Close Menu
বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram
    Sunday, 18 October 2026, 01:03: pm
    বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram YouTube
    লাইভ টিভি BijoyTV FTP
    • জাতীয়
    • রাজনীতি
    • অপরাধ
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • দেশজুড়ে
      • ঢাকা
      • চট্টগ্রাম
      • খুলনা
      • বরিশাল
      • রাজশাহী
      • রংপুর
      • ময়মনসিংহ
      • সিলেট
    • বিনোদন
    • লাইফ স্টাইল
    • শিক্ষা
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • খেলাধুলা
    • স্বাস্থ্য
    • অন্যান্য
    বিজয় টিভিবিজয় টিভি
    হোম » আন্তর্জাতিক » করাচি হামলায় ভারতের সম্পৃক্ততা নাকচ করলেন জয়সওয়াল
    আন্তর্জাতিক

    করাচি হামলায় ভারতের সম্পৃক্ততা নাকচ করলেন জয়সওয়াল

    বিজয় টিভি নিউজ ডেস্কবিজয় টিভি নিউজ ডেস্কJune 29, 2026
    শেয়ার করুন Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Copy Link
    আমাদের অনুসরণ করুন
    Facebook X (Twitter) Instagram YouTube
    করাচি হামলায় ভারতের সম্পৃক্ততা নাকচ করলেন জয়সওয়াল

    পাকিস্তানের করাচিতে আধাসামরিক বাহিনী পাকিস্তান রেঞ্জার্সের সদর দপ্তরে হামলার ঘটনায় ভারতের সম্পৃক্ততার অভিযোগ সরাসরি প্রত্যাখ্যান করেছে নয়াদিল্লি। ভারতের দাবি, এ ধরনের অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন এবং প্রমাণহীন।

    ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, অন্যের বিরুদ্ধে অভিযোগ তোলার পরিবর্তে পাকিস্তানের উচিত নিজেদের দেশের অভ্যন্তরীণ সন্ত্রাসবাদ দমনে কার্যকর পদক্ষেপ নেওয়া। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, করাচির সাম্প্রতিক হামলার ঘটনায় ভারতের বিরুদ্ধে পাকিস্তানের আনা অভিযোগের কোনো ভিত্তি নেই।

    তিনি বলেন, পাকিস্তান যদি অন্যের দিকে আঙুল না তুলে নিজেদের সমস্যার দিকে নজর দেয়, তাহলে সেটাই তাদের জন্য বেশি কার্যকর হবে।
    তিনি আরও বলেন, পাকিস্তানের উচিত নিজেদের ভূখণ্ডে গড়ে ওঠা সন্ত্রাসী ঘাঁটি ও অবকাঠামোর বিরুদ্ধে বিশ্বাসযোগ্য ব্যবস্থা নেওয়া এবং রাষ্ট্রীয় নীতির অংশ হিসেবে সন্ত্রাসবাদকে ব্যবহার করার প্রবণতা থেকে সরে আসা।

    এর আগে করাচিতে পাকিস্তান রেঞ্জার্সের সদর দপ্তরে হামলার পর পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নকভি কোনো তথ্যপ্রমাণ ছাড়াই এ ঘটনায় ভারতের সম্পৃক্ততার অভিযোগ করেছিলেন। এদিকে করাচি হামলার পর পাকিস্তান সেনাবাহিনী আফগানিস্তানের পূর্বাঞ্চলে বিমান ও স্থল অভিযান চালায়।

    পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার জানান, পাক্তিয়া, পাক্তিকা ও কুনার প্রদেশের কয়েকটি লক্ষ্যবস্তুতে বিমান হামলা চালিয়ে অন্তত ২৫ জন সশস্ত্র যোদ্ধাকে হত্যা করা হয়েছে। একই সঙ্গে সীমান্ত এলাকায় নিষিদ্ধ সংগঠন জামাত-উল-আহরারের আস্তানাগুলো লক্ষ্য করে স্থল অভিযানও পরিচালনা করা হয়।
    গত শনিবার করাচিতে পাকিস্তান রেঞ্জার্সের আঞ্চলিক সদর দপ্তরে বিস্ফোরকভর্তি একটি গাড়ি নিয়ে আত্মঘাতী হামলা চালায় একদল সশস্ত্র হামলাকারী। হামলার দায় স্বীকার করে জামাত-উল-আহরার জানায়, তাদের ৯ জন সদস্য এ অভিযানে অংশ নিয়েছিল।

    হামলার পর বন্দুকযুদ্ধে পাকিস্তান রেঞ্জার্সের তিন সদস্য নিহত এবং চারজন আহত হন। পাকিস্তানি সামরিক বাহিনীর দাবি, পাল্টা অভিযানে তিন হামলাকারী নিহত হয়েছে এবং একজন আফগান নাগরিককে আহত অবস্থায় আটক করা হয়েছে।

    পাকিস্তান দীর্ঘদিন ধরে অভিযোগ করে আসছে, আফগানিস্তানের বর্তমান তালেবান সরকার তেহরিক-ই-তালেবান পাকিস্তানসহ বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীকে নিরাপদ আশ্রয় দিচ্ছে। তবে আফগান কর্তৃপক্ষ এসব অভিযোগ বরাবরই অস্বীকার করে বলেছে, পাকিস্তানের বিমান হামলায় সাধারণ বেসামরিক মানুষ প্রাণ হারাচ্ছেন।

    দুই দেশের মধ্যে চলমান উত্তেজনা ও সীমান্ত সংঘাতের কারণে গত অক্টোবর থেকে পাকিস্তান-আফগানিস্তান সীমান্ত বন্ধ রয়েছে। এতে দুই দেশের মধ্যে বাণিজ্য কার্যক্রমও ব্যাপকভাবে ব্যাহত হয়েছে।

    করাচি হামলায় ভারতের সম্পৃক্ততা নাকচ করলেন জয়সওয়াল
    পূর্ববর্তী খবর৪ মাসে ইসরায়েলে ৪ হাজার ৮০০ সাইবার হামলা চালিয়েছে ইরান
    পরবর্তী খবর ভেনেজুয়েলায় ভূমিকম্প: প্রায় ১ হাজার ৫০০ মরদেহ উদ্ধার, নিখোঁজ ৫০ হাজার

    আরো সংবাদ পড়ুন

    কলকাতায় দুর্গাপূজার মণ্ডপে পদদলিত হয়ে মৃতের সংখ্যা বেড়ে ১৮

    মিয়ানমারে বিমান হামলায় নিহত ১১

    ছাড়া পেলেন নেহা বোরা, গ্রেফতার দেখানো হয়েছে অভিজিৎকে

    ওআইসির বৈঠকে যোগ দিতে বাগদাদে ইরানি পররাষ্ট্রমন্ত্রী

    রুশ তেল ক্রয়ে নিষেধাজ্ঞা শিথিল ট্রাম্পের, ভারত-চীনের বড় স্বস্তি

    ইয়েমেনে ব্যাপক সংঘর্ষ ও বিমান হামলা, ১৬৮ হুতি সদস্য নিহত

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত

    জাতীয় স্বার্থ, সার্বভৌমত্ব ও আত্মমর্যাদাই আগামীর বাংলাদেশের মূল অঙ্গীকার: প্রধানমন্ত্রী

    October 18, 2026

    টুপটুপ রিসোর্টে অগ্নিকাণ্ডে নিহত ১০ জনের পরিচয় মিলেছে

    October 18, 2026

    কলকাতায় দুর্গাপূজার মণ্ডপে পদদলিত হয়ে মৃতের সংখ্যা বেড়ে ১৮

    October 18, 2026

    শারদীয় দুর্গোৎসব উপলক্ষে চিটাগং ট্রাস্ট-বাংলাদেশের উদ্যোগে বস্ত্র বিতরণ

    October 17, 2026

    গাজীপুরে ইবনে সিনা ওষুধ কারখার আগুন নিয়ন্ত্রণে

    October 17, 2026

    মিয়ানমারে বিমান হামলায় নিহত ১১

    October 17, 2026

    চাঁদপুরের অর্ধশত গ্রামে উদযাপিত হচ্ছে ঈদুল আজহা

    June 6, 2025

    ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সরকার সচেষ্ট রয়েছে: আসিফ মাহমুদ

    June 6, 2025

    গাইবান্ধায় সেনাবাহিনীর অভিযানে ১৫ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন উদ্ধার

    June 6, 2025

    মেসির প্রত্যাবর্তনের ম্যাচে জয় পেল আর্জেন্টিনা

    June 6, 2025

    কালুরঘাট সেতুতে দুর্ঘটনা : বরখাস্ত ৪ রেলকর্মী, তদন্ত কমিটি গঠন

    June 6, 2025

    ঈদের আগে রিজার্ভ ছাড়াল ২৬ বিলিয়ন ডলার

    June 6, 2025
    আর্কাইভ ক্যালেন্ডার
    Loading...
    «অক্টোবর ২০২৬»
    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     ১২
    ৩৪৫৬৭৮৯
    ১০১১১২১৩১৪১৫১৬
    ১৭১৮১৯২০২১২২২৩
    ২৪২৫২৬২৭২৮২৯৩০
    ৩১  
    « সেপ্টেম্বরনভেম্বর »
    সোশ্যাল ফলো এবং কাউন্টার
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    BijoyTV Logo Footer
    • রাহাত টাওয়ার (৮ম তলা)
      ১৪ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০
    • ফোন: +৮৮-০২-৯৬১৩৬১৫
    • ফ্যাক্সঃ +৮৮-০২-৯৬৬৪৯৮৪
    • লাইভ টিভি
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • ডাউনলিংক প্যারামিটার
    • Bijoy TV FTP
    • FacebookLikes Like our page
    • TwitterFollowers Follow Us
    • 1.8MSubscribers Subscribe
    • InstagramFollowers Follow Us
    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Developed with ❤️ BijoyTV IT Team.

    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Design & Developed by BijoyTV.

    Type above and press Enter to search. Press Esc to cancel.