Close Menu
বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram
    Saturday, 25 July 2026, 11:33: pm
    বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram YouTube
    লাইভ টিভি BijoyTV FTP
    • জাতীয়
    • রাজনীতি
    • অপরাধ
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • দেশজুড়ে
      • ঢাকা
      • চট্টগ্রাম
      • খুলনা
      • বরিশাল
      • রাজশাহী
      • রংপুর
      • ময়মনসিংহ
      • সিলেট
    • বিনোদন
    • লাইফ স্টাইল
    • শিক্ষা
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • খেলাধুলা
    • স্বাস্থ্য
    • অন্যান্য
    বিজয় টিভিবিজয় টিভি
    হোম » আন্তর্জাতিক » আফগানিস্তানের বিরুদ্ধে পাকিস্তানের যুদ্ধ ঘোষণা
    আন্তর্জাতিক

    আফগানিস্তানের বিরুদ্ধে পাকিস্তানের যুদ্ধ ঘোষণা

    বিজয় টিভি নিউজ ডেস্কবিজয় টিভি নিউজ ডেস্কFebruary 27, 2026
    শেয়ার করুন Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Copy Link
    আমাদের অনুসরণ করুন
    Facebook X (Twitter) Instagram YouTube
    আফগানিস্তানের বিরুদ্ধে পাকিস্তানের যুদ্ধ ঘোষণা

    পাক-আফগান সীমান্তে পাকিস্তানি সেনাচৌকিতে বিদ্রোহীদের অতর্কিত হামলার প্রেক্ষাপটে চরম উত্তেজনা থেকে শেষ পর্যন্ত আফগানিস্তানের বিরুদ্ধে সরাসরি যুদ্ধের ঘোষণা করেছে পাকিস্তান। 

    শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) এই ঘোষণা আসার পরপরই প্রতিবেশী দেশটিতে শুরু হয়েছে পাকিস্তানের ভয়াবহ সামরিক অভিযান, যার কোড নাম দেওয়া হয়েছে ‘অপারেশন গজব-লিল হক’। 

    পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) এই যুদ্ধের আনুষ্ঠানিক ঘোষণা দেন। 

    প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ এক্সে দেওয়া তার বার্তায় অত্যন্ত কড়া ভাষায় তালেবান সরকারকে সতর্ক করে বলেন, আমাদের ধৈর্যের বাঁধ ভেঙে গেছে। এতদিন আমরা সংযম দেখালেও এখন আর সেই সুযোগ নেই। এখন থেকে আপনাদের সঙ্গে আমাদের কেবল যুদ্ধই হবে।

    মন্ত্রীর এই ঘোষণার মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানে পাকিস্তানের বিমান বাহিনী তাদের পূর্ণ শক্তি নিয়ে আফগানিস্তানের আকাশসীমায় প্রবেশ করে। শুরু হয় বড় ধরনের বিমান হামলা, যা মূলত আফগান সামরিক বাহিনীর গুরুত্বপূর্ণ স্থাপনা ও ঘাঁটিগুলোকে লক্ষ্য করে পরিচালিত হচ্ছে।

    আফগানিস্তানের রাজধানী কাবুলসহ কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ পাকতিয়া এবং কান্দাহার প্রদেশে পাকিস্তানের বিমান বাহিনী ব্যাপক বোমা বর্ষণ শুরু করেছে বলে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো নিশ্চিত করেছে।

    ‘অপারেশন গজব-লিল হক’-এর অধীনে পরিচালিত এই হামলায় আফগান বাহিনীর বেশ কিছু সামরিক স্থাপনা, কমান্ড পোস্ট এবং গোলাবারুদের গুদাম গুঁড়িয়ে দেওয়া হয়েছে। পাকিস্তানি সামরিক সূত্র দাবি করেছে, সীমান্ত অঞ্চলে পাকিস্তানের নিরাপত্তা বাহিনীর ওপর উসকানিমূলক হামলার যোগ্য জবাব দিতেই এই বিশেষ অভিযান শুরু করা হয়েছে এবং এটি লক্ষ্য অর্জিত না হওয়া পর্যন্ত অব্যাহত থাকবে।

    আফগানিস্তানের বিরুদ্ধে পাকিস্তানের যুদ্ধ ঘোষণা যুদ্ধ ঘোষণা
    পূর্ববর্তী খবরপুরান ঢাকায় আবাসিক ভবনে এসি বিস্ফোরণে দগ্ধ ৩
    পরবর্তী খবর আফগানিস্তানে ‘অপারেশন গজব-লিল হক’ শুরু পাকিস্তানের, নিহত ১৩৩

    আরো সংবাদ পড়ুন

    ককরোচ জনতা পার্টির আন্দোলন প্রত্যাহারের ঘোষণা

    আন্দোলনের মুখে ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগ

    রাশিয়া-চীন ইরানকে সাহায্য করলে পরিণতি হবে ভয়াবহ: ট্রাম্প

    বাংলাদেশের সঙ্গে সম্পর্ক এগিয়ে নেওয়ার প্রত্যাশা ভারতের

    সেপ্টেম্বরের অধিবেশনে নতুন রাষ্ট্রপতি, বিশেষ অধিবেশন নয়: আইনমন্ত্রী

    শিক্ষামন্ত্রীর পদত্যাগ ছাড়া কোনো আলোচনা নয়: হুঁশিয়ারি ককরোচ পার্টির

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত

    ককরোচ জনতা পার্টির আন্দোলন প্রত্যাহারের ঘোষণা

    July 25, 2026

    হামের উপসর্গে ঢাকাতেই আরও ৬ শিশুর মৃত্যু

    July 25, 2026

    আন্দোলনের মুখে ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগ

    July 25, 2026

    দলের স্থায়ী কমিটির বৈঠকে পরবর্তী রাষ্ট্রপতির নাম ঠিক করা হবে: মির্জা ফখরুল

    July 25, 2026

    রাশিয়া-চীন ইরানকে সাহায্য করলে পরিণতি হবে ভয়াবহ: ট্রাম্প

    July 25, 2026

    বাংলাদেশের সঙ্গে সম্পর্ক এগিয়ে নেওয়ার প্রত্যাশা ভারতের

    July 25, 2026

    চাঁদপুরের অর্ধশত গ্রামে উদযাপিত হচ্ছে ঈদুল আজহা

    June 6, 2025

    ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সরকার সচেষ্ট রয়েছে: আসিফ মাহমুদ

    June 6, 2025

    গাইবান্ধায় সেনাবাহিনীর অভিযানে ১৫ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন উদ্ধার

    June 6, 2025

    মেসির প্রত্যাবর্তনের ম্যাচে জয় পেল আর্জেন্টিনা

    June 6, 2025

    কালুরঘাট সেতুতে দুর্ঘটনা : বরখাস্ত ৪ রেলকর্মী, তদন্ত কমিটি গঠন

    June 6, 2025

    ঈদের আগে রিজার্ভ ছাড়াল ২৬ বিলিয়ন ডলার

    June 6, 2025
    আর্কাইভ ক্যালেন্ডার
    Loading...
    «জুলাই ২০২৬»
    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     ১২৩
    ৪৫৬৭৮৯১০
    ১১১২১৩১৪১৫১৬১৭
    ১৮১৯২০২১২২২৩২৪
    ২৫২৬২৭২৮২৯৩০৩১
    « জুনআগষ্ট »
    সোশ্যাল ফলো এবং কাউন্টার
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    BijoyTV Logo Footer
    • রাহাত টাওয়ার (৮ম তলা)
      ১৪ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০
    • ফোন: +৮৮-০২-৯৬১৩৬১৫
    • ফ্যাক্সঃ +৮৮-০২-৯৬৬৪৯৮৪
    • লাইভ টিভি
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • ডাউনলিংক প্যারামিটার
    • Bijoy TV FTP
    • FacebookLikes Like our page
    • TwitterFollowers Follow Us
    • 1.8MSubscribers Subscribe
    • InstagramFollowers Follow Us
    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Developed with ❤️ BijoyTV IT Team.

    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Design & Developed by ❤️ BijoyTV.

    Type above and press Enter to search. Press Esc to cancel.