Close Menu
বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram
    Tuesday, 25 August 2026, 11:20: am
    বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram YouTube
    লাইভ টিভি BijoyTV FTP
    • জাতীয়
    • রাজনীতি
    • অপরাধ
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • দেশজুড়ে
      • ঢাকা
      • চট্টগ্রাম
      • খুলনা
      • বরিশাল
      • রাজশাহী
      • রংপুর
      • ময়মনসিংহ
      • সিলেট
    • বিনোদন
    • লাইফ স্টাইল
    • শিক্ষা
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • খেলাধুলা
    • স্বাস্থ্য
    • অন্যান্য
    বিজয় টিভিবিজয় টিভি
    হোম » আন্তর্জাতিক » কুয়েত ও বাহরাইনে ৮ মার্কিন সামরিক স্থাপনা ধ্বংসের দাবি ইরানের
    আন্তর্জাতিক

    কুয়েত ও বাহরাইনে ৮ মার্কিন সামরিক স্থাপনা ধ্বংসের দাবি ইরানের

    বিজয় টিভি নিউজ ডেস্কবিজয় টিভি নিউজ ডেস্কJune 28, 2026
    শেয়ার করুন Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Copy Link
    আমাদের অনুসরণ করুন
    Facebook X (Twitter) Instagram YouTube

    যুক্তরাষ্ট্রের হামলার প্রতিক্রিয়ায় কুয়েত ও বাহরাইনে পাল্টা হামলা চালানোর দাবি করেছে ইরানের বিপ্লবী রক্ষীবাহিনী। আজ রোববার এক বিবৃতিতে তারা জানায়, ভবিষ্যতে আর কোনো হামলা চালানো হলে ‘দাঁতভাঙা জবাব’ দেওয়া হবে।

    ইরান ও মার্কিন যুক্তরাষ্ট্র—উভয় দেশই একে অন্যের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ তুলেছে, যা মধ্যপ্রাচ্যে যুদ্ধ বন্ধের লক্ষ্যে চলমান আলোচনাকে সংকটের মুখে ফেলেছে।

    এক বিবৃতিতে বিপ্লবী রক্ষীবাহিনী জানিয়েছে, তারা ‘কুয়েতের আলি আল-সালেম ঘাঁটি এবং বাহরাইনের পোর্ট সালমানে অবস্থিত পঞ্চম নৌবহরের আটটি গুরুত্বপূর্ণ মার্কিন সামরিক স্থাপনা ধ্বংস করেছে।’

    তারা আরও বলেছে, ‘যেকোনো উস্কানি বা আগ্রাসন, অজুহাত যাই হোক না কেন, এমনকি ছোটখাটো লক্ষ্যবস্তুতে হামলা হলেও তার দাঁতভাঙা জবাব দেওয়া হবে।’

    নাম প্রকাশ না করার শর্তে এক মার্কিন কর্মকর্তা রয়টার্সকে জানান, বাহরাইন ও কুয়েতের মার্কিন স্থাপনাগুলোতে এখন পর্যন্ত হতাহতের ঘটনা, বড় ধরনের প্রভাব বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। তবে পরিস্থিতি এখনও পর্যবেক্ষণ করা হচ্ছে এবং বিস্তারিত তথ্য আসা বাকি।

    যুদ্ধের স্থায়ী অবসান ঘটানোর লক্ষ্যে পাকিস্তানের মধ্যস্থতায় গত জুনের মাঝামাঝি সময়ে একটি সমঝোতা স্মারক সই হয়েছিল। তাতে বলা হয়েছিল, যুক্তরাষ্ট্র, ইরান ও তাদের সহযোগীরা একে অন্যের ওপর হামলা করবে না বা হামলার হুমকি দেবে না।

    সবশেষ শনিবার মার্কিন সামরিক বাহিনী টানা দ্বিতীয় দিনের মতো ইরানে বোমাবর্ষণ করেছে। যুক্তরাষ্ট্রের দাবি অনুযায়ী, গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে একটি ট্যাঙ্কারের ওপর ইরানের হামলার প্রতিশোধ হিসেবে তারা এই হামলা চালিয়েছে।

    ওই সমঝোতা স্মারকে ইরান এই মর্মে সম্মত হয়েছিল যে, পারস্য উপসাগর থেকে ওমান সাগর এবং বিপরীত অভিমুখে বাণিজ্যিক জাহাজগুলো ‘৬০ দিনের জন্য কোনো মাশুল ছাড়াই নিরাপদ চলাচলের সুবিধা পাবে।’

    বিপ্লবী রক্ষীবাহিনী রোববার জানিয়েছে, হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল নিয়ন্ত্রণের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে এবং নিয়ম লঙ্ঘনকারী জাহাজগুলোর বিরুদ্ধে আগের চেয়ে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

    এর আগে, বৃহস্পতিবারও তারা হুঁশিয়ারি দিয়ে বলেছিল, তাদের অনুমতি ছাড়া ওই প্রণালি দিয়ে কোনো জাহাজ চলাচল করতে পারবে না। ওমান একটি বিকল্প রুটের প্রস্তাব দেওয়ার পরই ইরানের পক্ষ থেকে এই ঘোষণা আসে। বর্তমানে ইরান কেবল তাদের নিজস্ব উপকূল ঘেঁষে চলে যাওয়া একটি করিডোর দিয়েই চলাচলের অনুমতি দিচ্ছে।

    কুয়েত ও বাহরাইনে ৮ মার্কিন সামরিক স্থাপনা ধ্বংসের দাবি ইরানের
    পূর্ববর্তী খবরচুক্তির পর ইরানে দ্বিতীয় দফা হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র
    পরবর্তী খবর মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান ‘স্পারসো’ আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী

    আরো সংবাদ পড়ুন

    ইরানের বিরুদ্ধে ‘ইতিহাসের কঠিন’ নিষেধাজ্ঞা ঘোষণা যুক্তরাষ্ট্রের

    বঙ্গোপসাগরে ট্রলারডুবি, ৫ জেলে নিখোঁজ

    মঙ্গলবার আমিরাত-সৌদিসহ অধিকাংশ মুসলিম দেশে ঈদে মিলাদুন্নবী (সা.)

    ফারাক্কার সব গেট খুলে দিতে বললেন বিহারের মুখ্যমন্ত্রী

    নুসরাত হত্যা: অধ্যক্ষসহ ২ আসামির মৃত্যুদণ্ড, ৪ জনের যাবজ্জীবন

    ইমরান খানের যথাযথ চিকিৎসা নিশ্চিতের আহ্বান সাবেক অধিনায়কদের

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত

    আলোচিত শিশু আছিয়া হত্যা মামলার রায় পিছিয়ে ৩১ আগস্ট

    August 25, 2026

    ইরানের বিরুদ্ধে ‘ইতিহাসের কঠিন’ নিষেধাজ্ঞা ঘোষণা যুক্তরাষ্ট্রের

    August 25, 2026

    টানা তৃতীয় দফায় বাড়ল স্বর্ণের দাম, আড়াই লাখ ছুঁইছুঁই

    August 25, 2026

    বঙ্গোপসাগরে ট্রলারডুবি, ৫ জেলে নিখোঁজ

    August 25, 2026

    আলোচিত শিশু আছিয়া হত্যা মামলায় হাইকোর্টের রায় আজ

    August 25, 2026

    বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে প্রধান বিচারপতির সাক্ষাৎ

    August 24, 2026

    চাঁদপুরের অর্ধশত গ্রামে উদযাপিত হচ্ছে ঈদুল আজহা

    June 6, 2025

    ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সরকার সচেষ্ট রয়েছে: আসিফ মাহমুদ

    June 6, 2025

    গাইবান্ধায় সেনাবাহিনীর অভিযানে ১৫ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন উদ্ধার

    June 6, 2025

    মেসির প্রত্যাবর্তনের ম্যাচে জয় পেল আর্জেন্টিনা

    June 6, 2025

    কালুরঘাট সেতুতে দুর্ঘটনা : বরখাস্ত ৪ রেলকর্মী, তদন্ত কমিটি গঠন

    June 6, 2025

    ঈদের আগে রিজার্ভ ছাড়াল ২৬ বিলিয়ন ডলার

    June 6, 2025
    আর্কাইভ ক্যালেন্ডার
    Loading...
    «আগষ্ট ২০২৬»
    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
    ১২৩৪৫৬৭
    ৮৯১০১১১২১৩১৪
    ১৫১৬১৭১৮১৯২০২১
    ২২২৩২৪২৫২৬২৭২৮
    ২৯৩০৩১  
    « জুলাইসেপ্টেম্বর »
    সোশ্যাল ফলো এবং কাউন্টার
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    BijoyTV Logo Footer
    • রাহাত টাওয়ার (৮ম তলা)
      ১৪ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০
    • ফোন: +৮৮-০২-৯৬১৩৬১৫
    • ফ্যাক্সঃ +৮৮-০২-৯৬৬৪৯৮৪
    • লাইভ টিভি
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • ডাউনলিংক প্যারামিটার
    • Bijoy TV FTP
    • FacebookLikes Like our page
    • TwitterFollowers Follow Us
    • 1.8MSubscribers Subscribe
    • InstagramFollowers Follow Us
    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Developed with ❤️ BijoyTV IT Team.

    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Design & Developed by ❤️ BijoyTV.

    Type above and press Enter to search. Press Esc to cancel.