Close Menu
বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram
    Saturday, 7 November 2026, 02:40: am
    বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram YouTube
    লাইভ টিভি BijoyTV FTP
    • জাতীয়
    • রাজনীতি
    • অপরাধ
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • দেশজুড়ে
      • ঢাকা
      • চট্টগ্রাম
      • খুলনা
      • বরিশাল
      • রাজশাহী
      • রংপুর
      • ময়মনসিংহ
      • সিলেট
    • বিনোদন
    • লাইফ স্টাইল
    • শিক্ষা
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • খেলাধুলা
    • স্বাস্থ্য
    • অন্যান্য
    বিজয় টিভিবিজয় টিভি
    হোম » আন্তর্জাতিক » ইরানকে এবার কঠোর হুমকি দিলেন মার্কিন অর্থমন্ত্রী
    আন্তর্জাতিক

    ইরানকে এবার কঠোর হুমকি দিলেন মার্কিন অর্থমন্ত্রী

    বিজয় টিভি নিউজ ডেস্কবিজয় টিভি নিউজ ডেস্কMarch 23, 2026
    শেয়ার করুন Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Copy Link
    আমাদের অনুসরণ করুন
    Facebook X (Twitter) Instagram YouTube
    ইরানকে এবার কঠোর হুমকি দিলেন মার্কিন অর্থমন্ত্রী

    যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের সংঘাত ২৪তম দিনে গড়িয়েছে। যুদ্ধের প্রথম আঘাতেই ইরানের তৎকালীন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে সপরিবারে হত্যা করার পরও, দেশটির ইসলামী শাসনতন্ত্রের অবসান ঘটাতে ব্যর্থ হয়ে একের পর এক শীর্ষ নেতা ও কমান্ডারদের লক্ষ্যবস্তু করছে ওয়াশিংটন ও তেল আবিব।

    তবে দমে যাওয়ার পাত্র নয় তেহরানও; ইসরায়েলসহ মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিগুলোতে বিধ্বংসী হামলা চালিয়ে এবং কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী প্রায় বন্ধ করে দিয়ে বিশ্ববাজারে জ্বালানি তেলের তীব্র সংকট তৈরি করেছে তারা।

    এই পরিস্থিতিতে বিশ্ব বাণিজ্যের প্রধান ধমনী হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজগুলোর নিরাপদ চলাচল নিশ্চিত করতে এবার কঠোর হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট। 

    রোববার (২২ মার্চ) এনবিসি নিউজের জনপ্রিয় অনুষ্ঠান ‘মিট দ্য প্রেস’-এ দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে তিনি জানান, হরমুজ প্রণালীতে ইরানের প্রতিরক্ষা ঘাঁটিগুলো পুরোপুরি ধ্বংস না হওয়া পর্যন্ত যুক্তরাষ্ট্রের সামরিক অভিযান অব্যাহত থাকবে। ওয়াশিংটন এই যুদ্ধে কোনো প্রকার নমনীয়তা দেখাবে না।

    সাক্ষাৎকারে স্কট বেসেন্ট বলেন, “হরমুজ প্রণালীতে ইরানের প্রতিরক্ষা সক্ষমতা চূর্ণ করতে একটি সুনির্দিষ্ট সামরিক অভিযান শুরু হয়েছে। যতক্ষণ পর্যন্ত এসব স্থাপনা পুরোপুরি গুঁড়িয়ে দেওয়া না হচ্ছে, ততক্ষণ এই অভিযান থামবে না।”

    তিনি দাবি করেন, তেহরানের ওপর মার্কিন বিমান ও নৌবাহিনী ইতিমধ্যে ব্যাপক আধিপত্য বিস্তার করেছে। তবে মার্কিন সংবাদমাধ্যমগুলো সামরিক কর্মকর্তাদের এই সাফল্যের সঠিক চিত্র সাধারণ মানুষের কাছে তুলে ধরছে না বলে তিনি কঠোর সমালোচনা করেন।

    বেসেন্টের মতে, গণমাধ্যমগুলো অনেক ক্ষেত্রেই মার্কিন বাহিনীর অর্জন এড়িয়ে যাচ্ছে। ওয়াশিংটন তার লক্ষ্য অর্জনে অবিচল এবং ইরানের সামরিক অবকাঠামো ধ্বংসের মাধ্যমেই এই অঞ্চলের নৌ-চলাচল পুনরায় স্বাভাবিক করা হবে।

    একই অনুষ্ঠানে ডেমোক্র্যাটিক সিনেটর ক্রিস মারফির সমালোচনার কড়া জবাব দেন অর্থমন্ত্রী বেসেন্ট। এর আগে সিনেটর মারফি দাবি করেছিলেন, ট্রাম্প প্রশাসন ‘যুদ্ধের ওপর নিয়ন্ত্রণ হারিয়েছে’ এবং তারা ‘বাস্তবতা থেকে পুরোপুরি বিচ্ছিন্ন’ হয়ে পড়েছে। এর উত্তরে বেসেন্ট বলেন, “সিনেটরের এই দাবি সম্পূর্ণ ভিত্তিহীন ও ভুল। আমরা ইতিমধ্যে ইরানের সক্ষমতা ব্যাপকভাবে ধ্বংস করে দিয়েছি এবং মাঠপর্যায়ে আমাদের নিয়ন্ত্রণ অত্যন্ত মজবুত।”

    ইরানকে এবার কঠোর হুমকি দিলেন মার্কিন অর্থমন্ত্রী
    পূর্ববর্তী খবরহরমুজ প্রণালি সম্পূর্ণ বন্ধ করার হুমকি ইরানের
    পরবর্তী খবর এবার যুক্তরাষ্ট্র-ইসরায়েলকে ৬ শর্ত বেঁধে দিল ইরান

    আরো সংবাদ পড়ুন

    ইসরায়েলে সরকার গঠনের দায়িত্ব নিয়ে ঘোষণা রোববার

    ইয়েমেনে সেনা অভিযান: ২৪ ঘণ্টায় ৪৪০ জন হুথি যোদ্ধা ‘নিষ্ক্রিয়’

    যুক্তরাষ্ট্রে পারমাণবিক প্রস্তাব পাঠাল ইরান, জুড়ে দিল ৭ শর্ত

    মরিশাসে দুর্ঘটনায় প্রাণ গেল তিন বাংলাদেশির

    ফ্রান্সজুড়ে লাখো মানুষের বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষ

    ইরানে আরও বড় ধ্বংসযজ্ঞ চালানোর হুঁশিয়ারি ট্রাম্পের

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত

    ৭ নভেম্বরের চেতনায় ঐক্যবদ্ধ হয়ে গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির

    November 6, 2026

    শনিবার ঢাকায় বিএনপির শোভাযাত্রা, নেতৃত্ব দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    November 6, 2026

    ইসরায়েলে সরকার গঠনের দায়িত্ব নিয়ে ঘোষণা রোববার

    November 6, 2026

    ইয়েমেনে সেনা অভিযান: ২৪ ঘণ্টায় ৪৪০ জন হুথি যোদ্ধা ‘নিষ্ক্রিয়’

    November 6, 2026

    বিনামূল্যে প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিতে কাজ করছে সরকার: সমাজকল্যাণমন্ত্রী

    November 6, 2026

    বিপ্লব ও সংহতি দিবসে সারাদেশের অধিকাংশ জায়গায় শোভাযাত্রা: রিজভী

    November 6, 2026

    চাঁদপুরের অর্ধশত গ্রামে উদযাপিত হচ্ছে ঈদুল আজহা

    June 6, 2025

    ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সরকার সচেষ্ট রয়েছে: আসিফ মাহমুদ

    June 6, 2025

    গাইবান্ধায় সেনাবাহিনীর অভিযানে ১৫ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন উদ্ধার

    June 6, 2025

    মেসির প্রত্যাবর্তনের ম্যাচে জয় পেল আর্জেন্টিনা

    June 6, 2025

    কালুরঘাট সেতুতে দুর্ঘটনা : বরখাস্ত ৪ রেলকর্মী, তদন্ত কমিটি গঠন

    June 6, 2025

    ঈদের আগে রিজার্ভ ছাড়াল ২৬ বিলিয়ন ডলার

    June 6, 2025
    আর্কাইভ ক্যালেন্ডার
    Loading...
    «নভেম্বর ২০২৬»
    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     ১২৩৪৫৬
    ৭৮৯১০১১১২১৩
    ১৪১৫১৬১৭১৮১৯২০
    ২১২২২৩২৪২৫২৬২৭
    ২৮২৯৩০  
    « অক্টোবরডিসেম্বর »
    সোশ্যাল ফলো এবং কাউন্টার
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    BijoyTV Logo Footer
    • রাহাত টাওয়ার (৮ম তলা)
      ১৪ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০
    • ফোন: +৮৮-০২-৯৬১৩৬১৫
    • ফ্যাক্সঃ +৮৮-০২-৯৬৬৪৯৮৪
    • লাইভ টিভি
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • ডাউনলিংক প্যারামিটার
    • Bijoy TV FTP
    • FacebookLikes Like our page
    • TwitterFollowers Follow Us
    • YoutubeSubscribers Subscribe
    • InstagramFollowers Follow Us
    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Developed with ❤️ BijoyTV IT Team.

    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Design & Developed by BijoyTV.

    Type above and press Enter to search. Press Esc to cancel.