Close Menu
বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram
    Wednesday, 26 August 2026, 08:57: am
    বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram YouTube
    লাইভ টিভি BijoyTV FTP
    • জাতীয়
    • রাজনীতি
    • অপরাধ
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • দেশজুড়ে
      • ঢাকা
      • চট্টগ্রাম
      • খুলনা
      • বরিশাল
      • রাজশাহী
      • রংপুর
      • ময়মনসিংহ
      • সিলেট
    • বিনোদন
    • লাইফ স্টাইল
    • শিক্ষা
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • খেলাধুলা
    • স্বাস্থ্য
    • অন্যান্য
    বিজয় টিভিবিজয় টিভি
    হোম » আন্তর্জাতিক » ইউরোপ যুদ্ধ চাইলে আমরা এখনই প্রস্তুত: পুতিন
    আন্তর্জাতিক

    ইউরোপ যুদ্ধ চাইলে আমরা এখনই প্রস্তুত: পুতিন

    বিজয় টিভি নিউজ ডেস্কবিজয় টিভি নিউজ ডেস্কDecember 3, 2025
    শেয়ার করুন Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Copy Link
    আমাদের অনুসরণ করুন
    Facebook X (Twitter) Instagram YouTube
    ইউরোপ যুদ্ধ চাইলে আমরা এখনই প্রস্তুত: পুতিন

    ইউক্রেন শান্তি চুক্তি নিয়ে মার্কিন দূতদের সঙ্গে আলোচনার প্রাক্কালে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউরোপের প্রতি চরম হুঁশিয়ারি উচ্চারণ করেছেন। তিনি বলেছেন, ইউরোপ যদি ‘যুদ্ধ চায় এবং শুরু করে, আমরা এখনই প্রস্তুত।’

    স্থানীয় সময় মঙ্গলবার (২ ডিসেম্বর) মস্কোয় মার্কিন দূতদের সঙ্গে সাক্ষাৎকালে পুতিন এই মন্তব্য করেন। খবর বিবিসির।

    এ সময় পুতিন আরও বলেন, যুক্তরাষ্ট্র-সমর্থিত খসড়া শান্তি চুক্তিতে কিয়েভ ও ইউরোপের পক্ষ থেকে যে পরিবর্তনগুলো প্রস্তাব করা হয়েছে, তা রাশিয়ার কাছে অগ্রহণযোগ্য।

    এই সাক্ষাৎ শেষে রুশ প্রেসিডেন্ট ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জ্যেষ্ঠ দূতদের মধ্যে পাঁচ ঘণ্টাব্যাপী বৈঠক চলে। তবে অনুষ্ঠিত এই আলোচনায় বড় কোনো সাফল্য আসেনি।

    ক্রেমলিনের একজন মুখপাত্র বৈঠকটিকে ‘গঠনমূলক’ বলে উল্লেখ করেন। তবে তিনি জানান, শান্তি পরিকল্পনার কিছু বিষয় রাশিয়ার কাছে এখনও অগ্রহণযোগ্য। কয়েক সপ্তাহ ধরে চলা কূটনৈতিক প্রচেষ্টার অংশ হিসেবে ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ ও জামাতা জ্যারেড কুশনার এই আলোচনায় অংশ নেন। মস্কো ছাড়ার পর মার্কিন দলটি এ বিষয়ে কোনো মন্তব্য করেনি। অন্যদিকে রুশ প্রেসিডেন্টের পক্ষে ছিলেন তার দুই সহযোগী কিরিল দিমিত্রিয়েভ ও ইউরি উশাকভ।

    পুতিনের জ্যেষ্ঠ সহযোগী ইউরি উশাকভ পরে নিশ্চিত করেন, তারা চুক্তির কিছু বিষয়ে একমত হলেও কিছু বিষয়ের সমালোচনা করেছেন। তবে এখনো কোনো আপসজনক সংস্করণে পৌঁছানো যায়নি। ইউক্রেনের নিয়ন্ত্রণাধীন অঞ্চল ছেড়ে দেওয়া ও ইউরোপের পক্ষ থেকে দেওয়া নিরাপত্তা গ্যারান্টি—এই দুটি বিষয় নিয়ে মস্কো ও কিয়েভের মধ্যে প্রধান মতপার্থক্য বজায় রয়েছে।

    বৈঠকের আগে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছিলেন, এই যুদ্ধ শেষ করার সুযোগ এখন যেকোনো সময়ের চেয়ে বেশি। তবে চুক্তিতে স্পষ্ট নিরাপত্তা গ্যারান্টি ও ন্যাটোর সদস্যপদ অন্তর্ভুক্ত করতে হবে—যেটি রাশিয়া বরাবরই বিরোধিতা করে আসছে।

    ইউরোপ যুদ্ধ চাইলে আমরা এখনই প্রস্তুত: পুতিন
    পূর্ববর্তী খবরইমরান খান সম্পূর্ণ সুস্থ আছেন: উজমা খান
    পরবর্তী খবর ১৯ দেশের নাগরিকদের গ্রিনকার্ড-নাগরিকত্ব দেওয়া বন্ধ করে দিলো যুক্তরাষ্ট্র

    আরো সংবাদ পড়ুন

    ৪৭ বছর পর যুক্তরাষ্ট্রের ‘সন্ত্রাসবাদের তালিকা’ থেকে বাদ দেয়া হলো সিরিয়ার নাম

    ৭ বছর পর ভারত সফরে আসছেন শি জিনপিং

    বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক পদে সৌদি আরবের প্রার্থী ড. হানান বালখি

    ইরানের বিরুদ্ধে ‘ইতিহাসের কঠিন’ নিষেধাজ্ঞা ঘোষণা যুক্তরাষ্ট্রের

    বঙ্গোপসাগরে ট্রলারডুবি, ৫ জেলে নিখোঁজ

    মঙ্গলবার আমিরাত-সৌদিসহ অধিকাংশ মুসলিম দেশে ঈদে মিলাদুন্নবী (সা.)

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত

    সাবেক রাষ্ট্রপতি এরশাদের দ্বিতীয় স্ত্রী বিদিশা গ্রেপ্তার

    August 25, 2026

    চলতি অর্থবছরেই দেশের ৫ ধরনের স্থানীয় সরকার নির্বাচন হবে: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

    August 25, 2026

    হাম উপসর্গ নিয়ে আরও ৫ মৃত্যু

    August 25, 2026

    ৪৭ বছর পর যুক্তরাষ্ট্রের ‘সন্ত্রাসবাদের তালিকা’ থেকে বাদ দেয়া হলো সিরিয়ার নাম

    August 25, 2026

    রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানদের সৌজন্য সাক্ষাৎ

    August 25, 2026

    সংসদ অধিবেশন ঘিরে ঢাকার বিভিন্ন এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ

    August 25, 2026

    চাঁদপুরের অর্ধশত গ্রামে উদযাপিত হচ্ছে ঈদুল আজহা

    June 6, 2025

    ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সরকার সচেষ্ট রয়েছে: আসিফ মাহমুদ

    June 6, 2025

    গাইবান্ধায় সেনাবাহিনীর অভিযানে ১৫ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন উদ্ধার

    June 6, 2025

    মেসির প্রত্যাবর্তনের ম্যাচে জয় পেল আর্জেন্টিনা

    June 6, 2025

    কালুরঘাট সেতুতে দুর্ঘটনা : বরখাস্ত ৪ রেলকর্মী, তদন্ত কমিটি গঠন

    June 6, 2025

    ঈদের আগে রিজার্ভ ছাড়াল ২৬ বিলিয়ন ডলার

    June 6, 2025
    আর্কাইভ ক্যালেন্ডার
    Loading...
    «আগষ্ট ২০২৬»
    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
    ১২৩৪৫৬৭
    ৮৯১০১১১২১৩১৪
    ১৫১৬১৭১৮১৯২০২১
    ২২২৩২৪২৫২৬২৭২৮
    ২৯৩০৩১  
    « জুলাইসেপ্টেম্বর »
    সোশ্যাল ফলো এবং কাউন্টার
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    BijoyTV Logo Footer
    • রাহাত টাওয়ার (৮ম তলা)
      ১৪ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০
    • ফোন: +৮৮-০২-৯৬১৩৬১৫
    • ফ্যাক্সঃ +৮৮-০২-৯৬৬৪৯৮৪
    • লাইভ টিভি
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • ডাউনলিংক প্যারামিটার
    • Bijoy TV FTP
    • FacebookLikes Like our page
    • TwitterFollowers Follow Us
    • 1.8MSubscribers Subscribe
    • InstagramFollowers Follow Us
    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Developed with ❤️ BijoyTV IT Team.

    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Design & Developed by ❤️ BijoyTV.

    Type above and press Enter to search. Press Esc to cancel.