Close Menu
বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram
    Wednesday, 2 September 2026, 10:18: pm
    বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram YouTube
    লাইভ টিভি BijoyTV FTP
    • জাতীয়
    • রাজনীতি
    • অপরাধ
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • দেশজুড়ে
      • ঢাকা
      • চট্টগ্রাম
      • খুলনা
      • বরিশাল
      • রাজশাহী
      • রংপুর
      • ময়মনসিংহ
      • সিলেট
    • বিনোদন
    • লাইফ স্টাইল
    • শিক্ষা
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • খেলাধুলা
    • স্বাস্থ্য
    • অন্যান্য
    বিজয় টিভিবিজয় টিভি
    হোম » আন্তর্জাতিক » কানাডার সঙ্গে বাণিজ্য আলোচনা বন্ধ করছেন ট্রাম্প
    আন্তর্জাতিক

    কানাডার সঙ্গে বাণিজ্য আলোচনা বন্ধ করছেন ট্রাম্প

    বিজয় নিউজ ডেস্কবিজয় নিউজ ডেস্কJune 28, 2025
    শেয়ার করুন Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Copy Link
    আমাদের অনুসরণ করুন
    Facebook X (Twitter) Instagram YouTube

    মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হঠাৎ করেই কানাডার সঙ্গে বাণিজ্য আলোচনা বন্ধ করে দেন। শুক্রবার (২৭ জুন) যুক্তরাষ্ট্রের প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর ওপর কানাডার কর নীতিকে ‘স্পষ্ট হামলা’ আখ্যা দিয়ে আলোচনা বন্ধ করেন তিনি। এসময় ট্রাম্প জানান, আগামী এক সপ্তাহের মধ্যে কানাডার পণ্যের ওপর নতুন শুল্ক হার নির্ধারণ করা হবে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।

    সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক ঘোষণায় ট্রাম্প এই পদক্ষেপের কথা জানান। প্রতিবেশী দুই দেশ জুলাইয়ের মাঝামাঝি একটি বাণিজ্য চুক্তিতে পৌঁছানোর চেষ্টা করছিল।

    এর আগেও এই দুই দেশ একে অপরের পণ্যের ওপর শুল্ক আরোপ করেছে। কারণ ট্রাম্প এ বছর শুরুর দিকে একটি বাণিজ্য যুদ্ধ শুরু করেন এবং ‘অর্থনৈতিক বলপ্রয়োগ’ করে কানাডা দখলের হুমকি দেন।

    সামাজিক মাধ্যমে তিনি লেখেন, ‘আমরা কানাডার সঙ্গে সমস্ত বাণিজ্য আলোচনা অবিলম্বে বন্ধ করছি। আগামী সাত দিনের মধ্যে তারা যুক্তরাষ্ট্রের সঙ্গে ব্যবসা করতে হলে কী শুল্ক দেবে, তা আমরা জানিয়ে দেব।’

    সংক্ষিপ্ত মন্তব্যে কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি জানান, আলোচনা চলতে থাকবে। আমরা কানাডিয়ানদের সর্বোত্তম স্বার্থে এই জটিল আলোচনাগুলো চালিয়ে যাব।’

    কানাডার ৩ শতাংশ ডিজিটাল পরিষেবা কর যুক্তরাষ্ট্রের সঙ্গে তাদের সম্পর্কের একটি প্রধান প্রতিবন্ধক হয়ে দাঁড়িয়েছে। গত বছর চালু হওয়া পরিষেবার প্রথম কর প্রদানের সময়সীমা সোমবার।

    ব্যবসায়ী গোষ্ঠীগুলো অনুমান করছে, এই করের কারণে অ্যামাজন, অ্যাপল এবং গুগলের মতো মার্কিন কোম্পানিগুলোর বার্ষিক ২ বিলিয়ন ডলারেরও বেশি খরচ হবে।

    কানাডীয় কর্মকর্তারা বলেছিলেন, এই বিষয়টি তারা যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য আলোচনায় সমাধান করতে চেয়েছিলেন।

    নবনির্বাচিত প্রধানমন্ত্রী কার্নি ও প্রেসিডেন্ট ট্রাম্পের মধ্যে গড়ে ওঠা অপেক্ষাকৃত উষ্ণ সম্পর্ক নিয়ে আশা করা হয়েছিল যে আলোচনা এগোবে।

    কিন্তু ট্রাম্পের সর্বশেষ এই পদক্ষেপ ভবিষ্যৎ চুক্তিকে প্রশ্নের মুখে ফেলেছে। যদিও অতীতে ট্রাম্প অনেকবার আলোচনার চাপ বাড়াতে বা স্থবির আলোচনা গতিশীল করতে সামাজিক যোগাযোগমাধ্যমে এমন হুমকি দিয়েছেন।

    কাউন্সিল অন ফরেন রিলেশন্সের বাণিজ্য নীতিবিষয়ক ফেলো ইনু মালাক বলেন, ট্রাম্পের হুমকি তার পরিচিত কৌশলের অংশ—চাপ বাড়ানোর চেষ্টা। তবে এটা দেখায়, তিনি এবার কানাডার দিকে মনোযোগ দিচ্ছেন, যা একটি চুক্তির সুযোগও তৈরি করতে পারে।

    যুক্তরাষ্ট্র কানাডার সবচেয়ে বড় বাণিজ্যিক অংশীদার। গত বছর কানাডা ৪০০ বিলিয়ন ডলারের বেশি পণ্য যুক্তরাষ্ট্রে রপ্তানি করে, যা দীর্ঘদিনের মুক্ত বাণিজ্য চুক্তির আওতায় আসে।

    কিন্তু এ বছর ট্রাম্প মাদক পাচারের অজুহাতে নতুন করে ২৫ শতাংশ শুল্ক আরোপ করেন, যা এই বাণিজ্যে প্রভাব ফেলেছে। যুক্তরাষ্ট্রের নতুন গাড়ি, স্টিল ও অ্যালুমিনিয়ামের শুল্ক সম্পর্ককে আরও জটিল করে তুলেছে। উদাহরণস্বরূপ, গাড়ির যন্ত্রাংশ একাধিকবার যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডার সীমান্ত পার হয় গাড়ি পুরোপুরি তৈরি হওয়ার আগে, ফলে এসব শুল্ক সরবরাহ চেইনে বিঘ্ন ঘটাতে পারে।

    পরবর্তীতে ট্রাম্প কিছু পণ্যের ক্ষেত্রে শুল্ক থেকে ছাড় দেন, কারণ যুক্তরাষ্ট্র ও কানাডার ব্যবসায়ী মহলে ব্যাপক উদ্বেগ দেখা দেয়। এর জবাবে কানাডাও কিছু মার্কিন পণ্যের ওপর পাল্টা শুল্ক আরোপ করে।

    শুক্রবার ট্রাম্পের আলোচনার ইতি টানার ঘোষণার পর যুক্তরাষ্ট্রের শেয়ারবাজার পড়ে যায়। তবে পরে তা আবার ঘুরে দাঁড়ায় এবং এসঅ্যান্ডপি ৫০০ রেকর্ড উচ্চতায় বন্ধ হয়।

    কানাডার সঙ্গে বাণিজ্য আলোচনা বন্ধ করছেন ট্রাম্প
    পূর্ববর্তী খবরমেট্রো স্টেশনের নিচ থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার
    পরবর্তী খবর হজ শেষে দেশে ফিরেছেন ৫৬৭৪৮ জন, মৃত্যু ৪১

    আরো সংবাদ পড়ুন

    ইরানে মার্কিন আগ্রাসনের বিরুদ্ধে চীন-রাশিয়া-ভারত-পাকিস্তানসহ ১০ দেশের কড়া বার্তা

    ইরানে বিয়ের অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রের হামলা, শিশুসহ নিহত ৫

    ইরানের দুই ট্যাংকার জাহাজে যুক্তরাষ্ট্রের হামলা

    পুতিনকে যুদ্ধ বন্ধের আহ্বান মোদির

    ইরানের বিরুদ্ধে পরমাণু অস্ত্র ব্যবহারের সম্ভাবনা, প্রশ্ন শুনে ক্ষুব্ধ ট্রাম্প

    নেপালের বন্যায় এক বাড়ি থেকেই মিলল ২৪ মরদেহ

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত

    লিটারে ৫ টাকা বাড়ল বোতলজাত সয়াবিন তেলের দাম

    September 2, 2026

    কমলো এলপি গ্যাসের দাম

    September 2, 2026

    ইরানে মার্কিন আগ্রাসনের বিরুদ্ধে চীন-রাশিয়া-ভারত-পাকিস্তানসহ ১০ দেশের কড়া বার্তা

    September 2, 2026

    জ্বালানি সংকট মোকাবিলায় বাড়ছে এলএনজি আমদানি ও সরবরাহ: প্রধানমন্ত্রী

    September 2, 2026

    স্পিকারের সঙ্গে ভারতের হাইকমিশনারের সাক্ষাৎ: গুরুত্ব পেল জনগণকেন্দ্রিক সম্পর্ক

    September 2, 2026

    স্কাউট শিক্ষার্থীদের জন্য ৫ কোটি টাকা বরাদ্দ দেয়া হবে: শিক্ষামন্ত্রী

    September 2, 2026

    চাঁদপুরের অর্ধশত গ্রামে উদযাপিত হচ্ছে ঈদুল আজহা

    June 6, 2025

    ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সরকার সচেষ্ট রয়েছে: আসিফ মাহমুদ

    June 6, 2025

    গাইবান্ধায় সেনাবাহিনীর অভিযানে ১৫ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন উদ্ধার

    June 6, 2025

    মেসির প্রত্যাবর্তনের ম্যাচে জয় পেল আর্জেন্টিনা

    June 6, 2025

    কালুরঘাট সেতুতে দুর্ঘটনা : বরখাস্ত ৪ রেলকর্মী, তদন্ত কমিটি গঠন

    June 6, 2025

    ঈদের আগে রিজার্ভ ছাড়াল ২৬ বিলিয়ন ডলার

    June 6, 2025
    আর্কাইভ ক্যালেন্ডার
    Loading...
    «সেপ্টেম্বর ২০২৬»
    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     ১২৩৪
    ৫৬৭৮৯১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০  
    « আগষ্টঅক্টোবর »
    সোশ্যাল ফলো এবং কাউন্টার
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    BijoyTV Logo Footer
    • রাহাত টাওয়ার (৮ম তলা)
      ১৪ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০
    • ফোন: +৮৮-০২-৯৬১৩৬১৫
    • ফ্যাক্সঃ +৮৮-০২-৯৬৬৪৯৮৪
    • লাইভ টিভি
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • ডাউনলিংক প্যারামিটার
    • Bijoy TV FTP
    • FacebookLikes Like our page
    • TwitterFollowers Follow Us
    • 1.8MSubscribers Subscribe
    • InstagramFollowers Follow Us
    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Developed with ❤️ BijoyTV IT Team.

    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Design & Developed by ❤️ BijoyTV.

    Type above and press Enter to search. Press Esc to cancel.