Close Menu
বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram
    Thursday, 25 June 2026, 12:56: pm
    বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram YouTube
    লাইভ টিভি BijoyTV FTP
    • জাতীয়
    • রাজনীতি
    • অপরাধ
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • দেশজুড়ে
      • ঢাকা
      • চট্টগ্রাম
      • খুলনা
      • বরিশাল
      • রাজশাহী
      • রংপুর
      • ময়মনসিংহ
      • সিলেট
    • বিনোদন
    • লাইফ স্টাইল
    • শিক্ষা
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • খেলাধুলা
    • স্বাস্থ্য
    • অন্যান্য
    বিজয় টিভিবিজয় টিভি
    হোম » আন্তর্জাতিক » ইউক্রেন শান্তি আলোচনার জন্য প্রস্তুত: জেলেনস্কি
    আন্তর্জাতিক

    ইউক্রেন শান্তি আলোচনার জন্য প্রস্তুত: জেলেনস্কি

    বিজয় টিভি নিউজ ডেস্কবিজয় টিভি নিউজ ডেস্কOctober 28, 2025
    শেয়ার করুন Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Copy Link
    আমাদের অনুসরণ করুন
    Facebook X (Twitter) Instagram YouTube
    শান্তি আলোচনায় প্রস্তুত

    ইউক্রেন শান্তি আলোচনার জন্য প্রস্তুত হলেও মস্কোর দাবি অনুযায়ী প্রথমেই অতিরিক্ত ভূখণ্ড থেকে সৈন্য প্রত্যাহার করবে না বলে জানিয়ে দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। মঙ্গলবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে রাশিয়ার সঙ্গে শান্তি আলোচনা নিয়ে এমন মন্তব্য করেছেন তিনি। জেলেনস্কি বলেছেন, রাশিয়া কিংবা রাশিয়ার ঘনিষ্ঠ মিত্র বেলারুশ ছাড়া যেকোনও স্থানে আলোচনা অনুষ্ঠিত হতে পারে এবং সেই আলোচনায় তিনি অংশ নেবেন।

    চলতি মাসে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মধ্যে বুদাপেস্টে একটি সম্মেলনের পরিকল্পনা করা হয়েছিল। তবে মস্কো ইউক্রেনকে আরও ভূখণ্ড ছাড়ার দাবি অব্যাহত রাখায় সেই পরিকল্পনা স্থগিত করা হয়েছে। ইউক্রেনের বর্তমান সীমারেখায় তাৎক্ষণিক যুদ্ধবিরতির আহ্বানের প্রতি সমর্থন জানিয়েছেন ট্রাম্প।

    জেলেনস্কি বলেন, এটি একেবারেই পরিষ্কার, আমরা বর্তমান অবস্থান থেকেই কূটনীতি এগিয়ে নিচ্ছি। আমরা এক পা পিছিয়ে আমাদের রাষ্ট্রের কোনও অংশ ছেড়ে দেব না। তিনি বলেন, সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে অবশেষে প্রকাশ্যে একটি বার্তা এসেছে। প্রেসিডেন্ট ট্রাম্প এ নিয়ে বক্তব্য দিয়েছেন।

    ইউক্রেনের এই প্রেসিডেন্ট বলেছেন, তিনি হাঙ্গেরিতেও আলোচনায় অংশ নিতে প্রস্তুত রয়েছেন। যদিও দেশটির প্রধানমন্ত্রী ভিক্টর আরবান ইউক্রেনের প্রতি বিরূপ অবস্থান নিয়েছেন। জেলেনস্কি বলেন, আরবান ইউক্রেনের জন্য সবকিছু আটকে দেন। তিনি বলেন, যদি আলোচনায় ফল পাওয়া যায়, তাহলে যেখানেই হোক, আলোচনায় তার কোনও আপত্তি নেই। তবে রাশিয়া কিংবা বেলারুশে নয়।

    তিনি যুক্তরাষ্ট্রের আইনপ্রণেতাদের রাশিয়ার বিরুদ্ধে আরও কঠোর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন। ট্রাম্প ইতোমধ্যে মস্কোর দু’টি বৃহত্তম তেল কোম্পানির ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছেন। জেলেনস্কি বলেন, আগামী দুই থেকে তিন বছর ইউরোপীয় মিত্রদের কাছ থেকে স্থিতিশীল অর্থায়নের প্রয়োজন হবে ইউক্রেনের।

    ইউক্রেন শান্তি আলোচনার জন্য প্রস্তুত: জেলেনস্কি
    পূর্ববর্তী খবরএবার আন্তর্জাতিক মহলে পা রাখতে চলেছেন সৃজিত মুখার্জি
    পরবর্তী খবর এনসিপি কোনো জোটের সঙ্গে যুক্ত হবার সিদ্ধান্ত নেয়নি: নাহিদ ইসলাম

    আরো সংবাদ পড়ুন

    ভূমিকম্পে তছনছ ভেনেজুয়েলা, নিহত ছাড়াতে পারে ১০ হাজার

    যুক্তরাষ্ট্রের ওপর ‘নির্ভরতা’ কমাতে চান নেতানিয়াহু

    পারমাণবিক যুদ্ধজাহাজ নিয়ে কিম জং উনের নতুন ঘোষণা 

    প্রাণঘাতী ডেঙ্গু মোকাবিলায় সৈন্য মোতায়েন করছে শ্রীলঙ্কা

    ইরান ইস্যুতে মার্কিন জনগণের অসন্তোষে চাপে ট্রাম্পের রাজনীতি

    বিশ্ববাজারে কমল তেলের দাম

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত

    আগামীকাল পবিত্র আশুরা

    June 25, 2026

    চীনের সঙ্গে আরও গভীর শিল্প অংশীদারিত্ব গড়ে তুলতে আগ্রহী বাংলাদেশ: প্রধানমন্ত্রী

    June 25, 2026

    ইতিহাসে প্রথমবার বিশ্বকাপের নকআউটে দক্ষিণ আফ্রিকা

    June 25, 2026

    বিএনপি ও চীনের কমিউনিস্ট পার্টির মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত

    June 25, 2026

    ভূমিকম্পে তছনছ ভেনেজুয়েলা, নিহত ছাড়াতে পারে ১০ হাজার

    June 25, 2026

    পূর্ণ ৯ পয়েন্ট নিয়ে নকআউটে মেক্সিকো

    June 25, 2026

    চাঁদপুরের অর্ধশত গ্রামে উদযাপিত হচ্ছে ঈদুল আজহা

    June 6, 2025

    ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সরকার সচেষ্ট রয়েছে: আসিফ মাহমুদ

    June 6, 2025

    গাইবান্ধায় সেনাবাহিনীর অভিযানে ১৫ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন উদ্ধার

    June 6, 2025

    মেসির প্রত্যাবর্তনের ম্যাচে জয় পেল আর্জেন্টিনা

    June 6, 2025

    কালুরঘাট সেতুতে দুর্ঘটনা : বরখাস্ত ৪ রেলকর্মী, তদন্ত কমিটি গঠন

    June 6, 2025

    ঈদের আগে রিজার্ভ ছাড়াল ২৬ বিলিয়ন ডলার

    June 6, 2025
    আর্কাইভ ক্যালেন্ডার
    Loading...
    «জুন ২০২৬»
    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     ১২৩৪৫
    ৬৭৮৯১০১১১২
    ১৩১৪১৫১৬১৭১৮১৯
    ২০২১২২২৩২৪২৫২৬
    ২৭২৮২৯৩০  
    « মেজুলাই »
    সোশ্যাল ফলো এবং কাউন্টার
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    BijoyTV Logo Footer
    • রাহাত টাওয়ার (৮ম তলা)
      ১৪ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০
    • ফোন: +৮৮-০২-৯৬১৩৬১৫
    • ফ্যাক্সঃ +৮৮-০২-৯৬৬৪৯৮৪
    • লাইভ টিভি
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • ডাউনলিংক প্যারামিটার
    • Bijoy TV FTP
    • FacebookLikes Like our page
    • TwitterFollowers Follow Us
    • 1.8MSubscribers Subscribe
    • InstagramFollowers Follow Us
    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Developed with ❤️ BijoyTV IT Team.

    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Design & Developed by ❤️ BijoyTV.

    Type above and press Enter to search. Press Esc to cancel.