Close Menu
বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram
    Sunday, 21 June 2026, 07:41: am
    বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram YouTube
    লাইভ টিভি BijoyTV FTP
    • জাতীয়
    • রাজনীতি
    • অপরাধ
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • দেশজুড়ে
      • ঢাকা
      • চট্টগ্রাম
      • খুলনা
      • বরিশাল
      • রাজশাহী
      • রংপুর
      • ময়মনসিংহ
      • সিলেট
    • বিনোদন
    • লাইফ স্টাইল
    • শিক্ষা
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • খেলাধুলা
    • স্বাস্থ্য
    • অন্যান্য
    বিজয় টিভিবিজয় টিভি
    হোম » আন্তর্জাতিক » রাশিয়ার কাছাকাছি পরমাণু অস্ত্রবাহী সাবমেরিন মোতায়েন করলেন ট্রাম্প
    আন্তর্জাতিক

    রাশিয়ার কাছাকাছি পরমাণু অস্ত্রবাহী সাবমেরিন মোতায়েন করলেন ট্রাম্প

    বিজয় টিভি নিউজ ডেস্কবিজয় টিভি নিউজ ডেস্কAugust 2, 2025
    শেয়ার করুন Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Copy Link
    আমাদের অনুসরণ করুন
    Facebook X (Twitter) Instagram YouTube
    রাশিয়ার কাছাকাছি পরমাণু অস্ত্রবাহী সাবমেরিন মোতায়েন করলেন ট্রাম্প

    রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভের সাম্প্রতিক ‘উচ্চমাত্রার উসকানিমূলক’ মন্তব্যের জবাব দিতে রাশিয়ার কাছাকাছি পরমাণু অস্ত্রবাহী সাবমেরিন মোতায়েনের নির্দেশ দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মন্তব্য করার সময় শব্দ বাছাইয়ের ক্ষেত্রে মেদভেদেভকে সতর্ক হওয়ার পরামর্শও দিয়েছেন তিনি।

    শুক্রবার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে পোস্ট করা এক বার্তায় ট্রাম্প বলেন, “রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট এবং বর্তমানে রাশিয়ান ফেডারেশনের নিরাপত্তা কাউন্সিলের উপ প্রধান দিমিত্রি মেদভেদেভের সাম্প্রতিক উচ্চমাত্রার উসকানিমূলক বিবৃতির প্রতিক্রিয়া হিসেবে আমি উপযুক্ত জায়গায় দু’টি পরমাণু অস্ত্রবাহী সাবমেরিন মোতায়েনের নির্দেশ দিয়েছি।”

    রাশিয়ার সর্বোচ্চ নিরাপত্তা সংস্থা রাশিয়ান ফেডারেশন সিকিউরিটি কাউন্সিলের উপ প্রধান দিমিত্রি মেদভেদেভ ২০০৮ সাল থেকে ২০১৩ সাল পর্যন্ত রাশিয়ার প্রেসিডেন্ট ছিলেন। তার আগে দুই মেয়াদে দেশটির প্রধানমন্ত্রী ছিলেন তিনি। প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের একান্ত আস্থাভাজন এই রুশ রাজনীতিক তীব্রভাবে পশ্চিমা বিশ্ববিরোধী হিসেবে পরিচিত।

    ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ ইস্যুতে বেশ কয়েক বার যুক্তরাষ্ট্র ও মার্কিন প্রেসিডেন্টকে লক্ষ্য করে তীব্র সমালোচনামূলক মন্তব্য পোস্ট করেছেন মেদভেদেভ। সর্বশেষ আক্রমণাত্মক মন্তব্য তিনি করেছেন ট্রাম্পের আল্টিমেটারের প্রতিক্রিয়া। গত মাসের মাঝামাঝি ট্রাম্প ঘোষণা করেন, ইউক্রেনে যুদ্ধ বন্ধের জন্য রাশিয়াকে ৫০ দিনের আল্টিমেটাম দিচ্ছেন তিনি। পরে গত সপ্তাহে আল্টিমেটামের মেয়াদ কমিয়ে ১০-১২ দিনে নামিয়ে আনেন মার্কিন প্রেসিডেন্ট।

    ট্রাম্পের নতুন আল্টিমেটাম ঘোষণার পর যথারীতি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে মার্কিন প্রেসিডেন্টের তীব্রভাবে কটাক্ষ করেন মেদভেদেভ। সাম্প্রতিক এক এক্সবার্তায় রুশ নিরাপত্তা সংস্থার উপ প্রধান বলেন, “যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়ার সঙ্গে আল্টিমেটাম-আল্টিমেটাম খেলা খেলতে চাইছেন। মার্কিন প্রেসিডেন্টের এসব নাটুকেপনাকে পাত্তা দেওয়ার সময় রাশিয়ার নেই। সেই সঙ্গে আমরা পরিষ্কারভাবে বলতে চাই— প্রতিটি নতুন আল্টিমেটামের অর্থ হলো (রাশিয়া-যুক্তরাষ্ট্র)সম্ভাব্য যুদ্ধর দিকে এক কদম করে অগ্রসর হওয়া।”

    শুক্রবারের ট্রুথ সোশ্যালের পোস্টে মেদভেদেভকে উদ্দেশ্য করে ট্রাম্প বলেন, “আমি তাকে বলতে চাই যে নির্বুদ্ধিতাপূর্ণ এবং উসকানিমূলক বক্তব্য-বিবৃতির ফলাফল তার ধারণার চেয়েও বেশি বিপদজনক হতে পারে। কারণ শব্দ খুবই গুরুত্বপূর্ণ এবং এই শব্দ প্রায়েই আমাদের অনাকাঙিক্ষত পরিস্থিতির দিকে চালিত করতে পারে। আমি আশা করছি যে আমাদের মধ্যে এমন কিছু ঘটবে না।”

    পরে একই দিন হোয়াইট হাউসের ওভাল অফিসে এ প্রসঙ্গে সাংবাদিকদের তিনি বলেন, “একটা হুমকি এসেছে এবং আমাদের কাছে এটি ভালো মনে হয়নি। তাই সাবধানতার জন্যই আমাকে এই নির্দেশ দিতে হয়েছে।”
    “মার্কিন জনগণের নিরাপত্তার স্বার্থেই আমাকে পরমাণুবাহী সাবমেরিন মোতায়েনের নির্দেশ দিতে হয়েছে। কারণ যে হুমকির ভিত্তিতে আমার এ পদক্ষেপ, সেটি দিয়েছেন রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট এবং আমরা নিশ্চিতভাবেই আমাদের জনগণকে রক্ষা করব।”

    সামরিক প্রটোকলের কারণে ঠিক কোথায় কিংবা রাশিয়ার জলসীমা থেকে কতদূরে সাবমেরিন দু’টি মোতায়েন করা হয়েছে— সে তথ্য প্রকাশ করেননি ট্রাম্প। তবে সাবমেরিনগুলো যে নির্দেশ পেলেই যে কোনো সময় আঘাত হানতে প্রস্তুত— তা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট।

    এদিকে, রাশিয়ার প্রেসিডেন্টের দপ্তর ক্রেমলিন থেকে এখনও এ প্রসঙ্গে কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি; তবে ‍রুশ সংবাদমাধ্যমগুলোর বরাতে জানা গেছে, ট্রুথ সোশ্যালে ট্রাম্প সাবমেরিন মোতায়েনের ঘোষণা দেওয়ার পর রাশিয়ার শেয়ারবাজারে ব্যাপক দরপতন হয়েছে।

    রাশিয়ার কাছাকাছি পরমাণু অস্ত্রবাহী সাবমেরিন মোতায়েন করলেন ট্রাম্প
    পূর্ববর্তী খবরগুলিস্তানের সুন্দরবন স্কয়ার মার্কেটে আগুন, নিয়ন্ত্রণে ১১ ইউনিট
    পরবর্তী খবর সন্ধ্যার মধ্যে চার অঞ্চলে ঝড়ের আভাস

    আরো সংবাদ পড়ুন

    বিক্ষোভে উত্তাল আজাদ কাশ্মির, নিহত ২৪

    অনিশ্চয়তা কাটিয়ে অবশেষে এক টেবিলে ওয়াশিংটন ও তেহরান

    ফোন কল থেকে ঘর পর্যন্ত এআই আনছেন মুকেশ আম্বানি

    দেশে খাদ্যশস্যের মজুত ২০ লাখ ৬০ হাজার টন ছাড়িয়েছে

    ফিফার নতুন আইনে লাল কার্ড দেখে ইতিহাস গড়লেন প্যারাগুয়ের তারকা

    চুক্তির জন্য মরিয়া হয়ে উঠেছিলেন ট্রাম্প: মোজতবা খামেনি

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত

    ডেনিজ উনদাভের গোলে আইভরিকোস্টের বিপক্ষে সমতা ফেরাল জার্মানি

    June 21, 2026

    ম্যাচের ৩০ মিনিটে জার্মানির জালে আইভরিকোস্টের গোল

    June 21, 2026

    সুইডেনকে গুঁড়িয়ে নেদারল্যান্ডের দাপুটে জয়

    June 21, 2026

    ব্রায়ান ব্রবির গোলে এগিয়ে নেদারল্যান্ডস

    June 20, 2026

    হামের উপসর্গ নিয়ে আরও ৭ শিশুর মৃত্যু

    June 20, 2026

    প্রধানমন্ত্রীর চীন সফর, ১৫ থেকে ১৭টি চুক্তির সম্ভাবনা

    June 20, 2026

    চাঁদপুরের অর্ধশত গ্রামে উদযাপিত হচ্ছে ঈদুল আজহা

    June 6, 2025

    ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সরকার সচেষ্ট রয়েছে: আসিফ মাহমুদ

    June 6, 2025

    গাইবান্ধায় সেনাবাহিনীর অভিযানে ১৫ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন উদ্ধার

    June 6, 2025

    মেসির প্রত্যাবর্তনের ম্যাচে জয় পেল আর্জেন্টিনা

    June 6, 2025

    কালুরঘাট সেতুতে দুর্ঘটনা : বরখাস্ত ৪ রেলকর্মী, তদন্ত কমিটি গঠন

    June 6, 2025

    ঈদের আগে রিজার্ভ ছাড়াল ২৬ বিলিয়ন ডলার

    June 6, 2025
    আর্কাইভ ক্যালেন্ডার
    Loading...
    «জুন ২০২৬»
    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     ১২৩৪৫
    ৬৭৮৯১০১১১২
    ১৩১৪১৫১৬১৭১৮১৯
    ২০২১২২২৩২৪২৫২৬
    ২৭২৮২৯৩০  
    « মেজুলাই »
    সোশ্যাল ফলো এবং কাউন্টার
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    BijoyTV Logo Footer
    • রাহাত টাওয়ার (৮ম তলা)
      ১৪ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০
    • ফোন: +৮৮-০২-৯৬১৩৬১৫
    • ফ্যাক্সঃ +৮৮-০২-৯৬৬৪৯৮৪
    • লাইভ টিভি
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • ডাউনলিংক প্যারামিটার
    • Bijoy TV FTP
    • FacebookLikes Like our page
    • TwitterFollowers Follow Us
    • 1.8MSubscribers Subscribe
    • InstagramFollowers Follow Us
    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Developed with ❤️ BijoyTV IT Team.

    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Design & Developed by ❤️ BijoyTV.

    Type above and press Enter to search. Press Esc to cancel.