Close Menu
বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram
    Sunday, 19 July 2026, 10:28: pm
    বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram YouTube
    লাইভ টিভি BijoyTV FTP
    • জাতীয়
    • রাজনীতি
    • অপরাধ
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • দেশজুড়ে
      • ঢাকা
      • চট্টগ্রাম
      • খুলনা
      • বরিশাল
      • রাজশাহী
      • রংপুর
      • ময়মনসিংহ
      • সিলেট
    • বিনোদন
    • লাইফ স্টাইল
    • শিক্ষা
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • খেলাধুলা
    • স্বাস্থ্য
    • অন্যান্য
    বিজয় টিভিবিজয় টিভি
    হোম » আন্তর্জাতিক » ইসরায়েলের দুই মন্ত্রীকে ‘অবাঞ্ছিত’ ঘোষণা
    আন্তর্জাতিক

    ইসরায়েলের দুই মন্ত্রীকে ‘অবাঞ্ছিত’ ঘোষণা

    বিজয় টিভি নিউজ ডেস্কবিজয় টিভি নিউজ ডেস্কJuly 18, 2025
    শেয়ার করুন Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Copy Link
    আমাদের অনুসরণ করুন
    Facebook X (Twitter) Instagram YouTube
    ইসরায়েলের দুই মন্ত্রীকে ‘অবাঞ্ছিত’ ঘোষণা

    ইউরোপীয় ইউনিয়নভুক্ত (ইইউ) দেশগুলোর মধ্যে আনুষ্ঠানিকভাবে প্রথমবারের মতো দুই ইসরায়েলি মন্ত্রীকে ‘অবাঞ্ছিত ব্যক্তি’ (পারসোনা নন গ্রাটা) হিসেবে ঘোষণা করেছে স্লোভেনিয়া। অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলের সামরিক আগ্রাসন ও বেসামরিক মানুষের ভয়াবহ দুর্দশার প্রতিবাদে এমন ঘোষণা দেয়া হয়।

    স্লোভেনিয়ার পররাষ্ট্রমন্ত্রী তানিয়া ফায়ন বৃহস্পতিবার (১৭ জুলাই) এক সরকারি বিবৃতিতে জানিয়েছেন, ‘আজকের মন্ত্রিসভার বৈঠকের পর আমরা সিদ্ধান্ত নিয়েছি, ইসরায়েলের জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন-গভির এবং অর্থমন্ত্রী বেজালেল স্মোটরিচ-কে স্লোভেনিয়ায় ‘পারসোনা নন গ্রাটা’ ঘোষণা করা হবে।’ এই ঘোষণা স্লোভেনিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে প্রকাশ করা হয়। খবর আনাদোলু এজেন্সির।

    পররাষ্ট্রমন্ত্রী ফায়ন আরও বলেন,‘এই সিদ্ধান্ত ইসরায়েলি সরকারের ওপর চাপ প্রয়োগের একটি মাধ্যম। সেই সঙ্গে তাদের আহ্বান জানানো যে গাজায় চলমান অসহনীয় পরিস্থিতির অবসান ঘটাতে হবে এবং বেসামরিক মানুষের দুর্ভোগ থামাতে হবে।’ স্লোভেনিয়ার সরকার মনে করে, গাজায় ইসরায়েলের এই দুই মন্ত্রীর ভূমিকা অত্যন্ত নেতিবাচক এবং মানবাধিকার লঙ্ঘনের পেছনে তাদের দায় রয়েছে।

    ‘পারসোনা নন গ্রাটা’ ঘোষণা মানে হচ্ছে, সংশ্লিষ্ট ব্যক্তিকে ওই দেশে অপ্রিয়, অবাঞ্ছিত ও অনুপ্রবেশ-অযোগ্য ঘোষণা করা। এটি সাধারণত কূটনৈতিক শিষ্টাচার ভেঙে যাওয়ার প্রতিক্রিয়ায় কোনো বিদেশি কর্মকর্তার বিরুদ্ধে নেয়া হয়, তবে এবার মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে এই পদক্ষেপ নেয়া হলো।

    ইতামার বেন-গভির ইসরায়েলের কট্টর ডানপন্থী জাতীয় নিরাপত্তামন্ত্রী, যিনি দীর্ঘদিন ধরে ফিলিস্তিনিদের বিরুদ্ধে উসকানিমূলক বক্তব্য দিয়ে আন্তর্জাতিক সমালোচনার মুখে রয়েছেন। বেজালেল স্মোটরিচ ইসরায়েলের অর্থমন্ত্রী, যিনি সাম্প্রতিক যুদ্ধকে সমর্থন করে বিতর্কিত মন্তব্য করেছেন এবং অধিকৃত পশ্চিম তীরে বসতি স্থাপনকে উসকে দিয়েছেন।

    ইসরায়েলের গাজা অভিযান এবং বেসামরিক মানুষের ওপর হামলার বিরুদ্ধে ইউরোপজুড়ে চাপ বাড়ছে। অনেক দেশ যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছে এবং মানবিক সহায়তা নিশ্চিত করার জন্য ইসরায়েলকে সতর্ক করেছে। তবে স্লোভেনিয়ার এই পদক্ষেপ এক ধরনের নতুন দৃষ্টান্ত তৈরি করল, যেখানে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে সরাসরি রাজনৈতিক নেতাদের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হচ্ছে।

    গাজায় ‘অসহনীয় পরিস্থিতির’ জন্য তাদের দায়ী করছে স্লোভেনিয়া। ইইউভুক্ত কোনো দেশের পক্ষ থেকে ইসরায়েলি মন্ত্রীদের বিরুদ্ধে এটাই প্রথম পদক্ষেপ। আন্তর্জাতিকভাবে ইসরায়েলের ওপর চাপ বাড়ছে মানবাধিকার লঙ্ঘনের কারণে।

    ইসরায়েলের দুই মন্ত্রীকে ‘অবাঞ্ছিত’ ঘোষণা
    পূর্ববর্তী খবরনো মেকআপ লুকে ভাবনা
    পরবর্তী খবর ভারতের বিহারে ভয়াবহ বজ্রপাত, ২৪ ঘণ্টায় ১৯ জনের মৃত্যু

    আরো সংবাদ পড়ুন

    ট্রাম্পের স্বাক্ষর মূল্যহীন: মোজতবা খামেনি

    ট্রাম্পের মাথার জন্য ১০ মিলিয়ন ডলার পুরস্কার ঘোষণা

    মার্কিন হামলায় ইরানের ১০ হাজার মানুষের পানি সরবরাহ বন্ধ

    যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী হওয়ার পথে বার্নহ্যাম

    ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃত্যু বেড়ে ৫ হাজার ৬৯

    সৌদি আরবে মার্কিন ঘাঁটিতে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত

    মেজর লিগ ক্রিকেটে নাইট রাইডার্সের প্রথম শিরোপা জয়

    July 19, 2026

    সরকারি কর্মকর্তা-কর্মচারীদের পক্ষপাতমুক্ত থেকে দায়িত্ব পালনের আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

    July 19, 2026

    ২ ঘণ্টা পর সচল হলো ফেসবুক

    July 19, 2026

    শাহজালাল বিমানবন্দরে ফলের ক্যারেটে লুকানো ১৬ কেজি স্বর্ণ জব্দ

    July 19, 2026

    ২০২২ বিশ্বকাপ সম্প্রচারে ১৪০ কোটি টাকার মতো দুর্নীতি: তথ্যমন্ত্রী

    July 19, 2026

    হেফাজতের সমাবেশে হামলায় ৬১ জনের মৃত্যুর তথ্য মিলেছে: চিফ প্রসিকিউটর

    July 19, 2026

    চাঁদপুরের অর্ধশত গ্রামে উদযাপিত হচ্ছে ঈদুল আজহা

    June 6, 2025

    ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সরকার সচেষ্ট রয়েছে: আসিফ মাহমুদ

    June 6, 2025

    গাইবান্ধায় সেনাবাহিনীর অভিযানে ১৫ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন উদ্ধার

    June 6, 2025

    মেসির প্রত্যাবর্তনের ম্যাচে জয় পেল আর্জেন্টিনা

    June 6, 2025

    কালুরঘাট সেতুতে দুর্ঘটনা : বরখাস্ত ৪ রেলকর্মী, তদন্ত কমিটি গঠন

    June 6, 2025

    ঈদের আগে রিজার্ভ ছাড়াল ২৬ বিলিয়ন ডলার

    June 6, 2025
    আর্কাইভ ক্যালেন্ডার
    Loading...
    «জুলাই ২০২৬»
    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     ১২৩
    ৪৫৬৭৮৯১০
    ১১১২১৩১৪১৫১৬১৭
    ১৮১৯২০২১২২২৩২৪
    ২৫২৬২৭২৮২৯৩০৩১
    « জুনআগষ্ট »
    সোশ্যাল ফলো এবং কাউন্টার
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    BijoyTV Logo Footer
    • রাহাত টাওয়ার (৮ম তলা)
      ১৪ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০
    • ফোন: +৮৮-০২-৯৬১৩৬১৫
    • ফ্যাক্সঃ +৮৮-০২-৯৬৬৪৯৮৪
    • লাইভ টিভি
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • ডাউনলিংক প্যারামিটার
    • Bijoy TV FTP
    • FacebookLikes Like our page
    • TwitterFollowers Follow Us
    • 1.8MSubscribers Subscribe
    • InstagramFollowers Follow Us
    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Developed with ❤️ BijoyTV IT Team.

    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Design & Developed by ❤️ BijoyTV.

    Type above and press Enter to search. Press Esc to cancel.