Close Menu
বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram
    Wednesday, 2 September 2026, 05:41: am
    বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram YouTube
    লাইভ টিভি BijoyTV FTP
    • জাতীয়
    • রাজনীতি
    • অপরাধ
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • দেশজুড়ে
      • ঢাকা
      • চট্টগ্রাম
      • খুলনা
      • বরিশাল
      • রাজশাহী
      • রংপুর
      • ময়মনসিংহ
      • সিলেট
    • বিনোদন
    • লাইফ স্টাইল
    • শিক্ষা
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • খেলাধুলা
    • স্বাস্থ্য
    • অন্যান্য
    বিজয় টিভিবিজয় টিভি
    হোম » আন্তর্জাতিক » ইসরাইল-লেবানন যুদ্ধবিরতি আরও ৪৫ দিন বাড়ানো হবে: যুক্তরাষ্ট্র
    আন্তর্জাতিক

    ইসরাইল-লেবানন যুদ্ধবিরতি আরও ৪৫ দিন বাড়ানো হবে: যুক্তরাষ্ট্র

    বিজয় টিভি নিউজ ডেস্কবিজয় টিভি নিউজ ডেস্কMay 16, 2026
    শেয়ার করুন Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Copy Link
    আমাদের অনুসরণ করুন
    Facebook X (Twitter) Instagram YouTube
    ইসরাইল-লেবানন যুদ্ধবিরতি আরও ৪৫ দিন বাড়ানো হবে: যুক্তরাষ্ট্র

    যুক্তরাষ্ট্র জানিয়েছে, ইসরাইল ও লেবাননের মধ্যে চলমান যুদ্ধবিরতি আরও ৪৫ দিনের জন্য বাড়ানো হবে। ওয়াশিংটনে বৈরুত-তেল আবিব শীর্ষ বৈঠকের পর শুক্রবার (১৫ মে) মার্কিন পররাষ্ট্র দফতর এ তথ্য নিশ্চিত করে।

    গত ১৬ এপ্রিল প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প এই যুদ্ধবিরতি ঘোষণা করেন। যদিও উভয় পক্ষ থেকে খুব কম সময়ই এই যুদ্ধবিরতি মানা হয়েছে। দক্ষিণ লেবাননে ইসরাইলের বিমান ও ড্রোন হামলার বিপরীতে উত্তর ইসরাইলের হিজবুল্লাহর ড্রোন হামলা অব্যাহত রয়েছে।

    মার্কিন পররাষ্ট্র দফতরের মুখপাত্র টমি পিগট জানান, ‘১৬ এপ্রিলের সংঘর্ষবিরতির মেয়াদ আরও ৪৫ দিন বাড়ানো হয়েছে, যাতে অগ্রগতি আরও এগিয়ে নেওয়া যায়।’ পররাষ্ট্র দফতর আরও জানিয়েছে, ওয়াশিংটনে বৃহস্পতিবার ও শুক্রবার অনুষ্ঠিত ইসরাইল-লেবানন আলোচনা ছিল ‘খুবই ফলপ্রসূ’। দুই দেশ আগামী ২ ও ৩ জুন আবারও আলোচনায় বসবে।

    ওয়াশিংটনে বৈঠকের পর লেবাননের প্রতিনিধিদল বলেছে, ইসরাইলের সঙ্গে যুদ্ধবিরতির মেয়াদ বৃদ্ধি ও নিরাপত্তা ব্যবস্থা ‘স্থায়ী স্থিতিশীলতার’ পথ খুলে দিয়েছে।

    যুদ্ধবিরতি আরও ৪৫ দিনের জন্য বাড়ানোর পর লেবাননের প্রেসিডেন্টের কার্যালয় থেকে প্রকাশিত এক বিবৃতিতে প্রতিনিধিদলটি বলেছে, ‘লেবাননের প্রতিনিধিদল আজকের এই ফলাফলকে স্বাগত জানায়।’

    ‘যুদ্ধবিরতির মেয়াদ বৃদ্ধি এবং যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় একটি নিরাপত্তা ব্যবস্থা প্রতিষ্ঠা আমাদের নাগরিকদের জন্য অত্যন্ত স্বস্তির সুযোগ করে দেবে, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করবে এবং স্থায়ী স্থিতিশীলতার দিকে একটি রাজনৈতিক পথকে এগিয়ে নিয়ে যাবে।’

    এদিকে আলোচনার মধ্যেই শুক্রবার দক্ষিণ লেবাননে হামলা চালায় ইসরাইল। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, দক্ষিণ লেবাননে ইসরাইলি হামলায় হিজবুল্লাহ-সংশ্লিষ্ট ইসলামিক হেলথ কমিটির তিনজন প্যারামেডিক নিহত হয়েছেন।

    এক বিবৃতিতে মন্ত্রণালয় জানায়, ইসরাইলি হামলাটি দক্ষিণ লেবাননের হারুফে অবস্থিত ইসলামিক হেলথ কমিটির কেন্দ্রকে ‘সরাসরি লক্ষ্যবস্তু’ করে চালানো হয়, এতে তিনজন প্যারামেডিক নিহত এবং চতুর্থজন গুরুতরভাবে আহত হন।

    ইসরাইল-লেবানন যুদ্ধবিরতি আরও ৪৫ দিন বাড়ানো হবে: যুক্তরাষ্ট্র
    পূর্ববর্তী খবরচাঁদপুরের পথে প্রধানমন্ত্রী, বেলা সাড়ে ১১টায় বরুড়ায় পথসভা
    পরবর্তী খবর ৩ বিভাগে বজ্রসহ বৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্ক সংকেত

    আরো সংবাদ পড়ুন

    পুতিনকে যুদ্ধ বন্ধের আহ্বান মোদির

    ইরানের বিরুদ্ধে পরমাণু অস্ত্র ব্যবহারের সম্ভাবনা, প্রশ্ন শুনে ক্ষুব্ধ ট্রাম্প

    বাংলাদেশ-ভারত সম্পর্ক অতীতে আটকে থাকার সুযোগ নেই: দীনেশ ত্রিবেদী

    নেপালের বন্যায় এক বাড়ি থেকেই মিলল ২৪ মরদেহ

    বিশ্ববাজারে আবারও বাড়ল তেলের দাম

    আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা মেসির

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত

    ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১০২

    September 1, 2026

    ফুটপাতে ব্যবসা করা ব্যক্তিদের সরে যেতে হবে: ডিএসসিসি প্রশাসক

    September 1, 2026

    চলন্ত ট্রেনে নারীকে ধর্ষণের অভিযোগ, ক্যান্টিনবয় গ্রেপ্তার

    September 1, 2026

    আগামীতে কৃষিপণ্য হবে প্রধান রপ্তানিযোগ্য পণ্য: কৃষিমন্ত্রী

    September 1, 2026

    সরকারি অর্থের অপচয় মেনে নেওয়া হবে না: অর্থমন্ত্রী

    September 1, 2026

    সিলেটে বিজিবির বিশেষায়িত ড্রোন প্রশিক্ষণ প্রতিষ্ঠানের উদ্বোধন করলেন স্বরাষ্ট্রমন্ত্রী

    September 1, 2026

    চাঁদপুরের অর্ধশত গ্রামে উদযাপিত হচ্ছে ঈদুল আজহা

    June 6, 2025

    ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সরকার সচেষ্ট রয়েছে: আসিফ মাহমুদ

    June 6, 2025

    গাইবান্ধায় সেনাবাহিনীর অভিযানে ১৫ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন উদ্ধার

    June 6, 2025

    মেসির প্রত্যাবর্তনের ম্যাচে জয় পেল আর্জেন্টিনা

    June 6, 2025

    কালুরঘাট সেতুতে দুর্ঘটনা : বরখাস্ত ৪ রেলকর্মী, তদন্ত কমিটি গঠন

    June 6, 2025

    ঈদের আগে রিজার্ভ ছাড়াল ২৬ বিলিয়ন ডলার

    June 6, 2025
    আর্কাইভ ক্যালেন্ডার
    Loading...
    «সেপ্টেম্বর ২০২৬»
    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     ১২৩৪
    ৫৬৭৮৯১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০  
    « আগষ্টঅক্টোবর »
    সোশ্যাল ফলো এবং কাউন্টার
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    BijoyTV Logo Footer
    • রাহাত টাওয়ার (৮ম তলা)
      ১৪ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০
    • ফোন: +৮৮-০২-৯৬১৩৬১৫
    • ফ্যাক্সঃ +৮৮-০২-৯৬৬৪৯৮৪
    • লাইভ টিভি
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • ডাউনলিংক প্যারামিটার
    • Bijoy TV FTP
    • FacebookLikes Like our page
    • TwitterFollowers Follow Us
    • 1.8MSubscribers Subscribe
    • InstagramFollowers Follow Us
    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Developed with ❤️ BijoyTV IT Team.

    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Design & Developed by ❤️ BijoyTV.

    Type above and press Enter to search. Press Esc to cancel.