Close Menu
বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram
    Monday, 6 July 2026, 04:09: pm
    বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram YouTube
    লাইভ টিভি BijoyTV FTP
    • জাতীয়
    • রাজনীতি
    • অপরাধ
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • দেশজুড়ে
      • ঢাকা
      • চট্টগ্রাম
      • খুলনা
      • বরিশাল
      • রাজশাহী
      • রংপুর
      • ময়মনসিংহ
      • সিলেট
    • বিনোদন
    • লাইফ স্টাইল
    • শিক্ষা
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • খেলাধুলা
    • স্বাস্থ্য
    • অন্যান্য
    বিজয় টিভিবিজয় টিভি
    হোম » আন্তর্জাতিক » আমিরাতে দেখা গেছে শাবানের চাঁদ, রমজান মাসের দিন গণনা শুরু
    আন্তর্জাতিক

    আমিরাতে দেখা গেছে শাবানের চাঁদ, রমজান মাসের দিন গণনা শুরু

    বিজয় টিভি নিউজ ডেস্কবিজয় টিভি নিউজ ডেস্কJanuary 19, 2026
    শেয়ার করুন Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Copy Link
    আমাদের অনুসরণ করুন
    Facebook X (Twitter) Instagram YouTube
    আমিরাতে দেখা গেছে শাবানের চাঁদ, রমজান মাসের দিন গণনা শুরু

    পবিত্র রমজান মাসের আগমনী বার্তা বহনকারী শবেবরাতের তারিখ নির্ধারণে জাতীয় চাঁদ দেখা কমিটির সভা অনুষ্ঠিত হতে যাচ্ছে সোমবার (১৯ জানুয়ারি)। এদিন সন্ধ্যায় শাবান মাসের নতুন চাঁদ দেখার জন্য ধর্ম উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেনের সভাপতিত্বে ইসলামিক ফাউন্ডেশনের বায়তুল মোকাররম সভাকক্ষে বসবে এ সভা।

    তবে, এরই মধ্যে সংযুক্ত আরব আমিরাতের আকাশে পবিত্র শাবান মাসের নতুন চাঁদ দেখা গেছে বলে খবর প্রকাশ করেছে গালফ নিউজ।
    আবহাওয়া অনুকূলে থাকায় দিনের আলোতেই চাঁদের একটি স্পষ্ট ছবি ধারণ করতে সক্ষম হয়েছেন জ্যোতির্বিজ্ঞানীরা। এর মাধ্যমে আনুষ্ঠানিকভাবে শুরু হলো রমজান মাসের দিন গণনা। দেশটিতে আগামী ৩০ অথবা ২৯ দিন পরই শুরু হবে পবিত্র রমজান মাস।

    ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোনমি সেন্টারের অধীন আল খাতিম অ্যাস্ট্রোনমিক্যাল অবজারভেটরি সোমবার (১৯ জানুয়ারি) আবুধাবি থেকে ১৪৪৭ হিজরির শাবান মাসের চাঁদের একটি বিরল ও বিস্তারিত ছবি ধারণ করে। সংস্থাটির তথ্যমতে, স্থানীয় সময় সকাল ১১টায় ছবিটি তোলা হয়। সে সময় সূর্য ও চাঁদের মধ্যকার কৌণিক দূরত্ব ছিল ৬ দশমিক ৭ ডিগ্রি।

    জ্যোতির্বিজ্ঞানীরা জানান, সাধারণত দিনের আলোতে নতুন চাঁদ দেখা কঠিন। কারণ, তখন চাঁদের আলো অত্যন্ত ক্ষীণ থাকে এবং সূর্যের খুব কাছাকাছি অবস্থান করে। তবে এদিন আকাশ পরিষ্কার থাকায় চাঁদের উপস্থিতি তুলনামূলক স্পষ্টভাবে ধরা পড়ে।

    চাঁদ পর্যবেক্ষণের কাজে অংশ নেন অবজারভেটরির বিশেষজ্ঞ দল। তারা উন্নত জ্যোতির্বৈজ্ঞানিক ইমেজিং প্রযুক্তি ব্যবহার করে চাঁদের ছবি সংগ্রহ করেন।

    ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোনমি সেন্টার জানিয়েছে, এই ধরনের পর্যবেক্ষণ ইসলামী জ্যোতির্বিজ্ঞানে অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে ধর্মীয় মাসগুলোর সূচনা নির্ধারণে চাঁদ দেখার তথ্য বড় ভূমিকা রাখে। এতে হিজরি ক্যালেন্ডারের গণনা আরও নির্ভুল করা সম্ভব হয়।

    সংস্থাটি নিয়মিতভাবে মধ্যপ্রাচ্যের বিভিন্ন অঞ্চলে এ ধরনের পর্যবেক্ষণ পরিচালনা করে থাকে। এর মাধ্যমে একদিকে যেমন বৈজ্ঞানিক গবেষণা এগিয়ে নেওয়া হয়, তেমনি সাধারণ মানুষের মাঝেও জ্যোতির্বিজ্ঞানের গুরুত্ব ও সংস্কৃতিগত প্রাসঙ্গিকতা তুলে ধরা হয়।

    আমিরাতে দেখা গেছে শাবানের চাঁদ রমজান মাসের দিন গণনা শুরু
    পূর্ববর্তী খবরতিস্তা মহাপরিকল্পনা শিগগিরই বাস্তবায়ন হবে: চীনা রাষ্ট্রদূত
    পরবর্তী খবর নির্বাচনী নিরাপত্তায় মাঠে থাকবে ডগ স্কোয়াড-ড্রোন: স্বরাষ্ট্র উপদেষ্টা

    আরো সংবাদ পড়ুন

    শ্রীলঙ্কার কারাগারে দাঙ্গা: নিহত ২৫, আহত অন্তত ১০০

    ইসরায়েল ধ্বংসের চেষ্টা করলে খামেনির মতো একই পরিণতি হবে ইরানি নেতাদের: কাৎজ

    যুক্তরাষ্ট্রে আঘাত হেনেছে সুপার টাইফুন ‘বাভি’, নিহত ৫

    তেহরানে আলি খামেনির শোক র‌্যালি, লাখো মানুষের ঢল

    ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৩৩৪২

    ভেবেছিলাম মানুষ খামেনিকে ঘৃণা করে: ট্রাম্প

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত

    শ্রীলঙ্কার কারাগারে দাঙ্গা: নিহত ২৫, আহত অন্তত ১০০

    July 6, 2026

    এলডিসি উত্তরণে তিন বছর সময়কে কাজে লাগাতে হবে: তথ্যমন্ত্রী

    July 6, 2026

    সমগ্র বাংলাদেশকে ডিজিটালাইজেশনের আওতায় আনতে হবে: অর্থমন্ত্রী

    July 6, 2026

    ইসরায়েল ধ্বংসের চেষ্টা করলে খামেনির মতো একই পরিণতি হবে ইরানি নেতাদের: কাৎজ

    July 6, 2026

    আগামীর বাংলাদেশ গড়তে শিশুদের প্রস্তুত হওয়ার আহ্বান জুবাইদা রহমানের

    July 6, 2026

    শিক্ষার্থীদের অনুপস্থিতির হার কমাতে কার্যকর উদ্যোগ নেওয়া হবে: ববি হাজ্জাজ

    July 6, 2026

    চাঁদপুরের অর্ধশত গ্রামে উদযাপিত হচ্ছে ঈদুল আজহা

    June 6, 2025

    ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সরকার সচেষ্ট রয়েছে: আসিফ মাহমুদ

    June 6, 2025

    গাইবান্ধায় সেনাবাহিনীর অভিযানে ১৫ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন উদ্ধার

    June 6, 2025

    মেসির প্রত্যাবর্তনের ম্যাচে জয় পেল আর্জেন্টিনা

    June 6, 2025

    কালুরঘাট সেতুতে দুর্ঘটনা : বরখাস্ত ৪ রেলকর্মী, তদন্ত কমিটি গঠন

    June 6, 2025

    ঈদের আগে রিজার্ভ ছাড়াল ২৬ বিলিয়ন ডলার

    June 6, 2025
    আর্কাইভ ক্যালেন্ডার
    Loading...
    «জুলাই ২০২৬»
    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     ১২৩
    ৪৫৬৭৮৯১০
    ১১১২১৩১৪১৫১৬১৭
    ১৮১৯২০২১২২২৩২৪
    ২৫২৬২৭২৮২৯৩০৩১
    « জুনআগষ্ট »
    সোশ্যাল ফলো এবং কাউন্টার
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    BijoyTV Logo Footer
    • রাহাত টাওয়ার (৮ম তলা)
      ১৪ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০
    • ফোন: +৮৮-০২-৯৬১৩৬১৫
    • ফ্যাক্সঃ +৮৮-০২-৯৬৬৪৯৮৪
    • লাইভ টিভি
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • ডাউনলিংক প্যারামিটার
    • Bijoy TV FTP
    • FacebookLikes Like our page
    • TwitterFollowers Follow Us
    • 1.8MSubscribers Subscribe
    • InstagramFollowers Follow Us
    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Developed with ❤️ BijoyTV IT Team.

    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Design & Developed by ❤️ BijoyTV.

    Type above and press Enter to search. Press Esc to cancel.