Close Menu
বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram
    Saturday, 17 October 2026, 04:39: pm
    বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram YouTube
    লাইভ টিভি BijoyTV FTP
    • জাতীয়
    • রাজনীতি
    • অপরাধ
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • দেশজুড়ে
      • ঢাকা
      • চট্টগ্রাম
      • খুলনা
      • বরিশাল
      • রাজশাহী
      • রংপুর
      • ময়মনসিংহ
      • সিলেট
    • বিনোদন
    • লাইফ স্টাইল
    • শিক্ষা
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • খেলাধুলা
    • স্বাস্থ্য
    • অন্যান্য
    বিজয় টিভিবিজয় টিভি
    হোম » আন্তর্জাতিক » রুশ তেল ক্রয়ে নিষেধাজ্ঞা শিথিল ট্রাম্পের, ভারত-চীনের বড় স্বস্তি
    আন্তর্জাতিক

    রুশ তেল ক্রয়ে নিষেধাজ্ঞা শিথিল ট্রাম্পের, ভারত-চীনের বড় স্বস্তি

    বিজয় টিভি নিউজ ডেস্কবিজয় টিভি নিউজ ডেস্কOctober 17, 2026
    শেয়ার করুন Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Copy Link
    আমাদের অনুসরণ করুন
    Facebook X (Twitter) Instagram YouTube
    রুশ তেল ক্রয়ে নিষেধাজ্ঞা শিথিল ট্রাম্পের, ভারত-চীনের বড় স্বস্তি

    ‘লিন্ডসে ও. গ্রাহাম স্যাংশনিং রাশিয়া অ্যান্ড ইরান অ্যাক্ট অব ২০২৬’-এর আওতায় রাশিয়ার তেলের ওপর জারি করা নিষেধাজ্ঞা শিথিল করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার এই পদক্ষেপ বড় স্বস্তি এনে দিয়েছে রুশ তেলের বৃহত্তম দুই ক্রেতা ভারত এবং চীনকে।

    সেপ্টেম্বর মাসে তিনি এই আইনে স্বাক্ষর করেছিলেন। শুক্রবার গভীর রাতে জারি করা এক নির্বাহী আদেশে ট্রাম্প জানিয়েছেন যে, ‘জাতীয় স্বার্থের’ বিষয়টি বিবেচনা করেই এই ছাড় দেওয়া হয়েছে।

    শুক্রবার গভীর রাতে জারি করা এক নির্বাহী আদেশে ট্রাম্প বলেন, “আমি এতদ্বারা ‘গ্রাহাম অ্যাক্ট’-এ উল্লিখিত নিষেধাজ্ঞা, বিধিনিষেধ এবং শুল্কের প্রয়োগ শিথিল করছি। আমি কংগ্রেসের কাছে একটি সনদ জমা দিয়েছি, সেখানেখানে উল্লেখ করা হয়েছে যে এই মুহূর্তে এমন ছাড় দেওয়া যুক্তরাষ্ট্রের জাতীয় স্বার্থের অনুকূলে।”

    উল্লেখ্য , এই নির্দেশনার মাধ্যমে রাশিয়া-সংক্রান্ত শুল্কগুলোর বাস্তবায়ন কেবল স্থগিত করা হয়েছে; অর্থাৎ ট্রাম্প চাইলে ভবিষ্যতে যেকোনো সময় এগুলো পুনরায় কার্যকর করতে পারেন। এটিও উল্লেখযোগ্য যে, ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের প্রতিক্রিয়ায় মস্কোর ওপর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে সিনেটর লিন্ডসে ও. গ্রাহাম এই আইনটি উত্থাপন করেছিলেন।

    এই আইনে রাশিয়ার তেল ও গ্যাস ক্রয়কারী শীর্ষ পাঁচ দেশ চীন, ভারত, স্লোভাকিয়া, হাঙ্গেরি পণ্যসামগ্রীর ওপর আইনটি কার্যকর হওয়ার ৩০ দিনের মধ্যে ১০০ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপের প্রস্তাব ছিল। তবে আইনটিতে স্বয়ংক্রিয়ভাবে শুল্ক আরোপের কোনো বিধান ছিল না; বরং শুল্ক আরোপ করা হবে কি না, তার হার কত হবে এবং কখন কার্যকর করা হবে— এসব ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা প্রেসিডেন্টের ওপরই ন্যস্ত ছিল। আগামী কাল ১৮ অক্টোবর এই শুল্ক কার্যকর হওয়ার কথা ছিল।

    ভারতের প্রসঙ্গ
    এটি মনে রাখা জরুরি যে, সাম্প্রতিক এই ছাড়ের নির্দেশনার ফলে শুল্ক বাস্তবায়ন স্থগিত হলেও, ভবিষ্যতে এগুলো পুরোপুরি আরোপ করার পথ বন্ধ হয়ে যায়নি। অর্থাৎ, মার্কিন প্রেসিডেন্ট চাইলে নিজের সুবিধামতো সময়ে এই শুল্কগুলো কার্যকর করতে পারেন।

    প্রেসিডেন্ট ট্রাম্প যদি ভারতের ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপ করতেন, তবে তা হতো বিদ্যমান শুল্কের অতিরিক্ত। বর্তমানে ভারত থেকে আমদানিকৃত পণ্যের ওপর যুক্তরাষ্ট্র ১০ শতাংশ শুল্ক আরোপ করে রেখেছে—যা মূলত জোরপূর্বক শ্রমে উৎপাদিত পণ্যের আমদানি রোধে পর্যাপ্ত পদক্ষেপ না নেওয়ার শাস্তিস্বরূপ।

    গত বছর ভারত ও যুক্তরাষ্ট্রের মধ্যকার সম্পর্কে টানাপোড়েন সৃষ্টি হয়েছিল, যখন ট্রাম্প রাশিয়ার অপরিশোধিত তেল আমদানির ক্ষেত্রে ভারতের ওপর ২৫ শতাংশ অতিরিক্ত শুল্ক আরোপ করেছিলেন। এর পাশাপাশি আরও ২৫ শতাংশ পারস্পরিক (রেসিপ্রোকাল) শুল্কও যুক্ত করা হয়েছিল। তবে, যুক্তরাষ্ট্র-ভারত বাণিজ্য কাঠামোর অংশ হিসেবে ২০২৬ সালের ফেব্রুয়ারি মাসে অতিরিক্ত শুল্কগুলো প্রত্যাহার করা হয় এবং পারস্পরিক শুল্কের হার কমিয়ে ১৮ শতাংশে নামিয়ে আনা হয়। এই শুল্ক ছাড় এমন এক সময়ে এল, যখন ভারত ও যুক্তরাষ্ট্র একটি বাণিজ্য চুক্তি চূড়ান্ত করার কাছাকাছি পৌঁছেছে।

    ভারত-চীনের বড় স্বস্তি রুশ তেল ক্রয়ে নিষেধাজ্ঞা শিথিল ট্রাম্পের
    পূর্ববর্তী খবরধর্মীয় স্বাধীনতা ও অধিকার নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব: শেখ রবিউল আলম
    পরবর্তী খবর ওআইসির বৈঠকে যোগ দিতে বাগদাদে ইরানি পররাষ্ট্রমন্ত্রী

    আরো সংবাদ পড়ুন

    ছাড়া পেলেন নেহা বোরা, গ্রেফতার দেখানো হয়েছে অভিজিৎকে

    ওআইসির বৈঠকে যোগ দিতে বাগদাদে ইরানি পররাষ্ট্রমন্ত্রী

    ইয়েমেনে ব্যাপক সংঘর্ষ ও বিমান হামলা, ১৬৮ হুতি সদস্য নিহত

    ককরোচ নেতা অভিজিৎ দিপকে আটক

    বাংলাদেশের মতো ক্ষমতা পাল্টাতে চায় বিরোধীরা: ভারতের প্রতিরক্ষামন্ত্রী

    ফিলিস্তিনিদের স্বীকার না করলে নৈতিক অবস্থান হারাবে ইসরায়েল: ওবামা

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত

    যুক্তরাষ্ট্রে আন্তর্জাতিক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন চুয়েট

    October 17, 2026

    উচ্চশিক্ষার মাধ্যমে কর্মক্ষম ও দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

    October 17, 2026

    ছাড়া পেলেন নেহা বোরা, গ্রেফতার দেখানো হয়েছে অভিজিৎকে

    October 17, 2026

    ওআইসির বৈঠকে যোগ দিতে বাগদাদে ইরানি পররাষ্ট্রমন্ত্রী

    October 17, 2026

    রুশ তেল ক্রয়ে নিষেধাজ্ঞা শিথিল ট্রাম্পের, ভারত-চীনের বড় স্বস্তি

    October 17, 2026

    ধর্মীয় স্বাধীনতা ও অধিকার নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব: শেখ রবিউল আলম

    October 17, 2026

    চাঁদপুরের অর্ধশত গ্রামে উদযাপিত হচ্ছে ঈদুল আজহা

    June 6, 2025

    ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সরকার সচেষ্ট রয়েছে: আসিফ মাহমুদ

    June 6, 2025

    গাইবান্ধায় সেনাবাহিনীর অভিযানে ১৫ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন উদ্ধার

    June 6, 2025

    মেসির প্রত্যাবর্তনের ম্যাচে জয় পেল আর্জেন্টিনা

    June 6, 2025

    কালুরঘাট সেতুতে দুর্ঘটনা : বরখাস্ত ৪ রেলকর্মী, তদন্ত কমিটি গঠন

    June 6, 2025

    ঈদের আগে রিজার্ভ ছাড়াল ২৬ বিলিয়ন ডলার

    June 6, 2025
    আর্কাইভ ক্যালেন্ডার
    Loading...
    «অক্টোবর ২০২৬»
    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     ১২
    ৩৪৫৬৭৮৯
    ১০১১১২১৩১৪১৫১৬
    ১৭১৮১৯২০২১২২২৩
    ২৪২৫২৬২৭২৮২৯৩০
    ৩১  
    « সেপ্টেম্বরনভেম্বর »
    সোশ্যাল ফলো এবং কাউন্টার
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    BijoyTV Logo Footer
    • রাহাত টাওয়ার (৮ম তলা)
      ১৪ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০
    • ফোন: +৮৮-০২-৯৬১৩৬১৫
    • ফ্যাক্সঃ +৮৮-০২-৯৬৬৪৯৮৪
    • লাইভ টিভি
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • ডাউনলিংক প্যারামিটার
    • Bijoy TV FTP
    • FacebookLikes Like our page
    • TwitterFollowers Follow Us
    • 1.8MSubscribers Subscribe
    • InstagramFollowers Follow Us
    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Developed with ❤️ BijoyTV IT Team.

    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Design & Developed by BijoyTV.

    Type above and press Enter to search. Press Esc to cancel.