Close Menu
বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram
    Monday, 6 July 2026, 06:14: am
    বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram YouTube
    লাইভ টিভি BijoyTV FTP
    • জাতীয়
    • রাজনীতি
    • অপরাধ
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • দেশজুড়ে
      • ঢাকা
      • চট্টগ্রাম
      • খুলনা
      • বরিশাল
      • রাজশাহী
      • রংপুর
      • ময়মনসিংহ
      • সিলেট
    • বিনোদন
    • লাইফ স্টাইল
    • শিক্ষা
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • খেলাধুলা
    • স্বাস্থ্য
    • অন্যান্য
    বিজয় টিভিবিজয় টিভি
    হোম » আন্তর্জাতিক » আজই হচ্ছে যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তি: ট্রাম্প
    আন্তর্জাতিক

    আজই হচ্ছে যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তি: ট্রাম্প

    বিজয় টিভি নিউজ ডেস্কবিজয় টিভি নিউজ ডেস্কJune 14, 2026
    শেয়ার করুন Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Copy Link
    আমাদের অনুসরণ করুন
    Facebook X (Twitter) Instagram YouTube

    দীর্ঘদিন ধরে চলমান তীব্র সংঘাতের অবসান ঘটিয়ে, রোববার (১৪ জুন) মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে একটি প্রাথমিক ঐতিহাসিক শান্তি চুক্তি স্বাক্ষরিত হতে যাচ্ছে। নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’ এ দেওয়া এক পোস্টে এমনটাই দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

    প্রেসিডেন্ট ট্রাম্প তার বার্তায় জানান, এই চুক্তি স্বাক্ষরিত হওয়ার পরপরই বিশ্ব বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ ও কৌশলগত নৌপথ ‘হরমুজ প্রণালি’ সবার জন্য পুনরায় উন্মুক্ত করে দেওয়া হবে। অতীতের যেকোনো মার্কিন প্রশাসনের চেয়ে বর্তমান প্রশাসনের আমলে ইরানের সাথে ওয়াশিংটনের সম্পর্ক অনেক ভালো দাবি করে ট্রাম্প বলেন, ইরানসহ সমগ্র মধ্যপ্রাচ্যের দেশগুলোর সাথে যৌথভাবে কাজ করতে আগ্রহী যুক্তরাষ্ট্র।

    পুরো চুক্তি প্রক্রিয়াটি অত্যন্ত দ্রুত ও সহজভাবে সম্পন্ন হবে বলে তিনি আশাবাদ প্রকাশ করেন। তবে একই সাথে তেহরানকে পরোক্ষ হুঁশিয়ারি দিয়ে ট্রাম্প বলেন, এই আলোচনা সফল না হলে ওয়াশিংটন যেকোনো বিকল্প ও কঠোর পদক্ষেপের জন্য সম্পূর্ণ প্রস্তুত রয়েছে।

    এর আগে এই দুই চিরপ্রতিদ্বন্দ্বী দেশের মধ্যে চলমান মধ্যস্থতা প্রক্রিয়ার অন্যতম প্রধান রূপকার পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ (সাবেক টুইটার) একটি পোস্ট করেন। সেখানে তিনি জানান, ঐতিহাসিক এই চুক্তির জন্য একটি টেকসই ‘শান্তি-কাঠামো’র বিষয়ে চূড়ান্তভাবে একমত হয়েছে যুক্তরাষ্ট্র ও ইরান। আগামী ২৪ ঘণ্টার মধ্যেই দুই দেশের মধ্যে একটি ‘ইলেকট্রনিক চুক্তি’ স্বাক্ষরিত হতে পারে।

    তবে পাকিস্তানের প্রধানমন্ত্রী ও মার্কিন প্রেসিডেন্টের এমন জোরালো দাবির মুখেও কিছুটা সাবধানে পা ফেলছে তেহরান। রোববারই চুক্তি স্বাক্ষরিত হওয়ার বিষয়টি ‘এখনো পুরোপুরি চূড়ান্ত নয়’ বলে ইরান সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় ইঙ্গিত দিয়েছে যে, কিছু শর্ত নিয়ে এখনো আলোচনা চলছে।

    আজই হচ্ছে যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তি: ট্রাম্প
    পূর্ববর্তী খবরদুপুরের মধ্যে যেসব জেলায় হতে পারে ঝড়বৃষ্টি
    পরবর্তী খবর প্রথমার্ধ শেষে তুরস্কের বিপক্ষে ১ গোলে এগিয়ে অস্ট্রেলিয়া

    আরো সংবাদ পড়ুন

    স্বাস্থ্য সেবাকে বিকেন্দ্রীকরণ করতে সরকার কাজ করছে: স্বাস্থ্যমন্ত্রী

    ভেবেছিলাম মানুষ খামেনিকে ঘৃণা করে: ট্রাম্প

    তেহরানে খামেনির প্রথম জানাজা অনুষ্ঠিত

    খামেনির জানাজায় অংশ নেওয়া ইরানি কর্মকর্তাদের লক্ষ্যবস্তু করা হবে না: ট্রাম্প

    আজও খামেনির প্রতি সর্বসাধারণের শ্রদ্ধা, প্রতিশোধের বার্তা ইরানের

    মমতার তৃণমূল কার্যালয় বিদ্রোহীদের দখলে, নতুন সভাপতি ঘোষণা

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত

    হালান্ডের জোড়া গোলে ব্রাজিলের স্বপ্নভঙ্গ, ইতিহাসে প্রথমবার কোয়ার্টারে নরওয়ে

    July 6, 2026

    স্বাস্থ্য সেবাকে বিকেন্দ্রীকরণ করতে সরকার কাজ করছে: স্বাস্থ্যমন্ত্রী

    July 5, 2026

    জাতীয় পল্লী উন্নয়ন দিবসে স্মারক ডাক টিকিট উদ্বোধন প্রধানমন্ত্রীর

    July 5, 2026

    ভেবেছিলাম মানুষ খামেনিকে ঘৃণা করে: ট্রাম্প

    July 5, 2026

    সরকার সশস্ত্র বাহিনীকে আধুনিক চতুর্মাত্রিক বাহিনী হিসেবে গড়ে তুলতে অঙ্গীকারবদ্ধ: রাষ্ট্রপতি

    July 5, 2026

    তেহরানে খামেনির প্রথম জানাজা অনুষ্ঠিত

    July 5, 2026

    চাঁদপুরের অর্ধশত গ্রামে উদযাপিত হচ্ছে ঈদুল আজহা

    June 6, 2025

    ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সরকার সচেষ্ট রয়েছে: আসিফ মাহমুদ

    June 6, 2025

    গাইবান্ধায় সেনাবাহিনীর অভিযানে ১৫ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন উদ্ধার

    June 6, 2025

    মেসির প্রত্যাবর্তনের ম্যাচে জয় পেল আর্জেন্টিনা

    June 6, 2025

    কালুরঘাট সেতুতে দুর্ঘটনা : বরখাস্ত ৪ রেলকর্মী, তদন্ত কমিটি গঠন

    June 6, 2025

    ঈদের আগে রিজার্ভ ছাড়াল ২৬ বিলিয়ন ডলার

    June 6, 2025
    আর্কাইভ ক্যালেন্ডার
    Loading...
    «জুলাই ২০২৬»
    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     ১২৩
    ৪৫৬৭৮৯১০
    ১১১২১৩১৪১৫১৬১৭
    ১৮১৯২০২১২২২৩২৪
    ২৫২৬২৭২৮২৯৩০৩১
    « জুনআগষ্ট »
    সোশ্যাল ফলো এবং কাউন্টার
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    BijoyTV Logo Footer
    • রাহাত টাওয়ার (৮ম তলা)
      ১৪ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০
    • ফোন: +৮৮-০২-৯৬১৩৬১৫
    • ফ্যাক্সঃ +৮৮-০২-৯৬৬৪৯৮৪
    • লাইভ টিভি
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • ডাউনলিংক প্যারামিটার
    • Bijoy TV FTP
    • FacebookLikes Like our page
    • TwitterFollowers Follow Us
    • 1.8MSubscribers Subscribe
    • InstagramFollowers Follow Us
    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Developed with ❤️ BijoyTV IT Team.

    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Design & Developed by ❤️ BijoyTV.

    Type above and press Enter to search. Press Esc to cancel.