Close Menu
বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram
    Thursday, 13 August 2026, 11:17: am
    বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram YouTube
    লাইভ টিভি BijoyTV FTP
    • জাতীয়
    • রাজনীতি
    • অপরাধ
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • দেশজুড়ে
      • ঢাকা
      • চট্টগ্রাম
      • খুলনা
      • বরিশাল
      • রাজশাহী
      • রংপুর
      • ময়মনসিংহ
      • সিলেট
    • বিনোদন
    • লাইফ স্টাইল
    • শিক্ষা
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • খেলাধুলা
    • স্বাস্থ্য
    • অন্যান্য
    বিজয় টিভিবিজয় টিভি
    হোম » আন্তর্জাতিক » আরও তিন সপ্তাহ বাড়ল ইসরায়েল-লেবানন যুদ্ধবিরতি
    আন্তর্জাতিক

    আরও তিন সপ্তাহ বাড়ল ইসরায়েল-লেবানন যুদ্ধবিরতি

    বিজয় টিভি নিউজ ডেস্কবিজয় টিভি নিউজ ডেস্কApril 24, 2026
    শেয়ার করুন Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Copy Link
    আমাদের অনুসরণ করুন
    Facebook X (Twitter) Instagram YouTube
    আরও তিন সপ্তাহ বাড়ল ইসরায়েল-লেবানন যুদ্ধবিরতি

    ইসরায়েল ও লেবাননের মধ্যে চলমান যুদ্ধবিরতির মেয়াদ আরও তিন সপ্তাহ বাড়ানো হয়েছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই ঘোষণা দিয়েছেন। ওয়াশিংটনে দুই দেশের প্রতিনিধিদের মধ্যে সাম্প্রতিক উচ্চপর্যায়ের বৈঠকের পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 

    শুক্রবার (২৪ এপ্রিল) স্থানীয় সময় প্রেসিডেন্ট ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে এই তথ্য জানান। খবর বিবিসির। 

    ট্রাম্প জানান, ওয়াশিংটনে অনুষ্ঠিত আলোচনাটি অত্যন্ত ফলপ্রসূ হয়েছে। যুক্তরাষ্ট্র লেবাননের সঙ্গে কাজ করে দেশটিকে হিজবুল্লাহর প্রভাব থেকে সুরক্ষিত রাখতে সহায়তা করবে। তিনি ইঙ্গিত দেন, এই প্রক্রিয়া বৃহত্তর আঞ্চলিক কূটনৈতিক প্রচেষ্টার অংশ, যার মধ্যে ইরান সম্পর্কিত উদ্যোগও রয়েছে।

    এর আগে, গত সপ্তাহে ওয়াশিংটনে অনুষ্ঠিত বৈঠকের পর এই যুদ্ধবিরতির প্রথম ঘোষণাটি এসেছিল, যা রোববার শেষ হওয়ার কথা ছিল। সাত সপ্তাহের বেশি সময় ধরে চলা ইসরায়েল ও ইরান সমর্থিত হিজবুল্লাহর সংঘাত বন্ধ করাই ছিল এর মূল লক্ষ্য। গত কয়েক মাসে এই সংঘাত দ্রুত তীব্র আকার ধারণ করেছিল এবং সীমান্তজুড়ে নিয়মিত হামলা ও পাল্টা হামলার ঘটনায় পরিস্থিতি নাজুক হয়ে পড়েছিল।

    ওভাল অফিসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প জানান, লেবাননের প্রেসিডেন্ট জোশেপ আউন এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনজামিন নেতানিয়াহু শিগগিরই হোয়াইট হাউসে সফর করবেন। তিনি মনে করেন, লেবাননের সামনে হিজবুল্লাহ একটি বড় চ্যালেঞ্জ। যুক্তরাষ্ট্র তাদের সঙ্গে মিলে পরিস্থিতি স্থিতিশীল করার সর্বাত্মক চেষ্টা চালাচ্ছে। 

    বৈঠকে উপস্থিত লেবাননের রাষ্ট্রদূত নাদা হামাদেহ মোয়াওয়াদ এবং ইসরায়েলের রাষ্ট্রদূত ইয়েখিয়েল লেইটার ট্রাম্পের মধ্যস্থতাকে ঐতিহাসিক হিসেবে অভিহিত করেছেন। লেইটার বলেন, লেবানন থেকে হিজবুল্লাহর ক্ষতিকর প্রভাব দূর করাই উভয় দেশের প্রধান লক্ষ্য। এই লক্ষ্যেই তারা কাজ করে যাচ্ছেন।

    উল্লেখ্য, ৩০ বছরের মধ্যে এই বৈঠকটি ছিল ইসরায়েল ও লেবাননের মধ্যে প্রথম সরাসরি উচ্চপর্যায়ের যোগাযোগ। বিশ্লেষকদের মতে, এই কূটনৈতিক উদ্যোগ ভবিষ্যতে বৃহত্তর সমঝোতার পথ খুলে দিতে পারে। তবে যুদ্ধবিরতি কার্যকর থাকলেও মাঠ পর্যায়ের বাস্তবতা পুরোপুরি ভিন্ন। এখনো উভয় পক্ষ একে অপরের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ তুলছে। 

    বৃহস্পতিবার রাতে হিজবুল্লাহ উত্তর ইসরায়েলে রকেট হামলার দাবি করেছে, যা ইসরায়েলি সামরিক বাহিনী প্রতিহত করার কথা জানিয়েছে।

    সংঘাতের এই পটভূমিতে মানবিক পরিস্থিতিরও চরম অবনতি হয়েছে। জাতিসংঘের হিসাব অনুযায়ী, এই সংঘাতে লেবাননে প্রায় ১০ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছে, যা দেশটির মোট জনসংখ্যার প্রায় এক পঞ্চমাংশ। দক্ষিণাঞ্চলের বহু গ্রাম ও বসতবাড়ি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। 

    লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে, এ পর্যন্ত অন্তত ২ হাজার ২৯৪ জন নিহত হয়েছেন। অন্যদিকে ইসরায়েলের তথ্য অনুযায়ী, হিজবুল্লাহর হামলায় বেশ কয়েকজন বেসামরিক নাগরিক ও অন্তত ১৫ জন সেনাসদস্য নিহত হয়েছেন।

    হিজবুল্লাহ লেবাননের রাজনীতিতে অত্যন্ত প্রভাবশালী একটি শক্তি। যুক্তরাষ্ট্র, ইসরায়েল এবং লেবাননের অনেক রাজনৈতিক গোষ্ঠী তাদের নিরস্ত্রীকরণের দাবি জানিয়ে আসছে। তবে হিজবুল্লাহ এ বিষয়ে আলোচনায় এখনো অনাগ্রহী। 

    এদিকে, লেবাননের প্রেসিডেন্ট জোশেপ আউন সতর্ক করে বলেছেন, জোর করে নিরস্ত্রীকরণ করলে দেশে সহিংসতা ছড়িয়ে পড়তে পারে এবং এর একমাত্র সমাধান আলোচনার মাধ্যমেই সম্ভব। 

    আরও তিন সপ্তাহ বাড়ল ইসরায়েল-লেবানন যুদ্ধবিরতি
    পূর্ববর্তী খবরইতালির সঙ্গে বিনিয়োগ-বাণিজ্য সম্প্রসারণে নতুন সম্ভাবনা
    পরবর্তী খবর ভারতীয় নাগরিকদের দ্রুত ইরান ত্যাগের নির্দেশ

    আরো সংবাদ পড়ুন

    ২৩ বছর পর ইরাক থেকে সেনা প্রত্যাহার করছে যুক্তরাষ্ট্র

    মিশরে ট্রাক দুর্ঘটনায় নিহত ১৮

    ইউক্রেন-রাশিয়া যুদ্ধের অবসান চায় কিয়েভ, যুক্তরাষ্ট্রের কাছে প্রস্তাব

    মক্কা চুক্তি আঞ্চলিক নিরাপত্তা জোরদার করবে: সৌদি বাদশাহ

    মুক্তিযুদ্ধবিরোধী শক্তিকে জনগণ আর সুযোগ দেবে না: রিজভী

    হরমুজ প্রণালিতে মার্কিন হামলা, জাহাজ অচল

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত

    ২৩ বছর পর ইরাক থেকে সেনা প্রত্যাহার করছে যুক্তরাষ্ট্র

    August 13, 2026

    দেশের ৫ জেলায় বজ্রবৃষ্টির শঙ্কা, নদীবন্দরে সতর্কসংকেত

    August 13, 2026

    ঈদে মিলাদুন্নবী কবে, জানা যাবে আজ

    August 13, 2026

    পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে মালদ্বীপের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ

    August 12, 2026

    মিশরে ট্রাক দুর্ঘটনায় নিহত ১৮

    August 12, 2026

    দেশকে আন্তর্জাতিক মানের ট্যুরিজম হাব হিসেবে প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করছে সরকার

    August 12, 2026

    চাঁদপুরের অর্ধশত গ্রামে উদযাপিত হচ্ছে ঈদুল আজহা

    June 6, 2025

    ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সরকার সচেষ্ট রয়েছে: আসিফ মাহমুদ

    June 6, 2025

    গাইবান্ধায় সেনাবাহিনীর অভিযানে ১৫ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন উদ্ধার

    June 6, 2025

    মেসির প্রত্যাবর্তনের ম্যাচে জয় পেল আর্জেন্টিনা

    June 6, 2025

    কালুরঘাট সেতুতে দুর্ঘটনা : বরখাস্ত ৪ রেলকর্মী, তদন্ত কমিটি গঠন

    June 6, 2025

    ঈদের আগে রিজার্ভ ছাড়াল ২৬ বিলিয়ন ডলার

    June 6, 2025
    আর্কাইভ ক্যালেন্ডার
    Loading...
    «আগষ্ট ২০২৬»
    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
    ১২৩৪৫৬৭
    ৮৯১০১১১২১৩১৪
    ১৫১৬১৭১৮১৯২০২১
    ২২২৩২৪২৫২৬২৭২৮
    ২৯৩০৩১  
    « জুলাইসেপ্টেম্বর »
    সোশ্যাল ফলো এবং কাউন্টার
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    BijoyTV Logo Footer
    • রাহাত টাওয়ার (৮ম তলা)
      ১৪ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০
    • ফোন: +৮৮-০২-৯৬১৩৬১৫
    • ফ্যাক্সঃ +৮৮-০২-৯৬৬৪৯৮৪
    • লাইভ টিভি
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • ডাউনলিংক প্যারামিটার
    • Bijoy TV FTP
    • FacebookLikes Like our page
    • TwitterFollowers Follow Us
    • 1.8MSubscribers Subscribe
    • InstagramFollowers Follow Us
    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Developed with ❤️ BijoyTV IT Team.

    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Design & Developed by ❤️ BijoyTV.

    Type above and press Enter to search. Press Esc to cancel.