Close Menu
বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram
    Monday, 22 June 2026, 12:53: pm
    বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram YouTube
    লাইভ টিভি BijoyTV FTP
    • জাতীয়
    • রাজনীতি
    • অপরাধ
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • দেশজুড়ে
      • ঢাকা
      • চট্টগ্রাম
      • খুলনা
      • বরিশাল
      • রাজশাহী
      • রংপুর
      • ময়মনসিংহ
      • সিলেট
    • বিনোদন
    • লাইফ স্টাইল
    • শিক্ষা
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • খেলাধুলা
    • স্বাস্থ্য
    • অন্যান্য
    বিজয় টিভিবিজয় টিভি
    হোম » আন্তর্জাতিক » ইসরায়েলের বিরুদ্ধে কঠোর অবস্থানে আরব-মুসলিম দেশগুলো
    আন্তর্জাতিক

    ইসরায়েলের বিরুদ্ধে কঠোর অবস্থানে আরব-মুসলিম দেশগুলো

    বিজয় টিভি নিউজ ডেস্কবিজয় টিভি নিউজ ডেস্কSeptember 16, 2025
    শেয়ার করুন Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Copy Link
    আমাদের অনুসরণ করুন
    Facebook X (Twitter) Instagram YouTube
    ইসরায়েলের বিরুদ্ধে কঠোর অবস্থানে আরব-মুসলিম দেশগুলো

    কাতারে ইসরায়েলি হামলায় তীব্র নিন্দা জানিয়েছে আরব-মুসলিম দেশগুলো। দোহায় সোমবার (১৫ সেপ্টেম্বর) অনুষ্ঠিত আরব-ইসলামিক সম্মেলনের যৌথ ঘোষণায় এই হামলাকে আঞ্চলিক শান্তি প্রক্রিয়ার জন্য বড় ধাক্কা হিসেবে আখ্যায়িত করা হয়েছে। এছাড়া সদস্য রাষ্ট্রগুলোকে ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক পুনর্বিবেচনা এবং এর বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়েছে। সূত্র: আল-জাজিরা

    বিবৃতিতে বলা হয়, ইসরায়েল কাতারে কাপুরুষোচিত ও বেআইনি হামলা চালিয়েছে, যা আন্তর্জাতিক শান্তি প্রচেষ্টাকে দুর্বল করছে। দোহাকে পূর্ণ সমর্থন জানিয়ে, কাতারের সংযমী ও নীতিগত অবস্থানকে প্রশংসা করা হয়েছে।

    এর আগের দিন রোববার দোহায় অনুষ্ঠিত আরব ও ইসলামিক পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে বলা হয়, কাতারের নিরাপত্তা আরব ও ইসলামি বিশ্বের জাতীয় নিরাপত্তার অবিচ্ছেদ্য অংশ। তারা ইসরায়েলের হামলাকে আন্তর্জাতিক আইন লঙ্ঘন ও বিপজ্জনক উত্তেজনা হিসেবে আখ্যা দেন, যা আঞ্চলিক ও বৈশ্বিক স্থিতিশীলতাকে হুমকির মুখে ফেলছে।

    কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ আল-আনসারি জানান, এই সম্মেলন আরব-ইসলামিক বিশ্বের ঐক্য ও সংহতির প্রতিফলন। তিনি ইসরায়েলের কর্মকাণ্ডকে রাষ্ট্রীয় সন্ত্রাসবাদ হিসেবে আখ্যা দেন এবং বলেন, সোমবারের জরুরি সম্মেলনে রোববারের বৈঠকে গৃহীত খসড়া বিবৃতি চূড়ান্ত করা হবে।

    উল্লেখ্য, গত ৯ সেপ্টেম্বর দোহায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত গাজা যুদ্ধবিরতি আলোচনায় অংশ নিতে বসা হামাস নেতাদের টার্গেট করে ইসরায়েলি বিমান হামলা চালায়। ইসরায়েলি সেনাবাহিনী দাবি করে, তারা নির্ভুলভাবে হামাসের নেতৃত্বকে লক্ষ্যবস্তু করেছে। অন্যদিকে হামাস বলেছে, এ হামলা প্রমাণ করে নেতানিয়াহুর সরকার কোনো সমঝোতা চায় না; বরং সব প্রচেষ্টা বানচাল করতে চায়।

    দোহায় আবাসিক ভবন টার্গেট করে চালানো এই হামলার নিন্দা জানিয়েছে জাতিসংঘসহ বিশ্বের বিভিন্ন দেশ।

    ইসরায়েলের বিরুদ্ধে কঠোর অবস্থানে আরব-মুসলিম দেশগুলো
    পূর্ববর্তী খবরবাংলাদেশে আসছেন হানিয়া আমির
    পরবর্তী খবর গাজায় ৬ বছর বয়সী জমজ শিশুসহ নিহত আরও ৫১ ফিলিস্তিনি

    আরো সংবাদ পড়ুন

    শেষ হলো যুক্তরাষ্ট্র-ইরান প্রথম ধাপের আলোচনা, গুরুত্বপূর্ণ অগ্রগতি

    কাতারে রাস লাফান শিল্পনগরীতে বিস্ফোরণে আহত ৫৪, নিখোঁজ ১৮

    বাংলাদেশ-মালয়েশিয়া মুক্তবাণিজ্য চুক্তির আলোচনা এগিয়ে নিতে সম্মত দুই দেশ: তারেক রহমান

    বিশ্বকাপ ইতহাসে নিজেদের প্রথম জয় পেল মিসর

    মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    মালয়েশিয়ায় বন্দি ২ হাজার বাংলাদেশিকে মুক্ত করার আশ্বাস প্রধানমন্ত্রীর

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত

    শেষ হলো যুক্তরাষ্ট্র-ইরান প্রথম ধাপের আলোচনা, গুরুত্বপূর্ণ অগ্রগতি

    June 22, 2026

    কাতারে রাস লাফান শিল্পনগরীতে বিস্ফোরণে আহত ৫৪, নিখোঁজ ১৮

    June 22, 2026

    দুই দফা কমার পর দেশে ফের বাড়ল স্বর্ণের দাম

    June 22, 2026

    বাংলাদেশ-মালয়েশিয়া মুক্তবাণিজ্য চুক্তির আলোচনা এগিয়ে নিতে সম্মত দুই দেশ: তারেক রহমান

    June 22, 2026

    বিশ্বকাপ ইতহাসে নিজেদের প্রথম জয় পেল মিসর

    June 22, 2026

    কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ প্রবাসীর মৃত্যু: মরদেহ দ্রুত দেশে আনার দাবি

    June 22, 2026

    চাঁদপুরের অর্ধশত গ্রামে উদযাপিত হচ্ছে ঈদুল আজহা

    June 6, 2025

    ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সরকার সচেষ্ট রয়েছে: আসিফ মাহমুদ

    June 6, 2025

    গাইবান্ধায় সেনাবাহিনীর অভিযানে ১৫ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন উদ্ধার

    June 6, 2025

    মেসির প্রত্যাবর্তনের ম্যাচে জয় পেল আর্জেন্টিনা

    June 6, 2025

    কালুরঘাট সেতুতে দুর্ঘটনা : বরখাস্ত ৪ রেলকর্মী, তদন্ত কমিটি গঠন

    June 6, 2025

    ঈদের আগে রিজার্ভ ছাড়াল ২৬ বিলিয়ন ডলার

    June 6, 2025
    আর্কাইভ ক্যালেন্ডার
    Loading...
    «জুন ২০২৬»
    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     ১২৩৪৫
    ৬৭৮৯১০১১১২
    ১৩১৪১৫১৬১৭১৮১৯
    ২০২১২২২৩২৪২৫২৬
    ২৭২৮২৯৩০  
    « মেজুলাই »
    সোশ্যাল ফলো এবং কাউন্টার
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    BijoyTV Logo Footer
    • রাহাত টাওয়ার (৮ম তলা)
      ১৪ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০
    • ফোন: +৮৮-০২-৯৬১৩৬১৫
    • ফ্যাক্সঃ +৮৮-০২-৯৬৬৪৯৮৪
    • লাইভ টিভি
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • ডাউনলিংক প্যারামিটার
    • Bijoy TV FTP
    • FacebookLikes Like our page
    • TwitterFollowers Follow Us
    • 1.8MSubscribers Subscribe
    • InstagramFollowers Follow Us
    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Developed with ❤️ BijoyTV IT Team.

    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Design & Developed by ❤️ BijoyTV.

    Type above and press Enter to search. Press Esc to cancel.