Close Menu
বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram
    Tuesday, 24 November 2026, 11:45: am
    বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram YouTube
    লাইভ টিভি BijoyTV FTP
    • জাতীয়
    • রাজনীতি
    • অপরাধ
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • দেশজুড়ে
      • ঢাকা
      • চট্টগ্রাম
      • খুলনা
      • বরিশাল
      • রাজশাহী
      • রংপুর
      • ময়মনসিংহ
      • সিলেট
    • বিনোদন
    • লাইফ স্টাইল
    • শিক্ষা
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • খেলাধুলা
    • স্বাস্থ্য
    • অন্যান্য
    বিজয় টিভিবিজয় টিভি
    হোম » শীর্ষ সংবাদ ২ » নকল ট্রাম্পকে সঙ্গে নিয়ে মার্কিন প্রেসিডেন্টকে ব্যঙ্গ করলেন কানাডার প্রধানমন্ত্রী
    আন্তর্জাতিক

    নকল ট্রাম্পকে সঙ্গে নিয়ে মার্কিন প্রেসিডেন্টকে ব্যঙ্গ করলেন কানাডার প্রধানমন্ত্রী

    বিজয় টিভি নিউজ ডেস্কবিজয় টিভি নিউজ ডেস্কNovember 24, 2026
    শেয়ার করুন Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Copy Link
    আমাদের অনুসরণ করুন
    Facebook X (Twitter) Instagram YouTube
    নকল ট্রাম্পকে সঙ্গে নিয়ে মার্কিন প্রেসিডেন্টকে ব্যঙ্গ করলেন কানাডার প্রধানমন্ত্রী

    মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে ব্যঙ্গ-রসিকতায় মেতে উঠলেন কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি। এক অনুষ্ঠানে ট্রাম্পের আদলে সাজানো এক কৌতুকশিল্পীকে সঙ্গে নিয়ে মঞ্চে ওঠেন তিনি। এ সময় নিজেরই আরেকটি চরিত্রে অভিনয় করা শিল্পীকেও মঞ্চে হাজির করেন কার্নি। তাদের কৌতুক আর অভিনয়ে হাসিতে মেতে ওঠেন অনুষ্ঠানে উপস্থিত সাংবাদিক ও অতিথিরা।

    সোমবার (২৩ নভেম্বর) আন্তর্জাতিক সংবাদ সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস (এপি) জানায়, শনিবার (২১ নভেম্বর) কানাডার রাজধানী অটোয়ায় সাংবাদিকদের সম্মানে আয়োজিত বার্ষিক নৈশভোজে এ ঘটনা ঘটে। দেশটির সংসদীয় সংবাদমাধ্যমের আয়োজনে অনুষ্ঠিত এই ভোজে রাজনীতিক ও সাংবাদিকেরা একে ওপরকে নিয়ে হাস্যরস ও ব্যঙ্গাত্মক মন্তব্য করেন।

    অনুষ্ঠানে মার্ক কার্নি বলেন, ‘আমি জরুরি কৌতুকের বোতাম চাপছি।’ এরপর মঞ্চে আসেন কৌতুকশিল্পী মার্ক ম্যাককিনি। তিনি কার্নির মতো সাজে অভিনয় করেন। পরে ডোনাল্ড ট্রাম্পের আদলে মঞ্চে হাজির হন আরেক কৌতুকশিল্পী মার্ক ক্রিচ।

    ট্রাম্পের পরিচিত জোরালো করমর্দনের ভঙ্গিও নকল করেন ক্রিচ। মঞ্চে কার্নি ও ম্যাককিনির সঙ্গে করমর্দন করে দর্শকদের হাসান তিনি।

    ট্রাম্পের হোয়াইট হাউসের দপ্তর সাজানোর বিষয়টিও কৌতুকের মাধ্যমে তুলে ধরেন কার্নি। তিনি বলেন, এখানে দর্শকদের হাসানো কঠিন। আমি হোয়াইট হাউসের ওভাল অফিসেও গিয়েছি। একা। সেখানকার নতুন সাজসজ্জার দায়িত্বে থাকা ব্যক্তির সঙ্গে।

    প্রেসিডেন্ট হিসেবে দ্বিতীয়বার হোয়াইট হাউসে ফেরার পর ওভাল অফিসে সোনালি রং, কারুকাজ করা সাজসজ্জা ও বিভিন্ন প্রতিকৃতি যুক্ত করেছেন ট্রাম্প।

    অনুষ্ঠানে কানাডার বিরোধী দলীয় নেতা পিয়েরে পলিয়েভরও সাবেক প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোকে নিয়ে কৌতুক করেন। মার্কিন সংগীতশিল্পী ক্যাটি পেরির সঙ্গে ট্রুডোর সম্পর্কের প্রসঙ্গ টেনে তিনি বলেন, ক্ষমতায় থাকার এক দশকে ট্রুডো কানাডার সঙ্গে যা করেছেন, এখন একজন ‘ম্লান হয়ে যাওয়া পপ তারকার’ সঙ্গেও তা-ই করছেন।

    তবে তার এই মন্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার জন্ম দেয়। অনেকে মন্তব্যটিকে নারীবিদ্বেষী ও ক্যাটি পেরির প্রতি অসম্মানজনক বলে উল্লেখ করেন।

    কানাডার রাষ্ট্রপ্রধান হিসেবে ব্রিটেনের রাজা তৃতীয় চার্লসের প্রতিনিধি গভর্নর জেনারেল লুইস আরবোরও প্রধানমন্ত্রী কার্নিকে নিয়ে রসিকতা করেন। কার্নির ঘন ঘন বিদেশ সফরের প্রসঙ্গ টেনে তিনি বলেন, ‘ঈশ্বর আর মার্ক কার্নির মধ্যে পার্থক্য জানেন? ঈশ্বর সব জায়গায় থাকেন, আর মার্ক কার্নি শুধু অটোয়া ছাড়া সব জায়গায় থাকেন, যেখানে তার থাকার কথা।’

    নকল ট্রাম্পকে সঙ্গে নিয়ে মার্কিন প্রেসিডেন্টকে ব্যঙ্গ করলেন কানাডার প্রধানমন্ত্রী
    পূর্ববর্তী খবররুপপুরে পৌঁছেছে ইউরেনিয়ামের আরও একটি চালান

    আরো সংবাদ পড়ুন

    ঘুষের অর্থ গোপন মামলায় ট্রাম্পের সাজা বাতিলের নতুন সুযোগ

    ইউক্রেন ইস্যুতে পুতিন যুক্তরাষ্ট্রের বন্ধু নন: মার্কিন গোয়েন্দাপ্রধান

    লিবিয়ায় রুশ যুদ্ধজাহাজে ড্রোন হামলা, হতাহতের শঙ্কা

    ইরানের হামলায় বাহরাইনের শিল্প স্থাপনায় অগ্নিকাণ্ড

    পারমাণবিক উচ্চাকাঙ্ক্ষা রুখতে ইরানের সঙ্গে ‘স্থায়ী’ চুক্তি করতে চান ট্রাম্প

    নাইজেরিয়ায় নৌকা ডুবে নিহত ২৪

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত

    নকল ট্রাম্পকে সঙ্গে নিয়ে মার্কিন প্রেসিডেন্টকে ব্যঙ্গ করলেন কানাডার প্রধানমন্ত্রী

    November 24, 2026

    রুপপুরে পৌঁছেছে ইউরেনিয়ামের আরও একটি চালান

    November 24, 2026

    আগুন সন্ত্রাসের কারণে আতঙ্কিত নয়, মানুষ কঠোর অবস্থানে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

    November 24, 2026

    ঘুষের অর্থ গোপন মামলায় ট্রাম্পের সাজা বাতিলের নতুন সুযোগ

    November 24, 2026

    নিম্নতম মজুরি বোর্ডের চতুর্থ সভা বসছে দুপুরে

    November 24, 2026

    জনপ্রিয় অভিনেতা সোহেল খান আর নেই

    November 24, 2026

    চাঁদপুরের অর্ধশত গ্রামে উদযাপিত হচ্ছে ঈদুল আজহা

    June 6, 2025

    ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সরকার সচেষ্ট রয়েছে: আসিফ মাহমুদ

    June 6, 2025

    গাইবান্ধায় সেনাবাহিনীর অভিযানে ১৫ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন উদ্ধার

    June 6, 2025

    মেসির প্রত্যাবর্তনের ম্যাচে জয় পেল আর্জেন্টিনা

    June 6, 2025

    কালুরঘাট সেতুতে দুর্ঘটনা : বরখাস্ত ৪ রেলকর্মী, তদন্ত কমিটি গঠন

    June 6, 2025

    ঈদের আগে রিজার্ভ ছাড়াল ২৬ বিলিয়ন ডলার

    June 6, 2025
    আর্কাইভ ক্যালেন্ডার
    Loading...
    «নভেম্বর ২০২৬»
    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     ১২৩৪৫৬
    ৭৮৯১০১১১২১৩
    ১৪১৫১৬১৭১৮১৯২০
    ২১২২২৩২৪২৫২৬২৭
    ২৮২৯৩০  
    « অক্টোবরডিসেম্বর »
    সোশ্যাল ফলো এবং কাউন্টার
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    BijoyTV Logo Footer
    • রাহাত টাওয়ার (৮ম তলা)
      ১৪ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০
    • ফোন: +৮৮-০২-৯৬১৩৬১৫
    • ফ্যাক্সঃ +৮৮-০২-৯৬৬৪৯৮৪
    • লাইভ টিভি
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • ডাউনলিংক প্যারামিটার
    • Bijoy TV FTP
    • FacebookLikes Like our page
    • TwitterFollowers Follow Us
    • 1.8MSubscribers Subscribe
    • InstagramFollowers Follow Us
    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Developed with ❤️ BijoyTV IT Team.

    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Design & Developed by BijoyTV.

    Type above and press Enter to search. Press Esc to cancel.