Close Menu
বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram
    Saturday, 14 November 2026, 04:10: am
    বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram YouTube
    লাইভ টিভি BijoyTV FTP
    • জাতীয়
    • রাজনীতি
    • অপরাধ
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • দেশজুড়ে
      • ঢাকা
      • চট্টগ্রাম
      • খুলনা
      • বরিশাল
      • রাজশাহী
      • রংপুর
      • ময়মনসিংহ
      • সিলেট
    • বিনোদন
    • লাইফ স্টাইল
    • শিক্ষা
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • খেলাধুলা
    • স্বাস্থ্য
    • অন্যান্য
    বিজয় টিভিবিজয় টিভি
    হোম » আন্তর্জাতিক » ইতালিয়ান ফ্যাশন আইকন জর্জিও আরমানি আর নেই
    আন্তর্জাতিক

    ইতালিয়ান ফ্যাশন আইকন জর্জিও আরমানি আর নেই

    বিজয় টিভি নিউজ ডেস্কবিজয় টিভি নিউজ ডেস্কSeptember 5, 2025
    শেয়ার করুন Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Copy Link
    আমাদের অনুসরণ করুন
    Facebook X (Twitter) Instagram YouTube
    ইতালিয়ান ফ্যাশন আইকন জর্জিও আরমানি আর নেই

    তারকাদের ডিজাইনার ও উচ্চমানের লাইফস্টাইল সাম্রাজ্যের নেতা, ইতালিয়ান লাক্সারি কিং জর্জিও আরমানি আর নেই। স্থানীয় সময় বৃহস্পতিবার (০৪ সেপ্টেম্বর) ৯১ বছর বয়সে মারা গেছেন তিনি। খবর বিবিসির।

    আরমানির মৃত্যুর পর আরেক ইতালিয়ান আইকন দোনাতেলা ভারসাচে ইনস্টাগ্রামে লিখেছেন, ‘আজ বিশ্ব একজন দিগ্বিজয়ীকে হারালো। তিনি ইতিহাস সৃষ্টি করেছিলেন এবং চিরস্মরণীয় হয়ে থাকবেন।’

    আরমানি ছিলেন সমকালীন ফ্যাশনের সর্বাধিক পরিচিত ডিজাইনার। ১৯৭৫ সালে মিলানে তার ফ্যাশন হাউস খোলার পর দ্রুত শিল্পের শীর্ষে পৌঁছান এবং হলিউড তার পোশাকে সজ্জিত হয়।

    তার সংস্থা জানিয়েছে, সোমবার ব্যক্তিগতভাবে তার শেষকৃত্য হবে। তবে মিলানে শনিবার ও রোববার মেমোরিয়াল চেম্বার খোলা থাকবে, যেখানে শুভানুধ্যায়ীরা শ্রদ্ধা জানাতে পারবেন।

    কোম্পানি মৃত্যুর কারণ জানায়নি, তবে আরমানি বছরের শুরুতে অজ্ঞাতস্বাস্থ্য সমস্যার কারণে কিছু শো মিস করেছিলেন।

    সংস্থার বিবৃতিতে বলা হয়েছে, ‘কর্মী ও সহযোগীরা যাকে সবসময় শ্রদ্ধাভরে ‘ইল সিগনর আরমানি ডাকতেন, তিনি শান্তিপূর্ণভাবে প্রিয়জন-পরিবেষ্টিত অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেছেন।’

    বিবৃতিতে বলা হয়েছে, ‘শেষ দিন পর্যন্ত তিনি নিরলস পরিশ্রমী ছিলেন এবং বহু চলমান ও ভবিষ্যৎ প্রকল্পের দিকে নজর রেখেছেন।’

    হলিউড তারকারাও শ্রদ্ধা জ্ঞাপন করেছেন: জুলিয়া রবার্টস বলেন, ‘একজন সত্যিকারের বন্ধু, এক কিংবদন্তি’; অ্যান হ্যাথাওয়ে আরমানিকে ‘ইতালিয়ান ফ্যাশনের অন্যতম সম্রাট; বলে উল্লেখ করেছেন; ক্লাউডিয়া কার্ডিনালে বলেন, ‘আমার হৃদয় ভেঙে গেছে।’

    যুক্তরাষ্ট্রের অভিনেতা রাসেল ক্রো ১৯৯৭ সালে কান ফিল্ম ফেস্টিভ্যালে তার প্রথম আরমানি স্যুট কেনার গল্প শেয়ার করে স্মৃতিচারণা করেছেন।

    ফ্যাশন জগতও তার একজন সর্বাধিক পরিচিত মুখকে হারিয়েছে। ফরাসি লাক্সারি গ্রুপ এলভিএমএইচ-এর প্রধান বার্নার্ড আর্নল্ট বলেন, আরমানি ‘ইতালিয়ান মার্জিত রুচির বৈশ্বিক গ্রহণযোগ্যতা ও মান নিয়ে এসেছেন।’

    তিনি বলেন, ‘তিনি একটি অনন্য শৈলী তৈরি করেছিলেন, যা আলো-ছায়া দ্বারা গঠিত, এবং সেটিকে একটি উদ্যোক্তা অভিযানে রূপান্তরিত করেছেন যা সফলতায় পরিপূর্ণ।’

    ইতালিয়ান এই ফ্যাশন আইকনকে রেড-কার্পেট ফ্যাশনের উদ্ভাবক হিসেবে স্বীকৃতি দেওয়া হয়, তবে তিনি যুবক বাজারের জন্য কম দামের ‘এম্পোরিও আরমানি’ লাইনও চালু করেন এবং লাক্সারি হোটেলও খুলেছেন।

    তবে কোম্পানির নিরলস চালিকা শক্তি হিসেবে থাকা সত্ত্বেও আরমানি স্বাস্থ্যজনিত কারণে বছরের শুরুতে মিলানের মেনসওয়্যার শো বাতিল করতে বাধ্য হন। তিনি চিকিৎসকের পরামর্শে প্যারিস আর্মানি প্রিভে শোও মিস করেছিলেন।

    জুলাইয়ে এএফপিকে দেওয়া এক বিবৃতিতে তিনি বলেন, ‘২০ বছরের আরমানি প্রিভে জীবনে, এই প্রথমবার আমি প্যারিসে নেই।’ তিনি যোগ করেন, ‘আমার চিকিৎসকরা বিশ্রাম নিতে বলেছেন, যদিও আমি প্রস্তুত বোধ করছিলাম।’

    তিনি আরও বলেন, ‘আমি শো-এর প্রতিটি দিক দূর থেকে পর্যবেক্ষণ করেছি এবং অনুমোদন দিয়েছি।’

    মিলান ফ্যাশন উইকে তার স্বনামধন্য লেবেলের ৫০ বছর পূর্তি উদযাপন হওয়ার ঠিক কয়েক সপ্তাহ আগে তার মৃত্যু হলো।

    গত সপ্তাহে প্রকাশিত এক সাক্ষাৎকারে আরমানি ফাইনান্সিয়াল টাইমসকে বলেছেন, ‘আমি ধাপে ধাপে আমার দায়িত্বগুলোকে আমার সবচেয়ে ঘনিষ্ঠদের হাতে হস্তান্তর করার পরিকল্পনা করছি।’

    এতে তার পরিবার ও সমগ্র কর্মী দল অন্তর্ভুক্ত, বিশেষ করে লিও ডেল’ওরকো, যিনি আর্মানি গ্রুপের পুরুষদের ডিজাইনের প্রধান।

    আরমানি সৃজনশীল উৎপাদনের ওপর কঠোর নিয়ন্ত্রণ বজায় রেখেছিলেন এবং গত বছর কোরিয়েরে ডেলা সেরা পত্রিকাকে বলেছেন, ‘লিও ডেল’ওরকোর জন্য গভীর মমতা ছাড়া প্রেমের জন্য আমার সময় নেই। তিনি বহু বছর ধরে আমার সঙ্গে আছেন এবং তিনি আমার সবচেয়ে ঘনিষ্ঠ ব্যক্তি।’

    মিলানের আরমানি/সিলোস প্রদর্শনীস্থলে ভিজিটররা বলেছেন, ‘শহর তার একটি ইতিহাস হারালো।’

    ৭১ বছর বয়সী এমানুয়েলা ওত্তোলিনা বলেন, ‘যা তিনি করেছেন তা অসাধারণ। তিনি এতে তার মন-প্রাণ ঢেলে দিয়েছেন।’

    ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি বলেছেন, আরমানি ‘বিশ্বকে অনুপ্রাণিত করেছেন’ এবং ‘ইতালির সেরা রূপের প্রতীক’ ছিলেন।

    প্রাণী অধিকার কর্মীরাও তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন। পেটা উল্লেখ করেছে, পশম ব্যবহার নিষিদ্ধ করার বিষয়টি আরমানির ‘সাহসী সিদ্ধান্ত’, যা অন্য ব্র্যান্ডগুলোর জন্যও অনুসরণযোগ্য উদাহরণ হয়ে দাঁড়িয়েছে।

    ইতালিয়ান ফ্যাশন আইকন জর্জিও আরমানি আর নেই
    পূর্ববর্তী খবরইউরোপকে অবশ্যই রাশিয়ার তেল কেনা বন্ধ করতে হবে: ট্রাম্প
    পরবর্তী খবর ফরিদপুরে দুই মহাসড়ক অবরোধ

    আরো সংবাদ পড়ুন

    এনভিডিয়ার বিতর্কে যুক্তরাষ্ট্রকে চীনের কড়া হুঁশিয়ারি

    পাকিস্তানে সেনাবাহিনীর ব্যাপক অভিযান, নিহত ৭৪

    এই মুহূর্তেই ইরানে ফের সামরিক অভিযান শুরু করতে পারি: ট্রাম্প

    বাহরাইনে হামলা চালিয়েছে ইরান

    সংযুক্ত আরব আমিরাতে সড়ক দুর্ঘটনায় নিহত ১৪, আহত ৩০

    দুই পরকীয়া ফাঁস: প্রধান নির্বাহী জেনসেনকে বহিষ্কার করছে এনভিডিয়া

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত

    এনভিডিয়ার বিতর্কে যুক্তরাষ্ট্রকে চীনের কড়া হুঁশিয়ারি

    November 13, 2026

    বোমা হামলার ঘটনায় ইতোমধ্যে অনেকে গ্রেপ্তার হয়েছেন: আইনমন্ত্রী

    November 13, 2026

    পাকিস্তানে সেনাবাহিনীর ব্যাপক অভিযান, নিহত ৭৪

    November 13, 2026

    এই মুহূর্তেই ইরানে ফের সামরিক অভিযান শুরু করতে পারি: ট্রাম্প

    November 13, 2026

    বেশিরভাগ সাধারণ মানুষ ন্যায্য চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হয়: রাষ্ট্রপতি

    November 13, 2026

    প্রধানমন্ত্রীর সফর অত্যন্ত ফলপ্রসূ হয়েছে: রিজভী

    November 13, 2026

    চাঁদপুরের অর্ধশত গ্রামে উদযাপিত হচ্ছে ঈদুল আজহা

    June 6, 2025

    ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সরকার সচেষ্ট রয়েছে: আসিফ মাহমুদ

    June 6, 2025

    গাইবান্ধায় সেনাবাহিনীর অভিযানে ১৫ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন উদ্ধার

    June 6, 2025

    মেসির প্রত্যাবর্তনের ম্যাচে জয় পেল আর্জেন্টিনা

    June 6, 2025

    কালুরঘাট সেতুতে দুর্ঘটনা : বরখাস্ত ৪ রেলকর্মী, তদন্ত কমিটি গঠন

    June 6, 2025

    ঈদের আগে রিজার্ভ ছাড়াল ২৬ বিলিয়ন ডলার

    June 6, 2025
    আর্কাইভ ক্যালেন্ডার
    Loading...
    «নভেম্বর ২০২৬»
    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     ১২৩৪৫৬
    ৭৮৯১০১১১২১৩
    ১৪১৫১৬১৭১৮১৯২০
    ২১২২২৩২৪২৫২৬২৭
    ২৮২৯৩০  
    « অক্টোবরডিসেম্বর »
    সোশ্যাল ফলো এবং কাউন্টার
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    BijoyTV Logo Footer
    • রাহাত টাওয়ার (৮ম তলা)
      ১৪ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০
    • ফোন: +৮৮-০২-৯৬১৩৬১৫
    • ফ্যাক্সঃ +৮৮-০২-৯৬৬৪৯৮৪
    • লাইভ টিভি
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • ডাউনলিংক প্যারামিটার
    • Bijoy TV FTP
    • FacebookLikes Like our page
    • TwitterFollowers Follow Us
    • 1.8MSubscribers Subscribe
    • InstagramFollowers Follow Us
    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Developed with ❤️ BijoyTV IT Team.

    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Design & Developed by BijoyTV.

    Type above and press Enter to search. Press Esc to cancel.