Close Menu
বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram
    Wednesday, 1 July 2026, 07:59: am
    বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram YouTube
    লাইভ টিভি BijoyTV FTP
    • জাতীয়
    • রাজনীতি
    • অপরাধ
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • দেশজুড়ে
      • ঢাকা
      • চট্টগ্রাম
      • খুলনা
      • বরিশাল
      • রাজশাহী
      • রংপুর
      • ময়মনসিংহ
      • সিলেট
    • বিনোদন
    • লাইফ স্টাইল
    • শিক্ষা
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • খেলাধুলা
    • স্বাস্থ্য
    • অন্যান্য
    বিজয় টিভিবিজয় টিভি
    হোম » আন্তর্জাতিক » ইরানে ফের হামলার জন্য যুক্তরাষ্ট্রের সম্মতির অপেক্ষায় ইসরায়েল
    আন্তর্জাতিক

    ইরানে ফের হামলার জন্য যুক্তরাষ্ট্রের সম্মতির অপেক্ষায় ইসরায়েল

    বিজয় টিভি নিউজ ডেস্কবিজয় টিভি নিউজ ডেস্কApril 24, 2026
    শেয়ার করুন Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Copy Link
    আমাদের অনুসরণ করুন
    Facebook X (Twitter) Instagram YouTube
    ইরানে ফের হামলার জন্য যুক্তরাষ্ট্রের সম্মতির অপেক্ষায় ইসরায়েল

    ইরানকে ঘিরে মধ্যপ্রাচ্যের উত্তেজনা আবারও তীব্র হওয়ার ইঙ্গিত মিলছে। ইসরায়েল সরাসরি জানিয়ে দিয়েছে, তারা ইরানে নতুন করে হামলা চালাতে প্রস্তুত, তবে এর জন্য যুক্তরাষ্ট্রের সম্মতির অপেক্ষায় রয়েছে তারা। ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রীর দেয়া এই বার্তা সম্ভাব্য বড় সংঘাতের আশঙ্কাকে আরও জোরালো করেছে। খবর আল জাজিরা

    ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ বলেছেন, ইরানের বিরুদ্ধে আবারও হামলা শুরু করতে যুক্তরাষ্ট্রের কাছ থেকে ‘গ্রিন লাইট’-এর অপেক্ষায় রয়েছে ইসরায়েল। তিনি হুঁশিয়ার করে বলেন, নতুন করে হামলা শুরু হলে ইরানকে ‘প্রস্তর যুগে’ ফিরিয়ে নেয়া হবে। তিনি জানান, হামলা পুনরায় শুরু হলে ইসরায়েল ইরানের গুরুত্বপূর্ণ জ্বালানি ও বিদ্যুৎ স্থাপনাগুলো ধ্বংস করবে এবং দেশটির অর্থনৈতিক অবকাঠামো ভেঙে দেবে।

    অন্যদিকে ইসরায়েলি সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েলের খবরে বলা হয়েছে, নিরাপত্তা পরিস্থিতি পর্যালোচনার সময় ইসরায়েল কাটজ বলেন, ইরানের বিরুদ্ধে লড়াই পুনরায় শুরু করতে ইসরায়েল প্রস্তুত এবং এর জন্য যুক্তরাষ্ট্রের ‘গ্রিন লাইট’-এর অপেক্ষায় রয়েছে তেল আবিব।

    তিনি বলেন, ‘ইসরায়েল ইরানের বিরুদ্ধে যুদ্ধ আবার শুরু করতে প্রস্তুত। প্রতিরক্ষা ও আক্রমণ— দুই ক্ষেত্রেই আইডিএফ প্রস্তুত, লক্ষ্য নির্ধারণ করা হয়েছে’। কাটজ আরও বলেন, যুক্তরাষ্ট্রের সম্মতি পাওয়ার অপেক্ষায় আছে ইসরায়েল— বিশেষ করে নতুন সর্বোচ্চ নেতাকে টার্গেট করে হামলা করা এবং ইরানের জ্বালানি স্থাপনাগুলোতে হামলার জন্য।

    তিনি দাবি করেন, ইসরায়েলের লক্ষ্য হলো খামেনি নেতৃত্বাধীন শাসনব্যবস্থার অবসান ঘটানো। তাকে তিনি ইসরায়েল ধ্বংসের পরিকল্পনার প্রণেতা হিসেবে উল্লেখ করেন। একই সঙ্গে ইরানের নেতৃত্বের উত্তরসূরিদেরও টার্গেট করার কথা বলেন তিনি। ইসরায়েল কাটজ আরও বলেন, কেন্দ্রীয় জ্বালানি ও বিদ্যুৎ স্থাপনায় হামলা চালিয়ে এবং জাতীয় অর্থনৈতিক অবকাঠামো ভেঙে দিয়ে ইরানকে ‘অন্ধকার ও প্রস্তর যুগে’ ফিরিয়ে নেয়া হবে।

    তিনি সতর্ক করে বলেন, এবার হামলা হবে ভিন্ন ধরনের এবং আরও প্রাণঘাতী। তার ভাষায়, ইতোমধ্যে ইরানের শাসনব্যবস্থা বড় ধরনের আঘাত পেয়েছে, আর নতুন হামলা হলে তা আরও ভয়াবহ আঘাত হানবে এবং তাদের ভিত্তি কাঁপিয়ে দেবে।

    ইরানে ফের হামলার জন্য যুক্তরাষ্ট্রের সম্মতির অপেক্ষায় ইসরায়েল
    পূর্ববর্তী খবররাজধানীজুড়ে ১১ হাজার সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হবে: ডিএমপি কমিশনার
    পরবর্তী খবর জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা শনিবার, পরীক্ষার্থী সাড়ে ৪ লাখ

    আরো সংবাদ পড়ুন

    অবিলম্বে তেলের দাম কমানোর নির্দেশ ট্রাম্পের

    যুক্তরাষ্ট্র চুক্তি মেনে চললে তেহরানও তা রক্ষা করবে: ইরানের রাষ্ট্রপতি  

    ভেনেজুয়েলায় নিহত বেড়ে ১৭১৯, উদ্ধারে ভরসা কেবলই ভাগ্য!

    যুক্তরাষ্ট্রের সঙ্গে চূড়ান্ত চুক্তির আলোচনা এখনও শুরু হয়নি: ইরান

    ভেনেজুয়েলায় ভূমিকম্প: প্রায় ১ হাজার ৫০০ মরদেহ উদ্ধার, নিখোঁজ ৫০ হাজার

    করাচি হামলায় ভারতের সম্পৃক্ততা নাকচ করলেন জয়সওয়াল

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত

    সংসদে জুয়া প্রতিরোধ আইন পাস, অনলাইন বেটিংয়ে ৫ কোটি টাকা পর্যন্ত অর্থদণ্ড

    June 30, 2026

    দুই লাখ কোটি টাকা ঘাটতি নিয়ে সংসদে নতুন অর্থবছরের বাজেট পাস

    June 30, 2026

    বেকার যুবকদের কর্মসংস্থানে ১০ প্রকল্প বাস্তবায়ন: ক্রীড়া প্রতিমন্ত্রী

    June 30, 2026

    জুলাই মাসের জন্য অপরিবর্তিত রইলো জ্বালানি তেলের দাম

    June 30, 2026

    আসামির আর্জেন্টিনার জার্সি এআই দিয়ে ব্রাজিলের বানাল পুলিশ

    June 30, 2026

    মানবতাবিরোধী অপরাধের মামলায় ইনুর ১০ বছরের কারাদণ্ড

    June 30, 2026

    চাঁদপুরের অর্ধশত গ্রামে উদযাপিত হচ্ছে ঈদুল আজহা

    June 6, 2025

    ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সরকার সচেষ্ট রয়েছে: আসিফ মাহমুদ

    June 6, 2025

    গাইবান্ধায় সেনাবাহিনীর অভিযানে ১৫ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন উদ্ধার

    June 6, 2025

    মেসির প্রত্যাবর্তনের ম্যাচে জয় পেল আর্জেন্টিনা

    June 6, 2025

    কালুরঘাট সেতুতে দুর্ঘটনা : বরখাস্ত ৪ রেলকর্মী, তদন্ত কমিটি গঠন

    June 6, 2025

    ঈদের আগে রিজার্ভ ছাড়াল ২৬ বিলিয়ন ডলার

    June 6, 2025
    আর্কাইভ ক্যালেন্ডার
    Loading...
    «জুলাই ২০২৬»
    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     ১২৩
    ৪৫৬৭৮৯১০
    ১১১২১৩১৪১৫১৬১৭
    ১৮১৯২০২১২২২৩২৪
    ২৫২৬২৭২৮২৯৩০৩১
    « জুনআগষ্ট »
    সোশ্যাল ফলো এবং কাউন্টার
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    BijoyTV Logo Footer
    • রাহাত টাওয়ার (৮ম তলা)
      ১৪ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০
    • ফোন: +৮৮-০২-৯৬১৩৬১৫
    • ফ্যাক্সঃ +৮৮-০২-৯৬৬৪৯৮৪
    • লাইভ টিভি
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • ডাউনলিংক প্যারামিটার
    • Bijoy TV FTP
    • FacebookLikes Like our page
    • TwitterFollowers Follow Us
    • 1.8MSubscribers Subscribe
    • InstagramFollowers Follow Us
    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Developed with ❤️ BijoyTV IT Team.

    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Design & Developed by ❤️ BijoyTV.

    Type above and press Enter to search. Press Esc to cancel.