফলো এবং কাউন্টার
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    BijoyTV Logo Footer
    • রাহাত টাওয়ার (৮ম তলা)
      ১৪ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০
    • ফোন: +৮৮-০২-৯৬১৩৬১৫
    • ফ্যাক্সঃ +৮৮-০২-৯৬৬৪৯৮৪
    • লাইভ টিভি
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • ডাউনলিংক প্যারামিটার
    • Bijoy TV FTP
    • FacebookLikes Like our page
    • TwitterFollowers Follow Us
    • 1.8MSubscribers Subscribe
    • InstagramFollowers Follow Us
    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Developed with ❤️ BijoyTV IT Team.

    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Design & Developed by ❤️ BijoyTV.

    Type above and press Enter to search. Press Esc to cancel.