২০২৬ ফিফা বিশ্বকাপের গ্রুপ ডি’তে নিজেদের অভিযান শুরু করেছে অস্ট্রেলিয়া ও তুরস্ক। ভ্যাঙ্কুভারের বিসি প্লেস স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকেই দুই দলই সতর্ক ভঙ্গিতে খেলছে। শেষ হয়েছে প্রথমার্ধের খেলা। প্রথমার্ধের খেলা শেষে ১ গোলে এগিয়ে আছে অস্ট্রেলিয়া।
বর্তমানে স্কোরলাইন অস্ট্রেলিয়া ১-০ তুরস্ক। খেলার ২৬ মিনিট এ এগিয়ে যায় অস্ট্রেলিয়া।
এর আগে গ্রুপ ডি-তে শক্ত বার্তা দিয়েছে যুক্তরাষ্ট্র। লস অ্যাঞ্জেলেসে প্যারাগুয়ের বিপক্ষে ৪–১ গোলের দাপুটে জয়ে তারা ইতোমধ্যেই নিজেদের অবস্থান শক্ত করেছে। সেই প্রেক্ষাপটে অস্ট্রেলিয়া ও তুরস্ক-দুই দলই জানে, গ্রুপে টিকে থাকতে হলে এই ম্যাচ থেকে পয়েন্ট পাওয়া খুবই গুরুত্বপূর্ণ।

