Close Menu
বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram
    Monday, 6 July 2026, 10:56: pm
    বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram YouTube
    লাইভ টিভি BijoyTV FTP
    • জাতীয়
    • রাজনীতি
    • অপরাধ
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • দেশজুড়ে
      • ঢাকা
      • চট্টগ্রাম
      • খুলনা
      • বরিশাল
      • রাজশাহী
      • রংপুর
      • ময়মনসিংহ
      • সিলেট
    • বিনোদন
    • লাইফ স্টাইল
    • শিক্ষা
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • খেলাধুলা
    • স্বাস্থ্য
    • অন্যান্য
    বিজয় টিভিবিজয় টিভি
    হোম » আন্তর্জাতিক » অর্থনীতিকে চাঙ্গা করতে ভারতে নতুন শুল্কনীতি
    আন্তর্জাতিক

    অর্থনীতিকে চাঙ্গা করতে ভারতে নতুন শুল্কনীতি

    বিজয় টিভি নিউজ ডেস্কবিজয় টিভি নিউজ ডেস্কSeptember 4, 2025
    শেয়ার করুন Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Copy Link
    আমাদের অনুসরণ করুন
    Facebook X (Twitter) Instagram YouTube
    অর্থনীতিকে চাঙ্গা করতে ভারতে নতুন শুল্কনীতি

    ভারতের জিএসটি কাউন্সিলিংয়ের ৮ ঘণ্টার বৈঠকের বড় সিদ্ধান্ত সামনে এসেছে। এই বৈঠক থেকে জিএসটি হার কমিয়েছে কর্তৃপক্ষ। ফলে দেশটিতে শতাধিক পণ্যের দাম কমতে পারে। আগামী ২২ সেপ্টেম্বর থেকে নতুন জিএসটি হার কার্যকর হবে। এবার থেকে ১২ শতাংশ ও ২৮ শতাংশ হার বাদ দিয়ে ৫ শতাংশ ও ১৮ শতাংশ ও ৪০ শতাংশ হারে জিএসটি কার্যকর হবে।

    এর আগে ভারতের স্বাধীনতা দিবসের দিন লালকেল্লা থেকে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঘোষণা করেছিলেন যে জিএসটি হারে বড় পরিবর্তন আসতে চলেছে। দীপাবলির আগেই দেশবাসী বড় উপহার পাবেন বলেও জানিয়েছিলেন তিনি।

    বুধবার (৩ সেপ্টেম্বর) রাতে ভারতের কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন সাংবাদিক বৈঠকে জানান, প্রধানমন্ত্রী দীর্ঘদিন ধরেই তার সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছেন এবং দ্রুত বৈঠকের মাধ্যমে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম কমানোর কথা বলেছেন।

    স্বাস্থ্যবিমা ও জীবন বিমা থেকে সম্পূর্ণ জিএসটি সরিয়ে নেয়া হয়েছে। এছাড়া যেসব জিনিসে ৫ শতাংশ জিএসটি ছিল সেগুলোও শূন্য করা হয়েছে। এগুলোর মধ্যে রয়েছে ৩৩ ধরনের ওষুধ এবং পাউরুটি। এছাড়া রুটি-পরোটা, পনিরের উপর থেকেও প্রত্যাহার করা হয়েছে জিএসটি।

    ফলে দাম কমবে, মাখন, ঘি, চিজ, পাস্তা, সস, কফি, কর্নফ্লেক্স, ইনস্ট্যান্ট ন্যুডলস, পিৎজা ব্রেড, সার, বস্ত্র, থার্মোমিটার, গ্লুকোমিটার, চশমা, ক্লিনিক্যাল ডায়াপার, মেডিক্যাল অক্সিজেন, ৩২ ইঞ্চির বড় টিভি, ডিশ ওয়াশার, হেয়ার অয়েল, শ্যাম্পু, শেভিং ক্রিম, টুথপেস্ট, টুথব্রাশ, পেনসিল, এসি, মার্বেল পাথর, গ্রানাইট পাথরের। পাশাপাশি ট্র্যাক্টর, ট্র্যাক্টরের যন্ত্রাংশ, অটোর যন্ত্রাংশ, পরিবহণের জন্য ব্যবহৃত গাড়ি, ৩ চাকার গাড়ি, ৩৫০ সিসির নীচের বাইকের দাম কমছে। তবে বিলাসবহুল গাড়ির উপর ৪০ শতাংশ জিএসটি বাড়ছে।

    নতুন জিএসটি হারে বিলাসবহুল সামগ্রীর দাম বাড়ছে। পানমশলা, কোল্ড ড্রিঙ্কস, মদের মতো তামাকজাত পণ্যে ৪০ শতাংশ জিএসটি কার্যকর হবে।

    অর্থনীতিকে চাঙ্গা করতে ভারতে নতুন শুল্কনীতি
    পূর্ববর্তী খবরআরও ৭৩ ফিলিস্তিনিকে হত্যা করল ইসরায়েল
    পরবর্তী খবর প্রিয়াঙ্কা-মহেশ বাবুর নতুন সিনেমার বাজেট হাজার কোটি

    আরো সংবাদ পড়ুন

    শ্রীলঙ্কার কারাগারে দাঙ্গা: নিহত ২৫, আহত অন্তত ১০০

    ইসরায়েল ধ্বংসের চেষ্টা করলে খামেনির মতো একই পরিণতি হবে ইরানি নেতাদের: কাৎজ

    যুক্তরাষ্ট্রে আঘাত হেনেছে সুপার টাইফুন ‘বাভি’, নিহত ৫

    তেহরানে আলি খামেনির শোক র‌্যালি, লাখো মানুষের ঢল

    ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৩৩৪২

    স্বাস্থ্য সেবাকে বিকেন্দ্রীকরণ করতে সরকার কাজ করছে: স্বাস্থ্যমন্ত্রী

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত

    জামালপুরে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের দায়ে ৭ জনের মৃত্যুদণ্ড

    July 6, 2026

    শ্রীলঙ্কার কারাগারে দাঙ্গা: নিহত ২৫, আহত অন্তত ১০০

    July 6, 2026

    এলডিসি উত্তরণে তিন বছর সময়কে কাজে লাগাতে হবে: তথ্যমন্ত্রী

    July 6, 2026

    সমগ্র বাংলাদেশকে ডিজিটালাইজেশনের আওতায় আনতে হবে: অর্থমন্ত্রী

    July 6, 2026

    ইসরায়েল ধ্বংসের চেষ্টা করলে খামেনির মতো একই পরিণতি হবে ইরানি নেতাদের: কাৎজ

    July 6, 2026

    আগামীর বাংলাদেশ গড়তে শিশুদের প্রস্তুত হওয়ার আহ্বান জুবাইদা রহমানের

    July 6, 2026

    চাঁদপুরের অর্ধশত গ্রামে উদযাপিত হচ্ছে ঈদুল আজহা

    June 6, 2025

    ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সরকার সচেষ্ট রয়েছে: আসিফ মাহমুদ

    June 6, 2025

    গাইবান্ধায় সেনাবাহিনীর অভিযানে ১৫ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন উদ্ধার

    June 6, 2025

    মেসির প্রত্যাবর্তনের ম্যাচে জয় পেল আর্জেন্টিনা

    June 6, 2025

    কালুরঘাট সেতুতে দুর্ঘটনা : বরখাস্ত ৪ রেলকর্মী, তদন্ত কমিটি গঠন

    June 6, 2025

    ঈদের আগে রিজার্ভ ছাড়াল ২৬ বিলিয়ন ডলার

    June 6, 2025
    আর্কাইভ ক্যালেন্ডার
    Loading...
    «জুলাই ২০২৬»
    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     ১২৩
    ৪৫৬৭৮৯১০
    ১১১২১৩১৪১৫১৬১৭
    ১৮১৯২০২১২২২৩২৪
    ২৫২৬২৭২৮২৯৩০৩১
    « জুনআগষ্ট »
    সোশ্যাল ফলো এবং কাউন্টার
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    BijoyTV Logo Footer
    • রাহাত টাওয়ার (৮ম তলা)
      ১৪ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০
    • ফোন: +৮৮-০২-৯৬১৩৬১৫
    • ফ্যাক্সঃ +৮৮-০২-৯৬৬৪৯৮৪
    • লাইভ টিভি
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • ডাউনলিংক প্যারামিটার
    • Bijoy TV FTP
    • FacebookLikes Like our page
    • TwitterFollowers Follow Us
    • 1.8MSubscribers Subscribe
    • InstagramFollowers Follow Us
    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Developed with ❤️ BijoyTV IT Team.

    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Design & Developed by ❤️ BijoyTV.

    Type above and press Enter to search. Press Esc to cancel.