Close Menu
বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram
    Monday, 9 November 2026, 03:17: pm
    বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram YouTube
    লাইভ টিভি BijoyTV FTP
    • জাতীয়
    • রাজনীতি
    • অপরাধ
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • দেশজুড়ে
      • ঢাকা
      • চট্টগ্রাম
      • খুলনা
      • বরিশাল
      • রাজশাহী
      • রংপুর
      • ময়মনসিংহ
      • সিলেট
    • বিনোদন
    • লাইফ স্টাইল
    • শিক্ষা
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • খেলাধুলা
    • স্বাস্থ্য
    • অন্যান্য
    বিজয় টিভিবিজয় টিভি
    হোম » আন্তর্জাতিক » আর্জেন্টিনায় পৌঁছে মিলেইকে গণতন্ত্র রক্ষার আহ্বান পোপ লিও’র
    আন্তর্জাতিক

    আর্জেন্টিনায় পৌঁছে মিলেইকে গণতন্ত্র রক্ষার আহ্বান পোপ লিও’র

    বিজয় টিভি নিউজ ডেস্কবিজয় টিভি নিউজ ডেস্কNovember 9, 2026
    শেয়ার করুন Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Copy Link
    আমাদের অনুসরণ করুন
    Facebook X (Twitter) Instagram YouTube
    আর্জেন্টিনায় পৌঁছে মিলেইকে গণতন্ত্র রক্ষার আহ্বান পোপ লিও'র

    আর্জেন্টিনায় প্রথম রাষ্ট্রীয় সফরে গিয়ে দেশটির প্রেসিডেন্টহাভিয়ের মিলেই ও রাজনৈতিক নেতাদের গণতন্ত্র রক্ষার আহ্বান জানিয়েছেন পোপ চতুর্দশ লিও। একই সঙ্গে জনজীবনে দায়িত্বশীল আচরণ, কথাবার্তায় সতর্কতা এবং ভিন্নমতের প্রতি শ্রদ্ধা দেখানোর ওপর গুরুত্ব দিয়েছেন তিনি। রোববার (৮ নভেম্বর), বুয়েনস এইরেসে দেওয়া প্রথম ভাষণে পোপ বলেন, গণতন্ত্র আর্জেন্টিনার ঐতিহ্যের অংশ, যা সুরক্ষিত রাখা প্রয়োজন।

    রোববার আর্জেন্টিনায় পৌঁছান যুক্তরাষ্ট্রে জন্ম নেওয়া পোপ চতুর্দশ লিও। তার এ সফরের মধ্য দিয়ে প্রায় চার দশক পর কোনো পোপ আর্জেন্টিনা সফর করছেন। উল্লেখযোগ্য বিষয় হলো, তার পূর্বসূরি এবং আর্জেন্টিনায় জন্ম নেওয়া প্রথম পোপ ফ্রান্সিস ১২ বছরের দায়িত্বকালেও নিজ দেশে আর ফিরে যেতে পারেননি। আর্জেন্টিনায় পৌঁছানোর পরপরই প্রেসিডেন্ট হাভিয়ের মালেইয়ের সঙ্গে ব্যক্তিগত বৈঠক করেন পোপ। পরে বুয়েনস এইরেসের পালাসিও লিবারতাদে দেশটির রাজনীতিবিদ, নাগরিক সমাজের প্রতিনিধি ও কূটনীতিকদের সঙ্গে এক অনুষ্ঠানে বক্তব্য দেন তিনি। সেখানে পোপ বলেন, ‘গণতন্ত্রও আর্জেন্টিনার ঐতিহ্যের অংশ, যা সুরক্ষিত রাখা প্রয়োজন।’

    গণতন্ত্রকে শক্তিশালী করতে দৈনন্দিন রাষ্ট্রীয় ও সামাজিক কর্মকাণ্ডে দায়িত্বশীল আচরণের ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, মানুষের কথা শোনার মানসিকতা, শব্দ ব্যবহারে সতর্কতা, ধৈর্যের সঙ্গে ঐকমত্যে পৌঁছানোর চেষ্টা এবং ভিন্নমতের মানুষকে অভিন্ন ভবিষ্যতের সহনাগরিক হিসেবে দেখার মধ্য দিয়েই গণতন্ত্র আরও শক্তিশালী হয়। যুক্তরাষ্ট্রের শিকাগোতে জন্ম নেওয়া পোপ নিজের বক্তব্যে ভোটের মাধ্যমে নেতৃত্ব নির্বাচনের স্বাধীনতার কথাও তুলে ধরেন। তিনি বলেন, ব্যালটের মাধ্যমে নিজেদের নেতা নির্বাচনের স্বাধীনতা গণতন্ত্রের অন্যতম গুরুত্বপূর্ণ ভিত্তি।

    রাজনৈতিক নেতাদের ক্ষমতার সীমাবদ্ধতা উপলব্ধি করার আহ্বান জানিয়ে পোপ বলেন, আইনের প্রতি আস্থা, স্বাধীনভাবে নিজের মত প্রকাশের সুযোগ এবং সব পক্ষের স্বার্থে কাজ করতে সক্ষম প্রতিষ্ঠানই গণতন্ত্রকে সুরক্ষা দেয়। তিনি আরও বলেন, ‘কর্তৃত্বের প্রকৃত প্রকাশ ঘটে তখনই, যখন তা সেবার মনোভাব নিয়ে প্রয়োগ করা হয়, তাৎক্ষণিক স্বার্থের ঊর্ধ্বে উঠে দীর্ঘমেয়াদি বিষয় বিবেচনা করা হয় এবং সবার কল্যাণে ক্ষমতা ব্যবহার করা হয়।’

    এ সময় ক্ষমতাসীনদের দায়িত্বশীল আচরণের ওপর জোর দিয়ে পোপ বলেন, ‘যারা কর্তৃত্ব প্রয়োগ করেন, তাদের দায়িত্ব হলো বিচক্ষণতার সঙ্গে কাজ করা এবং তাদের ওপর অর্পিত ক্ষমতার সীমাবদ্ধতা স্বীকার করা।’ সব মিলিয়ে পোপ লিওর এ সফরে ধর্মীয় আয়োজনের পাশাপাশি আর্জেন্টিনার গণতন্ত্র, রাজনৈতিক সহনশীলতা, সামাজিক ন্যায়বিচার ও অর্থনৈতিক সংকটের বিষয়গুলোও গুরুত্ব পাচ্ছে। উল্লেখ্য, আগামী ১১ নভেম্বর পর্যন্ত দেশটিতে অবস্থান করবেন তিনি।

    আর্জেন্টিনায় পৌঁছে মিলেইকে গণতন্ত্র রক্ষার আহ্বান পোপ লিও'র
    পূর্ববর্তী খবরলক্ষ্মীপুরে যাত্রীবাহী বাস উল্টে নিহত ৩, আহত ১৫
    পরবর্তী খবর দেড় দশকে ধ্বংস হওয়া শিক্ষাব্যবস্থা পুনর্গঠনে কাজ করছে সরকার: রাষ্ট্রপতি

    আরো সংবাদ পড়ুন

    পারমাণবিক নিরস্ত্রীকরণ ও ইরান ইস্যুতে শি ও পুতিনের সঙ্গে বৈঠকের ইঙ্গিত ট্রাম্পের

    মিসরে দুই ট্রেনের সংঘর্ষে ৭ জন নিহত

    হামাসকে সন্ত্রাসী সংগঠন বলতে নারাজ ইসরায়েলের আরব নেতা আব্বাস

    জাতীয় ঐক্যের সরকার গঠনের আহ্বান নেতানিয়াহুর

    শেষ হচ্ছে নেতানিয়াহু অধ্যায়: সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকোট

    ইয়েমেনে সৌদি বিমান হামলা, নারী-শিশুসহ নিহত ৩৩

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত

    জুলাই থেকে এক প্ল্যাটফর্মে সব ব্যাংক ও মোবাইল ব্যাংকিং

    November 9, 2026

    দেড় দশকে ধ্বংস হওয়া শিক্ষাব্যবস্থা পুনর্গঠনে কাজ করছে সরকার: রাষ্ট্রপতি

    November 9, 2026

    আর্জেন্টিনায় পৌঁছে মিলেইকে গণতন্ত্র রক্ষার আহ্বান পোপ লিও’র

    November 9, 2026

    লক্ষ্মীপুরে যাত্রীবাহী বাস উল্টে নিহত ৩, আহত ১৫

    November 9, 2026

    শেখ হাসিনার পাসপোর্ট ও এনআইডির আবেদন যাচাই করছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

    November 9, 2026

    পাসপোর্ট দিয়ে নয়, বন্দী বিনিময় চুক্তির আওতায় হাসিনাকে ফিরিয়ে আনা হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

    November 9, 2026

    চাঁদপুরের অর্ধশত গ্রামে উদযাপিত হচ্ছে ঈদুল আজহা

    June 6, 2025

    ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সরকার সচেষ্ট রয়েছে: আসিফ মাহমুদ

    June 6, 2025

    গাইবান্ধায় সেনাবাহিনীর অভিযানে ১৫ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন উদ্ধার

    June 6, 2025

    মেসির প্রত্যাবর্তনের ম্যাচে জয় পেল আর্জেন্টিনা

    June 6, 2025

    কালুরঘাট সেতুতে দুর্ঘটনা : বরখাস্ত ৪ রেলকর্মী, তদন্ত কমিটি গঠন

    June 6, 2025

    ঈদের আগে রিজার্ভ ছাড়াল ২৬ বিলিয়ন ডলার

    June 6, 2025
    আর্কাইভ ক্যালেন্ডার
    Loading...
    «নভেম্বর ২০২৬»
    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     ১২৩৪৫৬
    ৭৮৯১০১১১২১৩
    ১৪১৫১৬১৭১৮১৯২০
    ২১২২২৩২৪২৫২৬২৭
    ২৮২৯৩০  
    « অক্টোবরডিসেম্বর »
    সোশ্যাল ফলো এবং কাউন্টার
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    BijoyTV Logo Footer
    • রাহাত টাওয়ার (৮ম তলা)
      ১৪ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০
    • ফোন: +৮৮-০২-৯৬১৩৬১৫
    • ফ্যাক্সঃ +৮৮-০২-৯৬৬৪৯৮৪
    • লাইভ টিভি
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • ডাউনলিংক প্যারামিটার
    • Bijoy TV FTP
    • FacebookLikes Like our page
    • TwitterFollowers Follow Us
    • 1.8MSubscribers Subscribe
    • InstagramFollowers Follow Us
    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Developed with ❤️ BijoyTV IT Team.

    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Design & Developed by BijoyTV.

    Type above and press Enter to search. Press Esc to cancel.