Close Menu
বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram
    Sunday, 29 November 2026, 07:39: am
    বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram YouTube
    লাইভ টিভি BijoyTV FTP
    • জাতীয়
    • রাজনীতি
    • অপরাধ
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • দেশজুড়ে
      • ঢাকা
      • চট্টগ্রাম
      • খুলনা
      • বরিশাল
      • রাজশাহী
      • রংপুর
      • ময়মনসিংহ
      • সিলেট
    • বিনোদন
    • লাইফ স্টাইল
    • শিক্ষা
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • খেলাধুলা
    • স্বাস্থ্য
    • অন্যান্য
    বিজয় টিভিবিজয় টিভি
    হোম » আন্তর্জাতিক » যুক্তরাষ্ট্র-ইসরায়েলকে চরম হুঁশিয়ারি ইরানের
    আন্তর্জাতিক

    যুক্তরাষ্ট্র-ইসরায়েলকে চরম হুঁশিয়ারি ইরানের

    বিজয় টিভি নিউজ ডেস্কবিজয় টিভি নিউজ ডেস্কJanuary 31, 2026
    শেয়ার করুন Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Copy Link
    আমাদের অনুসরণ করুন
    Facebook X (Twitter) Instagram YouTube
    যুক্তরাষ্ট্র-ইসরায়েলকে চরম হুঁশিয়ারি ইরানের

    ইরানের বিরুদ্ধে হামলা চালানো থেকে বিরত থাকতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে সতর্ক করে দিয়েছে তেহরান। শনিবার ইরানের সেনাবাহিনীর প্রধান জেনারেল আমির হাতামি সতর্ক করে দিয়ে বলেছেন, উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের ব্যাপক সামরিক উপস্থিতির পর ইরানের সামরিক বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে।

    ইরানকে যুক্তরাষ্ট্রের হামলা এড়ানোর জন্য চুক্তিতে যেতে হবে বলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মন্তব্য করেছেন। ওয়াশিংটনের এই হামলার বিরুদ্ধে চরম হুঁশিয়ারি দিয়ে হাতামি বলেছেন, ইসলামী প্রজাতন্ত্রের পারমাণবিক সক্ষমতা কখনোই ধ্বংস করা যাবে না। যেকোনও ধরনের হামলার পাল্টা জবাব দেওয়া হবে।

    তিনি বলেছেন, ‌‌শত্রু যদি ভুল করে তাহলে নিঃসন্দেহে তা নিজের নিরাপত্তা, পুরো অঞ্চলের নিরাপত্তা এবং ইহুদিবাদী শাসকগোষ্ঠীর নিরাপত্তাকে বিপদের মুখে ফেলবে। আমির হাতামি বলেন, ইরানের সশস্ত্র বাহিনী ‘‘সম্পূর্ণ প্রতিরক্ষামূলক ও সামরিক প্রস্তুতিতে’’ রয়েছে।

    ইরানি কর্তৃপক্ষের দুই সপ্তাহব্যাপী সরকারবিরোধী বিক্ষোভ দমনের রক্তক্ষয়ী অভিযানের পর সামরিক হস্তক্ষেপের হুমকি দিয়ে যুক্তরাষ্ট্র বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিংকনের নেতৃত্বে মধ্যপ্রাচ্যে একটি নৌ-বহর পাঠিয়েছে।

    যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর এই রণসজ্জায় ইরানের সঙ্গে সরাসরি সংঘাতের আশঙ্কা বৃদ্ধি পেয়েছে। ইরান আগেই সতর্ক করে দিয়ে বলেছে, হামলা হলে তারা যুক্তরাষ্ট্রের ঘাঁটি, জাহাজ এবং মিত্রদের—বিশেষ করে ইসরায়েল লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালাবে।

    এর আগে, শুক্রবার ট্রাম্প বলেছেন, যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানের মুখোমুখি হওয়ার চেয়ে ইরান তাদের পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়ে আলোচনায় বসতে চাইবে বলে তিনি মনে করেন। যদিও ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি বলেছেন, তেহরান পারমাণবিক আলোচনার জন্য প্রস্তুত। তবে ইরানের ক্ষেপণাস্ত্র ও প্রতিরক্ষা সক্ষমতা কখনোই আলোচনার বিষয় হবে না।

    গত জুনে যুক্তরাষ্ট্র অল্প সময়ের জন্য ইসরায়েলের সঙ্গে ইরানের বিরুদ্ধে ১২ দিনের যুদ্ধে জড়িয়ে পড়ে এবং ইরানের গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনায় হামলা চালায়। ইসরায়েলের হামলায় দেশজুড়ে বিভিন্ন সামরিক স্থাপনা লক্ষ্যবস্তু করা হয়। এতে ইরানের কয়েকজন জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তা ও শীর্ষস্থানীয় পারমাণবিক বিজ্ঞানী নিহত হন।

    তবে শনিবার হাতামি জোর দিয়ে বলেছেন, ইরানের পারমাণবিক প্রযুক্তি কখনোই নির্মূল করা যাবে না; এমনকি এই জাতির বিজ্ঞানী ও সন্তানরা শহীদ হলেও।

    শুক্রবার যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) বলেছে, ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) বৈশ্বিক জ্বালানি সরবরাহের গুরুত্বপূর্ণ পথ হরমুজ প্রণালিতে দুই দিনব্যাপী সরাসরি গোলাবর্ষণসহ নৌ মহড়া পরিচালনা করবে। এক বিবৃতিতে সেন্টকম আইআরজিসিকে যুক্তরাষ্ট্রের বাহিনীর কাছে যেকোনো ধরনের অনিরাপদ ও অপেশাদার আচরণ থেকে বিরত থাকার সতর্কবার্তা দিয়েছে।

    যুক্তরাষ্ট্র ২০১৯ সালে আইআরজিসিকে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করে। ইউরোপীয় ইউনিয়নও (ইইউ) বৃহস্পতিবার একই সিদ্ধান্ত গ্রহণ করেছে। ইইউর এই সিদ্ধান্তে তীব্র প্রতিক্রিয়া দেখিয়েছে তেহরান। একই সঙ্গে এই সিদ্ধান্তের বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা নেওয়ার অঙ্গীকার করেছে।

    জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে গত ২৮ ডিসেম্বর ইরানে ব্যাপক বিক্ষোভ শুরু হয়; যা পরে সরকারবিরোধী বৃহত্তর আন্দোলনে রূপ নেয়। পরে ৮ ও ৯ জানুয়ারি এই বিক্ষোভ দেশজুড়ে চরম আকার ধারণ করে। ইরানি কর্তৃপক্ষ বলেছে, বিক্ষোভ শান্তিপূর্ণভাবে শুরু হলেও পরে তা হত্যা, ভাঙচুর ও দাঙ্গায় রূপ নেয়। এই অস্থিরতা উসকে দেওয়ায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে দায়ী করে বিক্ষোভকে ‘সন্ত্রাসী কর্মকাণ্ড’ বলে অভিহিত করেছে তেহরান।

    দেশটির কর্তৃপক্ষের দেওয়া সরকারি হিসাব অনুযায়ী, বিক্ষোভ-সহিংসতায় ৩ হাজার ১১৭ জন নিহত হয়েছেন। যদিও যুক্তরাষ্ট্রভিত্তিক হিউম্যান রাইটস অ্যাকটিভিস্টস নিউজ এজেন্সি বলেছে, তারা ৬ হাজার ৫৬৩ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত হয়েছে। এর মধ্যে ৬ হাজার ১৭০ জন বিক্ষোভকারী ও ১২৪ জন শিশু।

    যুক্তরাষ্ট্র-ইসরায়েলকে চরম হুঁশিয়ারি ইরানের
    পূর্ববর্তী খবরনির্বাচনে আসছে ৩৩০ আন্তর্জাতিক পর্যবেক্ষক
    পরবর্তী খবর পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিটে বিদ্যুৎ উৎপাদন শুরু

    আরো সংবাদ পড়ুন

    কুয়েতে প্রাণঘাতী হামলায় ব্যবহৃত ড্রোনটি ইরানে তৈরি: ইতালি

    হাইপারসনিক অস্ত্রসজ্জিত নতুন পারমাণবিক সাবমেরিন উন্মোচন পুতিনের

    ইয়েমেনে ৪ প্রদেশে বিমান হামলা

    নিউইয়র্কে ঝড় : ৪৫১ ফ্লাইট বাতিল, বিদ্যুৎবিহীন ৯ লাখ ৬০ হাজার গ্রাহক

    ইরানে জয় এখন যুক্তরাষ্ট্রের ‘হাতের নাগালে’: ট্রাম্প

    ইন্দোনেশিয়ায় স্বর্ণের খনিতে বন্যা, ১৩ শ্রমিকের মরদেহ উদ্ধার

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত

    প্যারিসে ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে খলিলুর রহমানের বৈঠক

    November 28, 2026

    কুয়েতে প্রাণঘাতী হামলায় ব্যবহৃত ড্রোনটি ইরানে তৈরি: ইতালি

    November 28, 2026

    শিক্ষিত বেকারত্ব কমাতে কর্মমুখী শিক্ষার বিকল্প নেই: প্রধানমন্ত্রী

    November 28, 2026

    মার্কেটভিত্তিক ব্যবসা গড়ে তুলতে কাজ করছে সরকার: অর্থমন্ত্রী

    November 28, 2026

    হাইপারসনিক অস্ত্রসজ্জিত নতুন পারমাণবিক সাবমেরিন উন্মোচন পুতিনের

    November 28, 2026

    ব্যাংকিং খাতে অনিয়ম ও অর্থপাচার রোধে কঠোর পদক্ষেপের কথা জানালেন রাষ্ট্রপতি

    November 28, 2026

    চাঁদপুরের অর্ধশত গ্রামে উদযাপিত হচ্ছে ঈদুল আজহা

    June 6, 2025

    ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সরকার সচেষ্ট রয়েছে: আসিফ মাহমুদ

    June 6, 2025

    গাইবান্ধায় সেনাবাহিনীর অভিযানে ১৫ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন উদ্ধার

    June 6, 2025

    মেসির প্রত্যাবর্তনের ম্যাচে জয় পেল আর্জেন্টিনা

    June 6, 2025

    কালুরঘাট সেতুতে দুর্ঘটনা : বরখাস্ত ৪ রেলকর্মী, তদন্ত কমিটি গঠন

    June 6, 2025

    ঈদের আগে রিজার্ভ ছাড়াল ২৬ বিলিয়ন ডলার

    June 6, 2025
    আর্কাইভ ক্যালেন্ডার
    Loading...
    «নভেম্বর ২০২৬»
    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     ১২৩৪৫৬
    ৭৮৯১০১১১২১৩
    ১৪১৫১৬১৭১৮১৯২০
    ২১২২২৩২৪২৫২৬২৭
    ২৮২৯৩০  
    « অক্টোবরডিসেম্বর »
    সোশ্যাল ফলো এবং কাউন্টার
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    BijoyTV Logo Footer
    • রাহাত টাওয়ার (৮ম তলা)
      ১৪ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০
    • ফোন: +৮৮-০২-৯৬১৩৬১৫
    • ফ্যাক্সঃ +৮৮-০২-৯৬৬৪৯৮৪
    • লাইভ টিভি
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • ডাউনলিংক প্যারামিটার
    • Bijoy TV FTP
    • FacebookLikes Like our page
    • TwitterFollowers Follow Us
    • 1.8MSubscribers Subscribe
    • InstagramFollowers Follow Us
    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Developed with ❤️ BijoyTV IT Team.

    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Design & Developed by BijoyTV.

    Type above and press Enter to search. Press Esc to cancel.