Close Menu
বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram
    Sunday, 18 October 2026, 03:20: pm
    বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram YouTube
    লাইভ টিভি BijoyTV FTP
    • জাতীয়
    • রাজনীতি
    • অপরাধ
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • দেশজুড়ে
      • ঢাকা
      • চট্টগ্রাম
      • খুলনা
      • বরিশাল
      • রাজশাহী
      • রংপুর
      • ময়মনসিংহ
      • সিলেট
    • বিনোদন
    • লাইফ স্টাইল
    • শিক্ষা
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • খেলাধুলা
    • স্বাস্থ্য
    • অন্যান্য
    বিজয় টিভিবিজয় টিভি
    হোম » আন্তর্জাতিক » কানাডার সামরিক ঘাঁটিতে বিস্ফোরণ-আগুন, নিহত অন্তত ৭
    আন্তর্জাতিক

    কানাডার সামরিক ঘাঁটিতে বিস্ফোরণ-আগুন, নিহত অন্তত ৭

    বিজয় টিভি নিউজ ডেস্কবিজয় টিভি নিউজ ডেস্কOctober 18, 2026
    শেয়ার করুন Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Copy Link
    আমাদের অনুসরণ করুন
    Facebook X (Twitter) Instagram YouTube
    কানাডার সামরিক ঘাঁটিতে বিস্ফোরণ-আগুন, নিহত অন্তত ৭

    কানাডার আলবার্টা প্রদেশের একটি সামরিক ঘাঁটিতে বিস্ফোরণের পর ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত সাতজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও কয়েক ডজন মানুষ। কানাডার সংবাদমাধ্যমের বরাতে এ তথ্য জানিয়েছে আল জাজিরা।

    শনিবার (১৭ অক্টোবর) গভীর রাত পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে কাজ করেছেন দমকলকর্মীরা। প্রবল বাতাসে আগুন সামরিক ঘাঁটির সীমানা পেরিয়ে আশপাশের গ্রামীণ এলাকায় ছড়িয়ে পড়ে। কানাডার প্রতিরক্ষামন্ত্রী ডেভিড ম্যাকগিন্টি জানিয়েছেন, ঘাঁটিতে একটি ঘটনায় প্রাণহানি ও হতাহতের ঘটনা ঘটেছে। তিনি একে সাম্প্রতিক সময়ে নজিরবিহীন ঘটনা হিসেবে উল্লেখ করেন।

    কানাডার সংবাদমাধ্যম গ্লোবাল নিউজ নাম প্রকাশে অনিচ্ছুক সামরিক সূত্রের বরাতে জানিয়েছে, অগ্নিকাণ্ডে অন্তত সাতজন নিহত এবং কয়েক ডজন মানুষ আহত হয়েছেন। সংবাদমাধ্যমটির প্রতিবেদনে বলা হয়েছে, সামরিক ঘাঁটিতে সরাসরি গুলি চালিয়ে প্রশিক্ষণ চলার সময় একটি গ্যাসের পাইপলাইন বা গ্যাসকূপে আঘাত লাগে। এতে বিস্ফোরণ ঘটে এবং সেখান থেকেই আগুনের সূত্রপাত হয়।

    আলবার্টার অন্যতম ব্যস্ত সামরিক প্রশিক্ষণকেন্দ্র কানাডিয়ান ফোর্সেস বেস ওয়েনরাইটে এ ঘটনা ঘটে। আগুনের তীব্রতা ও প্রবল বাতাসের কারণে পরিস্থিতি দ্রুত জটিল হয়ে ওঠে। ওয়েনরাইটের মিউনিসিপ্যাল ডিস্ট্রিক্ট জানিয়েছে, আগুন ঘাঁটির সীমানাপ্রাচীর পেরিয়ে বাইরে ছড়িয়ে পড়ে এবং প্রবল বাতাসে দ্রুত বিস্তৃত হয়।

    কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি সামাজিক যোগাযোগমাধ্যমে ঘটনাটিকে ‘গুরুতর ঘটনা’ হিসেবে উল্লেখ করেছেন। ঘাঁটির আশপাশের হাসপাতালগুলোতে আহতদের চিকিৎসা দিতে হিমশিম খেতে হচ্ছে। ঘাঁটি থেকে প্রায় ১৮০ কিলোমিটার উত্তর-পশ্চিমে এডমন্টন শহরের হাসপাতালগুলোতে হতাহতদের নেয়া হচ্ছে।

    কানাডার জাতীয় সম্প্রচারমাধ্যম সিবিসি নিউজকে রয়্যাল আলেকজান্দ্রা হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ওয়ারেন থিরস্ক জানান, আশপাশের স্বাস্থ্যসেবা কেন্দ্রগুলোতে রোগীর চাপ সামাল দেয়ার সক্ষমতা ছাড়িয়ে গেছে। প্রতিরক্ষামন্ত্রী ম্যাকগিন্টি জানান, কানাডার সশস্ত্র বাহিনী এবং কেন্দ্রীয়, প্রাদেশিক ও স্থানীয় কর্তৃপক্ষ সমন্বিতভাবে জরুরি পরিস্থিতি মোকাবিলায় কাজ করছে।

    কানাডার সামরিক ঘাঁটিতে বিস্ফোরণ-আগুন নিহত অন্তত ৭
    পূর্ববর্তী খবরভূমি খাতে স্বচ্ছতা নিশ্চিতে উদ্যোগ নেওয়া হয়েছে: ভূমিমন্ত্রী
    পরবর্তী খবর ফিফা সভাপতি ইনফান্তিনো এখন ঢাকায়

    আরো সংবাদ পড়ুন

    ফ্রান্সজুড়ে সহিংস সংঘর্ষ, লুটপাট-অগ্নিসংযোগ, গ্রেপ্তার অন্তত ১২০০

    কলকাতায় দুর্গাপূজার মণ্ডপে পদদলিত হয়ে মৃতের সংখ্যা বেড়ে ১৮

    মিয়ানমারে বিমান হামলায় নিহত ১১

    ছাড়া পেলেন নেহা বোরা, গ্রেফতার দেখানো হয়েছে অভিজিৎকে

    ওআইসির বৈঠকে যোগ দিতে বাগদাদে ইরানি পররাষ্ট্রমন্ত্রী

    রুশ তেল ক্রয়ে নিষেধাজ্ঞা শিথিল ট্রাম্পের, ভারত-চীনের বড় স্বস্তি

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত

    সাবেক বিমান বাহিনী প্রধান হান্নান কাতারে গ্রেপ্তার

    October 18, 2026

    ফ্রান্সজুড়ে সহিংস সংঘর্ষ, লুটপাট-অগ্নিসংযোগ, গ্রেপ্তার অন্তত ১২০০

    October 18, 2026

    ফিফা সভাপতি ইনফান্তিনো এখন ঢাকায়

    October 18, 2026

    কানাডার সামরিক ঘাঁটিতে বিস্ফোরণ-আগুন, নিহত অন্তত ৭

    October 18, 2026

    ভূমি খাতে স্বচ্ছতা নিশ্চিতে উদ্যোগ নেওয়া হয়েছে: ভূমিমন্ত্রী

    October 18, 2026

    জনগণের জন্য কাজ করবে তথ্য কমিশন: প্রধান তথ্য কমিশনার

    October 18, 2026

    চাঁদপুরের অর্ধশত গ্রামে উদযাপিত হচ্ছে ঈদুল আজহা

    June 6, 2025

    ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সরকার সচেষ্ট রয়েছে: আসিফ মাহমুদ

    June 6, 2025

    গাইবান্ধায় সেনাবাহিনীর অভিযানে ১৫ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন উদ্ধার

    June 6, 2025

    মেসির প্রত্যাবর্তনের ম্যাচে জয় পেল আর্জেন্টিনা

    June 6, 2025

    কালুরঘাট সেতুতে দুর্ঘটনা : বরখাস্ত ৪ রেলকর্মী, তদন্ত কমিটি গঠন

    June 6, 2025

    ঈদের আগে রিজার্ভ ছাড়াল ২৬ বিলিয়ন ডলার

    June 6, 2025
    আর্কাইভ ক্যালেন্ডার
    Loading...
    «অক্টোবর ২০২৬»
    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     ১২
    ৩৪৫৬৭৮৯
    ১০১১১২১৩১৪১৫১৬
    ১৭১৮১৯২০২১২২২৩
    ২৪২৫২৬২৭২৮২৯৩০
    ৩১  
    « সেপ্টেম্বরনভেম্বর »
    সোশ্যাল ফলো এবং কাউন্টার
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    BijoyTV Logo Footer
    • রাহাত টাওয়ার (৮ম তলা)
      ১৪ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০
    • ফোন: +৮৮-০২-৯৬১৩৬১৫
    • ফ্যাক্সঃ +৮৮-০২-৯৬৬৪৯৮৪
    • লাইভ টিভি
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • ডাউনলিংক প্যারামিটার
    • Bijoy TV FTP
    • FacebookLikes Like our page
    • TwitterFollowers Follow Us
    • 1.8MSubscribers Subscribe
    • InstagramFollowers Follow Us
    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Developed with ❤️ BijoyTV IT Team.

    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Design & Developed by BijoyTV.

    Type above and press Enter to search. Press Esc to cancel.